মেয়র নির্বাচিত হলে কোন নতুন ট্যাক্স ধার্য্য করা হবে না: তালুকদার খালেক
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, মেয়র নির্বাচিত হলে কোন নতুন ট্যাক্স ধার্য্য করা হবে না। নাগরিক সেবা বৃদ্ধি করে নগরজীবনকে আরো স্বাভাবিক করা হবে। নগরবাসি যাতে সহজেই তাদের ট্যাক্স পরিশোধ করতে পারে সেজন্যে অনলাইন ট্যাক্স প্রদানের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে এসবের কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ নির্বাচিত হলে পরিপূর্ণভাবে অনলাইনে ট্যাক্স সহ সকল কর পরিশোধের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি যুক্তি সঙ্গত ও সহনীয় পর্যায়ে রাখা হবে। এ সকল সুবিধার জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে খুলনাকে পরিপূর্ণ ভাবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। কারো কোন কান কথায় কাজ করা যাবে না। নিজে বুঝে, শুনে এবং দেখে ভোট প্রদান করতে হবে। তিনি আরো বলেন, কারো কথায় বা প্ররোচনায় পড়ে ভোট দিবে না। ভোট আপনার পবিত্র আমানত। এই আমানত অযোগ্য পাত্রের প্রতীকে দিলে সেটি হবে আগামী প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে। সুতরাং যোগ্য প্রার্থী হিসেবে আমাকে আরেকটিবার ভোট দিয়ে নগরীকে গোছানোর শেষ সুযোগ দেয়ার আহবান জানাই।
গতকাল শনিবার দিনব্যাপী ১২, ১৩, ১৫, ১৭, ২৩ ও ৩১নং ওয়ার্ড সহ নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ, উর্দু ভাষীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. সুজিত অধিকারী, আমিনুল ইসলাম মুন্না, মনিরুল ইসলাম বাশার, মানিকুজ্জামান অশোক, মুন্সি হুমায়ূন কবির, মোর্শেদ আহমেদ মনি, মো. সফিউল্লাহ, মো. আসলাম আলী, জিয়াউল আলম খান খোকন, মো. ফয়েজুল ইসলাম টিটো, শেখ মঞ্জুরুল আলম, কাউন্সিলর মনিরুজ্জামান মনি, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, মাসুম উর রশীদ, পারভীন আক্তার, আব্দুল জব্বার, ১, ৩ ও ৭ নং ক্যাম্পের সভাপতি যথাক্রমে মো. সাহাবুদ্দিন আনসারী, মোহাম্মদ আলী এবং শাকিল আহমেদ, নুর ইসলাম, আজিজুল হক স্বপন, ওহিদুজ্জামান ডারউইন, প্রকৌশলী চৌধুরী মিরাজুল ইসলাম, তাজুল ইসলাম তাজু, মাহমুদুল ইসলাম শাওন, তাসলিমা আক্তার, শামীমুর রহমান শামীম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ##
যারা ভোট দিতে বাঁধা দিবে জনগণ তালুকদার খালেককে বিজয়ী করে তার সমুচিত জবাব দিবে: এস এম কামাল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ক্ষমতার পট পরিবর্তনের অন্যতম পদ্ধতি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে যারা অংশগ্রহণ না করে স্বচ্ছ নির্বাচনকে বিতর্কিত করতে চায় তারা সব সময়ই পেছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। যে কারণে তারা নির্বাচনকে বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। তারা নির্বাচনকে বাঁধা দিতে চায়। তারা জনগণকে ভোট দিতে বাঁধা প্রদান করতে চায়। তবে তাদের এসব ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ সফল হতে দিবে না। যারা ভোট দিতে বাঁধা দিবে জনগণ তালুকদার খালেককে বিজয়ী করে তার সমুচিত জবাব দিবে। তিনি আরো বলেন, খুলনার সচেতন নাগরিকরা সৎ, বিচক্ষণ প্রার্থীকে তাদের নগর পিতা নির্বাচিত করবে এটা আমার বিশ্বাস। সৎ, যোগ্য, দক্ষ ব্যক্তি তালুকদার খালেককে খুলনায় মানুষ ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গতকাল শনিবার দিনব্যাপী নগরীর ফুলবাড়ীগেট, কুয়েট, সোনালী জুট মিল, এজাক্স জুট মিল, মিরেরডাঙ্গা ও খুলনা ক্যাবল ফ্যাক্টরী এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান, শেখ আবিদ হোসেন, এস এম আনিছুর রহমান, কাউন্সিলর সাইফুল ইসলাম, চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, কাজী জাকারিয়া রিপন, সুরুজ্জামান হানিফ, মোল্লা মুজিবর রহমান, এ্যাড. সাহারা ইরানী পিয়া, আনিছ মোড়ল, কামাল হোসেন, মামুনুর রশীদ জুয়েল, পারভেজ আলম, সোহেল বিশ্বাস, মেহেদী হাসান রাসেল, জিএম মনিরুজ্জামান, শেখ ফয়সাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিবেশ সুরক্ষা মঞ্চের সভায় নাগরিকদের বিম্ময় প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খবর বিজ্ঞপ্তিঃ পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার এক সভা শনিবার বিকেলে লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. কুদরত ই খুদা।
সভায় বক্তারা বলেন, গত ৬ জুন’২৩ বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ সুরক্ষা মঞ্চের ময়ূর নদের দখল-দূষণ রোধ ও চলমান খনন প্রকল্প নিয়ে পরামর্শ সভায় উত্থাপিত আলোচনা নিয়ে “ময়ূর নদ খননে সুফল পাওয়া নিয়ে সংশয়” শীর্ষক শিরোনামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। এই খবরের প্রেক্ষিতে খুলনা সিটি কর্পোরেশনের প্রতিবাদ ও বিস্মিত হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন খুলনার বিশিষ্ট নাগরিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গত ৮ জুন খুলনা কয়েকটি স্থানীয় পত্রিকায় খুলনা সিটি কর্পোরেশনের এই প্রতিবাদে বিস্ময় প্রকাশ করে নাগরিকদের পক্ষ থেকে জানানো হয়, উক্ত পরামর্শ সভায় খুলনার প্রবীণ ও বিশিষ্ট নাগরিকরা পূর্বের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে এ কথাগুলো বলেন। তারা বলেন, আগেও এভাবে খনন হয়েছে যার কোন ফল নগরবাসী পায়নি। এবারও মাঠ পর্যায়ে দেখা গেছে নদের সীমানা নির্ধারণ ছাড়া, অবৈধ স্থাপনাকে উচ্ছেদ না করে, খননকৃত মাটি ও বালুর সঠিক ব্যবস্থাপনা বিবেচনায় না রেখে এবং এলাকার মানুষকে সম্পৃক্ত না রেখে যে কর্মকান্ড চলছে তা নিয়ে পূর্বের অভিজ্ঞতার কথা ভেবে সংশয় প্রকাশ করেছেন নাগরিকরা। যে পরামর্শ সভায় প্রবীণ এবং গুরুত্বপূর্ণ নাগরিকরা উপস্থিত ছিলেন তেমন একটি কর্মসূচি নিয়ে প্রতিবাদ এবং কেসিসি’র বিস্ময় প্রকাশ খুলনার নাগরিকদের অপমান করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। খুলনার নাগরিকরা তাদের আলোচনায় কেসিসি’র এই প্রতিবাদ সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে গণ্য করেন।
নাগরিক প্রতিনিধিরা উষ্মা প্রকাশ করে বলেন, এই কর্মসূচিতে বারবার বলা সত্ত্বেও কেসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা যায়নি। নাগরিকরা তাদের বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে বিচ্ছিন্ন না থেকে খুলনার বিশিষ্ট নাগরিক ও এলাকার জনগোষ্ঠীর মতামত, জনগোষ্ঠীকে সাথে নিয়ে ও নদের সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, খননকৃত মাটির সঠিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন শর্ত মেনে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
মোংলায় পূর্ব শত্রুতার জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার লুট
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছেন প্রতিপক্ষরা। শনিবার দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় মূল হামলাকারী আঃ জলিল মুন্সিসহ (৫৫) ছয়জনকে অভিযুক্ত করে বিকেলে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল কাদের।
এজাহার সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরকে কেন্দ্র করে স্থানীয় আঃ জলিল মুন্সির নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শনিবার দুপুরে রাজমিস্ত্রী (ইমারত নির্মাণ শ্রমিক) আঃ কাদেরর বাড়ীতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় কাদের (৪৬) ও তার স্ত্রী জুলিয়া বেগম (৩৫) কে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যান জলিল মুন্সী গং। পরে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার শিকার কাদের বলেন, তাদেরকে মেরে ফেলার জন্য এই হামলা চালানো হয়। হামলায় তার স্ত্রীর মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগে। তাতে ৭টি শেলাই লেগেছে। এছাড়া তার স্ত্রীর সাথে থাকা ৮০হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
এ ঘটনায় আঃ জলিল মুন্সি, মনির হোসেন, রানা মুন্সি, সোহেল মুন্সি, মনিরা বেগম ও মালা বেগমকে অভিযুক্ত করে মোংলা থানায় এজাহার দায়ের করেছেন আব্দুল কাদের।
এজাহার পাওয়ার বিষয়টি স্বীকার করে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, এ ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। #
সিরাজুল আলম খানের কাছে বাঙালি জাতি ঋণী
খবর বিজ্ঞপ্তি
নাগরিক ঐক্য’র স্থানীয় নেতৃবৃন্দ বলেছেন, আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের জন্য সিরাজুল আলম খানের কাছে জাতি অনেকখানি ঋণী। মুজিব বাহিনী গঠনের মধ্য দিয়ে যুব সমাজ দেশমাতৃকার মুক্তির জন্য প্রাণপন যুদ্ধে লিপ্ত হয়। দেশের গণতান্ত্রিক আন্দোলনেও তিনি সাহসী ভুমিকা রেখেছেন। সমাজ পরিবর্তনের জন্য ইতিবাচক দিক নির্দেশনা দিয়েছেন। ফলে মুক্তিযুদ্ধে তার অবদান চিরস্মরণীয়।
আজ বিকেল ৫টায় স্যার ইকবাল রোডস্থ স্থানীয় একটি হোটেলে সংগঠনের খুলনা সদর থানা শাখার সম্মেলন প্রস্তুতি পরিষদের সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংগঠনের সদর থানা শাখার আহবায়ক আলী মুসা মিয়া সভায় সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন, নগর নাগরিক ঐক্য’র সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, স্থানীয় সংগঠক শেখ জামিরুল ইসলাম, আব্দুর রহমান মোল্লা, শেখ আইনুল হক, আব্দুস সালাম মন্টু, এস এম সেলিম রেজা বকুল, মীর রবিউল ইসলাম ও আনিসুদ্দিন গাজী।
সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্ধৃগতিতে ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়া প্রত্যক্ষ -পরোক্ষ কর চাপানোর ফলে মানুষের ওপর বোঝা বেড়েছে। সভায় জানানো হয় আগামী ২২ জুলাই শনিবার বেলা ১১ টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সদর থানা শাখার ১ম সম্মেলন অনুষ্ঠিত হবে।
খুলনার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন: আব্দুল আউয়াল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন , সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় হাতপাখার বিকল্প নেই। হাতপাখা মানুষের মাঝে আদর্শিক পরিবর্তনের আহবান নিয়ে এসেছে। দুর্নীতি, দু:শাসন, চাঁদাবাজ ও চোরাচালানী বন্ধে হাতপাখাই আমাদের মূল হাতিয়ার। স্বাধীনতার পর থেকে বারবার সরকার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। মৌলিক অধিকার থেকে বঞ্চিত থেকেছে খুলনার মানুষ। জনগণকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে নেতারা তাদের নিজেদের আখের গুছিয়েছে।
তিনি আরো বলেন, মহান রব্বুল আলামিনের ঘোষণা হলো, যে জাতি তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না মহান আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তনে কোন সাহায্য করেন না। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে আপনারা শত অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন ও অবহেলার মাঝে বেঁচে আছেন অথচ তার প্রতিবাদ করা ভুলে গেছেন। আপনারা বার বার সিদ্ধান্তে ভুল করছেন তবুও খুলনা নগরীর দুরাবস্থার জন্য কারা দায়ী; এ গোষ্ঠিকে চিহ্নিত করতে হবে, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। খুলনা সিটির উন্নয়নের পথে, অগ্রযাত্রার পথে যারা বারবার ছোবল মারে তাদেরকে ভোটের মাধ্যমে বয়কট করতে হবে।
গতকাল ১০ জুন শনিবার প্রচারণার শেষদিন সকাল থেকে দৌলতপুর বাজার, স্টেশন রোড, বড় বাজার, ডাকবাংলা, কদমতলা, রুপসা ট্রাফিক মোড়, সাতরাস্তাা, গল্লামারী, নিউমার্কেট, সোনাডাঙা বাসস্ট্যান্ড, খুলনা মেডিকেল কলেজ এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন ইসলাম আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক মাওলানা শোয়াইব হোসেন।
তিনি আরো বলেন, খুলনা সিটির এ দুরাবস্থার জন্য মূল কারণ হল – দুর্নীতি, টেন্ডারবাজী, অপরিকল্পিত কর্মকান্ড ও উন্নয়নমূলক কর্মকান্ডে ক্ষমতাসীন দলের অশুভ প্রভাব-প্রতিপত্তি। এ কারণে উন্নয়নমূলক কর্মকান্ড টেকসই হয়না। সিটি কর্পোরেশন আজ একটি অশুভ কায়েমী স্বার্থবাদী গোষ্ঠির সিন্ডিকেটে পরিণত হয়েছে । তা না হলে ঐতিহ্যবাহী শিল্পনগরী খুলনার সিটির এ করুন দশা হতে পারে না। আমি নির্বাচিত হলে এ অবস্থার পরিবর্তন করবো ইনশাআল্লাহ। অবস্থার পরিবর্তনের লক্ষ্যে আগামী ১২ জুন হাতপাখা মার্কায় ভোট দেবার আহ্বান জানান তিনি।
আব্দুল আউয়াল বলেন, আমি বিজয়ী হলে শিল্পনগরী খুলনার ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে পরিবেশ বান্ধব বাসযোগ্য মহানগর গড়ে তুলবো। সকল শ্রেণীর মানুষের সমান অধিকার নিশ্চিতের মাধ্যমে নাগরিকদের মাঝে ন্যায্য সেবার ব্যবস্থা করবো। মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার যথাযথ বাস্তবায়ন করবো। নাগরিক সেবার সকল কার্যক্রমকে ওয়ার্ড পর্যায়ে পৌঁছে দিবো। ওয়ার্ড ভিত্তিক খোলা জায়গা, মাঠ, ঈদগাহ, কমিউনিটি সেন্টার, মশক নিয়ন্ত্রন কেন্দ্র, পানি ও গ্যাস সরবরাহ লাইন স্থাপন, প্রয়োজনীয় সেবা কর্মী, স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদনসহ জরুরী সকল সেবা প্রদানের নিশ্চয়তা দিয়ে পরিকল্পিতভাবে করে কাজ করবো।
গনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতী আমানুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন,সহ- সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপ-স¤পাদক মুফতী আমিরুল ইসলাম অর্থ সমন্বয়নকারী আবু গালিব,সহ সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, এম এ সাদী, মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহ সহথানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত মকবুল মারা গেছে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মকবুল বিশ্বাস (৫৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গুটূদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দূর্ঘটনার পর রাত সাড়ে দশটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তার মৃত্যু হয়।ডুমুরিয়া মহিলা কলেজের পেছনে বসবাসরত নিহত মকবুল আরাজি ডুমুরিয়া মৃত কাছেম বিশ্বাসের ছেলে।তার পরিবার সূত্রে জানা যায় ঘটনার সময়ে তার ভ্যান গাড়িতে যাত্রী নিয়ে গুটূদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নামিয়ে ফেরার সময় খুলনা গামী বেপরোয়া চালিত একটি মটরসাইকেল তাকে আঘাত করে। এরপর গুরুত্বর আহত অব¯’ায় তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া হাসপাতালে পরে খুমেক হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অব¯’ায় তার মৃত্যু হয়। শনিবার বাদ আসর উপজেলা জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর¯’ানে দাফন সম্পন্ন করা হয়।
কয়রায় বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিয়ে আপনার দোড়গড়ায় প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করেছে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা। শনিবার সকাল ১১ টায় বাগালী ইউনিয়নে বামিয়া কমিউনিটি ক্লিনিকে পিকেএসএফ এর সহযোগিতায় দিনব্যাপী এ মেডিকেল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সামাদ গাজী, বিশেষ অতিথি ছিলেন, উন্নয়ন প্রচেষ্টার এরিয়া অফিসার মোঃ মহিবুল্লাহ ফকির, ব্যাঞ্চ ম্যানেজার বাবলুর রহমান প্রমুখ। এসময় বাগালী ইউনিয়নের ৮৭ জন গর্ভবতী, প্রসূতি, কিশোরি ও শিশুরা স্বাস্থ্যসেবা পেয়েছেন। এই ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পে হেলথ চেআপ, ব্লাড প্রেসার, ব্যাড সুগার এবং ওজন পরিমাপ সেবা দেওয়া হয়েছে। এবং মহিলাদের একটি কওে স্যানেটারি ন্যাপকিন দেওয়া হয়। এতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন সিভিল সার্জন খুলনা ডাঃ মোঃ সুজাত আহমেদ। ব্লাড প্রেসার ও ওজন পরিমাপ করেন টেকনিক্যাল অফিসার পারুল আক্তার ও সোহেল আমান।
চুলকাটির সাংবাদিক মিজানুর রহমানের বাড়ী চুরি সংঘঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক ও চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জি এম মিজানুর রহমানের সোনাডাঙ্গাস্থ বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সামান্য কিছু মালামাল চুরি করে পালিয়ে গেছে। শুক্রবার (৯ জুন) রাতে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী জিএম মিজানুর রহমান জানান, তিনি স্বপরিবারে খুলনায় বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করে আসছেন। বাড়িতে কেউ না থাকার সুবাধে অজ্ঞাত চোরেরা ঘরের তালা ভেঙ্গে এই চুরির ঘটনা ঘটায়। তবে উল্লেখযোগ্য তেমন কিছু নিতে পারেনী। ঘটনার খবর শুনে বাগেরহাট সদর মডেল থানা পুলিশের পরির্দশক (ওসি) কে,এম আজিজুল হক ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
বাংলাদেশ কৃষিতে একদিন বিশ্বের সেরা হবে -ফসিউল্লাহ
মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দর্শনার ওয়েভ ফাউন্ডেশন কৃষিতে অবদান রাখার জন্য জেলার বিভিন্ন কৃষি উদ্যোক্তাকে পুরস্কার দিয়েছে। শনিবার বিকাল ৪ টার দিকে দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে দর্শনা টেনিং সেন্টার চত্বরে চুয়াডাঙ্গা জেলায় তিনটি ক্যাটাগেরিতে ১০ জন কৃষি উদ্যোক্তাকে নগদ টাকা ও সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহি পরিচালক মহসিন আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহি ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এম আরএ মো: ফসিউল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের কৃষির সাফল্যের অন্যতম কারিগর দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী, উদ্যোক্তা, উৎপাদনকারী, খামারিসহ কৃষির সঙ্গে সম্পৃক্তদেরকে প্রতি বছর সম্মাননা জানানোর উদ্যোগ এই সম্মাননা দেবার জন্য ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। এ সম্মাননা প্রবর্তন কৃষিখাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর ফলে কৃষি পেশার মর্যাদা আরও বৃদ্ধি পাবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা,ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টাও অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব এএফএম ফারুক হোসেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা, দর্শনা পৌর মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি পরিচালক প্রশাসন ও মানবসম্পদ শাখা মো: নুরে আলম মেহেদী, উপ পরিচালক অনসাইট মো: মিজানুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক পিএসটু ইভিসি সৈয়দ আশিক ইমতিয়াজ, ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক নাসিফা আলী, পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ- পরিচালক নাজমা সুলতানা লিপি ও সহকারী পরিচালক কিতাব আলী।
কেসিসি নির্বাচন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি
তথ্য বিবরণী
আগামী ১২ জুন-২০২৩ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ঞযব অৎসং অপঃ,১৮৭৮ (অপঃ ঢ১ ড়ভ ১৮৭৮) এর ১৭(ক)(১)ধারা মোতাবেক নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ/১৯৮৫ এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নিম্নোক্ত আদেশ জারি করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে ১০ জুন থেকে ১৪ জুন-২০২৩ তারিখ পর্যন্ত সকল বৈধ অস্ত্রের লাইসেন্সধারীগণ অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাফেরা করতে পারবেন না। উল্লেখ্য, এ আদেশ নির্বাচন কাজে আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য ও বিভিন্ন সরকারি, আধাসরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত প্রহরীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
নির্বাচনী এলাকায় ১১ জুন দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ জুন-২০২৩ তারিখ দিবাগত মধ্যরাত পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরণের নৌযান ও স্পিডবোটের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ইঞ্জিন চালিক ক্ষুদ্র নৌযান এবং জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞা বহির্ভূত থাকবে। উল্লিখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশী/বিদেশী পর্যবেক্ষকদের(পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী/বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি সেবা যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য নৌযান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এছাড়া নির্বাচনী এলাকায় ১১ জুন দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ জুন-২০২৩ তারিখ দিবাগত মধ্যরাত পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার এবং ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উল্লিখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশী/বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী/বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি সেবা যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন। উল্লেখ্য, ১০ জুন দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ জুন দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা স্বাক্ষরিত পৃথক তিনটি গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
মহেশপুরে নদের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদে গোসল করতে নেমে আলামিন হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ভালাইপুর দফাদারপাড়ার আব্দুস সালামের ছেলে। গতকাল শনিবার দুপুরে কপোতাক্ষ নদের গোসল করতে নামলে ডুবে মারা যাই সে।
এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী জানান, পাশ^বর্তী গোয়ালহুদা গ্রামের খালাবাড়িতে বেড়াতে গিয়ে কপোতাক্ষ নদে গোসল করতে নামেন আলামিন। নদ গভীর হওয়ায় নদের পানিতে ডুবে সে মারা গেছে।
নৌকার পক্ষে শেষ মুহূর্তের প্রচারণায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে শেষ মুহূর্তের প্রচারণায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ শনিবার (১০ জুন) সকাল ৮টা থেকে দিনভর নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড, টুটপাড়া কবর খানা, হাজী মুহসিন রোড, রূপসা ট্রাফিক মোড়, গগণ বাবু রোড ও নতুন বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গনসংযোগ ও ভোট প্রার্থনা করেন। গণসংযোগ কালে উপস্থিত স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. কাজী শাহানারা ইয়াসমিন, খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, কুমারেশ মন্ডল, এস এম আসাদুজ্জামান নূর, এইচ এম কামাল হোসেন, মোঃ মাহমুদ্দুন্নবী মিল্টন, মোঃ ওহিদুজ্জামান, মোঃ আবু সাঈদ খান, জাফর ইসলাম শান্ত, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রভাষক এম এম ইমরান, শেখ হেলাল বাবু, মোঃ কামরুল হাসান বাপ্পী, স্বপন কুমার রায়, রাজীব দাস টাল্টু, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, চিন্ময় রায়, মোঃ উজ্জ্বল হাওলাদার, শিশির বর, সুজল সেন, সোহাগ জামাদ্দার, খুলনা জেলা ছাত্রলীগ নেতা শেখ মোঃ রাসেল প্রমুখ।
ডুমুরিয়ায় এমপি নারায়ণ চন্দ্র চন্দ’র সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ’র সাথে সাথে ডুমুরিয়ায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ডুমুরিয়া সদরে নিজস্ব বাসভবনে মতবিনিময় সভায় এ আসনে প্রতিটি ইউনিয়নে রাস্তা ঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা,ব্রীজ কালভার্ট, মসজিদ মন্দিরের অভূতপূর্ব উন্নয়ন তুলে ধরে এমপি বলেন, সাংবাদিকরা হল জাতির বিবেক, তোমাদের লেখনীর মাধ্যমে এ জনপদের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। যেখানে মানুষ পায়ে হেঁটে যেতে পারতো না সেইসব রাস্তায় এখন ভারী ভারী যানবাহন চলাচল করছে। সাথে সাথে মানুষের জীবন যাত্রার মানও বেড়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও নৌকার মনোনয়ন প্রত্যাশী দাবি করে বলেন, আমি অসাম্প্রদায়িক চেতনার মানুষ। এজন্য সকলের সহযোগিতায় আমি বার বার নৌকা মার্কা নিয়ে এমপি নির্বাচিত হই। এ সময় উপ¯ি’ত ছিলেন সাংবাদিক কাজি আবদুল্লাহ, আনোয়ার হোসেন আকুঞ্জি, এস রফিকুল ইসলাম, মাহাবুবুর রহমান, আব্দুল লতিফ মোড়ল, সুব্রত কুমার ফৌজদার, অরুন দেবনাথ, সেলিম আবেদ, শেখ আব্দুস সালাম, জিএম ফিরোজ আহমেদ, লিটন গাজী, জাহাঙ্গীর আলম মুকুল, মাসুম গাজী ও নাসিম গাজী।
হত্যা না আত্মহত্যা?
বাগেরহাট প্রতিনিধিঃ
হত্যা না আত্মহত্যা এনিয়ে এলাকায় চলছে গুনজন। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার রাজৈর গ্রামের নাজমিন নামে এক গৃহবধুর মৃত্যুকে ঘিরে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে প্রশ্ন,হত্যা না আত্যহত্যা? স্বজনদের দাবী নাজমিনকে পুর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।স্থানীয় জনপ্রতিনি ও এলাকাবাসী দাবী সুষ্ঠ তদন্ত হলে বেরিয়ে আসবে আসল রহস্য।
গত ২৫ মে মোড়েলগঞ্জ উপজেলার রাজৈর গ্রামে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলানো অবস্থায় নাজমিন (২৮) নামে এক গৃহবধুর মর দেহ উদ্ধার করা হয়। এ বিষয় মোড়েলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রেকড করা হয়েছে। পুলিশ নিহতের মৃত দেহ ময়না তদন্ত শেষে তার পরিবারের হাতে হস্তান্তর করেছে।
নিহত গৃহবধুর বড় ভাই মোঃ জলিল শেখ জানায়, গত ২৫ মে আমার বোন কে গলায় রশি দেওয়া অবস্থায় তার ঘরের আড়ার সাথে ঝুলানো পাই । তিনি আরো বলেন যে অবস্থায় তাকে পাওয়া গেছে এতে কোন ব্যক্তি গলায় রশি দিয়ে আত্মহত্যা করতে পারেনা।পুর্ব পরিকল্পিতভাবে তাকে কেউ মেরে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখেছে, আমি আমার বোন হত্যার বিচার চাই।
এ বিষয় বদনী ভাংগা গ্রামের শিউলী আক্তার জানান,পুলিশ সুরাতাল রির্পোট করার সময় আমি ওখানে ছিলাম আমার মনে হয়েছে তাকে ধর্ষনের পর হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে।
শিউলী আরো বলেন বিষয়টি তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।
জানমিন নাহারের স্বামী ইব্রাহিম শেখ বলেন, আমার স্ত্রী আত্মহত্যা করতে পারে না ১৩ মাসের সন্তান রেখে কোন মা এ কাজ করতে পারে না, কে বা কারা তাকে হত্যাকরে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে আমি বিষয়টি তদন্ত করে হত্যা কারীকে খুজে বের করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানাই।
স্থানিয় ইউপি সদস্য সুকুর আলী ফকির জানান, এটা সাধারন মৃত্যু না নাজমিন এর লাশ দেখে মনে হয়েছে তাকে হত্যাকরে ঝুলিয়ে রাখতে পারে । এ বিষয় তিনি পিবিআই এর তদন্ত দাবী করেন।
এ বিষয় মোড়েলগঞ্জ থানার এস আই মোঃ ফয়জুল্লাহ জানান, ময়না তদন্ত রিপোট হাতে আসলে মৃত্যুর রহস্য জানা যাবে। তিনি আরো বলেন আমরা ইতোমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছি অচিরেই এর রহস্য বেরিয়ে আসবে ।
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি: আনোয়ার ও সাধারণ সম্পাদক আকতার
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২৩ এ সভাপতি পদে ১৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ জেড এম আনোয়ারুজ্জামান (আনোয়ার)। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী খুরশিদ আল মেহের (তন্ময়) পেয়েছেন ১৩০২ ভোট। সাধারণ সম্পাদক পদে ১০৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আকতার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফুল ইসলাম পেয়েছেন ৭৯৪ ভোট।
সহ-সভাপতির পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন কে এইচ. মাযহাবুদ্দিন পল্লব, ড. ম. শফিক উর রহমান, মোহাম্মদ তানভীর হোসেন, আনিসুর রহমান তুহিন ও হোসনে আরা পপি। যুগ্ম সম্পাদকের দুইটি পদে নির্বাচিত হয়েছেন শায়কা ইমাম শান্তা ও মুজাহিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নির্বাচিত হয়েছেন মো. তকদীর রহমান মুকুট, মো. শফিকুল আলম সুজন ও মো. মতিউর রহমান মতিন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইকবাল কবির (বিপুল), অফিস ব্যবস্থাপনা সম্পাদক পদে মোঃ রাশেদুল ইসলাম, অফিস ব্যবস্থাপনা সহ-সম্পাদক পদে ড. সঞ্জয় কুমার চন্দ, জনসংযোগ সম্পাদক পদে ড. মো. আজিজুল হাসান পিরু, জনসংযোগ সহ-সম্পাদক পদে মো. সোহেল সারওয়ার জাহান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে প্রফেসর ড. মুন্নুজাহান আরা, সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক পদে ড. শেখ তারেক আরাফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাতিল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক পদে এ কে এম হুমায়ুন কবির দেওয়ান, নারী বিষয়ক সম্পাদক আসমা হক (কান্তা), ছাত্র বিষয়ক সম্পাদক পদে ড. আহসান হাবীব (শিমুল), ছাত্র বিষয়ক সহ সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে খন্দকার আজিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি সহ সম্পাদক করে মোঃ আল মাসুদ উদ্দিন (মনি), সমাজ কল্যাণ সম্পাদক পদে কানিজ ফাতেমা পাপড়ি, সমাজ কল্যাণ সহ-সম্পাদক মো. শহিদুল ইসলাম (শহিদ) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য (শিক্ষক কোটা) পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন ড. মো. নূরুন্নবী (রিংকু), মো. নাজমুস সাদাত (শুভ), ফাল্গুনী আক্তার, মো. মাসুদুর রহমান ও অনুপম কুমার বৈরাগী। নির্বাহী সদস্য (সাধারণ কোটা) সতেরোটি পদে নির্বাচিত হয়েছেন ড. এ কে এম আক্তারুজ্জামান বসুনিয়া, তৌহিদ আব্দুল্লাহ, খন্দকার মোহাম্মদ আশরাফুল আলম (লিপন), মো. জাকি-উল-হাসান, মো. নাজমুল হুদা, মো. শাহিনুর রহমান (কবির), এম এম আরাফাত হোসেন, কবরী বিশ্বাস অপু, হাসান জামিল (জেনিথ), প্রফেসর ড. মো. নাজমুল হাসান, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শামীম কিবরিয়া, মাহামুদুল হাসান (মিল্লাত), মুহাম্মদ মোবারক হোসেন (উজ্জ্বল), রাশেদুল আলম সরকার, সারওয়ার জাহান ও বিশ্বজিৎ রায়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিতদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন। একই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবিশেষ অবদান রাখতে সক্ষম হবেন।
নগরীর ১৬নং ওয়ার্ডে গণসংযোগকালে কাউন্সিলর আনিস বিশ্বাস
পরীক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করতে না পারলে সন্ত্রাসী ও ভূমিদস্যুরা মাথা চাড়া দিয়ে উঠবে
খবর বিজ্ঞপ্তি
নগরীর ১৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গতকাল শনিবার (১০ জুন) ব্যাপক গণসংযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাস। ভোটারদের দ্বারে-দ্বারে নিজের ‘ঘুড়ি মার্কা’র পাশাপাশি আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে ‘নৌকা’ প্রতীকের লিফলেট বিতরণ করেন তিনি।
গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, যোগ্য, সৎ ও পরীক্ষিত ব্যক্তিকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে না পারলে শুধু এলাকার উন্নয়নই পিছিয়ে যাবে না; সন্ত্রাসী, ভূমিদস্যু ও অবৈধ অর্থদাতারা মাথা চাড়া দিয়ে উঠবে। তাতে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে। তাই মিথ্যা প্রলোভনে পড়ে পবিত্র ভোট নষ্ট না করে অবশ্যই ঘুড়ি মার্কায় ভোটদানের আহবান জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান বিশ্বাস। ভোটারদের দ্বারে-দ্বারে গেলে কাউন্সিলর আনিস বিশ্বাসকে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে কান্নাবিজড়িত কণ্ঠে দোয়া করেন বয়োজেষ্ঠ্য নারী ও মুরব্বীরা। গণসংযোগকালে রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
জীবননগরে প্রবীণ ও সমৃদ্ধির প্রবীণদের ক্রীড়ার অনুষ্ঠান
মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
জীবননগরের সীমান্ত ইউনিয়নে প্রবীণ ও সমৃদ্ধি কর্মসূচীর ওয়েভ ফাউন্ডেশনের আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটি ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শাকারিয়া গ্রামে অনুষ্টিত হয়।সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে প্রবীণ সামাজিক কেন্দ্রের সামনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি সকল বিজয়ী ক্রীড়া প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করেন।তিনি বলেন সর্ব বয়সের মানুষেরা যদি খেলাধূলার মধ্যে থাকে তবে তাদের মন ভাল থাকবে।শরীরও ভাল থাকবে।বয়স সমস্যা নয়।আমিও পারবো এই মনমানসিকতা থাকতে হবে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন নগর থানা অফিসান ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন।
দাকোপে বেড়েছে ওয়ান টাইম পণ্যের ব্যবহার
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন হাট বাজরসহ যত্রতত্র ব্যাপক ভাবে অবাধে রমরমা ব্যবহৃত হচ্ছে পলিব্যাগ ও একবার ব্যবহার্য প্লাস্টিক (ওয়ান টাইম) পণ্য। বছরের পর বছর পরিবেশে টিকে থেকে এসব প্লাস্টিক পণ্য জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে চলেছে। প্লাস্টিক দূষণের নেতিবাচক প্রভাবও পড়ছে সামগ্রিক জীববৈচিত্র্যের উপর। ফলে দিন দিন পরিবেশ মারাত্মক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সরেজমিন দাকোপের বাজুয়া, দাকোপ, কৈলাশগঞ্জ, লাউডোব, বানিশান্তা, তিলডাংগা, কামারখোলা, পানখালিসহ বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, ২০০২ সালে সরকার সকল প্রকার পলিথিন শপিং ব্যাগ ব্যবহার সম্পর্ণ নিষিদ্ধ ঘোষনা করেন। এছাড়া উচ্চ আদালতও পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করেন। একই সাথে দেশব্যাপী নিয়মিত বাজার পর্যবেক্ষণ পলিথিন কারখানা বন্ধ এবং যন্ত্রপাতি জব্দকরণের মাধ্যমে পলিব্যাগের ওপর আইনি নিষেধাজ্ঞার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে বলেন। এই প্রজ্ঞাপন জারির পর কিছুদিন পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার থমকে পড়লেও পূনরায় আবার বিভিন্ন পন্থায় বাজারে চলে এসেছে। পলিব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ হলেও আইন বাস্তবায়নে কোন কার্যকারি পদক্ষেপ পরিলক্ষিত হয় না। ফলে দেশের বিভিন্ন স্থানের মতো এই উপজেলার সর্বত্র পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন হোটেল, মুদি দোকানসহ রাস্তার পাশে ও পাড়া মহল্লায় গড়ে ওঠা সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য সামগ্রীর সাথে এই পলি ব্যাগ ফ্রি দেয়া হচ্ছে। এছাড়া ছোট বড় বিভিন্ন অনুষ্ঠানেও ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়ে চলেছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে, চালনা বাজারের কতিপয় অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য মজুদ করেন। পরে বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ীদের নিকট পাইকারী দরে বিক্রি করছেন। পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য ব্যবহারের ফলে রাস্তাঘাট, নদী, নালা, ড্রেন ও মাটির গর্তে আবর্জনায় ছড়িয়ে পড়ছে। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালতের লোক দেখানো অভিযানে দুই একজন কথিত নিষিদ্ধ এই পলিব্যাগ মজুদ বা ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করলেও আইনের সঠিক প্রয়োগ না থাকায় এর ব্যবহার সংখ্যা দিন দিন বেড়ে
চলেছে। এ ছাড়াও বাজারে নাইলন নেটের যে ব্যাগও ব্যবহার হচ্ছে তাও পলি ব্যাগেরমত পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য সমান ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, থার্মোকলে থাকে থার্মোপ্লাস্টিক যৌগ পলিস্টাইরিন। পলিস্টাইরিন ও ফেনিলিথিন পলিমারাইজেশনে পলিস্টাইরিন যৌগ তৈরি হয়। এটি হচ্ছে বিষ। পাশাপাশি ‘ওয়ান টাইম’ পণ্য তৈরিতে ব্যবহৃত হয় ‘বিসফেনল এ’ ও নানা রাসায়নিক। আর এসব রাসায়নিক খাবারের সঙ্গে প্রবেশ করে শরীরের ভারসাম্য নষ্টের পাশাপাশি কারণ হতে পারে ক্যান্সারেরও। এ অবস্থায় ‘ওয়ান টাইম’ এর বিকল্প হিসেবে কাগজের তৈরি পণ্য ব্যবহারের কথা বলছেন পরিবেশবিদরা। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা বিভাগীয় নেটওয়ার্ক কমিটির ও ওয়ার্কাস পাটির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায় জানান, আইনের সঠিক প্রয়োগ না থাকায় এবং প্রশাসনের গাফিলতির কারনে প্রকাশ্যে এভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার হচ্ছে। উপজেলা প্রশাসনের মাসিক সভায় কঠোর সিদ্ধান্ত নিলে অতিদ্রুত পলিথিন ব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্দ করা সম্ভব। আসলে পলিথিন বা প্লাস্টিক একটি অপচনশীল বস্তু। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে। এটি বন্দে প্রশাসনের পাশাপাশি এলাকার সচেতন ব্যাক্তিদেরও এগিয়ে আসতে হবে বলে তিনি মনে করেন। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা বলেন, ওয়ান টাইম পণ্য তৈরিতে ব্যবহৃত হয় ‘বিসফেনল এ’ ও নানা রাসায়নিক। আর পণ্যে ঠান্ডা খাবার রাখলে তেমন একটা ক্ষতি না হলেও গরম খাবার সংরক্ষণ করা
ভয়ংকর। এসব রাসায়নিক খাবারের সঙ্গে প্রবেশ করে শরীরের ভারসাম্য ধীরে ধীরে নষ্টের পাশাপাশি কারণ হতে পারে ক্যান্সারেরও। এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা এ প্রতিবেদকে জানান, ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে পলিথিন ব্যাগ নির্মুলে ব্যবস্থা গ্রহন করা হবে।
সুন্দরবনের তিন মাসের নিষেধাজ্ঞায়ও বন অভ্যান্তরে শুঁটকি তৈরি
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এবং নিরাপদ প্রজননের জন্য জুন থেকে আগষ্ট নব্বই দিন বনে সব ধরনের পাস পারমিট বন্ধ থাকে। এমনকি পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তিন মাস জেলেদের চরম কষ্ট বিবেচনায় তাদের দুর্ভোগ লাঘবে স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকার থেকে ৮৬ কেজি করে চাল দেওয়া হয়। জেলেরা চাল পেলেও বনের সাথে যুক্ত মৌয়ালরা কোন সরকারি সহায়তা পায় না। এমনকি জেলে তালিকায় নাম অন্তর্ভুক্ত জেলে কার্ডধারী সত্ত্বেও সব জেলেরা সরকার কর্তৃক প্রদত্ত চাল পায় না। এই কারণে অনেক অসহায় জেলে ও মৌয়ালরা দীর্ঘ পথ পায়ে হেঁটে মধু সংগ্রহ করতে বনে প্রবেশ করেন। জীবন বাঁচাতে অনেকটা বাধ্য হয়েই তারা এমন ঝুঁকি নিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন গাছে মধুর চাক খুঁজে বেড়ান। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে জেলে, বাওয়ালী এমনকি যে কোন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা সত্ত্বেও সুন্দরবনের অভয়ারণ্যগুলো দাপিয়ে বেড়ায় দুস্কৃতিকারী শুঁটকি কারবারিরা।বন অভ্যান্তরে টহল ফাড়ি থেকে চাঁদপাই রেঞ্জের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় নির্বিঘ্নে চলে এই “আগুনের কারখানা”। দুস্কৃতিকারীরা গহীন জঙ্গলে ছোট খালের শীষায় খটিঘর স্থাপন করে এবং অভয়ারণ্য থেকে বিষ প্রয়োগে চাকা চিংড়ি মাছ ধরে। এই মাছ খটিঘরে নিয়ে বনের কাঠ জ্বালিয়ে শুঁটকি তৈরি করে এবং উপযুক্ত সময়ে এই শুঁটকি মাছ চট্টগ্রামে পাঠিয়ে দেয়। দুস্কৃতিকারীরা তাদের নির্দিষ্ট এলাকায় কোন সাধারণ জেলে বা মৌয়ালকে দেখলেই তাদের কে ধাওয়া করে এবং অত্র এলাকার টহল ফাড়ীর বনরক্ষীদের দিয়ে ধরিয়ে দেয়। চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া, ঝাপসি, চাইলোবগী, নন্দবালা, মরা পশুর, আধারমানিক পার্শ্ববর্তী খুলনা রেঞ্জের আদাচাকি, ভদ্রা, নিশানখালী, বয়ারসিং, সহ বিস্তীর্ণ এলাকায় চলে এই নিষিদ্ধ কর্মকাণ্ড। অনুসন্ধান করে জানা যায় চার পাঁচ জনের একটি চিহ্নিত সিন্ডিকেট চাকা চিংড়ি শুঁটকি তৈরির জন্য কয়রা উপজেলার মহেশ্বরীপুর থেকে খরচ বাদে ২৫% কমিশনে জেলেবহর (শুঁটকির কারিগর) নিয়ে আসে। মোটা অংকের টাকার বিনিময়ে বন অভ্যান্তরে তারা তিন মাস থেকে শুঁটকি তৈরি করে। এই শুঁটকি মাছ বিভিন্ন কোম্পানির ফিডের বস্তায় ভরে মালো বডি ট্রলার বা টুইন লঞ্চ দিয়ে মোংলার কাইনমারী, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র অথবা চায়না ঘাট দিয়ে পিকআপ অথবা ট্রাকযোগে চট্টগ্রামের রিয়াজ উদ্দিন পাইকারি শুঁটকি বাজারের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। চট্টগ্রামে এই মাছ প্রতি কেজি ১২০০-২০০০ টাকা দরে বিক্রয় করা হয়।বিক্রিত টাকার সব ধরনের খরচ বাদ দিয়ে ৭৫% পায় কথিত জেলে বহর ও অবশিষ্ট ২৫% পায় সিন্ডিকেট। চমকপ্রদ তথ্য হচ্ছে এই সময়ে সুন্দরবনের পানি সর্বোচ্চ লবণ থাকে। দুস্কৃতিকারীদের খাবার পানি নিকটবর্তী টহল ফাড়ী থেকেই যোগান দেওয়া হয়। শুধু তাই না তেল খরচের সাথে অতিরিক্ত কিছু টাকা দিয়ে দুস্কৃতিকারীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বন বিভাগের বোট মাধ্যমেই নিয়ে আসে।
অবশ্য কদাচিৎ সহকারী বন সংরক্ষক অথবা বিভাগীয় বন কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে কিছু মাছ আটক হবার খবর ও প্রকাশ হয়। তবে তা একেবারেই নগণ্য। সুন্দরবনে গত ২২ বছরে ২৭ বার অগ্নিকাণ্ডে ব্যপক ক্ষয়ক্ষতির কথা আমরা জেনেছি। কিন্তু অগ্নিকাণ্ডের বড় একটা কারন যে এই শুঁটকি তৈরির চুল্লী সেটা কি জেনেছি কখনো।
দর্শনায় আমভর্তি পিকআপ হতে ফেন্সিডিল সহ আটক ১,পালিয়ে গেল ১জন
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনা থানা পুলিশ আম ভর্তি পিকআপ হতে ৭১ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে।অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আমান উল্লাহর নেতৃত্বে দর্শনা থানার সেকেন্ড অফিসার আহম্মেদ আলী বিশ্বাস সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) বশির আহম্মেদ, এএসআই (নিঃ) আশিকুর রহমান, এএসআই (নিঃ) মোঃ সানোয়ার হোসেন ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার মোবারকপাড়া মাদ্রাসার সামনে রাস্তার উপর আম ভর্তি একটি চলন্ত পিকআপ(ঢাকা মেট্টো ন-১৯-৮০৫৮) কে দাড় করায়।এসময় পিকআপের ভিতরে তল্লাশী করার সময় ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় রাখা অবৈধ মাদকদ্রব্য ৭১ বোতল ফেন্সিডিল জব্দ করে।গাড়ির ভিতর দুজন থাকলেও পুলিশের সামনে থেকে একজন পালিয়ে গেলেও অপরজন ড্রাইভার দর্শনার আজমপুরের ভাটা পাড়ার বিপ্লব হোসেন ছেলে সবুজ হোসেন (২৩)কে আটক করতে সক্ষম হয়। তবে পুলিশ সদস্যদের সামনে থেকে কি ভাবে চোরাকারবারী পালাতে সক্ষম হয় তা রহস্য থেকে গেছে। রাতেই গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সাবেক ছাত্রলীগ ফোরামের নির্বাচনী প্রচারণা:
খুলনা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয় সম্পাদক ও সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে গতকাল ১০ জুন, ২০২৩ শনিবার নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকা, সোনাডাঙ্গা বাস স্টান্ড, গোল্লামারি মোড়, নিরালা আবাসিক এলাকা, বাগমারা অঞ্চল, গফফারের মোড়, দোলখোলা মোড়, মিস্ত্রিপাড়া মোড়, সাতরাস্তার মোড়, ময়লাপোতা মোড়, পিটিআই মোড়, টুটপাড়া কবরখানার মোড়, হাজি মহসিন রোড, রূপসা মাছ বাজার, ডাকবাংলা মোড়, হেলাতোলা মোড়, মহেন দাসের মোড়, পাওয়ার হাউজ মোড়, ক্রিসেন জুট মিল মোড়, প্লাটিনাম জুট মিল, পিপলস্ গোল চত্বর, চিত্রালি মোড়, গাব তোলার মোড় সহ খুলনা সিটি করপোরেশনে কমপক্ষে ২০০ অধিক মোড়ে ও আবাসিক অঞ্চলে ১০ টি প্রচার গাড়িতে পথসভা ও জনসংযোগ প্রচারণা চালান। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৭০/৮০/৯০ দশকের সাবেক ছাত্রনেতৃবৃন্দ জনাব মেজবাহ উদ্দিন আহম্মেদ মঞ্জু, এ.এস.এম নুর আলম ময়না, শেখর রঞ্জন দেবনাথ, ডা: মোসাদ্দের হোসেন বাবলু, সাংবাদিক শেখ মোঃ সেলিম, মুন্সী আব্দুর রাজ্জাক, বয়রা মহিলা কলেজের সাবেক ভিপি আফরোজা জেসমিন বিথী, দিঘলিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, ডা: সোহানা সেলিম লাজ, সাইদা আক্তার রিনি, মৃনাল কান্তি বিশ্বাস, প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, এ্যাড: জাকির উদ্দিন আহমেদ লিটন, মোঃ শাহ্ জাহান পান্না, শেখ আতাউর রহমান ববি, শেখ নাজমুল হাসান, ইঞ্জি: জাহিদুল ইসলাম মিলন, সৈয়দ মাসুদুর রহমান বাবু, নরুন্নাহার এ্যানি, প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, ইঞ্জি: ওমর ফারুক, ইঞ্জি: মো: মনিরুজ্জামান, মোঃ সাইফুল ইসলাম সোনিয়া আক্তার, মোঃ রবিউল ইসলাম সবুজ, মোঃ সহিদুল ইসলাম সবুজ, বনি শরীফ, মোঃ আবুল হাশেম শামীম, আরবিনা শিকদার, জিএম কামরুল ইসলাম, মোঃ সাবির খান, দেবরাজ সরদার, সৈয়দ হাসান রহমান, শেখ মোঃ শফিকুল ইসলাম, কৃষ্ণা দাস, মমতাজ সুলতানা কবিতা, মোঃ আশরাফুল আলম, সৈয়দ নাজিরুজামান, জেসমিন আক্তার জুঁই, শেখ শাহরিয়ার, মোঃ আল আমিন শুভ, ওয়ালিমা জেরিন, লিটন মন্ডল, আজমিরা আলো, প্রমুখ।
খুলনায় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে বিএনপি, অভিযোগ ১৪ দলের
স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ও তাদের শরিক দলগুলো অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের নেতা-কর্মীরা। শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি করেন।
সংবাদ সম্মেলন থেকে ভোটারদের কোনো ধরনের গুজবে কান না দিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়। খুলনায় গাজীপুরের চেয়ে ভালো পরিবেশে ভোট গ্রহণ হবে বলে দাবি করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৪ দলের খুলনা সিটি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, সিটি নির্বাচন সামনে রেখে গত মার্চ মাসে মেয়র পদে তালুকদার আবদুল খালেককে ১৪ দল সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ১২ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন ঘিরে খুলনায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
খালিদ হোসেন বলেন, যারা অসাংবিধানিক ও অস্বাভাবিকভাবে সরকার গঠন করতে চায়, তাদের আশা কোনো দিন পূরণ হবে না। ১৪ দল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের রাজনৈতিক শক্তি, একটি রাজনৈতিক জোট। ২০০৪ সালের ২৩ দফা দাবির ভিত্তিতে ১৪ দল গঠন করা হয়। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি বিতাড়িত না হওয়া পর্যন্ত এবং মানুষের সাম্য-ন্যায্যতা অর্জন না হওয়া পর্যন্ত জোটের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
বিএনপি ভোটারদের কেন্দ্রে না যাওয়ার আহ্বান করায় ভোটার উপস্থিতি কমবে কি না জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, যে দল ক্ষমতার পরিবর্তন হিসেবে নির্বাচনকে বিশ্বাস করে না, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, শুধু তারাই ভোটারদের কেন্দ্রে না যাওয়ার অনুরোধ করছে। এটা গণতন্ত্রের জন্য আত্মঘাতী।
সংবাদ সম্মেলনে এস এম কামাল হোসেন বলেন, ‘আমাদের কাছে প্রতিটি ভোটই চ্যালেঞ্জ। যাঁরা প্রার্থী হয়েছেন, সবাই আমাদের প্রতিদ্বন্দ্বী। এ জন্য কেউ ঘরে বসে নেই। মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক নিজেসহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতা-কর্মীরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাঁদের নিরলস পরিশ্রমের ফলে ভোটাররা কেন্দ্রে আসবেন এবং বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীকে ভোট দেবেন।’
সংবাদ সম্মেলনে বলা হয়, এবার আওয়ামী লীগের ভোটের মূল লক্ষ্য—জনগণের কাছে গিয়ে জনগণের রায় নৌকার পক্ষে আনা, যারা ভোটকেন্দ্রে যেতে চায় না, তাদের মিথ্যাচারের জবাব দেওয়া এবং যারা শেখ হাসিনার সরকারের আমলে ভালো নির্বাচন হয় না বলে অভিযোগ করে, একটি ভালো নির্বাচন উপহার দিয়ে তাদের অভিযোগের জবাব দেওয়া।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ওয়ার্কার্স পার্টির নেতা দেলোয়ার উদ্দিন, জাসদ নেতা শেখ গোলাম মর্তুজা, ন্যাপ নেতা মো. নাসির উদ্দিন, জাতীয় পার্টির (জেপি) নেতা আদুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা সিটি নির্বাচন: মেয়র ছাপিয়ে আলোচনায় কাউন্সিলর প্রার্থীরা
স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের ছাপিয়ে আলোচনায় কাউন্সিলর প্রার্থীরা। আজ মধ্যরাতে এ সিটিতে আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে। গতকাল শুক্রবার রৌদ্র-বৃষ্টি উপেক্ষা জমজমাট প্রচার চালান কাউন্সিলর প্রার্থীরা। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় কাউন্সিলর প্রার্থীরা খণ্ড খণ্ড মিছিল ও শোডাউন করেন। শেষ সময়ে নিজ নিজ জনসমর্থন জানান দিতে নারীদের রাস্তায় নামিয়েছেন বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী। দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি।
এদিন প্রধান তিন মেয়র প্রার্থী আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল আউয়ালও প্রচার চালান। তবে কাউন্সিলর প্রার্থীদের তুলনায় মেয়র প্রার্থীদের প্রচার ও তৎপরতা অনেক কম ছিল। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।
স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা যায়, এ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সামনে শক্ত প্রার্থী নেই। মেয়র পদে আবারও জয় পাওয়ার বিষয়ে অনেকটাই নির্ভার তালুকদার আব্দুল খালেক। এ কারণে মেয়র পদ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচার ও আগ্রহ দুটোই কম।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় প্রশাসন সূত্র জানায়, এ নির্বাচনে ৫০ শতাংশ ভোটার ভোট দিতে আসবেন কি না তা নিয়ে সন্দেহ আছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও একই শঙ্কার কথা জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে স্থানীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেতে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও নগর নেতারা।
সুশাসনের জন্য নাগরিক-সুজনের খুলনা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই খুদা বলেন, ‘কয়েকটি ওয়ার্ডে একাধিক শক্ত কাউন্সিলর প্রার্থী রয়েছেন। জয় পেতে তারাই নির্বাচনি মাঠ সরগরম করে রেখেছেন। কিন্তু নির্বাচনের মূল কেন্দ্র মেয়র প্রার্থী নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ নাই বললেই চলে। ভোটের আগেই মেয়র পদে ফলাফল কী হতে যাচ্ছে তা ভোটাররা আগভাগেই অনুমান করছেন। এ কারণে এ সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হতে পারে।’
ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা খোদ সরকারি দলেও রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে খুলনায় অবস্থানরত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, ‘বিএনপি-জামায়াত সবসময় নির্বাচনবিরোধী অপপ্রচার চালাচ্ছে। এ কারণে মানুষের মধ্যে ভোটকেন্দ্রে না যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে। তবে আমরা নেতাকর্মীদের বলেছি, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে হবে। বেশি সংখ্যক ভোটার যাতে কেন্দ্রে যান সেই আবহ তৈরি করতে হবে। মানুষকে নৌকায় ভোট দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে।’ তিনি বলেন, ‘আশা করছি খুলনায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র এ নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।’
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মেয়র পদের চেয়ে পছন্দের কাউন্সিলর প্রার্থী জয়ী করতে প্রকাশ্য ও গোপনে কাজ করছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা মুখোমুখি অবস্থানে। একে অপরের বিরুদ্ধে টাকা ছড়ানোসহ বিভিন্ন ধরনের অভিযোগ করছেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খুলনা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, ‘কিছু কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। সহকারী রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ফোন করে আচরণ বিধি ও নির্বাচনি আইন মেনে চলতে পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন।’
নির্বাচনের আগে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে কি না তা দেখভালে সাদা পোশাকে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রাশিদা বেগম। তিনি বলেন, ‘যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেএমপি পুলিশ কাজ করছে। এছাড়াও বিভিন্ন এলাকায় সাদা পোশাকে পুলিশ মনিটরিং করছে। কোনো অভিযোগের বিষয়ে নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে পুলিশ।’
সরেজমিনে দেখা যায়, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ফয়েজুল ইসলামের (টিটো) সমর্থনে কয়েক হাজার মানুষ শুক্রবার বিকালে স্যার ইকবাল রোডে মিছিল করেন। বৃষ্টি উপেক্ষা করে তার সমর্থনে অনেক নারীকে মিছিল করতে দেখা গেছে। এছাড়া ১৬, ২২, ২৭, ২৮ ও ৩১ নম্বর ওয়ার্ডসহ প্রায় সব এলাকায় কাউন্সিলর প্রার্থীদের মিছিল করতে দেখা গেছে।
২৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জিয়াউল আহসানের ঘুড়ি প্রতীকের সমর্থনে এদিন বিকালে মিয়া পাড়ায় মিছিল বের হয়। ২২ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় কাউন্সিলর প্রার্থী মাহববু কায়সারের ঠেলাগাড়ি প্রতীকের সমর্থনে মিছিল বের হয়। বিকালে নগরীর ফেরিঘাট মোড় এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আউয়ালের পক্ষে নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হন। তবে খুলনা সদর থানা পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে ইসলামী আন্দোলনের চার নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে খুলনা থানার ওসি হাসান আল মামুন বলেন, অনুমতি না নিয়ে মিছিল করার বিষয়টি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। নগরীর পাওয়ার হাউজ মোড়ে এমন একটি মিছিল বের হলে পুলিশ তাদের নিষেধ করে। না শুনলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে চারজনকে আটক করা হয়।
নগরীতে সুশাসন প্রতিষ্ঠিত করা হবে-খালেক : শুক্রবার ১৪ ও ১৬নং ওয়ার্ডের রায়ের মহল, ১৭নং ওয়ার্ডের বায়তুন নুর জামে মসজিদ মার্কেট, ২০নং ওয়ার্ডের শেখপাড়া বাজার ও ৩১নং ওয়ার্ডে বান্দাবাজার গণসংযোগ ও পথসভা করেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এ সময় তিনি বলেন, ন্যায়বিচারের স্বার্থে নগরীতে সুশাসন প্রতিষ্ঠিত করা হবে। কোনো নাগরিক যেনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন সেদিকে বিশেষ নজর রাখা হবে। সব নাগরিকের মতামতের ভিত্তিতে নগরভবন চলবে। এখানে কোনো অপশক্তির প্রশ্রয় অতীতে দেওয়া হয়নি, ভবিষ্যতেও দেওয়া হবে না। এ সময় স্থানীয় নেতারা তার সঙ্গে ছিলেন।
সুষ্ঠ ভোট না হলে সরকারকে জবাব দিতে হবে-মধু : এদিন মহানগরীর সোনাডাঙ্গা, জিন্নাপাড়া বউবাজার, মহির বাড়ি, খালপাড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষ সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট দিতে না পারলে সরকারকে এর জবাব দিতে হবে। আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন ভোটারদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়নি। তখন সাধারণ ভোটারের মুখে একটি কথাই ছিল আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। আজ এই কথাটি সাধারণ ভোটাররা ভুলে গেছেন। এই অবস্থা থেকে ভোটারদের আস্থা ফেরাতে এলাকায় এলাকায় মাইকিং করার অনুরোধ জানান তিনি।
মানবতার পক্ষে হাতপাখাকে বিজয়ী করার আহ্বান আউয়ালের : নগরীর গল্লামারী, হঠাৎবাজার, জোড়াকল বাজার, নতুন রাস্তা, নয়াবাটি, ক্রিসেন্ট গেট, আলমনগর, হাউজিং বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। তিনি বলেন, ‘আমি অতিথি পাখির মতো হঠাৎ আসিনি। সর্বদা আমি আপনাদের পাশেই আছি। করোনাকালে মানুষের দ্বারে দ্বারে ছুটে গিয়েছি। আক্রান্ত ব্যক্তিদের জন্য ‘আল-কারীম অক্সিজেন সেবা’ গঠন করে অক্সিজেন সেবা দিয়েছি। মৃত ব্যক্তির লাশ গোসল ও দাফনের ব্যবস্থা করেছি।’ প্রচারকালে দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
খুলনায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
স্টাফ রিপোর্টার
খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুর থেকে নগরীর বিভিন্ন সড়কে টহল শুরু করেছে বিজিবি সদস্যরা।
খুলনার জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীন জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ১১ প্লাটুনে মোট ২২০ জন সদস্য রয়েছেন। তারা চারদিন দায়িত্ব পালন করবেন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, এবারের নির্বাচনে ভোট কেন্দ্রসহ নগরীর সার্বিক নিরাপত্তায় বিজিবি, পুলিশ, আনসার, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোট প্রায় সাত হাজার পাঁচশ’ সদস্য দায়িত্ব পালন করবেন।
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত, আহত ১
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী খায়রুল বাশার গুরুতর আহত হয়েছেন। শনিবার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালকের নাম তরিকুল ইসলাম। তিনি কেশবপুর উপজেলার কোমলপুর গ্রামের হোসেন আলীর ছেলে। আহত খায়রুল মনিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবদুল মান্নান মোড়লের ছেলে।
পুলিশ জানায়, তরিকুল (২৬) ইসলাম এবং খায়রুল বাশার (১৪) সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। শনিবার সকালে তরিকুল কেশবপুর থেকে খায়রুলকে নিয়ে মনিরামপুরে যাচ্ছিলেন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তরিকুল নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গুরুতর আহত খায়রুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কেউ অভিযোগ না করায় স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রেমে প্রতারিত হয়ে মাথা ন্যাড়া, দুধ দিয়ে গোসল!
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় প্রেমে প্রতারিত হয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন আহাদ আলী (২০) নামে এক যুবক। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন জানান, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হয়ে যায়। এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন।
তিনি আরও জানান, ক্ষোভে, দুঃখে ও অভিমানে আহাদ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন। পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে তিনি শনিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে কাজটি করেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন বলে ওই ইউপি চেয়ারম্যান জানান।
কালীগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ধর্মত্যাগী নারীর অবস্থান
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামে স্ত্রী স্বীকৃতির দাবিতে সজল বিশ^াস নামে এক ইউপি সদস্যের বাড়িতে অবস্থান নিয়েছেন সনাতন ধর্মের এক নারী। শনিবার সন্ধ্যার দিকে খয়েরতলা এলাকায় ইউপি সদস্যের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।
সজল বিশ^াস উপজেলার ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও খয়েরতলা গ্রামের ঝন্টু বিশ^াসের ছেলে।
ওই নারী জানান, ইউপি সদস্য সজল বিশ^াসের সাথে তার দুই বছরের প্রেমজ সম্পর্ক ছিল। এরপর তারা বিয়ে করেন। বিয়ের পর তাকে কোটচাঁদপুর উপজেলার বলরামপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে রাখেন। কিছুদিন পরে অন্যায়ভাবে তাকে ডিভোর্স দেয় সজল। এরপর পরিবার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় তাকে। গত দেড় বছর আগে পুনরায় সজল ফুসলিয়ে তাকে বিয়ে করেন। এখন তিনি স্বামীর সাথে একসাথে সংসার ও বসবাস করতে চান। কিন্তু সজল রাজি না হওয়ায় উপায় না পেয়ে তিনি শনিবার বিকেলে সজলের বাড়িতে চলে এসেছেন।
তিনি আরো জানান, তিনি সজলের বাসার ছাদ টপকে বাড়ির ভিতরে প্রবেশ করেন। এ সময় বাসার সামনের গেট তালাবদ্ধ ছিল। তিনি এখন ওই বাড়িতে একা রয়েছেন। তিনি স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থান করছেন। তিনি সনাতন ধর্মের মানুষ ছিলেন। কিন্তু বিয়ের পর ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছেন।
এ ব্যাপারে জানতে ইউপি সদস্য সজল বিশ^াসের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানার এসআই সেকেন্দার আবু জাফর। তিনি জানান, ওই মেয়ে বাসার ভিতরে অবস্থান করছেন। তিনি আইনি সহযোগিতা চাইলে পুলিশ অবশ্যই যাবতীয় সহযোগীতা প্রদান করবে।
বিএনপির নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বিএনপির নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না। তারা প্রকাশ্যে সাধারণ জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরণের গুজব ও অপপ্রচার চালাচ্ছে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার। ১২ জুন আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট প্রদান করবেন। ইভিএম পদ্ধতিতে আপনার ভোট আপনি ছাড়া অন্য কারো দেওয়ার সুযোগ নেই। অতএব, কোন প্রকার গুজবে কান না দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যোগ্য নগর পিতা নির্বাচিত করুন।
গতকাল শনিবার দিনব্যাপী নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু ও মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, এস এম আকিল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
কেসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগ ও পথসভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে সদর থানা আ’লীগ ও আইনজীবী নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। গতকাল শনিবার নগরীর সদর থানার ২৩, ২৭ ও ২৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের নেতৃত্বে নেতৃবৃন্দ গণসংযোগ, পথসভা ও মতবিনিময় করেন। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জামাল উদ্দিন বাচ্চু, অধ্যা. রুনু ইকবাল বিথার, এস এম রফিউদ্দিন আহমেদ, মো. ফয়েজুল ইসলাম টিটো, জিয়াউল আহসান টিটু, এ্যাড. শ্যাম প্রসাদ কর্মকার, এ্যাড. আকবর আলী শেখ, এ্যাড. এনামুল হক, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. শিকদার হাবিবুর রহমান, এ্যাড. ফিরোজ আহমেদ, এ্যাড. মো. মোল্লা আবেদ হোসেন, এ্যাড. পংকজ কুমার দেবনাথ, মো. মাহবুব হোসেন. এমদাদুল হক মোল্লা, বাদল সরদার বাবুল, ফেরদৌস হোসেন লাবু, শেখ এশারুল হক, মো. আযম খান, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, সমীর কৃষ্ণ হীরা, আব্দুর রহীম বাবু, শাহ জাকিউর রহমান, এ্যাড. মোল্লা সেলিম রশিদ, এ্যাড. বিপ্লব কুমার ঘোষ, এ্যাড. মনজিলুর রহমান মল্লিক, এ্যাড. শেখ মোহাম্মদ আলী, এ্যাড. কৃষ্ণ কুমার দত্ত, এ্যাড. আশরাফ আলী পাপ্পু, এ্যাড. খোরশেদ আলম, এ্যাড. অশোক গোলদার, বিজয় কুমার ঘোষ, এ্যাড. উল্লাস কর বৈরাগী, এ্যাড. শাহানারা ফেরদৌস, এ্যাড. হালিমা খাতুন শিউলি, এ্যাড. শেখ সোহেল পারভেজ, এ্যাড. আক্তারুন্নেসা তিতাস, এ্যাড. এম ইলিয়াস খান, এ্যাড. কাজী সাইফুল ইমরান, এ্যাড. শেখ ফারুক আহমেদ, এ্যাড. আশরাফুর রহমান দিপু, এ্যাড. হেলাল, এ্যাড. কাজী আহাদ, এ্যাড. রথীন্দ্রনাথ সরকার, এ্যাড. সজীব বৈরাগী, এ্যাড. মনিবুর রহমান, এ্যাড. রোজিনা আক্তার, এ্যাড. নুরুন্নাহার লাকী, এ্যাড. কণিকা বিশ্বাস, এ্যাড. রেহেনা চৌধুরী, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. রোমান তানহা, এ্যাড. শামীম আহমেদ পলাশ, এ্যাড. জহিরুল ইসলাম পলাশ, এ্যাড. শরিফুজ্জামান, এ্যাড. সাদিক মো. সাদ, এ্যাড. কামরুল জোয়ার্দ্দার, এ্যাড. সাজ্জাদ হোসেন, এ্যাড. তামিমা লতিফ স্নিগ্ধা, এ্যাড. শিরিন সুলতানা, এ্যাড. ইফতেখার মজিব, এ্যাড. ইমরান তুষার, এ্যাড. হরিদাস, এ্যাড. আল আমিন রাকিব, এ্যাড. শহিদুল, এ্যাড. খোকন রায় দিলীপ, মোর্শেদা দেলোয়ারা মলি, আরমিন সুলতানা জুই, বাদলা সাহা, এ্যাড. ফায়জুল হক রুবেল, মাসুম উর রশীদ, ইউসুফ আলী, রেখা খানম, নুপুর দাস, ওহিদুল ইসলাম সবুজ, জহির রায়হান, মো. রোকন, আবুল হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।
॥ মহানগর ছাত্রলীগ ॥
আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ এ বাংলাদেশ আওয়ামী মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সমর্থনে খুলনা মহানগর, জেলা ও কুয়েট ছাত্রলীগের আয়োজনে নির্বাচনী সভা, প্রচারণা ও গণসংযোগ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ। গতকাল শনিবার বেলা ১২ ঘটিকায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নির্বাচনী সভা শরু হয়। নির্বাচনী সভা শেষে দলীয় কার্যালয়ের নীচ থেকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু হয়ে নগরীর পিকচার প্যালেস মোড়, ডাকবাংলা মোড়, ফেরিঘাট মোড়, শেখপাড়া হয়ে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর দিকনির্দেশনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এ্যাড. মো. সাইফুল ইসলাম এবং খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন এর তত্ত্বাবধানে নির্বাচনী সভা, প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা বরিকুল ইসলাম বাধন, নাহিদ হাসান শাহীন, সাদমান নাহিয়ান সেজান, এম এম শাহেদুজ্জামান, তুহিন রেজা, মো: ইমরান শেখ, সৈয়দ শরিফুল আলম শপু, খন্দকার হাবিব আহসান, আফি আজাদ বান্টি, মুহিত মুন, মোঃ রায়হানুল ইসলাম মল্লিক রায়হান, সোনালী আক্তার, নোশিন শারমিলি, তামান্না তানজিন তমা, আজহার উদ্দীন রাসেল, শেখ নাজমুল আহমেদ, আনিম ইরতেজা শোভন প্রমুখ। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলের মহানগর ছাত্রলীগ নেতা এস এম মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, মো: মারুফ হোসাইন, রফিকুল ইসলাম রফিক, ইয়াসিন আলী, দিদারুল আলম, মোঃ সুমন শেখ, মাহামুদুল ইসলাম সুজন, রিপন মোড়ল, শেখ শান্ত ইসলাম, শিকদার রাসেল, সোহান হোসেন শাওন, রেজোয়ান মোড়ল, তায়েজুল ইসলাম তাজ, তানভীর রহমান আকাশ, ইবনুল হাসান, মৃনাল কান্তি বাছাড়, ইয়াসির আরাফাত, মাহামুদুর রহমান রাজেস, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, আরিফুল ইসলাম কাজল, চিশতি নাজমুল, বাধন হালদার, মামুনুর রহমান, আমির মোমেন রানা, খান আবুল বাশার, নাহিদুল ইসলাম, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, মো: ইমন, ইব্রাহীম বন্দ, মাসুদ রানা, মো: ইয়াসিন, আনারুল ইসলাম সাদ্দাম হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।
–
॥ মহানগর কৃষকলীগ ॥
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে খুলনা মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দ। গতকাল শনিবার দিনব্যাপী নগরীর ২৯নং ওয়ার্ড এলাকায় নেতৃবৃন্দ পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মোস্তাকিম আহমেদ লালু, মহানগর কৃষকলীগের সদস্য সচিব এ বি এম আদেল মুকুল, মোঃ শামসুদ্দোহা বাঙ্গালী, শেখ আকরাম হোসেন, মো. লুৎফর রহমান, কানাই রায়, মোঃ আবু নাইম, অনিক রায়, মোঃ মনির গাজী, জাহাঙ্গীর চৌধুরী টিপু, জাহাঙ্গীর শিকদার, জাহিদ আহমেদ হিরু, মো. শামীম হাসান বুলবুল সহ ২৯নং ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ।
॥ যুব মহিলা লীগ ॥
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছে খুলনা মহানগর ও জেলা যুব মহিলা লীগ নেতৃবৃন্দ। গতকাল শনিবার দিনব্যাপী নগরীর শিববাড়ী মোড়, শেখপাড়া, রেলওয়ে কলোনী, শপিং কমপ্লেক্স এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মনোয়ারা খাতুন শিউলি, আইরিন চৌধুরী নীপা, মাহমুদা ফারজানা সেতু, আকলিমা তুলি, চিশতী মুশতারী বানু, নাজনীন নাহার বিউটি, শিউলি আক্তার লিপি, আফরোজা রোজী, শিমু আক্তার, বিভা বিশ্বাস, জান্নাতুল হাওয়া শান্তা, লিনা পান্ডে, এ্যাড. পামোলী কাদের, লাবনী আক্তার, শ্রাবনী, স্মৃতি আক্তার, ইতি আক্তার, মাধুরী খাতুন, মাধুরী মন্ডল, শিলা রানী, সামিরা, চিশতী, রুমা, বিপ্লবী, মিথিলা, লিপি, আখি আক্তার প্রমূখ নেতৃবৃন্দ।
॥ সাবেক ছাত্রলীগ ফোরাম ॥
খুলনা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয় সম্পাদক ও সাবেক ছাত্রলীগ ফোরামের আহবায়ক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নেতৃত্বে গতকাল ১০ জুন, ২০২৩ শনিবার নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকা, সোনাডাঙ্গা বাস স্টান্ড, গোল্লামারি মোড়, নিরালা আবাসিক এলাকা, বাগমারা অঞ্চল, গফফারের মোড়, দোলখোলা মোড়, মিস্ত্রিপাড়া মোড়, সাতরাস্তার মোড়, ময়লাপোতা মোড়, পিটিআই মোড়, টুটপাড়া কবরখানার মোড়, হাজি মহসিন রোড, রূপসা মাছ বাজার, ডাকবাংলা মোড়, হেলাতোলা মোড়, মহেন দাসের মোড়, পাওয়ার হাউজ মোড়, ক্রিসেন জুট মিল মোড়, প্লাটিনাম জুট মিল, পিপলস্ গোল চত্বর, চিত্রালি মোড়, গাব তোলার মোড় সহ খুলনা সিটি করপোরেশনের কমপক্ষে ২০০ অধিক মোড়ে ও আবাসিক অঞ্চলে ১০ টি প্রচার গাড়িতে পথসভা ও জনসংযোগ প্রচারণা চালান। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৭০/৮০/৯০ দশকের সাবেক ছাত্রনেতৃবৃন্দ জনাব মেজবাহ উদ্দিন আহম্মেদ মঞ্জু, এ.এস.এম নুর আলম ময়না, শেখর রঞ্জন দেবনাথ, ডা: মোসাদ্দের হোসেন বাবলু, সাংবাদিক শেখ মোঃ সেলিম, হুমায়ুন কবির, মুন্সী আব্দুর রাজ্জাক, বয়রা মহিলা কলেজের সাবেক ভিপি আফরোজা জেসমিন বিথী, দিঘলিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, ডা: সোহানা সেলিম লাজ, সাইদা আক্তার রিনি, মৃনাল কান্তি বিশ্বাস, প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, এ্যাড: জাকির উদ্দিন আহমেদ লিটন, মোঃ শাহ্ জাহান পান্না, শেখ আতাউর রহমান ববি, শেখ নাজমুল হাসান, ইঞ্জি: জাহিদুল ইসলাম মিলন, সৈয়দ মাসুদুর রহমান বাবু, নরুন্নাহার এ্যানি, প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, ইঞ্জি: ওমর ফারুক, ইঞ্জি: মো: মনিরুজ্জামান, মোঃ সাইফুল ইসলাম সোনিয়া আক্তার, মোঃ রবিউল ইসলাম সবুজ, মোঃ সহিদুল ইসলাম সবুজ, বনি শরীফ, মোঃ আবুল হাশেম শামীম, আরবিনা শিকদার, দিলরুবা লিপি, মোঃ সাবির খান, দেবরাজ সরদার, সৈয়দ হাসান রহমান, শেখ মোঃ শফিকুল ইসলাম, কৃষ্ণা দাস, মমতাজ সুলতানা কবিতা, মোঃ আশরাফুল আলম, সৈয়দ নাজিরুজামান, জেসমিন আক্তার জুঁই, এসএম শাহরিয়ার, মোঃ আল আমিন শুভ, ওয়ালিমা জেরিন, লিটন মন্ডল, আজমিরা আলো, প্রমুখ।
নির্বাচনী প্রচারণার শেষ দিন সাবেক ছাত্রলীগ ফোরাম সাধারণ ভোটারদের খুলনা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও কর্মবীর জননেতা তালুকদার আবদুল খালেক ভাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।।











































