Home খেলাধুলা গ্লোবাল টি-২০ লিগে আইকন সাকিব

গ্লোবাল টি-২০ লিগে আইকন সাকিব

15

স্পোর্টস ডেস্ক।।

কানাডার গ্লোবাল টি-২০ দল পেয়েছেন সাকিব আল হাসান। মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
আইকন ক্রিকেটার হিসেবে একই দলের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলও। গ্লোবাল টি-২০ তৃতীয় আসরের ড্রাফট আজ অনুষ্ঠিত হয়েছে। প্রায় সবগুলো ফ্র‍্যাঞ্চাইজি একের পর এক তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে।

মার্কি ক্যাটাগরিতে (বিশ্বব্যাপি পরিচিত তারকা ক্রিকেটার) সাকিব আল হাসান ও আন্দ্রে রাসেলকে টেনে নিয়েছে মন্ট্রিয়ল টাইগার্স ফ্র‍্যাঞ্চাইজি। সাকিব-রাসেল ছাড়া এবারের গ্লোবাল টি-টোয়েন্টিতে দল পেলেন মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, কলিন মুনরো, হরভজন সিং, অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, রাইলি রুশো।

আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে গ্লোবাল টি-২০র তৃতীয় মৌসুম। ফাইনাল হবে ৬ আগস্ট। কানাডার ব্রাম্পটন স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে পুরো টুর্নামেন্ট। মোট ৬ টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করে, প্রতিটি দলে ১৬ জন করে খেলোয়াড় থাকবে। ১৮ দিনের এই আসরে ম্যাচ হবে ২৫ টি।

গ্লোবাল টি-২০র প্রথম দুই সংস্করণে ক্রিস গেইল, যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো বিখ্যাত নাম দেখা গেছে।