
শোকাহত যুবলীগ নেতার পরিবারের পাশে আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
তেরোখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো: ফরহাদ শিকদার সন্তানদের মৃত্যুর খবর শুনে নিজস্ব বাসভবনে শোকাহত পরিবারের পাশে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শ্উিলি,মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন, রেজাউল ইসলাম রেজা, ছাত্রনেতা মো: আল-আমিন,অধ্যাক্ষ শেখ মো: কাদের,যুবনেতা রাশেদ সরোয়ার,বিপ্লব কাজী,ছাত্রনেতা মো: হুসাইন আহম্মেদ,ইউপি সদস্য নজরুল ইসলাম,মো: খালিদ,মো: রেজওয়ান,মো: মঞ্জুর,মো: দেলোয়ার,উজ্জল শেখ,মোঃ ইসমাইল মৃধা ইমন প্রমুখ। এসময় নেতৃবৃন্দ নামাজে জানাযায় অংশগ্রহণ করেন, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রূপসায় প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র রক্তাক্ত জখম
রূপসা প্রতিনিধি
রূপসায় সীমানা প্রাচীর দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাসিবুল মোল্লা (১৮) নামে এক কলেজ ছাত্র রক্তাক্ত জখম হয়েছে। ২৬ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসিবুল মোল্লা রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত হাছিবুলের বাবা সালাউদ্দীন মোল্লা জানান, ২৬ মার্চ সকালে তিনি তার বাড়ির সীমানায় প্রাচীর করার জন্য মিস্ত্রি দিয়ে কাজ শুরু করেন। তিনি মিস্ত্রিদের কাজে লাগিয়ে দিয়ে বাইরে গেলে পাশর্^বর্তী বাসিন্দ্রা অসিম মোল্লা কাজে বাধা প্রদান করে এবং মিস্ত্রিকে মারপিট করতে থাকে। এসময় হাসিবুল ঘটনাস্থলে পৌঁছে ওই মিস্ত্রিকে মারপিটের হাত থেকে রক্ষা করতে গেলে অসিম মোল্লা উত্তেজিত হয়ে ধারালো রামদা দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে রক্তাক্ত জখম অবস্থায় প্রাণ ভয়ে হাসিবুল মোল্লা দৌড়ে ঘরে ঢুকে গেট বন্ধ করে দেয়। এসময় অসিম মোল্লা অশ্লিল ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি-ধামকি দিতে থাকে। একপর্যায়ে সে সালাউদ্দীন মোল্লার বসত ঘরের জানালা-দরজা ও গ্রীলের গেট কুপিয়ে ভাংচুরসহ লুটপাট চালায়। খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে রূপসা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে
সাতক্ষীরায় ছিনতাইয়ের ঘটনায় আহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হারুনর রশীদ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা পাটকেলঘাটায় চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলায় লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হারুনর রশীদ মারাত্মক আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। জানাযায়, সোমবার ২৭ মার্চ ১২.৩০ সময় পাটকেলঘাটা থানার নগরঘাটা পোড়ার বাজার (রাইচ মিল) নামক স্থানে পূর্বপরিকল্পিতভাবে ওতপেতে দেশীয় অস্ত্র শস্ত্র লোহার রড, হাতুড়ি, বাঁশের লাঠি, জিআই পাইপ, রামদা নিয়ে
পাঁচপাড়া গ্রামের মৃত খালেক সরদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হারুনার রশিদ সরদার এর উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে মাসুদ বাহিনী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হারুনার রশিদ বলেন, আমি প্রতি দিনের ন্যায় আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠান বিনেরপোতা সরদার ফিস্ থেকে হিসাব মিটিয়ে বাড়ি ফেরার পথিমধ্যে রাইচ মিল নামক স্থানে নিজ ব্যবহৃত মোটর সাইকেল গতিরোধ করে- মাসুদ, ইসকেন্দার, এরশাদ, নাঈম, সাগর, জালাল আমাকে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে আমার কাছে থাকা ১৩লক্ষ ৭৬ হাজার টাকা লুট করে নেয়। বিগত দিনে মাসুদ বাহিনী আমার কাছে কয়েক বার মোটা অংকের চাঁদা দাবী করে। কিন্তু আমি গত দু-তিনদিন আগে তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে, তারই রেশ হিসাবে আজ আমার উপর তারা হামলা করেছে। এ বিষয় মামলার প্রস্তুতি চলছে।
ডুমুরিয়ার রাজিবপুরে সাবেক শিবির নেতার হয়রানীতে দিশেহারা এক কৃষক পরিবার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সাবেক শিবির নেতার নানাবিধও হয়রানীতে দিশেহারা রাজিবপুরের মাহাবুর শেখ নামে এক কৃষক পরিবার। একের পর এক হয়রানীমূলক মামলা দিয়ে ৫ যুগের আগে থেকে ধান ও মাছ চাষ করা জমি দবর দখলের চেষ্টা করছেন। থানা পুলিশ, জনপ্রতিনিধিসহ বেশ কিছু দপ্তরে যেয়েও কোন সুরাহা হচ্ছে না। নিরুপায় এ পরিবারটি সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন। সরেজমিন যেয়ে এবং একাধিক দায়িত্বশীল সুত্রে ও থানা পুলিশের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
জানা যায়, রাজিবপুর গ্রামের মৃত বাবার আলী শেখের ছেলে সাইদুর রহমান শেখ ও মাহাবুর রহমান শেখ নলঘোনা বিলে গত ৫ যুগ ধরে পূর্ব পুরুষের ৩ একর ১০ শতাংশ জমিতে ধান ও মাছ চাষ করে আসছেন। কিন্তু তাদের নিকট আত্মীয় মৃত শামছুর রহমান শেখ গেল বিআরএস জরিপে কাগজ পত্রে কাটা ছেড়ো করে এক একর জমি তার নামে রেকট করে নেয় বলে অভিযোগ ওঠে। যে কারণে মাহাবুর শেখ ও সাইদুর শেখ এর বাবা ডুমুরিয়া সহকারি জজ আদালতে মামলা করেন । ওই মামলায় তিনি রায় পান বলে মাহাবুর শেখ জানান। মাহাবুর শেখ অভিযোগ করেন, কিন্তু এসব রায় তোয়াক্কা না করে শামছুর শেখের পোতা সাবেক শিবির নেতা আলমগীর শেখ বার বার ওই জমিতে বহিরাগতদের দিয়ে দখলের চেষ্টা করে। এ নিয়ে ডুমুরিয়া থানায় একাধিক অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে দু’পক্ষ বসে কোন সিদ্ধান্ত নেওয়া হলে আলমগীর তা আবারও লক্ষন করে। গত ১৯ ফেব্রুয়ারি সকালে আলমগীর শেখ বহিরাগতদের নিয়ে ওই জমি আবারও দখলের চেষ্টা করে। বাধাঁ দেয়ায় কোন ঘটনা ছাড়াই কাল্পনিক ঘটনা সাজিয়ে থানায় একটি হয়রানীমূলক মামলা দায়ের করে বলে তিনি জানান। ওই মামলায় ৭ জনকে আসামী করা হয়। তবে আলমগীর হোসেন বলেন, আমাদেও ওপর হামলার কারণে মামলা করা হয়েছে। তিনি ওই জমি তার বলে দাবি করেন। এ ব্যাপারে ডুমুরিয়া থানার ওসি শেখ কণি মিয়া বলেন, এজাহার পেলে মামলা নিয়ে তদন্ত করার নিয়ম রয়েছে। ঘটনা মিথ্যা হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কালিগঞ্জ রতনপুরে বাল্যবিবাহকে প্রতিবাদ করতে গিয়ে ইউপি সদস্যা লাঞ্ছিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার রতনপুর গোয়ালপোতা গ্রামে বাল্যবিবাহকে প্রতিবাদ করতে গিয়ে ইউপি সদস্যা লাঞ্ছিত’র অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৮শে মার্চ) সকাল ৯ টায় ইউনিয়নে গোয়ালপোতা গ্রামে ঘটনাটি ঘটেছে।অভিযোগ সূত্রে জানা যায় ১১নং রতনপুর ইউনিয়নের মোঃ জাহিদুন্নবী মুন্না’র স্ত্রী ১,২,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্যা নুর জাহান খাতুন (৩৭) লাঞ্ছিত হয়।
এ ঘটনায় কালিগঞ্জ উপজেলা ১১ নং রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের বিবাদী আমির আলী গাজীর পুত্র মোঃ রেজাউল ইসলাম (৪৭) মৃত আবুল গাজীর স্ত্রী ইয়ারুন নেছা (৫২) রেজাউল ইসলামের স্ত্রী সালমা খাতুন (৩৮) এর বিরুদ্ধে।
অভিযোগকারী ইউপি সদস্যা নূর জাহান খাতুন ঘটনা স্থলে গেলে প্রতিনিধিকে জানান ১ ও ৩ নং বিবাদীর পুত্র শামিম হোসেন (২২) এর সহিত ২ নং বিবাদীর কন্যা মোছাঃ আয়েশা খাতুন (১৪) এর ইতিপূর্বে বাল্যবিবাহ দেয়। বিষয়টি আমি জানতে পেরে স্থানীয় (ইউপি) সদস্যা হিসাবে ২৮/০৩/২০২৩ তারিখ সকাল ৯ টার সময় ২নং বিবাদীর বাড়িতে যাইয়া দেখতে পাই পূর্ব হইতে ১ ও ৩ নং বিবাদী’রা তথায় অবস্থান করিতেছে। আমি বিবাদীদের একত্রে পাইয়া উপরোক্ত বাল্যবিবাহের বিষয়ে জানতে চাইলে বিবাদীরা আমাকে আশ্রাব্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।আমি প্রতিবাদ করিলে ১নং বিবাদী’র হুকুমে সকল বিবাদীরা আমাকে এলোপাতাড়ি কিল, চড়,লাথি,মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে।১ নং বিবাদী আমার পরনের কাপড় চোপড় টানিয়া ছিড়িয়া বিবস্ত্র করে শীলতা হানি ঘটায়।
৩ নং বিবাদী’র কাজ থেকে ২ নং বিবাদী নিকট হতে একটি কাস্তে চাইয়া নিয়া হত্যার উদ্দেশ্যে আমার গলায় ধরিয়া রাখিয়া প্রকাশ হুমকি দিয়ে বলে। উপরোক্ত ঘটনার বিষয় কাউকে কিছু জানালে আমাকে মারপিট করিবে খুন যখন করিবে আমাকে মিথ্যা মামলা সহ মেম্বারের স্বাদ মিটাইয়া দিবে,আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সহ বিভিন্ন ভাবে ক্ষতি করবে। আমার ডাক চিৎকার শুনে স্থানীয় জেসমিন বেগম, আনজুয়ারা খাতুন,লাকি আক্তার,ফিরোজা খাতুন সহ অনেকে বিবাদীদের কবল হইতে আমাকে উদ্ধার করে।পরবর্তীতে আমি স্থানীয় গ্রাম্য চিকিৎসক দারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। বিষয়টি আমি আমার স্বামী সহ আমার পরিবারের সদস্যদের সহিত আলাপ আলোচনা করিয়া কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি।
বিষয়টি বিবাদী আমির আলী গাজীর পুত্র মোঃ রেজাউল ইসলাম এর জানতে চাইলে তিনি প্রতিনিধিকে বলেন আমার পুত্র শামিম হোসেন এর সহিত ২ নং বিবাদী ইয়ারুন নেছা’র কন্যা মোছাঃ আয়েশা খাতুন এর বাল্যবিবাহ বিষয়টি অস্বীকার করেন এবং একপর্যায়ে সাংবাদিকদের সাথে খুব রাগান্বিত হয়ে কথা বলেন।
বিষয়টি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান কাছে জানতে চাইলে তিনি প্রতিনিধিকে জানান,অভিযোগ পেয়েছি তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
“রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের ইফতার বিতরণ ও আলোচনা সভা”
খবর বিজ্ঞপ্তি
রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় কেন্দ্রের কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুজ্জামান। এছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আয়েশা আক্তার রিপা, রুনা লায়লা, সভাপতি-জেবিএম গণগ্রন্থগার, ও কের্ন্দের স্বেচ্ছাসেবকগণ।
আলোচনা শেষে ৫ম দিনের মত ৫০ জন ছিন্নমুল মানুষের মাঝে রান্নাকরা ইফতার বিতরণ করা হয়। এই নিয়ে এ রমজানে ২৫০ প্যাকেট ইফতার বিতরণ করা হলো। এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র যুব সোসাইটির সভাপতি সাখাওয়াত হোসেন বিপ্লব, সাঈদুর রহমান লুশান, স্বেচ্ছাসেবী সংগঠন “মুঠোয়” এর উম্মে সুমাইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলতাফ হোসেন, নাজরীন মাহমুদ জুথি, গৌরব বসু, প্রসেনজিৎ বোস, রিয়াল আহমেদ, প্রিতম ও জুলকার নাঈম প্রমূখ।
ফকিরহাট উপজেলা চেয়ারম্যানের সুস্থ্যতা কামনায় প্রার্থনা সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশের দ্রুত আরোগ্য ও সুস্থ্যতা কামনায় প্রার্থনা সভা মঙ্গলবার (২৮মার্চ) সকাল সাড়ে ১০টায় টাউন নওয়াপাড়ার ঐতিহ্যবাহী শ্রী শ্রী চাঁমারিয়া শ্নশানকালি মন্দির চত্তরে অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সহ-সভাপতি মিলন কুমার ঘোষ, সাধারন সম্পাদক সুশান্ত কুমার বসু, সাবেক সভাপতি অঞ্জন কুমার চক্রবর্তী, কোষাধ্যক্ষ রানা কুমার দে, ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান, সাধারন সম্পাদক অমল দত্ত মনি, রিংকু কুমার চক্রবর্তী, গৌর চন্দ্র দাস, মিলন কুমার দে, অনন্ত কুমার দে, ইলা রানী চক্রবর্তী, রুপা রানী দে ও পায়েল রানী দে প্রমুখ। প্রার্থনা পরিচালনা করেন তপন কুমার চক্রবর্তী।
নগরীর নিউমার্কেট কাঁচা বাজার ও দৌলতপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার সকালে নগরীর নিউমার্কেট কাঁচা বাজার ও দৌলতপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নিউমার্কেট কাঁচা বাজারে মূল্য তালিকায় ভুল থাকায় হালিম স্টোরের মালিক মো: বাদল’কে ৫’শ টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় জাকারিয়া ফিসের মালিক মো: ফিরোজ’কে ৫’শ টাকা জরিমানা করা হয়। এছাড়া দৌলতপুর বাজারে পানি মিশ্রিত দুধ বিক্রির অপরাধে মোঃ রাকিব’কে ৫’শ টাকা, প্রিমিসেস লাইসেন্স না থাকায় পাবনা মিস্টি ঘরের মালিক মোঃ সুমন’কে ২ হাজার ৫’শ টাকা, বিএসটিআই লাইসেন্স-এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেফ ফুড-এর মালিক আশিকুর রহমান’কে ১ হাজার টাকা এবং ভেটেরিনারি পরীক্ষাবিহীন ও নির্দিস্ট কসাই খানায় জবাই না করে মাংস বিক্রির অপরাধে মোঃ আকরাম শেখ’কে ৫ হাজার টাকা জরিমানাসহ ২৫ কেজি মাংস জব্দ করে গোয়ালখালীর দৃষ্টি ও বাকশ্রবন প্রতিবন্ধী আবাসিক নিবানে (পিএইচটি সেন্টার) হস্তান্তর করা হয়।
কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা’র নেতৃত্বে পরিচালিত অভিযানে ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার মোঃ আব্দুল মাজেদ মোল্যা, বিএসটিআই-এর ফিল্ড অফিসার নাঈর আউসাফ রহমান, পরিদর্শক মোঃ আলী হাসানসহ কেসিসি সেনেটারী ইন্সপেক্টর ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
দামুড়হুদায় ২ টি ইউনিয়নে ভিডব্লিউবি চালের কার্ড ও সেলাই মেশিন বিতরণ
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি কার্ডের চাল ও সেলাই মেশিন বিতরন হয়েছে। জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থ বছরেরর আওতায় ভিডব্লিউবি কার্ডের ৪৪৫ জনের সুবিধাভোগীদের মাঝে জানুয়ারি মাসের বরাদ্দকৃত ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউনিয়ন প্রাঙ্গনে ইউনিয়নের ৪৪৫ জন সুবিধা ভোগীর মাঝে চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্টিত হয়।কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু, বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা,এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, ট্যাহ অফিসার আরিফুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন, ইউপি সচিব শাহাবুবুর রহমান, হাসানুজ্জামান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ লীগের সাধারণ সম্পাদক নজির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম মুকুল, সাংবাদিক মিলন, রতনসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ।
দাকোপের বাজুয়া চুনকুড়ি পশরধারে ৫ দিন ব্যাপী বাসন্তীপূজা শুরু
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি পশরধার সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী মন্দির কমিটির আয়োজনে জগৎ জননী, জগৎ ধারিনি,জগৎ পালিনি বাসন্তী দেবীর অর্চনার ক্ষুদ্র আয়োজন করা হয়েছে। ১৩ই চৈত্র বাংলা ১৪২৯, ইং ২৮ মার্চ ২০২৩ মঙ্গলবার শ্রী শ্রী বাসন্তী দেবীর নব পত্রিকা প্রবেশ,স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পুজা প্রশস্তা। সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণ।
১৪ই চৈত্র ১৪২৯বাংলা সন,২৯ মার্চ ২০২৩ইং বুধবার মহা অষ্টমী। সন্ধ্যা আরতি ও প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় ভাগবত আলোচনা। ভাগবত আলোচনা করবেন সুদুর বাগেরহাট থেকে আগত এস আই ভাষ্কর চন্দ্র দে দীক্ষার পরে নাম ভদ্র সেন নিমাই দাস।
১৫ ই চৈত্র ৩০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৮ ঘটিকায় দাকোপ উপজেলার পি জে এম ক্লাসিক্যাল ড্যান্স গ্রুপ এর পরিচালক প্রসেনজিত মিস্ত্রি (প্রসেন) এর পরিচালনায় এক মনোমুগ্ধকর নৃত্য অনুষ্ঠান। ১৬ই চৈত্র ১৪২৯ বাংলা, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার ৮/৩১/৩৬ মধ্যে বাসন্তী দেবীর দশমী বিহীত পুজো সমাপনান্তে বিসর্জন প্রশস্তা এবং রাত ৮ ঘটিকায় সম্পুর্ণ বহিরাগত শিল্পীদের সমন্বয়ে মেগা কনসার্ট।
সাংবাদিক মামুন খানের স্ত্রী শায়লা শারমিন এর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
খুলনার ছোট বয়রার ডাক্তারপাড়া সমাজ কল্যাণ সমিতি’র প্রদীপ ভাদুড়ী, মোল্লা খবির আহম্মেদ, নাসিউদ্দিন, খন্দকার আনিস সহ অন্যান্য নেতৃবৃন্দ এক বিবৃতিতে দৈনিক জন্মভূমি’র সাংবাদিক মামুন খানের স্ত্রী শায়লা শারমিন এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য প্রয়াত শায়লা শারমিন গত ২৬ শে মার্চ ভোরে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিসারত অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন। এর আগে তিনি গরীব নেওয়াজ ক্লিনিকে ওভারিয়ান সিস্ট অপারেশনের জন্য ভর্তি হন। অপারেশন চলাকালিন তার অবস্থার অবনতি হলে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।
কাউন্সিলর হাফিজুর রহমান মনি’র স্ত্রীর সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সদস্য ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি’র স্ত্রী শারীরিক অসুস্থ অবস্থায় চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (২৮ মার্চ) মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ কাউন্সিলর মনি’র স্ত্রীর আশু রোগ মুক্তি কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ। বিবৃতিদাতারা অপর এক বিবৃতিতে দৈনিক জন্মভূমি’র সাংবাদিক মামুন খানের স্ত্রী শায়লা শারমিন এর অকাল মৃত্যুতে এবং ২৪নং ওয়ার্ড শ্রমিকদলের নেতা দুলালের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
সাংবাদিক সুমনের পিতার মৃত্যুতে নগর স্বেচ্ছাসেবক লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর ৩২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা ও দৈনিক দেশ সংযোগের স্টাফ রিপোর্টার মোঃ মাহফুজুর আলম সুমনের পিতা এম এ মমিন (৭৫) লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে সোমবার রাত ৯টায় নগরীর আড়ংঘাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বাদ জোহর আড়ংঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে দৌলতপুর কৃষি কলেজ দেয়ানা উত্তরপাড়া) কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুর ইসলাম বন্দ, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মো. ফারুক হাসান হিটলু, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি সেখ সৈয়দ আলী, খুলনা মহানগর ছাত্রলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা এস.এম. নুর হাসান জনি, মোঃ জিলহজ্জ হাওলাদার, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান কামাল, সদস্য সচিব নজরুল ইসলাম নবী, ফাহিদ হোসেন ঐশর্য, গোলাম রাব্বানী মামুন, ইব্রাহিম মোড়ল, মামুন হোসেন, রানা চৌধুরী, আরজু সরধার, মেহেদী হাসান সোহাগসহ সংগঠনের নেতাবৃন্দ। তার মৃত্যুতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ গভীরভাবে শোকাহত।
মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ. নাসিম ও সাধারণ সম্পাদক এস. এম. আসাদুজ্জামান রাসেল।
শোক: খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সদস্য মোঃ মাহফুজুর আলম সুমনের পিতা এম এ মমিন সোমবার নগরীর একটি একটা হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নিয়ামুল হোসেন কচি, আজিজুল ইসলাম, রকিবুল ইসলাম মতি, শাহজালাল মোল্লা মিলন, হাসান আল মামুন,আবুল বাশার, শেখ জুয়েল, শেখ রাসেল, জি এম দুলাল এম দুলাল ও রেমনিয়া।
মাগুরার নাকোলে লিগ্যাল এইড কমিটির সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
“বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা”এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার নাকোল ইউনিয়নে লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণ এবং আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক প্রচার অভিযান ও কর্মশালা অনুষ্ঠিত গত ২৭ মার্চ সোমবার নালক ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ ফরিদুজ্জামান। প্রধান অতিথি বলেন মাগুরা জেলা লিগ্যাল এইড অফিসে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হয়। ফৌজদারি মামলার মধ্যে স্ত্রীর বিনা অনুমতিতে স্বামীর পুনর্বিবাহ, শারীরিক নির্যাতন, যৌতুক দাবী বা যৌতুকের জন্য নির্যাতন, এসিড নিক্ষেপ, পাচার, অপহরণ, ধর্ষণসহ অন্যান্য ফৌজদারী মামলাসমূহ। দেওয়ানি মামলার মধ্যে সন্তানের অভিভাবকত্ব, ভরণপোষণ ও দেনমোহর আদায়, বিবাহ বিচ্ছেদ, দলিল বাতিল, স্থায়ী নিষেধাজ্ঞা, সম্পত্তি বন্টন বা বাটোয়ারা, ঘোষণামূলক মামলা, চুক্তি সংক্রান্ত মামলা, সুনির্দিষ্ট কোর্ট ফি নির্ধারিত দেওয়ানী মামলাসমূহ। তিনি আরও বলেন সমাজ থেকে বাল্য বিবাহ দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং বাল্য বিবাহের ক্ষেত্রে এভিডেভিড সরকারি ভাবে গ্রহণযোগ্য নয়, এরুপ কোন আইনজীবী অবৈধ কাজ করলে তার আইনজীবী লাইসেন্স ২০১৭ সালের আইনের নিয়ম অনুযায়ী বাতিল হয়ে যাবে।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা মাগুরা চেয়ারম্যান ও সাবেক এমপি কামরুল লায়লা জলি। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও দরিদ্রদের মানুষের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা প্রাপ্তি ও বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল মাগুরা জেলা সহ সারা বাংলাদেশে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনগত সহায়তা প্রদান করছেন। তিনি নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, মেম্বার, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণদের জানান সমাজ থেকে বাল্য বিবাহ দূর করতে সবাইকে সচেতন হতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাকোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা, রাইচরন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এ এস এম রফিকুল আলা, নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ অধ্যক্ষ খান ফজলুর রহমান, নাকোল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার বিশ্বাস পার্থ, নাকোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলিয়ার রহমান, ৮ নং নাকোল ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার সদস্য শরীফ সারমিন আক্তার, মেম্বার নিপা বিশ্বাস, মেম্বার নাছিমা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১
যশোর অফিস
যশোরে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার ভোরে যশোরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির মূলহোতা শাহাদত হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার শাহাজান দেওয়ানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, মঙ্গলবার ভোরে শংকরপুর চোপদারপাড়ায় শাহাদত হোসেনের লেদ কারখানায় অভিযান চালায় ডিবি। এসময় ঘটনাস্থল থেকে একটা রিভলভার, ৪ রাউন্ড গুলি, ১ রাউন্ড ওয়ান শুটারগানের গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
অস্ত্র তৈরির সরঞ্জামাদির মধ্যে রয়েছে, দেশিয় পিস্তল তৈরির লোহার বডি, লোহার চ্যানেল, নল, ট্রিগার, ফায়ারিং পিন, স্প্রিং, ম্যাগাজিন প্রভৃতি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আগ্নেয়াস্ত্র তৈরির বিষয়টি স্বীকার করেছেন।
এর আগে, গত বছরের ১৩ অক্টোবর যশোরে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় ডিবি। সে সময় শহরের আরএন রোড রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে চারটি পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দোকান মালিক ও কর্মচারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সরকার উৎখাতের অভিযোগে বিএনপির ৮ নেতা গ্রেপ্তার: বাড়ি থেকে তুলে নেওয়ার দাবি পরিবারের
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিএনপির ৮ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকার উৎখাতের গোপন বৈঠকের অভিযোগে সোমবার রাতে উপজেলার গোয়ালাডাঙ্গা ফুলবাড়ি মাঠ থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় আশাশুনি থানার এসআই মহিদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার নেতারা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল, ছোট শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মালেক মল্লিক, আশাশুনি উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ শরিফুল আহছান টোকন, শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল-আমিন হোসেন, বড়দল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ও একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. লতিফ।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, সোমবার রাতে সরকার উৎখাতের উদ্দেশ্যে জামায়াত-বিএনপির ২০-২৫ জন নেতা-কর্মী গোপন বৈঠক করছিলেন। সেখানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। বাকিরা বোমা বিস্ফোরণ করে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল, লাঠি এবং দা উদ্ধার করা হয়েছে।
তবে আটক আব্দুল মল্লিকের ছোট ভাই অহিদ মল্লিক বলেন, ‘আমার বড় ভাই রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে পুলিশ বাড়ি থেকে ভাই আটক করে। এছাড়া একই সময়ে ছাত্রদল নেতা আল আমিন এবং আক্তার মেম্বরকে আটক করে নিয়ে যায়।’
উপজেলা বিএনপির সদস্যসচিব মশিউল হুদা তুহিন বলেন, আটক নেতারা কোথাও মিটিং করছিলেন না। বাড়ি থেকে তাদের তুলে নিয়ে আটক দেখিয়েছে পুলিশ।
বিস্ফোরক মামলায় বিএনপির ১৭ নেতা-কর্মী কারাগারে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় চুয়াডাঙ্গায় বিএনপির ১৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশন দেন।
এর আগে, আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপির নেতা-কর্মীরা।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি রাতে দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী গ্রামের ফুটবল মাঠে সরকার বিরোধী কর্মকাণ্ড চালাতে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তারা বিস্ফোরক দ্রব্য বোমাসহ সেখানে উপস্থিত হন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে বোমা সাদৃশ্য বস্তু ও লাঠিসহ আটক করে।
পরে দামুড়হুদা থানার এসআই মো. সোয়াদ বিন মোবারক বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
এ মামলায় ১৭ জন আসামি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। সোমবার জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্ম আত্মসমর্পণ করে জামিন চান তারা। কিন্তু বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো বিএনপি নেতা-কর্মীরা হলেন- মো. রফিকুল ইসলাম তনু, মো. মোকারেম হোসেন, মো. মনিরুজ্জামান মনির, মো. আব্দুল, মো. মন্টু মিয়া, আবু সাঈদ বিশ্বাস, ইউসুব আলী, আব্দুল ওয়াহেদ, মো. মাসুদ রানা, মো. সুমন, মো. রফিক, মো. ওসমান গনি, মো. সামসুল আলম, মো. সামসুল আলম, ইদ্রিস আলী, মো. রুহুল আমীন ও মো. কুতুব উদ্দীন।
শজনে গ্রাম রঘুনাথপুর
মেহেরপুর প্রতিনিধি
রঘুনাথপুর– মেহেরপুর সদরের ছোট্ট গ্রাম। গ্রামের যেদিকে চোখ যাবে, গাছে গাছে ঝুলছে শজনে ডাঁটা। এমন কোনো বাড়ি নেই, যেখানে কিষান-কিষানিরা শজনে আবাদ করেননি! এখন রঘুনাথপুর মানুষের কাছে ‘শজনে গ্রাম’ নামে পরিচিতি পেয়েছে।
সার, কীটনাশক ও সেচ ছাড়াই এ বছর ব্যাপক ফলন হয়েছে শজনের। স্বাস্থ্যের জন্য উপকারী শজনে ডাঁটার ভালো দামে খুশি গৃহিণীরা। একসময় তাঁরা শুধু পারিবারিক চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় শজনে গাছ লাগাতেন। এখন রঘুনাথপুর গ্রামের বেশিরভাগ বাড়ির আঙিনা ও পতিত জমিতে গৃহিণীরা শজনে আবাদ করছেন।
ডাল কেটে মাটিতে পুঁতে দিলেই হয়ে যায় গাছ। শীতের শুরুতে ফুল আসে, শেষ না হতেই শজনে ডাঁটা খাওয়ার উপযোগী হয়। বর্তমানে বাজারে প্রতি কেজি শজনে ডাঁটা ১০০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। রঘুনাথপুর গ্রামের গৃহবধূ সুমাইয়া খাতুন জানান, পুরুষরা মাঠেঘাটে কাজ করে। সংসারের কাজ সেরে তাঁরা বাড়ির আশপাশের ফাঁকা জায়গায় শজনের ডাল লাগিয়ে যত্ন করেন। ১৫টি গাছ থেকে এরই মধ্যে ১৪ হাজার টাকার শজনে বিক্রি করেছেন। আরও অন্তত ১৬ হাজার টাকার ডাঁটা বিক্রি করতে পারবেন বলে জানান তিনি।
গ্রামের কৃষক শফিকুল ইসলাম জানান, মাঠে অন্যান্য সবজি চাষ করলেও সার-কীটনাশকের খরচ সামলে লাভের মুখ দেখা কঠিন। কিন্তু বাড়িতে অযত্ন-অবহেলায় বেড়ে ওঠা ২০টি গাছ থেকে এরই মধ্যে ২৬ হাজার টাকার ডাঁটা বিক্রি করেছেন তিনি। আরও ৩০ হাজার টাকার বেশি বিক্রি করতে পারবেন।
মেহেরপুর পৌর শহরের কাঁচামাল ব্যবসায়ী মিজানুর রহমান জানান, শ্রমিকের মাধ্যমে রঘুনাথপুর থেকে প্রতিদিন শজনে ডাঁটা পেড়ে এনে বাজারে বিক্রি করেন তিনি। ঢাকায় ব্যাপক চাহিদা থাকায় ঠিকমতো ডাঁটা দিতে পারছেন না। নিরাপদ সবজি হিসেবে স্থানীয় বাজারেও শজনে ডাঁটার কদর অনেক।
জেলায় কত হেক্টর জমিতে শজনে গাছ আছে, তার হিসাব কৃষি বিভাগের কাছে নেই। তবে ছয় বছর আগে কৃষি বিভাগ মুজিবনগর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন উপজেলার কয়েকটি গ্রামে ১০ হাজার শজনে চারা বিনামূল্যে বিতরণ করে। পরে প্রকল্পটি বন্ধ হয়ে গেলেও সেসব গ্রামই এখন শজনে গাছে ভরে আছে। কৃষি বিভাগের ধারণা, জেলায় প্রায় ২০০ হেক্টর জমিতে কয়েক লাখ শজনে গাছ রয়েছে। প্রতিটি গাছে গড়ে ২০ কেজি করে শজনে ডাঁটা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার জানান, ব্যাপক পরিসরে আবাদের কারণে রঘুনাথপুরকে সবাই এখন ‘শজনে গ্রাম’ নামে চেনে। নিরাপদ সবজি হিসেবে দাম ভালো পাওয়ায় বাণিজ্যিকভাবেও উৎপাদন হচ্ছে। কৃষি বিভাগ থেকে শজনে চাষে উৎসাহ হিসেবে প্রতিবছর বিনামূল্যে চারা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
খুলনায় চুরি হওয়া ১১ মোবাইল ফিরিয়ে দিল পুলিশ
স্টাফ রিপোর্টার
খুলনায় বিভিন্ন সময় চুরি হওয়া ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল মালিকের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগীরা মোবাইল ফিরে পাওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, খুলনা জেলা পুলিশের বিশেষায়িত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রযুক্তিগত সহায়তায় দিঘলিয়া, বটিয়াঘাটা, ফুলতলা, রূপসা, কয়রা, ডুমুরিয়া ও পাইকগাছা থানা এলাকা থেকে হারানো মোট ১১টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল করলে তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর যেকোনো বিষয়ে পোস্ট করা বা কোনো পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার আগে ভালোভাবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিতে পরামর্শ দেন তিনি।
অভিযানের খবরে পালিয়ে গেলেন মুরগি ব্যবসায়ীরা
নড়াইল প্রতিনিধি
মুরগি ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর। সোমবার নড়াইলের লোহাগড়া উপজেলা বাজারে অভিযান চালানো হয়।
এ সময় ক্রেতাদের কাছ থেকে ২৪৫ টাকা করে মুরগি বিক্রি হচ্ছিল। অভিযানের খবর পেয়ে বাজার থেকে মুরগির ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে উপস্থিত কয়েক ব্যবসায়ীর কাছ থেকে মুরগির তালিকা না থাকায় জরিমানা করে ভোক্তা অধিকার।
এ সময় মূল্য তালিকা না থাকায় মুদি দোকানে এবং পরে লোহাগড়া শ্যামল ঘোষের ঘি তৈরির কারখানায় জরিমানা করে সংস্থাটি। এর আগে মাদরাসা বাজারে একটি মিষ্টির দোকানেও জরিমানা করা হয়। অভিযানে ১০ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।
লোহাগড়া বাজারে মুরগির ব্যবসায়ীদের দাবি, রোববার যে মুরগি পাইকারি ২১০ টাকায় কেনা হয়েছে তাই বেশি দামে বিক্রি হচ্ছে। বাজার স্থিতিশীল না হলে মূল্য তালিকা টানানো হলে লোকসান হবে।
ভোক্তা অধিকার জেলা উপপরিচালক প্রনব কুমার প্রামানিক জানান, অধিকাংশ ব্যবসসায়ীরা পালিয়ে গেছেন। তবে উপস্থিত কয়েকজনকে জরিমানা করা হয়েছে। ফলে মুরগির বেধে দেওয়া ২১০ টাকা কেজিতে বিক্রি হতে শুরু করেছে।
শ্যামনগরে ৫০০ লিটার ভেজাল মধুসহ দুই ভাই গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগরে চিনি ও রাসায়নিক দ্রব্য মিশ্রিত ৫০০ কেজি ভেজাল মধু উদ্ধার করেছে পুলিশ। এ সময় ভেজাল মধু তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ভোরে শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের যতীন্দ্রনাথ মন্ডলের ছেলে বিজয় কুমার মন্ডল এবং বিমল মন্ডল।
শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, চিনি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল মধু তৈরি করে বাজারজাত করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ঐ গ্রামের বিজয় কুমার মন্ডল ও বিমল মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিজয় মন্ডলের বাড়ি থেকে ৫০০ লিটার ভেজাল মধু উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজয় মন্ডল ও তার ভাই বিমল মন্ডলকে গ্রেফতার করা হয়। তবে কৌশলে পালিয়ে যান বিমল মন্ডলের ছেলে বাবু মন্ডল।
তিনি আরো জানান, এ ঘটনায় বিজয় মন্ডল, বিমল মন্ডল ও বাবু মন্ডলের নাম উল্লেখ করে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কাউকে কান-মুখ খোলা রাখতে বাধ্য করা যাবে না: হাইকোর্ট
ঢাকা অফিস
প্রত্যেক মানুষের স্ব স্ব ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। এটাই আমাদের সংবিধানের স্পিরিট। কাউকে কানসহ মুখ খোলা রাখতে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের পরীক্ষা ও প্রেজেন্টেশন চলকালে নারী শিক্ষার্থীদের কানসহ মুখ দৃশ্যমান রাখার নোটিশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে প্রত্যেক ছাত্রীর কানসহ মুখ খোলা রাখার নোটিশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
গত বছরের ১১ ডিসেম্বর ঢাবির বাংলা বিভাগ থেকে সব পরীক্ষা ও প্রেজেন্টেশনের সময় নারী শিক্ষার্থীদের মুখ দৃশ্যমান রাখতে হবে উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি দেয়।
পরে গত ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে প্রত্যেক ছাত্রীর কানসহ মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ভুক্তভোগী তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ এ রিট দায়ের করেন।
ঢাবি ভিসি, বাংলা বিভাগের প্রধানসহ সংশ্লিষ্টদের রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
চুরির মহিষ জবাই করে মাংস ভাগাভাগির সময় পুলিশের হানা, অতঃপর…
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় জবাই করা মহিষের মাংস ফেলে পালিয়েছে চোর চক্রের। মঙ্গলবার (২৭ মার্চ) গভীর রাতে খুড়িয়াখালী গ্রাম থেকে পুলিশ জবাইকৃত মহিষের মাংস ও দুইটি মোটরসাইকেল জব্দ করে।
উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী এলাকার রাজু জানান, মঙ্গলবার গভীর রাতে খুড়িয়াখালী গ্রামের পিলের রাস্তা সংলগ্ন তাদের বাগান থেকে একটি মহিষ চুরি হয়। রাতেই মহিষ খুঁজতে গিয়ে গ্রামের আলাল তালুকদারের বাড়ির বাগানে প্রভাবশালী চক্রের কয়েকজনকে মহিষ জবাই করে মাংস ভাগ করতে দেখে। ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের লোকজন দ্রুত মাংস, চামড়া ও তাদের দুইটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ মাংস ও মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, মহিষ চুরির খবর পেয়ে গভীর রাতেই খুড়িয়াখালী গ্রাম থেকে জবাইকৃত মহিষের মাংস ও দুর্বৃত্তদের ফেলে যাওয়া দুইটি মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। মাংস বিক্রি করে দেয়ার জন্য মহিষের মালিককে বুঝিয়েও দেয়া হয়েছে।
এর আগে গত রোববার রাতে উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামে একটি গোয়াল থেকে গাভী চুরি করে অজ্ঞাত চোরেরা জবাই করে মাথা ও চামড়া ফেলে মাংস নিয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছে।










































