Home খেলাধুলা স্ত্রীর মোবাইল উদ্ধারে সমুদ্রে ঝাঁপ রোহিতের!

স্ত্রীর মোবাইল উদ্ধারে সমুদ্রে ঝাঁপ রোহিতের!

17

স্পোর্টস ডেস্ক।।

স্ত্রীর মোবাইল উদ্ধার করতে সমুদ্রে ঝাঁপ দিলেন রোহিত শর্মা! ভারতীয় অধিনায়কের এই কাণ্ডের খবর নিজেই জানিয়েছেন স্ত্রী রীতিকা। খবর নিউজ এইটিনের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরে ছুটি পেয়ে সপরিবার সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছেন রোহিত। তখনই এই ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনটি ছবি দিয়েছেন রীতিকা।

 

প্রথম ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে মেয়েকে নিয়ে ঘুরছেন রোহিত। পরের একটি ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে একা দাঁড়িয়ে রয়েছেন রোহিত। সেই ছবিতেই রীতিকা লেখেন, ‘আমার ফোন পানিতে পড়ে গিয়েছিল। এই ব্যক্তি পানিতে নেমে ফোনটা তুলে আনে।’

এর আগে দীর্ঘদিনের প্রেমিকা রীতিকার সঙ্গে ২০১৫ সালের ১৩ ডিসেম্বর বিয়ে হয় রোহিতের। ২০১৮ সালে এক কন্যাসন্তানের জন্ম দেন রীতিকা।