Home খেলাধুলা হিমেল-মৌলি দম্পতিকে যুক্তরাষ্ট্রে সম্মাননা

হিমেল-মৌলি দম্পতিকে যুক্তরাষ্ট্রে সম্মাননা

15

ক্রীড়া প্রতিবেদক।।

একজন দেশসেরা গোলরক্ষক; যিনি দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে খেলেছেন, ফুটবলে এখনো আছেন। অপরজন নারীদের অগ্রগতি-উন্নতিতে এক যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনলাইন বিজনেসে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বলছি তারকা দম্পতি দেশসেরা গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল এবং নারী উদ্যোক্তা মারুফা হক মৌলির কথা। জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার, সম্মান-সম্মাননায় ভূষিত হয়েছেন তারা। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের আলোকিত করেছেন। যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলস থেকে সম্মানজনক পুরস্কার ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছে এই জুটি। গেল ১৮ জুন বাংলাদেশ অ্যামেরিকান অ্যাসোসিয়েশন অব লসঅ্যাঞ্জেলেস আয়োজিত আনন্দমেলা অনুষ্ঠানের শেষদিনে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অবদান রাখা সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জমকালো সেই অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে অবদান রাখায় হিমেলকে এবং একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে মৌলিকে পুরস্কৃত করা হয়। তারকা এই দম্পতির হাতে পুরস্কার তুলে দেন মার্কিন কংগ্রেস ওমেন জোডি চ্যু। লসঅ্যাঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে এক ঝাঁক দেশি এবং প্রবাসী তারকা বাংলাদেশি শিল্পীরা নাচে-গানে দর্শকদের মাতিয়ে তোলেন। মিথুন চৌধুরী এবং নীল হুরেরজাহান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশি তারকা শিল্পীদের মধ্যে মোশাররফ করিম, কাবিলা, সাজু খাদেম, এস আই টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লসঅ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের সভাপতি পল ক্রিকরিন, আনন্দমেলার প্রতিষ্ঠাতা সভাপতি খান মোহাম্মদ আলী, চেয়ারম্যান মোয়াজ্জেম চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনলাইন ব্যবসায়ীদের মধ্যে মারুফা হক মৌলি অগ্রগণ্য একটি নাম। প্রথম সারির ফ্যাশন উদ্যোক্তা তিনি। তার তৈরি আরজেএইচএম ক্রিয়েশনস ও বি স্টাইলিশ বাই পরিচিত দুটি নাম। শুধু অনলাইনে ব্যবসায় না; বনানী, ধানমন্ডির মতো জায়গাতে বেশ কয়েকটি শোরুমও দিয়ে ফেলেছেন এই নারী উদ্যোক্তা।