কুষ্টিয়া প্রতিনিধি।।
৫ টাকার প্রলোভন দেখিয়ে ২ শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে কুষ্টিয়াতে। তারা সম্পর্কে চাচাতো বোন। বুধবার(১২ জুলাই) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তারা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভর্তি রয়েছে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী এক শিশুর মা বলেন, আমার স্বামী ও দেবর খাজানগরে অটো চাল কলের শ্রমিক। দুপুরে তাদের খাবার দিতে আমি মিলে যায়। বাড়িতে আমার ৫ বছর বয়সী ও দেবরের ৩ বছর বয়সী মেয়েরা ছিল। এই সুযোগে শিশুদের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় প্রতিবেশী সোবাহান হোসেন। বাড়িতে কেউ না থাকায় সুযোগে মজা কিনে দেয়ার লোভ দেখিয়ে সোবাহান শিশু কন্যাদের তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তাদের হাতে ৫ টাকা ধরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেই। বাড়িতে ফিরেই দেবরের মেয়ে ওর মায়ের কাছে ঘটনা বলে দেয়। এ ঘটনার পর ভয়ে আমার মেয়ে পালিয়ে থাকে। মেয়েকে খুঁজে বের করে আদর করে কি হয়েছে জিজ্ঞাসা করলে সোবহান কাকা তার সাথে কি করেছে তা আমার কাছে বলে দেয়। বিষয়টি নিয়ে সোবাহানের বাড়িতে গেলে তার পরিবারের লোকজন কোন ব্যবস্থা নেইনি।
তিনি আরও জানান, পরবর্তীতে মেয়ের গোপনাঙ্গে ব্যাথা অনুভব করায় সন্ধ্যায় তাদের হাসপাতালে ভর্তি করি। ৫ বছর বয়সী ভুক্তভোগী এক শিশু জানায়, সোবহান কাকা মজা কিনে দেয়ার কথা বলে দুইজনকে ঘরে ডাকে নিয়ে গিয়েছিল। আমার বিভিন্ন জায়গায় হাত-মুখ দিছিলো। এরপর আমার ও বোনের হাতে ৫ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে।
ভুক্তভোগী ওই কন্যা শিশুর বাবা বলেন, ঘটনার সময় আমি মিলে ছিলাম। বাড়ি থেকে বিষয়টি জানালে আমার ও ভাইয়ের মেয়েকে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করি। সোবহানের নামে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে হাসপাতালে দুই কন্যা শিশু ভর্তি হয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষা চলছে। বৃহস্পতিবার রির্পোট পাওয়ার পর ব্যাপারটি নিয়ে কথা বলা যাবে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।











































