Home আঞ্চলিক রাতের ভোটে নির্বাচিত সরকার জনগনের জীবন নিয়ে ছনিমিনি খেলছে: মঞ্জু

রাতের ভোটে নির্বাচিত সরকার জনগনের জীবন নিয়ে ছনিমিনি খেলছে: মঞ্জু

8

খবর বিজ্ঞপ্তি:

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলায় মত্ত রয়েছে বর্তমান সরকার। করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে ব্যর্থ তারা। প্রতিদিন হাজারের উপর মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে ২০ থেকে ২৫জন লোক। তিনি বলেন, মানুষের জীবন নিয়ে যারা জুয়া খেলছে, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলায় ব্যস্ত, তারা কখনোই জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। রাতের অন্ধকারে যারা ভোট করে, যাদের ভোট করতে জনগণ লাগে না, তারাই তো জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেই।

রাতের ভোটের নির্বাচিতদের জনগণের কাছে তাদের কোন জবাবদিহি নেই বলেই তারা অসহায় দুঃস্থ মানুষের ত্রাণ ও টাকা চুরি করছে। এই দুর্যোগময় মুহুর্তে যে সকল নেতৃবৃন্দ সার্বিক ভাবে সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে আর ও ঐক্যবদ্ধ ভাবে সমাজের অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

গতকাল শুক্রবার বাদ জুম্মা, সোনাডাঙ্গা থানার ২৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে রহমত পাড়া জামে মসজিদ এলাকায় গৃহবন্ধি দুঃস্থ অসহায় পরিবার গুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, একরামুল কবির মিল্টন, শেখ আশরাফ হোসেন, আনিসুর রহমান আরজু, শাহাদাৎ হোসেন বাবলু, হেদায়েৎ হোসেন হেদু, মাসুদ আলম শামীম, শরিফুল ইসলাম সাগর, মোস্তাফিজুর রহমান দিহান, হুমায়ুন কবির, চুন্নি রহমান প্রমুখ।

দুপুর ২টায় মহানগর বিএনপি’র সার্বিক সহযোগিতায় খালিশপুর থানার ১৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আলমনগর রোলিং জামে মসজিদের সামনে গৃহবন্ধি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মনি, স ম রহমান, শেখ জাহিদুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, শাহিনুল ইসলাম পাম্পী, বিপ্লবুর রহমান কুদ্দুস, আবুল কালাম জিয়া, হাবিবুর রহমান বিশ্বাস, সালাম হাওলাদার, মফিজুর রহমান বিশ্বাস, রুহুল আমিন, তোফাজ্জেল হোসেন, আনজিরা খাতুন, তসির উদ্দিন, আরাফাত মাতব্বর, জাহিদ মল্লিক, হাসিব শেখ, আনসার মল্লিক, লিটু রহমান প্রমুখ।

নগর বিএনপি’র সার্বিক সহযোগিতায় দৌলতপুর থানার ৪নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে উত্তর পাড়া ক্লাব মাঠে দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, শেখ মোশারেফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, শরিফুল আলম, মুজিবর রহমান, সাইফুল ইসলাম মামুন, রুবায়েত হোসেন বাবু, সরদার আরব অলি, আশরাফ হোসেন, আরমান হোসেন, এরশাদ হোসেন, বাবর মোল্যা, নুর ইসলাম প্রমুখ।

পরে নগর বিএনপি’র সার্বিক সহযোগিতায় দৌলতপুর থানার ৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আঞ্জুমান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে করোনা ভাইরাসের কারণে গৃহবন্ধি পরিবার গুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, শেখ মোশারেফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, আরব অলি, জাহিদ হাসান খসরু, মাসুদুর রহমান রানা, খন্দকার লিটন হোসেন, ইকবাল হোসেন, শামীম আজাদ খান মিলু, আসাদুর রহমান প্রমুখ।