Home আঞ্চলিক দাকোপে বজ্রপাতে নিহত-৩ আহত ৩ জন

দাকোপে বজ্রপাতে নিহত-৩ আহত ৩ জন

30

 

দাকোপ প্রতিনিধি।।

দাকোপে বজ্রপাতে ব্যবসায়ী, দিনমজুর ও মৎস্যজীবিসহ ৩ জন নিহত ও ৩ জন আহত হওয়ার মর্মাতিক ঘটনা ঘটেছে। উপজেলার তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন গাজী জানান. তিলডাংগা ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের কাকড়া বুনিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার শেখ এর পুত্র আজিজুল শেখসহ ৪ জন একসাথে মৎস্যঘেরের রাস্তায় মাটির কাজ করছিলো। ১৮ জুন রবিবার সকাল আনু সাড়ে ৭ টার দিকে বজ্রপাতে আজিজুল শেখ (৬২ ) মৃত্যু বরণ করে। তবে অন্যদের কোন সমস্যা হয়নি। অপর দিকে ভুক্তভোগী পরিবার ও সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির সুত্রে জানাযায়, সুতারখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কালাবগী গ্রামের কৃষ্ণপদ মন্ডলের পুত্র সুজিত মন্ডল সহ ৫ জন কালাবগী নদীতে মাছ ধরার জন্য জালপেতে নদীতে অবস্থান করছিলো। সকাল আনুঃ সাড়ে ১০ দিকে বজ্রপাতে সুজিত মন্ডল (৩৩) মৃত্যুবরন করে। এ ঘটনায় একই এলাকার আনিস গাজী ,ইসমাইল ও রিপন বৈদ্য নামের মৎস্যজীবি ৩ আহত হয়। এদিকে পাইকগাছা এলাকার মৃত রহিম শেখের পুত্র খোরশেদ আলম শেখ(৬০) বাঁশ বিক্রি কার জন্য বটবুনিয়া ঢাকী নদীতে বাঁশের নৌকা নিয়ে অবস্থান করছিলো।

এমন সময় হঠাৎ বৃষ্টি সহ বজ্রপাতে শুরু হলে ব্রজপাতের ঘটনায় সে অসুস্থ হওয়ার স্থানীয় লোকজন তাঁকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথ্যে খোরশেদ আলম শেখ মৃত্যু বরণ করে। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে কর্মরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা। আহতদের স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা চলছে বলে ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে। এ মর্মাতিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।