Home আঞ্চলিক হাত নেই, পায়ের আঙুলের ছাপেই ভোট দিলেন আশরাফ

হাত নেই, পায়ের আঙুলের ছাপেই ভোট দিলেন আশরাফ

15

স্টাফ রিপোর্টার।।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে পায়ের আঙুলের ছাপে ভোট দিয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশরাফ আলী মোল্লা। তার দুটি হাত নেই। পায়ের আঙুলের ছাপ দিয়েই তিনি ভোটার হয়েছিলেন ।
সোমবার সকালে ৫১ নম্বর গোয়াল পাড়া কমিউনিটি সেন্টার কেন্দ্রে তিনি ভোট দেন। নিজের হাত না থাকায় ছেলের সহযোগিতায় ভোটদান কার্যক্রম সম্পন্ন করেন আশরাফ আলী।

আশরাফ আলী মোল্লা জানান, পায়ের আঙুলের ছাপ দিয়ে ভোটার হয়েছিলাম। ভোটও সেভাবেই দিলাম।

এবারই প্রথমবারের মতো খুলনা সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।

নগরীর ৩১টি ওয়ার্ডে ২৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

কেসিসি নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য লড়াই করছেন ১৮০ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।