খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বলেছেন, ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান গণতন্ত্র প্রতিষ্ঠায় মাইল ফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে যেমন এগিয়ে চলেছে তেমনি এগিয়ে চলেছে গণতান্ত্রিক অভিযাত্রাও। এই ধারাকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক-এর নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি, খুলনা চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সিটির প্রথম মেয়র এবং নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাজি আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা কালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এমডিএ বাবুল রানা, খুলনা মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক যথাক্রমে অধ্যক্ষ শহিদুল হক মিন্টু ও মো. আশরাফুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর সেলের আহবায়ক ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাচন পরিচালনা কমিটির প্রচার সেলের আহবায়ক ও মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশণা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, খুলনা চেম্বারের সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, পরিচালক মাহাবুব আলম, পরিচালক কাজী মাসুদুল ইসলাম, পরিচালক হাজী মোশাররফ হোসেন প্রমুখ।
নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে বিভিন্ন সংগঠনের অভিনন্দন
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ৩য় বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত নগর পিতাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, এ্যাড. আইয়ুব আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান, উপ-প্রচার প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, আজগর আলী মিন্টু, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, ফ্রোজেন ফুড এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে কাজী বেলায়েত হোসেন, আব্দুল জব্বার মোল্লা, আব্দুল বাকী, মাসুদুর রহমান, এস এম কামরুল আলম, ডা. আসফাকুর রহমান, আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্যে এ্যাড. মো. স্ইাফুল ইসলাম, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. কে এম ইকবাল, এ্যাড. এনামুল হক, এ্যাড. সাজ্জাদ আলী, মহানগর শ্রমিক লীগের বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মল্লিক নওশের আলী, কিংকর সাহা, মো. আজিম, মহিলা শ্রমিক লীগের নাছরিন আক্তার, মাছুমা আক্তার রানী, জাহানারা বেগম, আকলিমা খাতুন, ঝুমুর বেগম, মাজেদা বেগম, খুরশিদা বেগম, বকুল বেগম, রেশমা খাতুন, ব্যক্তি খাতুন, মেট্রোপলিটন গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের মো. কামরুল ফরাজী, এনামুল কবীর, মো. দুলাল মোল্লা, মো. হেলাল উদ্দিন, মো. শাহ আলম বাবু, মো. মোস্তাফিজুর রহমান, শেখ বাচ্চু খাঁ, জিয়াউর রহমান, আইডিইবির প্রকৌশলী রফিকুল ইসলাম তাপস, প্রকৌশলী নাজমুল হুদা, প্রকৌশলী গৌতম মজুমদার, প্রকৌশলী মাহবুবুর রহমান শামীম, প্রকৌশলী শফিউল কাদের, প্রকৌশলী এস এম ফয়সাল আহমেদ, প্রকৌশলী ইব্রাহিম রুবেল, প্রকৌশলী অচিন্ত বিশ্বাস, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের শেখ জাহিদুল ইসলাম, মো. জাকির হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।
এদিকে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ রাত সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অধ্যাপক আলমগীর কবির, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মোক্তার হোসেন, আকবর আলী প্রমূখ।
অপরদিকে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মাল্যদান করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা এস এম আকিল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিন, শেখ মোহাম্মদ আলী, শওকাত হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।










































