স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগ নেতা এস এম রাজুল হাসান রাজু বলেছেন, সমাজের প্রতিটি সচেতন মানুষের উচিৎ কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো। তিনি বলেন, করোনা ভাইরাসের কারন খুলনা নগরী লকডউিন চলছে তার ওপর আম্ফান নামক ঘুর্ণিঝড় মরার উপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে।
আজ শুক্রবার বিসিবির পরিচালক শেখ সোহেলের নির্দেশনায় সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই চিনি তেল ও দুধ বিতরণকালে এসব কথা বলেন।
রাজু আরও বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে মানুষ, ঈদে পরিবার নিয়ে দুমোঠো খেতে পারে তাই এই ঈদ উপহার প্রদান। এসময় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহিম হাসান আকাশ, ১৮নং ওয়াড ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুর রহমান হাসিব, সনজিত ঘোষ, রুবেল, হাদিউরজামান মিঠু, রিয়াদ শেখ প্রমুখ।











































