Home খেলাধুলা ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি নিবে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি নিবে বাংলাদেশ

15

স্পোর্টস ডেস্ক।।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে মাঠে গড়াবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।

মূল পর্বের আগে নিজেদের প্রস্তুত করতে দুটি আনঅফিসিয়াল ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে ২ অক্টোবর ইংল্যান্ড ও ২৯ সেপ্টেম্বর বাছাইপর্ব পেরিয়ে আসা কোয়ালিফায়ার-২ দলের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়ামে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন।