Home খেলাধুলা প্রথম ওভারেই চার উইকেট, বিশ্ব রেকর্ড শাহিন আফ্রিদির

প্রথম ওভারেই চার উইকেট, বিশ্ব রেকর্ড শাহিন আফ্রিদির

12

স্পোর্টস ডেস্ক।।

প্রথম বলটি ওয়াইড হয়ে বাউন্ডারিত চলে গেলো! অর্থাৎ বিনা বলেই পাচ রান দিয়ে দিলেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। তবে এরপর পুরো ওভার জুড়ে যা করলেন সেটা তাকে তুলে দিলো রেকর্ড বইয়ের পাতায়। ওই ওভারেই চার উইকেট নেন শাহিন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম ওভারে এটাই চার উইকেট নেওয়ার প্রথম ঘটনা।

ইংল্যান্ডের দ্য ব্লাস্ট টি-টোয়েন্টিতে চলতি মৌসুমে নটিংহামশায়ারের হয়ে খেলছেন শাহিন। গত শুক্রবার ট্রেন্ট ব্রিজে বার্মিংহাম বিয়ার্সের মুখোমুখি হয়নটিংহামশায়ার। এদিন আগে ব্যাটিং করে ১৯৫ রান করে শাহিনের দল। সেই রান ডিফেন্ড করতে নেমে প্রথম ওভারেই ম্যাচের ফল প্রায় নিশ্চিত করনে ফেলেন শাহিন। প্রথম বৈধ ডেলিভারি ছিল পায়ের পাতা তাক করা ইয়র্কার। সেটা সামলাতে গিয়ে রীতিমতো উপুড় হয়ে পড়েন বার্মিংহাম অধিনায়ক অ্যালেক্স ডেভিয়েস। তবে তার আগেই তার পায়ে বল লাগায় এলবিডব্লিউর আবেদন করেন শাহিন, আবেদন সাড়া দিতে মোটেও দেরী করেননি তিনি।

পরের বলে বার্মিংহামের ব্যাটার ক্রিস্টিয়ান বেঞ্জামিনকে বোকা বানা শাহিন।

 

ইয়র্কার ভেবে স্কুপ খেলার চেষ্টা করলেও শাহিন লো ফুলটস ডেলিভারিতে তাকে বোল্ড করেন। যদিও এই উইকেটে দায় আছে ক্রিস্টিয়ানেরও, তিনি নিজেই উইকেটে টেনে নেন বলকে।
এরপর হ্যাটট্রিক বলটা রুখে দিয়ে সিঙ্গেল নেন বার্মিংহাম ব্যাটার ড্যান মোজলে সেটা রুখে দেন। ননস্ট্রাইকে দাঁড়িয়ে থাকা ইয়েটসও সিঙ্গেল নেন চতুর্থ বলে। এরপর আবার জোড়া আঘাত শাহিনের। তৃতীয় বলে হ্যাটট্রিক রুখে দেওয়া মোজলে ফেরেন ওলি স্টোনের দারুণ ক্যাচ হয়ে। পরের বলে আরও একটি লো ফুলটস আর আরও একটি উইকেট, এবার শিকার এড বার্নার্ড।

ওভার শেষে বার্মিংহামের স্কোরবোর্ড দাড়ায় সাত রানে চার উইকেট। যেখানে পাঁচ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। প্রথম ওভারে চার উইকেট নিয়ে শাহিন নিজের নাম লেখান রেকর্ড বইয়ে। তিনিই একমাত্র বোলার যার স্বীকৃত টি-টোয়েন্টির প্রথম ওভারে চার উইকেট আছে।

তবে শাহিনের রেকর্ডের দিনে তার দল নটিংহামশায়ার ম্যাচটা জিততে পারেনি। প্রথম ওভারে ননস্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে শাহিনের ধ্বংসলীলা দেখা ইয়েটস ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে জেতান বার্মিংহামকে। শাহিন চার ওভারে ২৯ দিয়ে নেন ওই ৪ উইকেটই।

এই ম্যাচ ছাড়া প্রতিযোগিতামূলক ক্রিকেটে ইনিংসের প্রথম ওভারে ৪ উইকেটের ঘটনা আর একটিই। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই চার উইকেট নিয়েছিলেন চামিন্দা ভাস।