স্টাফ রিপোর্টার।।
খুলনা শহরের ফুটপাতে পিঠা বিক্রি করেন নাজমা বেগম। ১০ বছর আগে সম্ভ্রান্ত এক পরিবারের সদস্য ছিলেন তিনি। থাকতেন খুলনার কয়রায়। ঘূর্ণিঝড় আইলায় সব হারিয়ে এখন তার ঠাঁই হয়েছে খুলনা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাঁশপট্টি বস্তিতে।
নাজমা বেগম বলেন, বস্তিতে বাথরুমের সমস্যা। পানির সমস্যা, খাবার পানি পাওয়া যায় না। দূর থেকে খাবার পানি আনতে হয়। এখানকার পানি লবণাক্ত। লবণাক্ত পানি দিয়েই আমদের ধোঁয়ামোছা ও গোসল করতে হয়। ঘূর্ণিঝড়ের পরে অনেকেই সহযোগিতা করতে চেয়েছেন, তবে আমাদের বাড়িওয়ালারা নেননি।
নাজমার মতো বস্তির খুপড়ি ঘরে থাকে ৭০টি পরিবার। যাদের বেশিরভাগই আইলায় সব হারিয়ে কাজের খোঁজে এসেছেন শহরে। তবে, ন্যূনতম নাগরিক সুবিধাও পান না তারা। পানি আর স্যানিটেশন সমস্যা দুর্বিষহ করে তুলেছে তাদের জীবন।
এড়ড়মষব ঘবংি ঈযধহহবষ২৪ অনলাইনের সর্বশেষ খবর পেতে এড়ড়মষব ঘবংি ফিডটি অনুসরণ করুন
বস্তিবাসী কয়েকজন নারী বলেন, বর্ষাকালে বৃষ্টি ও জোয়ারের পানিতে আমাদের ঘর-টয়লেট তলিয়ে যায়। তখন ভোগান্তির শেষ থাকে না।
বস্তির বাসিন্দা এক নারী জানান, ঘূর্ণিঝড় আইলার পরে আমি এখানে এসেছি সন্তানদের নিয়ে। তখন আমার কিছু ছিল না। নদীভাঙনে সব চলে গেছে।
আরেক নারী বলেন, আমরা যখন ছোট্ট ছিলাম, তখন বাবা-মার সাথে এখানে এসেছি। আগে রাস্তায় ঘুমাতাম। গরিব মানুষ, রোজগারের মানুষ নেই তাই এখানেই কষ্ট করে থাকি।
বাঁশপট্টি বস্তি থেকে ১০ কিলোমিটার দূরে খালপাড়ে জামাল রাইস বস্তি। জামাল রাইস মিলের পাশে গড়ে ওঠায় হয়েছে এমন নাম। বাসিন্দাদের প্রায় সবাই ওই মিলেই চাকরি করেন। তারাও আইলার পরে খুলনা শহরে আসেন কাজের খোঁজে।
সেখানকার বাসিন্দা কয়েকজন নারী বলেন, ঘূর্ণিঝড় আইলার পরে আমাদের থাকার জায়গা ছিল না, ঘরবাড়ি ছিল না। কাজকর্মও ছিল না। এজন্যই এখানে আসা।
তবে, বেসরকারি বিভিন্ন সংস্থার সহায়তায় বাঁশপট্টির চেয়ে এই বস্তির পরিবেশ বেশ উন্নত। সেখানকার বাসিন্দারা জানান, বেসরকারি সংস্থা বস্তিতে পাকা টয়লেট নির্মাণ করে দিয়েছে। এতে বস্তির পরিবেশ উন্নত হয়েছে।
বস্তিবাসীরা বলছেন, সরকারি-বেসরকারি সামান্য সহায়তায় বদলে যেতে পারে জলবায়ু পরিবর্তনে বাস্তুহারা মানুষের জীবন।











































