Home আন্তর্জাতিক প্রণালীতে চীনা যুদ্ধবিমান, ফাইটার জেট পাঠাল তাইওয়ান

প্রণালীতে চীনা যুদ্ধবিমান, ফাইটার জেট পাঠাল তাইওয়ান

18

খুলনাঞ্চল ডেস্ক।।

তাইওয়ান প্রণালীর স্পর্শকাতর মধ্যরেখায় প্রবেশ করেছে চীনা যুদ্ধ বিমান। এ নিয়ে পাল্টা পদক্ষেপ হিসেবে তাইওয়ানের বিমান বাহিনী ফাইটার জেট পাঠিয়েছে। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে,

তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা রোববার তাদের ভূখণ্ডে চীনের ১০ টি যুদ্ধবিমান সনাক্ত করেছে। সেইসঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় চারটি চীনা যুদ্ধজাহাজের মহড়ার কথাও জানিয়েছে।

গত একসপ্তাহের মধ্যে তাইওয়ান ভুখণ্ডে চীনের এনিয়ে এটি দ্বিতীয়বারের মতো সামরিক কার্যকলাপ। গত বৃহস্পতিবার তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের ৩৭ টি যুদ্ধবিমান প্রবেশ করে।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। দেশটি অঙ্গীকার করেছে, প্রয়োজনে বল প্রয়োগ করে তাইওয়ান দখলে নেবে।

এদিকে সংক্ষিপ্ত এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার দুপুর ২ টা পর্যন্ত তারা চীনের ২৪ টি যুদ্ধবিমান সনাক্ত করেছে। এর মধ্যে রয়েছে জে-১০, জে-১১, সু-৩০ ফাইটার এবং এইচ-৬ বোমারু।

তবে চীনা এসব বিমান কোথায় সনাক্ত করা হয়েছে- সেই সম্পর্কে কিছু বলেনি তাইওয়ান। তবে তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে বলে দেশটি জানিয়েছে। এ নিয়ে তাইওয়ান তাদের নিজস্ব যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে।