Home আঞ্চলিক কালীগঞ্জে খামখেয়ালী মরিচের দাম: দ্রব্যমূল্যের পাল্লায় কাঁচা মরিচ শীর্ষে

কালীগঞ্জে খামখেয়ালী মরিচের দাম: দ্রব্যমূল্যের পাল্লায় কাঁচা মরিচ শীর্ষে

24

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

বর্তমানে বাজারে প্রায় সকল খাদ্য দ্রব্যের দামই চড়া। তার মধ্যে আবার হঠাৎ কাঁচা মরিচের দাম হয়েছে গেছে আকাশচুম্বি। যা এখন সাধারন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তারপরও মরিচ না কিনলেই নয়। বাধ্য হয়ে মরিচের ঝাজালো ঝাজ নিয়েই বাড়ি ফিরছেন। এমন অবস্থা ঝিনাইদহ কালীগঞ্জের মরিচের বাজারে।

সোমবার কালীগঞ্জ শহরের পাইকারী কাঁচাবাজারে গেলে দেখা যায়, স্থানীয় কৃষকের উৎপাদিত কাঁচা মরিচের উপস্থিতি একেবারেই কম। যতটুকু আছে আড়তে প্রতিকেজি ৩’শ থেকে সাড়ে ৩’শ টাকায় পাইকারী বিক্রি হচ্ছে। তাও আবার চোখের পলকে শেষ। এক পর্যায়ে দেখা গেল পাইকারী বাজারের আড়তে আর কাঁচা মরিচ নেই। এরপর অনেক খুচরা ব্যবসায়ীকে ফিরতে হয়েছে মরিচ ছাড়া।

এদিকে খুচরা বিক্রেতাদের যে যতটুকু মরিচ কিনতে পেরেছে তার ওপর খাজনা,দোকানভাড়া,নিজের লাভ বসিয়ে বিক্রি করছেন। প্রতিকেজি মরিচ তারা সাড়ে ৪’শ থেকে ৫’শ টাকায় হাকিয়ে নিচ্ছেন। এতে সাধারন মানুষদের কেউ মরিচ কিনেছেন আবার কাউকে বাড়ি ফিরতে হয়েছে মরিচ বাদেই।

মোস্তফা কামাল নামের এক সাধারন ক্রেতা জানান, মরিচের উৎপাদন কম হলে দাম বেশি হতেই পারে। কিন্ত খুচরা বাজারে যে যার মত দামে বিক্রি করছেন। আর এমনটি হচ্ছে সঠিক বাজার মনিটরিং না থাকায়।

মশিউর রহমান নামের আরেক ক্রেতা বলেন, বাজারে যে কোন জিনিসের দাম বেশি হতেই পারে। সেটাকে পূজি করে খামখেয়ালী দামে সাধারন ক্রেতারা গলা কাটা পড়তে পারেন না। বাজারে এখন এমন অবস্থা যে যতটা সাধারন মানুষের পকেট খালি করতে পারে তার যেন প্রতিযোগীতা চলছে। আর এ দেখার কেউ নেই।

তবে একাধিক কাঁচামাল আড়ৎদার জানান, কাঁচামালের দাম জোয়ারের পানির মত। সম্প্রতি বাজারে মরিচ একেবারেই কম আসছে। যে কারনে দাম বেড়েছে। লাভের মাধ্যমে নিজেরাও বাঁচতে হবে। তাই বলে অতিরিক্ত লাভের ধান্দায় মানুষকে কষ্ট দেয়া ঠিক হবেনা।