খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক বলেছেন, আমি রাজনীতির শুরু থেকেই ইসলামী ও জাতীয়তাবাদী মূলবোধে আদর্শে বিশ^াসী। আমি যেখানে থাকিনা কেন, ইসলামী ও জাতীয়তাবাদী আদর্শ থেকে সরে যায়নি। এ আদশ আমি আমৃত্যু ধারণ করে যাবো।
তিনি সোমবার (৫ জুন) সকালে নগরীর খুলনা নিউ মার্কেট কাঁচাবাজার, চালপট্টি, ১ নং ওয়ার্ডের বৌ বাজারসহ বিভিন্ন স্থান, ৩ নং ওয়ার্ডে মহেশ^রপাশা বাজার, কালি মন্দিরসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় একথা বলেন।
এসময় তিনি বলেন, খুলনার মানুষ আজ ভালো নেই। লোডশেডিংয়ের কারণে গরমে ভোটাররা অস্থির। তার সঙ্গে নিত্যপণ্যে আকাশচুম্বি দাম হওয়ায় মানুষের কাছে ভোট চাইতে গেলে প্রশ্নবানে জর্জিরিত হচ্ছি। তিনি আরো বলেন, খুলনার মানুষ এবার সাহসের সঙ্গে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেবেন। আর কোনো অপশক্তি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। তিনি অভিযোগ করে বলেন, খুলনার বাসা বাড়িতে কাজের লোক এবং দিন মজুর পাওয়া যাচ্ছে না। এর কারণ নির্বাচন উপলেক্ষে তারা বিশেষ প্রার্থীর পক্ষে অর্থের বিনিময়ে কাজ করছেন। কোনো কোনো প্রার্থীর ওয়ার্ড ভেদে ২ থেকে ৩শ’ কর্মী নামানো হচ্ছে টাকার বিনিময়ে। খুলনাবাসী জানতে চায় এ টাকার উৎস্য কোথায়। তাই খুলনার মানুষ এবার তাদের প্রতিবাদের প্রতীক টেবিল মার্কায় ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনবেন।
বিকেলে এস এম শফিকুর রহমান মুশফিক নগরীর বড় বাজার, ১৬ নং ওয়ার্ডের বয়রা বাজারসহ বিভিন্ন স্থানে এবং দৌলতপুর এলাকায় টেবিল ঘড়ি প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা চালান।











































