Home আঞ্চলিক নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র:...

নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র: এজাজ

73

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান বলেছেন, ‘রাজনীতিতে প্রতি মুহুর্তে নাটকীয় মোড় নিচ্ছে। জনসম্পৃক্তহীন ভোটডাকাত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে শুধু ডলার সংকটের মধ্যে ফেলে দেয়নি, এখন আন্তর্জাতিক বন্ধু সংকটেও পড়েছি নির্বাচন পড়েছে প্রিয় মাতৃভূমি। নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। অচিরেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠ হবে ইনশাআল্লাহ। ফ্যাসিষ্ট শেখ হাসিনা পতন আন্দোলন অচিরেই আরম্ভ হবে; তাই দলের মধ্যে এ মুহুর্তে নেতৃত্বের বা পদ-পদবীর জন্যে কোনো প্রতিযোগিতা নয়। মহান মুক্তিযুদ্ধের ন্যায় ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে ভোট ও ভাতের অধিকার নিশ্চি করতে হবে।
গতকাল বুধবার (০৭ জুন) সকালে বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এম.ডি খায়রুল ইসলাম খান জনির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মোঃ মনিরুল হক বাবুল, এসএম শামীম কবির ও কেএম আশরাফুল আলম নান্নু।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ ইলিয়াস হোসেন মল্লিক, খন্দকার ফারুক হোসেন, রাহাত আলী বাচ্চু, মোঃ শামসুল বারিক পান্না, আঃ মান্নান মিস্ত্রি, খান ইসমাইল হোসেন, মোঃ জিয়াউর রহমান জিকু, মোঃ কামরুল ইসলাম, মোঃ আব্দুস সাত্তার আকন, মোঃ শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোঃ এজাজুর রহমান শামীম, মোঃ সাইফুর রহমান, ওয়াহেদুজ্জামান, মোঃ মাসুম বিল্লাহ ও মোঃ আসলাম হোসেন প্রমুখ।