কয়রা(খুলনা)প্রতিনিধি।।
খুলনা-৬ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, বাঙালী জাতি গুণিজনের সম্মান দিতে জানে বলেই এ ভূখন্ডে বঙ্গবন্ধুর মত মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছে। যার সুমহান নেতৃত্বে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যে দেশে গুণির কদর নেই সে দেশে গুণি জন্মায় না।
মঙ্গলাবার বিকাল ৫ টায় মঠবাড়ী সেরাজিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মাঠে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রয়াত মরহুম সরদার আঃ রাজ্জাক স্মরনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, মহারাজপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও মঠবাড়ী সেরাজিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম সরদার আঃ রাজ্জাক তিনি সৎজন ব্যক্তিত্ব ও গুণিজন ছিলেন, তারই প্রমান করে আজকের এই স্মরণ সভা। তাই সমাজে তথা রাষ্ট্রে যেসব গুণীজন ব্যক্তি বাস করেন তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া আমাদের কর্তব্য। ব্যথিত চিত্তে বলেন, মরহুম সরদার আঃ রাজ্জাক নিয়ে আপনারা অনেক আলোচনা করেছেন। সরদার আঃ রাজ্জাকের মতো ব্যক্তি কয়রায় জন্ম নিয়ে আমাদের গর্বিত করেছে। আমরা তাকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারিনি। তিনি চেয়ারম্যান থাকা কালীন এই ইউনিয়নের মানুষের সেবা করতে নিজের জমি বিক্রি করেছেন। নিজের জমি দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন। কখনও কারোর উপকার ছাড়া ক্ষতি করেননি। আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌছে দেন-আমিন।
অত্র বিদ্যালয়ে সভাপতি মোঃ ইমরানুল হক মিতুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যন-১ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা জেলার সভাপতি চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, উপজেলা আওয়মীলীগের সহসভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, খান সাহেব কোমরউদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখেলেশ^র রায়, ইউপি সদস্য মাওঃ মাসুদুর রহমান, যুবলীগ নেতা হারুন অর রশীদ, রেজয়ানুল হক রাজু, এ্যাডঃ আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম টিংকু সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল সহ এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় দোয়া ও আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।











































