Home আন্তর্জাতিক পাকিস্তানে সন্ত্রাসী-সেনাবাহিনী তুমুল লড়াই, নিহত ৬

পাকিস্তানে সন্ত্রাসী-সেনাবাহিনী তুমুল লড়াই, নিহত ৬

36

খুলনাঞ্চল ডেস্ক।।

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন সন্ত্রাসী ও তিনজন সেনাসদস্য। আজ রোববার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর জিও নিউজের।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃ সংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা সাহসিকতার সঙ্গে লড়েছে কিন্তু তুমুল গোলাগুলিতে তাদের মধ্যে তিনজন শহীদ হয়েছেন। গত ৯ জুন এবং ১০ জুন রাতে এ ঘটনা ঘটেছে।

আইএসপিআর-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের সেনারা কার্যকরভাবে সন্ত্রাসীদের স্থান চিহ্নিত করে এবং ফলস্বরুপ তিনজনকে নরকে পাঠানো হয়েছে। এ ছাড়া এসময় আরও চারজন সন্ত্রাসী আহত হয়েছে। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শহীদ সেনারা হচ্ছেন সুবেদার আজগর আলি (৪০), সিপাহি নাসিম খান (২৬) এবং সিপাহী মুহাম্মদ জামান (২২)। সম্প্রতি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে।

গত সপ্তাহের খাইবার পাখতুনখোয়ায় সেনা ও সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে দুইজন সেনা ও দুই সন্ত্রাসী নিহত হয়।