Home আঞ্চলিক খুলনায় যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত

খুলনায় যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত

17

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে খুলনা জেলা যুব মহিলা লীগ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় খুলনা জেলা যুব মহিলা লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট সেলিনা আক্তার পিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি।

খুলনা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন শিউলির পরিচালনায় আলোচনায় অংশ নেন জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শিউলি আক্তার লিপি, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুণা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আক্তারুন্নেছা তিতাস, বিভা বিশ্বাস, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট রোজ লিন সরকার, অর্থ বিষয়ক সম্পাদক জান্নাতুল হাওয়া শান্তা, রোজিনা ইয়াসমিন নিশি, অ্যাডভোকেট তামিমা লতিফ স্নিগ্ধা এডভোকেট সোনিয়া আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ নেত্রী মাধুরী মন্ডল, ফাতেমা বেবি, মাহিনুর,, কাকলি আক্তার, সাবিয়া আক্তার, তাহেরা, শিল্পী, শাহিনা ইসলাম, নার্গিস আক্তার, রিজিয়া খাতুন, নাসরিন, পারভিন, জয়নাব,শিউলি, মালা, রাশিদা, রেশমা, জ্যোৎস্না, কাজল রাবেয়া, শরিফা, জোসনা, চম্পা প্রমূখ।