মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী লিটনের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। সামান্য বিষয় নিয়ে ওই এলাকার আল-আমিন তার উপর হামলা চালান।
জানা যায়, বৃহস্পতিবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা জড়িয়ে পড়লে তাকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত ও যখম করে। পরে জনসাধারণের মাধ্যমে লিটনকে স্থানীয় পল্লী চিকিৎকের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এলাকাবাসী লিটনকে মারধরের ঘটনায় আল আমিনকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। এ ঘটনায় লিটনের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।











































