ঢাকা অফিস।।
পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা এই তালিকায় রয়েছেন।
সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা যায়।
বদলিকৃত অতিরিক্ত এসপি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামান এবং টিডিএসের অতিরিক্ত পুলিশ সুপার নূরুল আনোয়ারকে এপিবিএনে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফরিদ আহম্মেদকে সারদায় পুলিশ একাডেমিতে, সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার অতিরিক্ত পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেনকে নওগাঁ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনকে পিরোজপুরের মঠবাড়িয়া সার্কেলে বদলি করা হয়েছে।
এ ছাড়া ফরিদপুর মধুখালী সার্কেল এএসপি সুমন করকে ডিএমপির সহকারী কমিশনার, সুনামগঞ্জ তাহিরপুর সার্কেলের এএসপি সাহিদুর রহমানকে সিলেট গোয়াইনঘাট সার্কেলে, মাদারীপুরের এএসপি (অপস) মনিরুল ইসলামকে চট্টগ্রাম মীরসরাই সার্কেলে বদলি, পুলিশ সদর দপ্তরের এএসপি আবুল হোসাইনকে র্যাবে এবং সিআইডির এএসপি শাহ মোস্তফা তারিকুজ্জামানকে কুমিল্লার দেবিদ্বার সার্কেলে বদলি করা হয়েছে।











































