Home আঞ্চলিক যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৩ কেজি ওজনের ২৬টি স্বর্ণের বার জব্দ

যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৩ কেজি ওজনের ২৬টি স্বর্ণের বার জব্দ

18

বেনাপোল প্রতিনিধি।।
ভারতে পাচারকালে যশোরের চৌগাছা থানার কাবিলপুর সীমান্ত থেকে ৩ কেজি ২৩ গ্রাম ওজনের ২৬ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। জব্দকৃত স্বর্নেও মূল্য মূল্য ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা।
সোমবার (৫ জুন ) সকালে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি জব্দ করে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, যশোরের চৌগাছার কাবিলপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৬ টি স্বর্নেল বার জব্দ করে।
তবে বিজিবির অভিযানের সময় সীমান্তের শূন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। এ সময় পাচারকারি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাপড়ের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ২৬ পিস স্বর্ণের বার জব্দ করে। যার ওজন ৩ কেজি ২৩ গ্রাম। জব্দকৃত স্বর্নেও মূল্য মূল্য ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা।
স্বর্ণের চালানটি চৌগাছা থানায় পরিত্যক্ত দেখিয়ে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে চৌগাছা থানায়।