মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) ।।
দামুড়হুদায় মডেল থানা কম্পাউডে কীট প্যারেড অনুষ্ঠিত হযেছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জেলার দূরবর্তী থানা, তদন্তকেন্দ্র, ক্যাম্প সমূহের কর্মরত অফিসার ফোর্সের সুবিধার্থে ভিন্ন ভিন্ন ভেন্যুতে নিকটবর্তী থানা এলাকায় কীট প্যারেড গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেন।এরই ধারাবাহিকতায়
দামুড়হুদা মডেল থানা কম্পাউন্ডে দামুড়হুদা মডেল থানা, জীবননগর থানা এবং দর্শনা থানাধীন সকল ক্যাম্পের ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সের অংশগ্রহণে কীট প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় কীট প্যারেডে অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক সুপারিশ করেন।কীট সামগ্রী পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দামুড়হুদা সার্কেল) প্রাপ্যতার প্রাধিকার ভিত্তিতে বিভাগীয় পোষাক ভান্ডার হতে মালামাল সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন। তিনি অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস্ মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।











































