Home আঞ্চলিক পদ্মা সেতু ঘিরে মাদারীপুরে উন্নয়নের ছোঁয়া

পদ্মা সেতু ঘিরে মাদারীপুরে উন্নয়নের ছোঁয়া

18

 

খুলনাঞ্চল রিপোর্ট।।

শত বাধা আর চ্যালেঞ্জের মোকাবিলা করে একজন রাষ্ট্র নায়ক স্বপ্ন পূরণ করেছেন কোটি কোটি মানুষের। একটি সেতু কোটি মানুষের আবেগ আর অনুভূতিতে এনে দিয়েছিল স্বস্তির নিশ্বাস। ২১ জেলার উন্নয়নের মাইলফলক সেই একটি সেতু। যার নাম স্বপ্নের পদ্মা সেতু।

নানান ষড়যন্ত্রকে উপেক্ষা করে দেশের মাটিতে আর দেশের টাকায় নির্মিত হয়েছিল স্বপ্নের পদ্মা সেতু। সেদিন জয়ী হয়েছে বাংলাদেশ। তাকিয়ে ছিল সারা বিশ্ব। প্রশংসা কুড়িয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আনন্দ ও স্বপ্ন পূরণের এক বছর পার হয়েছে। আর এই এক বছলে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে যোগযোগ ক্ষেত্রে। পদ্মাসেতু চালু হওয়ার পর থেকেই রাজধানীর বিভিন্ন নামিদামী কোম্পানির বিলাসবহুল গাড়ি দাপিয়ে বেড়াতে শুরু করে ২১ জেলা জুড়ে। কোটি কোটি মানুষ খুঁজে পেয়েছে সড়কে শান্তির নীড়।

এছাড়া চিকিৎসা, শিক্ষা, কৃষি ও শিল্প ক্ষেত্রে আসতে শুরু করেছে দারুণ পরিবর্তন। আর এসব কারণে আর্থ-সামাজিক উন্নয়নে সবচেয়ে বেশি লাভবান হয়েছে দক্ষিণাঞ্চলের প্রবেশ দ্বার খ্যাত মাদারীপুর জেলা। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অনেক মনোযোগ কেড়েছে পিছিয়ে পড়া এই অঞ্চল মানুষ। গড়ে উঠছে নতুন নতুন শিল্প কারখানা। বেকারত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব কারখানা। কৃষকরা অনিশ্চিয়তার জীবন থেকে মুক্তি পেয়ে কৃষি উৎপাদনে নজর দিতে শুরু করেছে পণ্যের বাজারজাত ও ভালো দাম পেয়ে লাভবান হওয়ার কারণে। ফলে দক্ষিণাঞ্চলের অর্থনীতির চাকা ঘোরার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ করে দিয়েছে পদ্মা সেতু।

মাদারীপুর জেলা ছাড়াও অন্য জেলা থেকে ব্যবসায়ীরা জমি কিনে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলায় জমির দাম পাঁচগুণ থেকে সাতগুণ বৃদ্ধি পেয়েছে। যেভাবে প্রতিষ্ঠান সংখ্যা বাড়ছে তাতে দাম আরও বৃদ্ধি পাবে। একসময় জেলাটি বাণিজ্যিক জেলায় রূপান্তরিত হবে। এক সময় যে ফেরি ঘাটে ছিল লাখ লাখ মানুষের বিচরণ। চিরচেনা সেই লঞ্চ- ফেরি ঘাটে নেই যাত্রীদের কোন আনাগোনা। সেই ঘাটটি এখন স্থানীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।