Home জাতীয় ৫ লাখ মেট্রিক টন চাল ও ৬ লাখ মেট্রিক টন গম আমদানির...

৫ লাখ মেট্রিক টন চাল ও ৬ লাখ মেট্রিক টন গম আমদানির অনুমোদন

15

ঢাকা অফিস।।

৫ লাখ মেট্রিক টন চাল এবং ৬ লাখ মেট্রিক টন গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরকে জিটুজি ভিত্তিতে এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ দুই খাদ্যপণ্য আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১২ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিতে অর্থনীতি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ওই বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, খাদ্য অধিদপ্তরকে রপ্তানিকারক দেশ থেকে জিটুজি ভিত্তিতে ৩ লাখ মেট্রিক টন চাল ক্রয় এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লাখ মেট্রিক টন চাল আমদানি করতে বলা হয়েছে। সেই লক্ষ্যে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

সাঈদ মাহবুব খান আরও জানান, খাদ্য অধিদপ্তরকে রপ্তানিকারক দেশ থেকে জিটুজি ভিত্তিতে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয় এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করতে বলা হয়েছে। সেই লক্ষ্যে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।