Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

82

খুলনায় ইসলামী আন্দোলনের স্বাধীনতা দিবসের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
রবিবার (২৬ মার্চ) দুপুর ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আই.এ.বি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন এর পরিচালনায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলের নগর সভাপতি আব্দুল আউয়াল বলেন, ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) হল বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালে রাতের পর এই দিনে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দেওয়া হয়েছিল দেশবাসীকে। সেই ঘোষণার আলোকেই মরণপণ লড়াই এবং রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা।
তিনি বলেন, শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতাকে আজও আমরা পূর্ণতা দিতে পারিনি। এখনও মানুষের মৌলিক অধিকারের জন্য লড়াই করতে হয়।ভোটবিহীন নির্বাচন,অনহারে জীবনযাপন, হত্যা, গুম,খুন, হানাহানিতে, দ্রব্যমূল্যের ক্রয়ক্ষমহীনতা যেন স্বাধীন বাংলার নিত্যকার ঘটনা।যা প্রমাণ করে দেশ স্বাধীন হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশ জনগণ স্বাধীনতার স্বাদ পায়নি।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নগর সহ সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আবু তাহের, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আব্বাস আমীন, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার বন্দ, হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, এস এম শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের মোঃ আল আমিন, ইসলামী যুব আন্দোলনের আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মোঃ কবির হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইসমাইল হোসেন, মাওলানা নাসিম উদ্দিন, মোঃ আব্দুস সালাম, আলফাত হোসেন লিটন, মোঃ আমজাদ হোসেন, মোমিনুল ইসলাম নাসিব প্রমুখ ।

স্বাধীনতা দিবসে স্বাচিপ খুলনা জেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
খবর বিজ্ঞপ্তি
২৬শে মার্চ-২০২৩ইং, রবিবার, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালন উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা জেলা শাখার পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় “গল্লামারী বধ্যভুমি” স্মৃতি সৌধে সকাল ৮:৩০ মিনিটে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা জেলা শাখার সভাপতি ডা. এস. এম. সামছুল আহসান মাসুম। স্বাচিপ, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ। সহ-সভাপতি ডা. মোল্লা হারুন অর রশিদ, ডা. মো: সালাহউদ্দিন রহমতুল্ল্যা, যুগ্ম-সম্পাদকবৃন্দরা হলেন ডা. সুমন রায়, ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, কোষাধ্যক্ষ ডা. বিষ্ণু পদ সাহা, সাংগঠনিক সম্পাদক ডা. মো: ইউনুস-উজ-জামান খাঁন তারিম, দপ্তর সম্পাদক ডা. এস. এম. তুষার আলম, প্রচার সম্পাদক ডা. মো: জিল্লুর রহমান তরুন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. এস. এম. মাহমুদুর রহমান রিজভী, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. শৈলেন্দ্রনাথ বিশ^াস, সমাজ কল্যাণ সম্পাদক ডা. অনল রায়, ক্রীড়া সম্পাদক ডা. কাজী করিম নেওয়াজ, দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. সুদীপ পাল। স্বাচিপ, খুলনা জেলা শাখার কার্যকরী পরিষদের সিনিয়র সদস্যবৃন্দ হলেন ডা. আনোয়ারুল আজাদ, ডা. এস. এম. দিদারুল আলম, অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধুরী, অধ্যাপক ডা. মোহাম্মদ মহসীন, ডা. গোলাম সারোয়ার ফারুক, ডা. তোজাম্মেল হোসেন জোয়ার্দ্দার, ডা. শেখ ফরিদউদ্দিন আহমেদ, ডা. এ.টি.এম. মঞ্জুর মোর্শেদ, শাহীন, ডা. উৎপল কুমার চন্দ, ডা. শ. ম. জুলকার নাইম, ডা. মোসা: ডালিয়া আখতার, ডা. শেখ শহীদুর রহমান, ডা. এস. এম. খালিদুজ্জামান, অধ্যাপক ডা. মো: কুতুব উদ্দীন মল্লিক, ডা. শীতেষ চন্দ্র ব্যানার্জী, ডা. ডলি হালদার, ডা. বিপ্লব বিশ^াস, ডা. পার্থ প্রতিম দেবনাথ, ডা. বাপ্পা রাজ দত্ত, ডা. খালেদ মাহমুদ, ডা. পলাশ কুমার দে, ডা. উপানন্দ্য রায়, ডা. মেহেদী হাসান, ডা. মো: ফিরোজ হাসান, ডা. হিমেল সাহা, ডা. শাহীন আকতার শেখ, ডা. অনিক দেউড়ি, ডা. মোহাম্মদ হাসান, ডা. শাহেদ মাহমুদ খান, ডা. নাজিমুল ইসলাম লিটন, ডা. রফিকুল ইসলাম, ডা. ফিরোজ আহমেদ, ডা. সাইফুল্লাহ মানসুর ও ডা. শিমুল চক্রবতী সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত চিকিৎসকবৃন্দ।

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
তথ্য বিবরণী
মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রবিবার খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হয়।

গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, আওয়ামী লীগ এবং এর অংগ ও সহযোগি সংগঠন, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সকাল আটটায় খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। পরে একই স্থানে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, নৌ-স্কাউট, গার্লস গাইডের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এসময় উপস্থিত ছিলেন।

২৬ মার্চ সিনেমা হলসমূহে ও উন্মুক্তস্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন/প্রামাণ্য চলচ্চিত্র/দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বাদযোহর মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং খুলনা কালেক্টরেট জামে মসজিদে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত বিআইডব্লিউটিএ রকেট ঘাটে নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের দর্শনের জন্য উম্মুক্ত রাখা হয়। শহিদ হাদিস পার্কে মুক্তিযুদ্ধ ভিক্তিক চলচ্চিত্র/প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং খুলনার সকল পার্ক, জাদুঘর, গণহত্যা জাদুঘর শিশুদের জন্য বিনা টিকিটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়।

বিকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, মুক্তিযোদ্ধারা একবারই জন্মায়। তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। এই স্বাধীনতাকে যেকোন মূল্যে অক্ষুন্ন রাখতে হবে। জাতির পিতার আন্দোলন-সংগ্রামের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়বো এই হোক আমাদের আজকের দিনের শপথ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হানুরুর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর ও সরদার মাহাবুবার রহমান। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল। বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ ও মকবুল হোসেন মিন্টু বক্তব্য রাখেন। এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে খুলনা বেতার বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

 

দামুড়হুদায় ও দর্শনায় মহান স্বাধীনতা দিবস পালিত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
দামুড়হুদা ও দর্শনায় নানা কর্মসূচির মাধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটির প্রথম প্রহরে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
পরে সকাল ৭টার সময় উপজেলার আট কবর চত্বরে শহিদ মুক্তিযুদ্ধের স্মৃতিতে পুষ্প মাল্য অর্পন এবং সকাল ৮ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা এর সভাপতিত্বে কুচআওয়াজ ও শারীরিক কসরত প্রর্দশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু ।
এ সময় উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন করা হয়।পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার , দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস রহমান ও দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুপ আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

অপর দিকে দর্শনায় সকাল সাড়ে ৯ টার দর্শনা পৌর সভার আয়োজনে দর্শনা সরকারী কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শপথ বাক্যপাঠ করক হয়। এসময় শপথ করান চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান মনজু। জাতীয় পতাকা উত্তোলন করেন দর্শনা পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল ইসলাম সুমন।আরও উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যাপক রেজাউল করিম। মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর সবুর, জাহাঙ্গীর আলম। পরে এক শোভযাত্রা বের করা হয়।এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর সভার নবনির্বাচিত মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব ও দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট দর্শনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান রনি প্রমুখ। পরে দর্শনা পৌরসভার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

খুলনা আলিয়া কামিল মাদরাসায় জাতীয় দিবস উদযাপিত
খবর বিজ্ঞপ্তি
গত রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে খুলনা আলিয়া কামিল মাদরাসায় বিকাল ৩টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরসার প্রধান মুফাসসির মাওলানা মুহাম্মদ মুশফিকুর রহমান। অনুষ্ঠানে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন, মুফতি মাওলানা ড. মোঃ আব্দুর রহিম সরদার, আদিব মাওলানা ড. মোঃ রবিউল ইসলাম, মুহাদ্দিস মাওলানা মোহাম্মাদ শমশের আলী শেখ, মুফাসসির মাওলানা মোঃ মাহবুবুল ইসলাম, বাংলা প্রভাষক মোঃ আতাউর রহমান ও আরবি প্রভাষক মাওলানা মোঃ সাইফুল ইসলাম
অনুষ্ঠানে কুরআন তেলায়াত, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষর্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ মুক্তিযুদ্ধে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মুহাদ্দিস মাওলানা মোঃ আসাদুজ্জামান

মহেশপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি।
ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার সকালে মহেশপুর উপজেলার কাজিরবেড় এলাকা থেকে ফজলু হোসেন নামের ওই ধর্ষককে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার কাজিরবেড় গ্রামে মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী ফজলু হোসেন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়িতে এসে বিষয়টি জানায়। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে ফজলুকে আসামী করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকে পলাতক ছিলো অভিযুক্ত।
মামলা দায়েরর পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহ র্যাব-৬ কাজীরবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রোববার বিকেলে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

ইন্দুরকানীতে গণকবর স্থান দখল করল ভূমিদস্যুরা
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা ঃ

ইন্দুরকানীতে গণকবর স্থান দখল করল ভূমিদস্যুরা । শনিবার গভীর রাতে উপজেলার বালিপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটেছে। জানা যায়, বালিপাড়া গ্রামের কৃষক আবুল কালাম খানের দখলীয় গণ কবরস্থান সহ পাঁচশতাংশ জমি একই গ্রামের সুলতান শেখ ও তার ছেলে সাফায়েত শেখের নেতৃত্বে ১০/১২ জন লোক দখল ঘরের ছাউনি দিয়ে ঘর তৈরি করে রাখেন। এর আগে এই জমিতে গত ১৯ মার্চ পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে আবুল কালাম খান বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করলে আদালত ঊভয় পক্ষকে পূর্বের অবস্থায় থাকার নির্দেশনা দিয়ে থানার ওসি কে অনুলিপি দেয়। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে ভূমিদস্যুরা।
কৃষক আবুল কালাম খান জানান, আদালতের নিষেধাজ্ঞা না মেনে সরকারী দলীয় লোকের সহায়তায় আমার দখলীয় জমি ও গণকবরস্থানটি সুলতান শেখ ও সাফায়েত শেখ লোকজন নিয়ে রাতে আধারে দখল করে ঘর তুলছে। এই জায়গায় আমার নানা নানি সহ অনেকের লাশ এখানে দাফন করা হয় । এলাকায় জমি দাম বৃদ্ধি হওয়ায় এখন কবরের জমি দখল করেন। ইন্দুরকানী থানার ওসি কে জানালে তিনি বলছেন এ বিষয় ব্যবস্থা নিচ্ছি । তিনি আরো জানান, এর আগেও কয়েকটি জমি তারা দখল করেন।

অভিযুক্ত সাফায়েত শেখ জানান, আমার বাড়ীতে যাওয়ায় রাস্তা নাই এই জমি ক্রয়সুত্রে মালিক আমি তাই কালাম খান ঘর তুলতে পারে বলে আমরাও ঘর তুলছি। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। তবে তিনি রায়ের কপি দেখাতে পারেন নি।

ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, দুই পক্ষই জমি দাবী করে আসছে। বিষয়টি আদালত ফয়সালা দেবে । কেহ জবর দখল করে আইন অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।

ইন্দুরকানীতে মহান স্বাধীনতা দিবস পালিত
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে । রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু মুর্যালে পুস্পঅর্পণ করা হয় । পরে ইউএনও লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার,ওসি এনামুল হক,আ”লীগের সিনিয়র সহসভাপতি মাহমুদুল হক,সাধারন সম্পাদক মনিরুজ্জামান সেলিম,আ”লীগ নেতা মনিরুজ্জামান মৃধা,বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন,ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার,কামরুজ্জামান শাওন,মাসুদ করিম তালুকদার ইমন প্রমুখ ।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা ঃ
ইন্দুরকানীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে । রোববার বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের শেষে মুক্তিযোদ্ধাদের নিয়ে ইফতার মাহফিল করা হয় । উপজেলা নির্বাহী অফিসার লূৎফুন্নেসা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহামন,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ লতিফ হাওলাদার, মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, রশিদ সেপাই , ওসি এনামুল হক,আ”লীগের সিনিয়র সহসভাপতি মাহমুদুল হক,সাধারন সম্পাদক মনিরুজ্জামান সেলিম,ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, মাসুদ করিম তালুকদার ইমন প্রমুখ ।

খুলনা প্রেস ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে রবিবার সকালে খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ফারুক আহমেদ ও এস এম জাহিদ হোসেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক সুনীল কুমার দাস, কার্যনির্বাহী সদস্য মো: শাহ আলম ও মোঃ আব্দুল হালিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য দিলীপ কুমার বর্মন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু, মোঃ হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, দেবব্রত রায়, এস এম নূর হাসান জনি, শেখ জাহিদুল ইসলাম, অস্থায়ী সদস্য আল মাহমুদ প্রিন্স, রীতা রানী দাস, শশাংক স্বর্ণকার, মিলন হোসেন, শেখ ফেরদৌস রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এর আগে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে খুলনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, কার্যনির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, ক্লাব সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ কামরুল আহসান, দিলীপ কুমার বর্মনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্্যাপিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্্যাপিত হয়েছে। ২৬ মার্চ সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দূর্বার বাংলা” এর পাদদেশে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অতঃপর, শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), কর্মচারী সমিতি ও মাস্টাররোল কর্মচারী সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উদ্্যাপন উপলক্ষ্যে সকাল সোয়া ১০টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম।
পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. শেখ মোঃ রবিউল ইসলাম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, সিএসই বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, শিক্ষার্থীদের পক্ষ থেকে অংকন বড়াল, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সভাপতি এস. এম. সাজ্জাদ, কর্মচারী সমিতির সহ-সভাপতি মোঃ মুরাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার।
এছাড়াও, ২৬ মার্চ রবিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৯টায় শিশু-কিশোারদের চিত্রাংকন প্রতিযোগিতা, ১০ টায় পুরস্কার বিতরণ এবং আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

মোংলায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ উম্মুক্ত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মোংলায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিগরাজ নৌঘাঁটিতে বিএনএস কপোতাক্ষ উম্মুক্ত রাখে নৌবাহিনী। এছাড়া দিগরাজে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জেটিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয় সিজিএস কামরুজ্জামান। নৌবাহিনী ও কোস্ট গার্ডের এ জাহাজ দুইটি দেখার জন্য সেখানে বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন জড়ো হন। ওই সকল লোকজনকে জাহাজের কামান, গোলাবরুদসহ বিভিন্ন সরঞ্জামাদির ব্যবহার সম্পর্কে ধারণা দেন জাহাজের দক্ষ নাবিক ও অফিসারেরা।

রামপালে মহান স্বাধীনতা দিবস পালন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। রবিবার ভোর ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৮ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও শ্রীফলতলা স্কাউট দল। পরে উপজেলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দিপু, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, মুক্তিযোদ্ধা শেখ সুলতানা আহমেদ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, রামপাল সরকারি কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশ, শেখ সাদী প্রমুখ। এ সময় উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ, ছাত্রলীগ, প্রেসক্লাব রামপাল, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট দল ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মুক্তি যোদ্ধা শেখ সুলতান আহমদ বলেন স্বাধীনতার ৫২ বছরে এসেও আমরা হতাশ। আজও আমরা শুনতে পাই, কানাডা’র বেগম পাড়ায় বাড়ি করেছে শত শত দুর্নীতিবাজ। কার দেশের লক্ষ কোটি টাকা পাচার করছে ? তাদের কেন ধরা হচ্ছে না ? তাদের কেন চিহ্নিত করে আইনের আওতায় আনার ব্যাবস্থা নেওয়া হচ্ছে না ? আমরা তো এজন্য যুদ্ধ করিনি ? রামপাল উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদী বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার দাবী বাংলাদেশের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে তাদের চিহ্নিত করা হোক। রাজাকার আলবদরদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক। আমাদের প্রজন্ম যাতে তাদের ঘৃণা করতে পারি, চিনতে পারি।#

শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন
খবর বিজ্ঞপ্তি
শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়, খুলনাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমূখর পরিবেশে উদযাপিত হয়। এ দিন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ এর অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ৯:০০ টায় অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান এর নেতৃত্বে নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. কুতুব উদ্দীন মল্লিক, প্রকল্প পরিচালক ডা. মো. মেহেদী নেওয়াজ এবং রেজিস্ট্রার মো. আব্দুর রউফসহ বিশ^বিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি সকল শ্রেণী ও পেশার মানুষের বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান। অন্যান্য বক্তাগণ বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশের ইতিহাস নির্ভর ঘটনাবলী আলোচনা করেন। অতঃপর দিনটি উদযাপন করার জন্য রাত্রে বিশ^বিদ্যালয়ের ভবনে আলোকসজ্জা করা হয়।

খুবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি
২৬ মার্চ (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। এ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন কর্র্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৬টা ৩০ মিনিটে শোভাযাত্রা সহকারে খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপরই খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, ডিসিপ্লিনসমূহ, আবাসিক হলসমূহ, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, খুবি অফিসার্স কল্যাণ পরিষদ, শিক্ষক-কর্মকর্তা ও ছাত্রদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মন্দিরে প্রার্থনা এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

খুলনা সাংবাদিক ইউনিয়নের মহান স্বাধীনতা দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেস ক্লাবের শহীদ হুমায়ূন কবির বালু মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এর আগে ভোর সাড়ে ৬টায় নগরীর গল্লামারী বধ্যভূমিতে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী। এসময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ইউনিয়নের কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান মনির, নির্বাহী সদস্য মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম, ইউনিয়নের সদস্য সুনীল দাস, আব্দুল হালিম, নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স, ওয়াহেদ-উজ জামান বুলু, শামীম আশরাফ শেলী, দেবব্রত রায়, দিলীপ পাল, হাসানুর রহমান তানজির, রিতা রানী দাস, কর্মরত সাংবাদিক শশাংক স্বর্নকার, পলাশ চন্দ্র ঢালী, মনোজ কুমার দাস, শহিদুল হাসান, শামসুন্নাহার মেঘলা, রায়হান মোল্লা, আব্দুল আজিজ।#

বটিয়াঘাটা জাতীয় পার্টির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ইফতার পার্টি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও ইফতার পার্টি গতকাল রবিবার সিলিন্দামারী এলাকায় অনুষ্ঠিত হয়। উপজেলা জাপার সভাপতি মোঃ মোতওয়ালী শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড.প্রশান্ত কুমার বিশ্বাস’র সঞ্চালনয় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ঠ কলামিষ্ট সুনীল শুভ রায় । বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দাকোপ উপজেলা জাপার সভাপতি নারায়ন সরকার, চলনা পৌরসভা সভাপতি গাজী জোনাব আলী, মোঃ জাহাঙ্গীর মোল্লা ও মো: মামুন রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপা নেতা মো: মোস্তফা সরদার, মো:বজলুল রহমান, মোদাচ্ছের হোসেন, মিজানুর রহমান এলাহী, আমিনুল ইসলাম সাদ্দাম, জাবেরুল ইসলাম, বাবুল মোল্লা, মিজানুর রহমান, আ:সবুর, যুবসংহতি নেতা অসিম মল্লিক, ছাত্র নেতা মো: শাওন হাওলাদার, পল্লব হালদার, মিলন কান্তি বালা, শহিদুল ইসলাম, আক্তারুল গাজী, আবু বক্কর খান, শহিদ সানা, ফকরুল ইসলাম, কৃষ্ণ মন্ডল, রনজিত বাগচী, গৌর মন্ডল, মোসা কারি, ফারুক গাজী প্রমূখ ।

বটিয়াঘাটায় মহান স্বাধীনতা দিবস পালিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও চেতনায় উদযাপন হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় সংসদ’র হুইপ, প্রশাসন, আওয়ামীলীগ, জাতীয়পার্টি, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সহ সর্বস্তরে দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্মাল্য অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বীরমুক্তিযোদ্ধাদের সংম্বর্ধনা ও আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। সংম্বর্ধনা আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। এবং আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সভাপতি মোঃ আশরাফুল আলম খান। পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, থানার ওসি মোঃ শওকত কবির, ওসি (তদন্ত)মোঃ জাহেদুর ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ ডাঃ পলাশ কুমার দাশ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত সহ সকল কর্মকর্তা, আ’ লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, সাংবাদিক পরিতোষ কুমার রায়, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক অরপ জোদ্দার, সাংবাদিক রিপন রায়, মৃন্ময় পাল, পলাশ রায়,অনুপ গোলদার, নারায়ণ চন্দ্র সরকার, রবীন্দ্রনাথ সরকার, মোক্তার হোসেন, কিসমত শেখ, আসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান জিএম মিলন, এসএম ফরিদ রানা, সনেট মল্লিক, গোবিন্দ মল্লিক, গোবিন্দ রায়, শশাংক হালদার, মহিদুল ইসলাম শাহীন, জিএম এনামুল হক, মোস্তাফিজুর রহমান, হুমায়ুন কবির, মিজানুর রহমান মিজান, শেখ ইব্রাহীম, মোঃ সোলাইমান ফরাজি, আমিরুল মোমেনীন রানা, শেখ ইমন ইউপি সদস্য রত্না অধিকারী, মারুফা বেগম, কিংকর রায়, তরিকুল ইসলাম প্রমুখ।

ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো প্রতিকৃতিতে মাল্যদান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ¦ মোল্লা মুজিবর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও তন্ময় মৃধার পরিচালনায় বক্তৃতা করেন চেতন্য কুমার কুন্ডু, লায়লা কারিশমা, লিপিয়া খাতুন, আরাফাত সিদ্দিকি, রঘুনাথ সরকার, বিএম মনিরুজ্জামান, মৃত্যুজ্ঞয় মন্ডল, শারমীন ফারজানা, সায়েম প্রমুখ।

শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধান শিক্ষক মনিরা পারভিন। রুমা বিশ^াস, আবুল বাশার, ফজলুর রহমান, অলাদি কুমার মন্ডল, শ্যামলী বড়াল, মোসাঃ নার্গিস পারভিন, মাহাবুবুর রহমান, কাজী আশরাফুজ্জামান, সোহালী আফরোজা, রুনা লায়লা, পারভিন আক্তার, জাহাঙ্গীর আলম, পারভিন নাহার, ওয়াহিদ কামাল, বিপ্লব মন্ডল, সোহাগ হোসেন, পলাশ মন্ডল প্রমুখ।

মহিলা কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মহিলা কারিগরী প্রশিক্ষন কেন্দ্র পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়।কর্মসূচির মধ্যে ছিরেঅ জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় খুলনা গল্লামারী বধ্যভ’মিতে পুষ্পঅর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহিলা কারিগরী প্রশিক্ষন কেন্দ অধক্ষ্য একে এম মনিরুল ইসলাম । এ সময় সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী সহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

মিরেরডাংগা ইসলামিয়া আলিম মাদ্রাসায় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মিরেরডাংগা ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নাছিরুদ্দীন, মোছা ঃ হুমায়ুন, শেখ শাহিনুল ইসলাম, মাওঃ মাছুম বিল্লাহ, মাওঃ আতাউর রহমান, প্রদ্যু কুমার বিশ^াস, মাওঃ আঃ সালাম গাজী, তপন কুমার বিশ^াস, মোঃ হুমায়ুন কবির, জি. এম লিয়াকত আলী প্রমুখ।

সরকারী টিচার্স ট্রেনিং কলেজ এর উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সরকারী টিচার্স ট্রেনিং কলেজ এর উদ্যোগে আলোচনা সভা সহযোগি অধ্যাপক এবং স্বাধীনতা ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহবায়ক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সরকারী টিচার্স ট্রেনিং কলেজ খুলনা এর অধক্ষ প্রফেসর ড. শেখ মোঃ রেজাউল করিম । শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সহযোগি অধ্যাপক ইমদাদুল হক, টিউভ বিশ^াস, সৌরভ অধিকারী, প্রশিক্ষনার্থী মোঃ আশরাফুজ্জামান, মোঃ ইয়াকুব আলী, আবু সম্রাট, বিএড প্রশিক্ষনর্থী নন্দন কুমার দাস।

কেডিএ খানজাহান আলী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় খুলনা এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মাহাবুর রহমান এর সভাপতিত্বে বক্তৃতা করেন অসীম কুমার কুন্ডু, মোঃ আব্দুল লতিফ সেখ, ভুইয়া মোহাম্মাদ নুরল হুদা প্রমুখ।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির পাশেই চুরি সংঘটিত
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনি পুলিশ ফাঁড়ির কোলঘেঁষা রাস্তার বিপরীতে একটি পাইকারী প্রসাধনী দোকানে চুরি সংগঠিত হয়েছে। রবিবার রাতের কোন এক সময় চোরেরা মেসার্স সূর্য্য স্টোরের উত্তর পাশের টিনের চালা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে। এ সময় চোর দোকানের দিরাজ ভেঙ্গে প্রায় ১২ হাজার টাকা ও একটি বাটন ফোন নিয়ে যায় বলে দোকান মালিক সুমন সাধু জানান। তিনি আরও জানান, আবহাওয়া খারাপ থাকায় ঘটনার দিন রাতে সিসি ক্যামেরা বন্ধ করে বাড়িতে চলে যাই। এছাড়া চলতি মাসের প্রথম সপ্তাহে পুলিশ ফাঁড়ির প্রধান গেটের সামনে অবস্থিত চাউল ব্যাবসা প্রতিষ্টান নাহিদ এন্টার প্রাইজের দিরাজ ভেঙ্গে কে বা কারা ২৬ শত টাকা চুরি করে নিয়ে যায়। এসময় চাউল ব্যবসায়ী মফিজুল ইসলাম এশার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। পুলিশ ফাঁড়ি সংলগ্ন সাম্প্রতিক দু দুটি চুরির ঘটনায় ব্যাবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন

কপিলমুনিতে স্বাধীনতা দিবস উদ্যাপন
কপিলুমনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনিতে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়ছে। সম্মিলিত স্বাধীণতা দিবস উদ্যাপন কমিটি উদ্যোগে ও কপিলমুনি কলেজের সার্বিক ব্যবস্থাপনায় দিনটি যথাযথ মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন, সকাল ৭ টায় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, ৮ টায় র্যালী, ৯ টায় কলেজ ক্যাম্পাসে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাড়ে ৯ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, সাড়ে ১০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা ১১ টায় পুরস্কার বিতরণ করা হয়। কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, প্রাক্তন উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, আ’লীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস, হারুন অর রশীদ, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, উপাধ্যক্ষ জয়নাল আবেদীন, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, পুলিশ ফাঁড়ী ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মেদ, গাজী আঃ রাজ্জাক রাজু, শেখ ইকবাল হোসেন খোকন, নির্ম্মল মজুমদার, অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যাপক রেজাউল করিম খোকন, প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান, রাম প্রসাদ পাল, শিক্ষক মোঃ হাসানুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সামাদ প্রমূখ। সভা সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক এম এম সফিউল আলম, ও প্রভাষক ময়েজুর রহমান।

খুলনায় ১০৮ শ্রমিককে ৩২ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক দিলেন শ্রম প্রতিমন্ত্রী
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সোমবার খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে খুলনার দৌলতপুর শেখ মতিয়ার রহমান অডিটোরিয়ামে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিটি কর্পোরেশনের মেয়র খুলনা সদরের ২০ জন, খালিশপুর থানার ৩৬ জন, দৌলতপুরের ২২জন, সোনাডাঙ্গা থানার ১২জন, রূপসা উপজেলার সাতজন, দিঘলিয়ার চারজন এবং খানজাহান আলী থানার সাতজনসহ মোট একশত আটজনের মাঝে মোট ৩২ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

 

পাইকগাছায় আক্তারুজ্জামান বাবু এমপি
পাইকগাছা-কয়রার কোন এলাকা অবহেলিত থাকবে না
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বৈশি^ক নানা পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। মহামারী করোনা এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি বিশ^ অর্থনীতিকে স্থবির করে দিলেও বর্তমান সরকার দেশের অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এ জন্য সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। শিক্ষা ব্যবস্থা প্রবর্তনসহ শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে বহুমুখী সম্প্রসারণ করা সহ শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন এবং কারিগরী শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছে। যার ফলে শিক্ষার হার এবং পাশের হার বৃদ্ধি পেয়েছে। এমপি বাবু বলেন, সারাদেশের ন্যায় নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। নির্বাচনী এলাকা এখন উন্নয়নের মহাসড়কে বিরাজ করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে কোন এলাকা অবহেলিত থাকবে না। সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে জামায়াত-বিএনপি অপপ্রচার করছে উল্লেখ করে এমপি বাবু বলেন, এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকে ভোট দিয়ে বর্তমান সরকারের ধারাবাহিকতাকে বজায় রাখতে হবে। তিনি সোমবার (২৭ মার্চ) দুপুরে নির্বাচনী এলাকা পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের বাইনবাড়িয়া, কুমখালী, আমিরপুর, শৈলেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশন এর নবনির্মিত বহুতল ভবন এবং ৪৫নং বাইনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শৈলেন্দ্রনাথ সানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দেবপ্রসাদ সানা। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, এএসআই ছাইফুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ঠাকুর দাশ সানা, প্রধান শিক্ষক দীজেন্দ্রনাথ মৃধা, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, জুলি শেখ, মানবেন্দ্র সানা, আকরামুল ইসলাম, দীপংকর মন্ডল, সম্রাট, শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, নবদ্বীপ কুমার সানা, দেবরঞ্জন মন্ডল, সমীত কুমার মন্ডল, দীলিপ কুমার সানা, সুব্রত সরকার, বিপুল সরকার, সুপর্ণা রানী গাইন, কনিকা ঢালী, হাসনা বানু, কিংকর বৈরাগী, ধ্রুব কুমার মিস্ত্রী, সমীরণ কান্তি মন্ডল, ইউপি সদস্য অচিন্ত সরদার, বিকাশ চন্দ্র মন্ডল, সাবেক ইউপি সদস্য পরিমল চন্দ্র, অনীল কুমার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ ইসমাইল হোসেন।#

অভয়নগরে ঈদ বাজার মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার :
যশোর অভয়নগরের নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে মাস ব্যাপী ঈদ বাজার মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের আয়োজনে গতকাল সোমবার সকালে ঈদ মেলার উদ্বোধন করেন নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত দাস শান্ত। ইনস্টিটিউটের সভাপতি দীলিপ সাহার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জি এ মনি,ক্রীয়া সম্পাদক সঞ্জয় রায়। এসময় নওয়াপাড়া ইনস্টিটিউটে পক্ষে থেকে পৌর মেয়র কে ফুলেল তোরা ও সম্মাননা স্মারক তুলেদেন নওয়াপাড়া ইনস্টিটিউট সভাপতি ও সাধারণ সম্পাদক।

শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন রবিবার (২৬শে মার্চ) দিনব্যাপী হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, শেখ রাসেল দেয়ালিকায় স্বাধীনতা দিবস সংখ্যার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলনপূর্বক কর্মসূচির শুরু হয়। পতাকা উত্তোলন শেষে বিশাল এক শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এবং কলেজে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পুস্পাঞ্জলি শেষে শেখ রাসেল দেয়ালিকায় স্বাধীনতা দিবস সংখ্যার উদ্বোধন করা হয়। এরপর কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে অধ্যক্ষ বটু গোপাল দাস এর সভাপতিত্বে ও প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন উদযাপন কমিটির আহ্বায়ক শেখ শামীম ইসলাম, সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, মোসা: আতাউন্নেসা, প্রভাষক শেখ শামীম ইসলাম, চন্দ্র শেখর অধিকারী ও শিক্ষার্থী নাইমা খাতুনসহ বিভিন্ন শিক্ষাথীবৃন্দ। ##

বাগেরহাটের চুলকাটি এলাকায় মহান স্বাধীনতা দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী, কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, তথ্য ও আইসিটি বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান সোবহান, কোষাধ্যক্ষ অমিত কর বিলাস, নির্বাহী সদস্য শেখ মিজানুর রহমান মিঠু, বিপুল চন্দ্র দেবনাথ, সাবেক সভাপতি সেকেন্দার আলী মোড়ল, সাধারন সদস্য শক্তি নারায়ন দাশ ও সুমন কুমার পাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাগর কুমার পাল, সাকিব আলম ও সুজন প্রমুখ। এছাড়া চুলকাটি বাজার সমিতি, বাজার বর্ণিক সমিতি, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্র, সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়, হাকিমপুর সামসুল হক মাধ্যমিক বিদ্যালয়, চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় ও চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে অনুরুপ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ##

বটিয়াঘাটায় সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
বটিয়াঘাটার দেবীতলা এলাকায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দিন ব্যাপী মাটির নমুনা সংগ্রহ,সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা- পিরোজপুর জিকেবিএসপি প্রকল্প এর আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেন জিকেবিএসপি প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ^াস। প্রশিক্ষক ছিলেন সাতক্ষীরা মৃত্তিকা সম্পাদ উন্নয়ন ইনস্টিটিউট’র উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা সামসুন নাহার রত্না ও বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলাম রানা। প্রশিক্ষনে এলাকার ৩০জন কিষান কিষানী অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন, ফসলের খাদ্য ভান্ডার হচ্ছে মাটি। অপরিকল্পিত ভাবে সার ব্যবহারের ফলে মাটির উর্বরতাশক্তি ক্রমেই কমে যাচ্ছে। ফলে ফসল উৎপাদন আশানুরুপ হচ্ছেনা। প্রয়োজন মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করা। প্রশিক্ষণে মাটির নমুনা সংগ্রহ,সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করার পর তা কৃষকের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান।

খালিশপুরে আগুনে পুড়ে যাওয়া ঘর নির্মানের জন্য অর্থ দিলেন এমপি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে আগুনে পুড়ে যাওয়া ৬টি ঘর নির্মানের ঘোষনা দেওয়ার দু’দিনের মধ্যে অর্থ নিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল। গতকাল সোমবার বিকালে খালিশপুর আওয়ামীলীগ কার্যালয়ে সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের হাতে তাদের পুড়ে যাওয়া ঘর নির্মানের নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন এসবিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বগা,সাধারণ সম্পাদক শাহাজান আলী, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান,আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান সাচ্চু,আওয়ামীলীগের ইউনিয়ন সম্বনয়কারী আক্তারুজ্জামান, জেলা পরিষদের সাবেক প্রভাষক এম এ আসাদ, ইউপি সদস্য বেল্টু মেম্বারসহ দলীয় নেতৃ বৃন্দ।

মহেশপুরে অসহায় ৬৯ জনকে এমপি চঞ্চলের ঐচ্ছিক হতবিলের চেক দিলেন এমপি চঞ্চল নিজেই
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
এলাকার প্রতিবন্ধী ও অসহায় ৬৯ জন মানুষের মাঝে এমপি চঞ্চলের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল নিজেই এ চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, থানার অফিসার ইনর্চাজ(ওসি) শামীম ঊদিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান,বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু,ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, স্বপুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

যে কোনো মূল্যে বিএনপি জামায়াতের নৈরাজ্য মোকাবেলা করতে হবে- আব্দুস সালাম মূর্শেদী এমপি
দিঘলিয়া প্রতিনিধি:
জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনবিছিন্ন বিএনপি জামায়াত নিশ্চিত পরাজয় জেনে নাশকতা করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা চালাচ্ছে, তাদের এই হীন কর্মকাণ্ড যে কোনো মূল্যে মোকাবেলা করতে হবে। গতকাল সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলা বলেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার, খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, সোনাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এস এম গোলাম রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক, গাজিরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিষ্ণুপদ সরদার, আড়ংঘাটা থানার প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগন, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো:আমিরুল ইসলাম, আয়তুন নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোসাম্মাৎ মারুফা মতিন সহ সাংবাদিকবৃন্দ ও সুধিজন।

রূপসা মহাবিদ্যালয়ে ৫৩’তম স্বাধীনতা দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সকাল দশটায় রূপসা কলেজে র্যালী, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । প্রথমে কলেজ চত্বরের রাস্তায় র্যালী করে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরবর্তীতে কলেজ সেমিনার কক্ষে অধ্যক্ষ ফ.ম. আব্দুস সালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন বিদায়ী সহকারি অধ্যাপক মৈত্রী সরকার রমা। দর্শন বিভাগের সহকারী অধ্যাপক উদ্ধব চন্দ্র পালের সঞ্চালনায় বক্তৃতা করেন ভাইস প্রিন্সিপাল মোঃ শহিদুল্লাহ, সহকারী অধ্যাপক রায়চৌধুরী প্রশান্ত কুমার ,শাহিনা আক্তার, নাসরিন নাহার, অমূল্য কুমার সিকদার, দেব প্রসাদ টিকাদার, মোঃ হাফিজুর রহমান, মাহমুদুন নবী, নুসরাত জাহান মিলি, মোঃ নাসির উদ্দিন, শেখ রিজাউল করিম, শ্যামল কুমার দাস, পীযূষ কান্তি পাল, আব্দুল হালিম মোল্লা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইমদাদুল হক, হুমায়ুন কবির, প্রভাষক মোঃ শিহাব উদ্দিন, অনদীপা রায়, নাসরিন সুলতানা, মালেক ফরাজী, কে, এম খায়রুল বাশার, উদয় মন্ডল, গীতা বর্মন, ইভা রানী রায়, মোসাম্মত আফসানা খাতুন, অনিরুদ্ধ কুমার বাহাদুর প্রমুখ।

পাইকগাছায় চিংড়ি ঘেরের নেট পাটা ও ঘেরের বাসা পুড়িয়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় চিংড়ি ঘেরের নেট পাটা কেটে ও ঘেরের বাসা পুড়িয়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি রোববার বিকালে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক তাকবির হোসেন বলেন, উপজেলার লতা ইউনিয়নের আঁধার মানিক মৌজায় বাতিখালীর কাজী আব্দুস সালামের ছেলে সাব্বির হোসেন ৩০ বিঘার একটি চিংড়ি ঘের রয়েছে। একই এলাকার ছহিল উদ্দীন গাজীর ছেলে রাজিব(৪২), ইকবল(৪৫) ১ লক্ষ টাকা দাবী করে আসছিলো। টাকা না দেয়ায় রোববার বিকালে তাদের নের্তৃত্বে ৩০/৪০ জন ঘেরের নেট পাটা কেটে ও ঘেরের বাসা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় সাব্বির হোসেন বাদী হয়ে থানায় মামলা করে। ঘের মালিক সাব্বির হোসেন বলেন, আমি জমির মালিকদের নিকট থেকে ইজারা নিয়ে শান্তিপূর্ণ ভাবে মৎস্য চাষ করে আসছি। কিন্তু রাজিবের নের্ত্বে ৩০/৪০ জন ২০ টি মটর সাইকেল যোগে রোবার বিকালে আমার ঘেরে এসে নেটপাটা কেটে ও বাসাবাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় তাতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, চাঁদা দাবী, চিংড়িঘেরে বাসাবাড়ি পুড়িয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ সাত জনের নাম উল্লেখ করে ৩০/৪০ জনের নামে মামলা হয়েছে। আসামিরা পালাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পাইকগাছায় জমির বর্গাদারকে পিটিয়ে আহতের অভিযোগ: থানায় মামলা

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় জমির বর্গাদারকে পিটিয়ে আহত করে জমিতে থাকা ফসল নিয়ে গেছে প্রতিপক্ষরা। ঘটনাটি রোবার দুপুরে উপজেলার কাটি পাড়া গ্রামে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ১ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান, উপজেলা কাটিপাড়া গ্রামের মৃত মদন গোপাল ভট্টাচার্যর ছেলে সুব্রত ভট্টাচার্যের সাথে একই এলাকার সুবান মোড়লের ছেলে আজগার মোড়ল(৪৩) সাথে জমির বিরোধ রয়েছে। সুব্রত ভট্টাচার্য জনাব আলী সানার নিকট জমি বর্গা দেন। সেখানে হলুদ, ওল সহ বিভিন্ন রকম চাষ করেন ও বর্গাদার। রোববার দুপুরে হলুদ ও ওলের চাকি উঠাতে গেলে আজগর মোড়ল ও তার ভাই সিরাজুল ইসলাম ও হাসান মোড়ল বর্গাদারকে মারপিট করে জমির ফসলনিয়ে চলে যায়। হলুদ ১০ মন ও ওলের চাকি ১শ যার আনুমানিক মূল্য ১০ হাজার টকা। এ ঘটনায় থানায় মামলা হলে আজগর মোড়লকে পুলিশ আটক করে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

রূপসায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা,বীর মুক্তিযোদ্ধা সন্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২৬ মার্চ সকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, বীর মুক্তিযোদ্ধা কাজী ইয়াহিয়া, বজলুর রশীদ আজাদ, সন্ধ্যা রানী বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান। রূপসা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন প্রানী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহা দিবা শামস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যনার্জী, সহকারী প্রোগ্রাম রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ বিশ্বাস, সন্তোষ কুমার চিন্তাপাত্র, আঃ মালেক শেখ, শহিদ জমাদ্দার, মোঃ রবিউল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, হাসান মাহমুদ, মহিউদ্দিন চৌধুরী, খালিদ হাসান , সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন প্রমূখ।

বখাটেদের কারণে স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ!
শহিদুল ইসলাম দইচ যশোর।।
বখাটেদের উত্ত্যক্তের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অনি রায় নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী- অভিযোগ নিহতের স্বজনদের। সোমবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার হাসপাতাল রোড মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতের ভাই কলেজছাত্র অর্ঘ্য রায় বলেন, আমার বোন ঝিকরগাছা বিএম হাই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। আজ সকাল আটটার দিকে সে স্কুলে যায় কোচিং করতে। কোচিং শেষে সকাল দশটার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা আটকে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। ওই সময় মা রান্না ঘরে এবং আমি ঘুমিয়ে ছিলাম। পরে মায়ের চিৎকারে ঘরের ভেন্টিলেটর দিয়ে উঁকি মেরে দেখি বোন আমার ঝুলে রয়েছে। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে বোনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এক প্রশ্নের জবাবে অর্ঘ্য রায় বলেন, হাসপাতালে গিয়ে জানতে পারি, কিছুদিন ধরে একই স্কুলের কয়েক ছেলে আমার বোনকে উত্ত্যক্ত করে আসছিল। আজ সকালে কোচিং শেষে ফেরার পথে ওই ছেলেরা আবার উত্ত্যক্ত করে। তাদের নিষেধ করলে কথা কাটাকাটির একপর্যায়ে তারা আমার বোনকে ধাওয়া করে। ওদের ধাওয়ায় বোন বাসায় এসে মায়ের কাছ থেকে তার ফোন নিয়ে এক বান্ধবীকে কল দেয়। কিন্তু সে ফোন কল রিসিভ করেনি। এরপরই সে ঘরের ভেতর থেকে ছিটকিনি আটকে মায়ের শাড়ি ফ্যানের সাথে ঝুলিয়ে গলায় ফাঁস দেয়।
তিনি এ ঘটনায় জড়িত বখাটেদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।
জানতে চাইলে ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, ঘটনা শুনে ওই স্কুল ছাত্রীর বাসায় গিয়েছিলাম। কারা তাকে উত্তপ্ত করতো, বিষয়টি আমার অজানা। খোঁজখবর নিচ্ছি, যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, বখাটেদের ধাওয়ায় স্কুলছাত্রী আত্মহত্যা করেছে এমন কোনও তথ্য আমার কাছে নেই। এ বিষয়ে আমাকে কেউ জানায়ওনি। তবে, সকালে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ উদঘাটনে আমরা চেষ্টা করছি। জানতে পারলে পরবর্তী ব্যবস্থা।

 

রূপসা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
রূপসা প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রূপসা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ২৬ মার্চ দুপুরে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভয় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান।
ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম তোতা, সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, হোসাইন আহমেদ, এম এ আজিম, আব্দুল কাদের, আবু হারুনার রশিদ, গোলাম মোস্তফা, বেনজীর হোসেন, শাহরিয়ার হোসেন মানিক, শহিদুল ইসলাম ও হাসানুজ্জামান মনি।
এর আগে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দ রূপসা উপজেলা বিজয় মঞ্চে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, ক্লাবের পৃষ্টপোষক ও উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোর্শারফ হোসেন, ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাবেক কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সদস্য আব্দুল কাদের ও চিত্ত রঞ্জন সেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অভয়নগরে বাক প্রতিবন্ধী কে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলায় সুমাইয়া (২০) নামের এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী কে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এসময় সুমাইয়াকে উদ্ধার করতে গিয়ে আরও তিন জন হামলার শিকার হয়েছে। গত রবিবার সকালে উপজেলার সিরাজকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা তৈমুর বাদি হয়ে ভাই রেজাউল বিশ্বাস (৬৫) সহ তার ভাইপো জনি বিশ্বাস (৪০), ভাবি সখিনা বেগম (৬৫) ভাইজি নাজমা খাতুন (৩০) চার জনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সিরাজকাঠি এলাকার মৃত জব্বার বিশ্বাসের পুত্র তৈমুর বিশ্বাস ও রেজাউল বিশ্বাস তাদের পৈত্রিক সম্পত্তি মৌখিক ভাবে ভাগাভাগি করিয়া যে যার অংশ ভোগ দখল করে আসছিল। ১৯৯৬ সালে ভাইপো জনি তার জমির অংশ চাচা তৈমুরের কাছে বিক্রি কওে চলে যায়। পরবর্তীতে ৬বছর পূর্বে জনি ফিরে এসে স্ত্রী সন্তান নিয়ে কোথায় থাকব বলে চাচা তৈমুরের কাছে কান্না কাটি করলে তৈমুর বাড়ির পেছনে কিছু জমি দানপত্র দলিল করিয়াদেয়। তারা সেখানেই বসবাস করতে থাকে। গত রবিবার সকালে বিবাদীরা তৈমুরের গাছ থেকে ছবেদা পারতে থাকে এসময় তৈমুরের মেয়েবাক ও শ্রবণ প্রতিবন্ধী
সুমাইয়া তাদের ইশারায় বাঁধা প্রদান করলে বিবাদীরা সুমাইয়াকে লাঠি ও ইট দিয়ে আঘাত ও শ্লীলতাহানি করে। এসময় সুমাইয়াকে উদ্ধার করতে গিয়ে আফরোজা, হামিদা ও মোমেনা নামের তিন নারীও আহত হয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীরা বিভিন্ন হুমকি ধামকি সহ মিথ্যা মামলা দেওয়ার কথা বলে ঘটনা স্থল থেকে চলে যায়। পরে স্থানীয়দের সহোযোগিতায় তৈমুর মেয়ে সুমাইয়াকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পাশ্ববর্তী তাসলিমা, আফরোজ সহ স্থানীয়রা জানান,বাক ও শ্রবণ প্রতিবন্ধী সুমাইয়ার উপর হামলার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও তার উপর কয়েক বার হামলা চালিয়েছে বিবাদীরা।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ঈশিতা ইয়াসমিন জানান, গত রবিবার সকালে সুমাইয়া নামের এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শরীরের বিভিন্ন জায়গায় নিলা ফোলা জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চিকিৎসা চলছে।
অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযোগ পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনা স্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

কয়রায় টিসিবিরি পণ্য না পাওয়ায় রমজান মাসে ১২ হাজার পরিবার চরম সংকটে
কয়রা প্রতিনিধি
খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় পবিত্র রমজান মাসে টিসিবি পণ্য না আসায় প্রায় ১২ হাজার পরিবার বাজার থেকে বেশি দামে পণ্য ক্রয় করে অর্থনৈতিক সংকটে পড়েছে। জানা গেছে, উপজেলায় ৭ টি ইউনিয়নে ১১ হাজার ৫৬৩ পরিবার সরকারের এ সুবিধা ভোগ করে আসছে। কিন্তু চলতি বছরের রমজানের শুরুতেই টিসিবি পন্য পাওয়ার কথা থাকলেও ৫ই রমজান পর্যন্ত উপজেলার ১৮ জন ডিলারের নিকট কোন পণ্য পৌছায় নাই। ফলে বিপাকে পড়েছেন অধিকাংশ নিম্ম মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার। কয়রা সদর ইউনিয়নের মেসার্স আব্দুল্লাহ এন্টার প্রাইজের খায়রুল আলম জানান, রমজানের আগেই পন্য আসার কথা থাকলেও পন্য না আসায় প্রতিদিনি গ্রাহকদের প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে। টিসিবি কার্ড মহারাজপুর ইউনিয়নের খায়বার আলম জানান, রমজান মাসে তৈল, চিনি, ছোলা ও ডাল নিত্য প্রয়োজনীয়, অথচ রমজানের প্রথম সপ্তাহ অতিবাহিত হলেও এখনও ডিলারগণ পণ্য আসার সঠিক তথ্য দিতে ব্যর্থ হচ্ছে। তিনি এবিষয় টিসিবির খুলনার আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান রবিউল মোর্শেদের সাথে কথা বললে তিনি বলেন, আগামী সপ্তাহে ডিলারদের কাছে পণ্য পৌছে যাবে। তিনি বলেন, কিছু পণ্য পর্যাপ্ত না থাকায় এবং পণ্য আসতে বিলম্ব করায় গ্রাহকরা সমস্যায় পড়েছে। তবে খুব শ্রীঘ্রই কার্ডধারীরা সুবিধা ভোগ করতে পারবেন।

কয়রায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গত ২৬ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, কয়রা উপজেলা প্রেসক্লাব, কয়রা আইনজীবী সমিতি, পুজা উদযাপন পরিষদ, কয়রা সরকারী মহিলা কলেজ, কপোতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা বাজার কমিটি, মানব কল্যাণ ইউনিট সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম), ভাইস চেয়ারম্যান এ্যাড. কোমলেশ কুমার সানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিমের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ¦ এ্যাড. কেরামত আলী,উপেজলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজিত কুমার বৈদ্য,বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান সানা, সরদার মাহববুর রহমান প্রমুখ।

অনুরুপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু, উপজেলা আ’লীগের সহসভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, সাংগঠরিক সম্পাদক এ্যাডঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, এ্যাডঃ আরাফাত হোসেন, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ আ’লীগ নেতৃবৃন্দ।

নিহত আ’লীগ নেতা আনছার হত্যায় ২৩ জনের নামে মামলা: গ্রেফতার ৩
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বারাকপুর বাজার কমিটির সাধারন সম্পাদক শেখ আনসার উদ্দিনকে হত্যার ঘটনায় স্থানীয় রাজনীতি ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। নিহত আনসার উদ্দিন বারাকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যা মামলার আসামি ছিলেন। তাঁকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয়েছে জাকির হোসেনের ভাইয়ের ছেলে বারাকপুর ইউপির বর্তমান চেয়ারম্যান গাজী সগীর হোসেন পাভেল । আনসার উদ্দিন হত্যার ঘটনায় ২৬ মার্চ গভীর রাতে একটি হত্যা মামলা হয়েছে। বারাকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও গাজী জাকির হোসেনের ভাইয়ের ছেলে গাজী সগীর হোসেনকে মামলার প্রধান আসামি করে মোট ২৩ জনের নাম ও অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে ওই মামলার আসামি করা হয়েছে।খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মামলার এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার এবং সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।এটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে আনসার উদ্দিনের একমাত্র ছেলে ও মামলার বাদী শেখ তানভীর বলেন, স্থানীয় রাজনীতি নিয়ে পূর্বশত্রুতার জেরে তাঁর বাবাকে হত্যা করা হয়েছে। সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের স্বজনেরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে বারাকপুর ইউপির বর্তমান চেয়ারম্যান গাজী সগীর হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।স্থানীয় সূত্রগুলো বলছে, দিঘলিয়া উপজেলার লাখোহাটির প্রভাবশালী ‘চার বাড়ি’ পরিবারের সন্তান আনসার শেখ। তবে দীর্ঘকাল ধরে থাকতেন বারাকপুর গ্রামে। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। অবসর গ্রহণের পর এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃত্ত করেন। ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হন। বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকের পদও পান। এরপর প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা গাজী জাকির হোসেনের পরিবারের সঙ্গে। বাজার কমিটির নির্বাচন, ইউপি নির্বাচন সব দ্বন্দ্বেই উঠে আসে তাঁর নাম। মামলার বাদী ও আনসারের পুত্র তানভীর শেখ বলেন বাইরে বাবার কোনো শত্রু নেই। নিজের এলাকায় তাঁর শত্রু আছে। সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের ভাতিজা বর্তমান চেয়ারম্যান পাভেল গাজী (গাজী সগীর হোসেন) এর সঙ্গে জড়িত। এলাকাবাসি ও রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালের শুরুর দিকে বারাকপুর বাজার কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ আনসার। ওই বছরই করোনাকালীন চাল দেওয়ায় অনিয়মের অভিযোগ তুলে বারাকপুর বাজারে চেয়ারম্যান গাজী জাকির হোসেনকে আনসারের লোকজন লাঞ্ছিত করেন। এরপর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই বছর চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বিরুদ্ধে স্থানীয় নারীরা মানববন্ধন করেন। এসবের পেছনে আনসারের হাত ছিল বলে জাকির গাজীর স্বজনেরা অভিযোগ তোলেন।২০২১ সালের সেপ্টেম্বরে বারাকপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আনসার উদ্দিন। সেই সময় অল্প ভোটের ব্যবধানে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী জাকিরের কাছে পরাজিত হন। ভোটের আগে প্রচারণার সময় দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফায় সংঘর্ষ বাঁধে। ভোটের দিন দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে আটটি ককটেল উদ্ধার করে পুলিশ। নির্বাচনের পর থেকে দুই গ্রুপের মধ্যে কয়েকবার ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর ২০২২ সালে সন্ত্রাসী হামলায় নিহত হন ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন। নিহত হওয়ার পর ওই বছরের নভেম্বরে উপ-নির্বাচনে শেখ আনসার উদ্দিন আবারও স্বতন্ত্র প্রার্থী হন। তবে ঋণখেলাপির অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল হয়। গাজী জাকির হত্যা মামলায় আনসার উদ্দিন সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ করেন নিহত জাকিরের পরিবার।আনসার উদ্দিনের ছেলে শেখ তানভীর বলেন, ‘বাইরে বাবার কোনো শত্রু নেই। এলাকায়ই তাঁর শত্রু আছে। সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের ভাতিজা বর্তমান চেয়ারম্যান পাভেল গাজী (গাজী সগীর হোসেন) এর সঙ্গে জড়িত। বারাকপুর বাজার কমিটির নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে যে দ্বন্দ তৈরি হয় সেই কারণেই এই ঘটনা তাঁরা ঘটিয়েছে বলে মনে করছি। আগের শুক্রবারে আব্বা বারাকপুরে গেলে তাঁকে হুমকি ধামকি ও ধাওয়া দিয়েছিল ওরা। আমাদের বারাকপুর বাজারে কাপড়ের ব্যবসা ছিল। গাজীরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। বাড়িতে বোমা মেরেছে। নির্বাচনের সময় আমাদের কর্মীদের ওপর আক্রমণ করেছে। গাজী জাকির হত্যা মামলায় বাবাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়িয়ে দিয়েছে। আমাদের বাড়ি ছাড়া করেছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডও ঘটিয়েছে।’দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার বলেন, চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যাসহ গাজী জাকির হোসেন ও তাঁর স্বজন বা সমর্থকরা ২০২০ সালের পর থেকে ।শেখ আনসার উদ্দিনের বিরুদ্ধে দিঘলিয়া থানায় সাতটি মামলা করেছে । মামলাগুলো থেকে তিনি জামিনে ছিলে নিহত আনছার এর পুত্র তানভির শেখ বাদী হয়ে ২৩ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের নামে ২৬ মার্চ রাতে মামলা দায়ের করেছে যার নং ১৭ । মামলার আসামিরা হলো দিঘলিয়া উপজেলার মৃত জাহাঙ্গীর গাজীর পুত্র, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাভেল গাজী (৩২), বারাকপুরের আতিয়ার মিনার পুত্র পারভেজ মিনা (৩০), পলাশ মিনা (৪৫), মৃত তোকাম গাজীর পুত্র ফরহাদ গাজী (৫০), নাসির গাজীর পুত্র প্রিন্স গাজী (৩২), মৃত মোস্তফা গাজীর পুত্র রাসেল গাজী(৩০), আফতাব গাজীর পুত্র মজ্ঞু গাজী (৫২), মৃত জাকির গাজীর পুত্র কাইফ গাজী(২২), মৃত আবু বক্কর গাজীর পুত্র নাসির গাজী (৬৫) নজিম শেখ এর পুত্র জনি শেখ(৩২), আলতাফ শেখ এর পুত্র আজিজুল শেখ, লাখোহাটি গ্রামের ২ নং ওয়ার্ডের নজমাল শেখ এর পুত্র বাপ্পি শেখ (৩০), মৃত চান্দু গাজীর পুত্র মিদু গাজী (৫৫),কুদ্দুস গাজীর পুত্র শিমুল গাজী (২৬),মোহাম্মাদ মোল্লার পুত্র আসাদ মোল্লা (২৫),মৃত সামাদ গাজীর পুত্র গাজী সেলিম রেজা (৪৮), বারাকপুর ঘোষগাতি এলাকার ৪ নং ওয়ার্ডের ডাক্তার ইব্রাহিম এর পুত্র আজিবর শেখ(৩৫), মাহাবুর শেখ(৩২), মোস্তাক গাজীর পুত্র আন্দু গাজী(২৭), মল্লিকপুর ৩ নং ওয়ার্ডের নেদু চৌধুরির পুত্র বিল্লাল চৌধুরী ( ৪০), নুরু চৌধুরীর পুত্র আজিজুল চৌধুরী (৩০), লাখোহাটি ২ নং ওয়ার্ডের চান্দু গাজীর পুত্র মারুফ গাজীর (৩০) , লাখোহাটি ১ নং ওয়ার্ডের হাফিজ মোল্লার পুত্র সাগর মোল্লা (২৩) ।

তৃণমূল পার্টি খুলনা মহানগর শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ তৃণমূল পার্টি খুলনা মহানগর শাখার উদ্যোগে সকাল ১১ টায় ফুলবাড়ীগেটস্থ খুলনা মহানগর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বাংলাদেশ তৃণমূল পার্টির আহবায়ক মোঃ আব্দুল মান্নান পাটোয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহরাব হোসেন, বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগরের যুগ্ম আহবায়ক ও দৌলতপুর থানার সভাপতি শেখ শাহিন, বিশিষ্ট অভিনয় শিল্পী ও নাট্যকার সুমন আহম্মেদ বাবুর পরিচালনায় , অনুষ্ঠানে বক্তৃতা করেন খালিশপুর থানার সভাপতি সেলিম সিকদার,খানজাহান আলী থানার সভাপতি সাইদুর রহমান বাবুল, দৌলতপুর থানার সাধারন সম্পাদক মোঃ মাহাবুর রহমান শামীম, খালিশপুর থানার সহ সভাপতি সিদ্দিকুর রহমান, ১ নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, ৩ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হারুন হোসেন, ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শিমুল মোল্লা, ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মফিজ, আল আমিন হাওলাদার, মজিবর, মোঃ রবিউল ইসলাম, প্রমুখ।

ডুমুরিয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, প্রেসক্লাব, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের ব্যানারে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাব্বির হোসেনের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, সাব-রেজিষ্ট্রী অফিসের আয়োজনে নবাগত সাব-রেজিষ্ট্রার অঞ্জু দাসের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপ¯ি’ত ছিলেন। এছাড়া আওয়ামীলীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া কলেজ, শহীদ স্মৃতি মহিলা কলেজ, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করেছেন। এরপর আনুষ্ঠানিক ভাবে ডুমুরিয়া কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সম্বর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, সাংবাদিক এসএম জাহাঙ্গীর আলম, ওসি সেখ কনি মিয়াসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ। শেষে ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ নেতা নাজিবুর রহমান নাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এ্যাড, রবীন্দ্রনাথ মন্ডল, শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, আবু সাঈদ সরদার, খান আবু বক্কার, সরদার আঃ গণি, জিএম ফারুক হোসেন, গোবিন্দ ঘোষ, খান আবুল বাশার প্রমূখ। উপজেলা বিএনপির আয়োজনে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, সরদার আঃ মালেক, শেখ দিদারুল হোসেন দিদার, শেখ শাহিনুর রহমান, অরুণ কান্তি গোলদার, শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ ফরহাদ হোসেন,আমিনুর রহমান মোড়ল, হাবিবুর রহমান হবি,যুবদল নেতা মোল্যা মশিউর রহমান, আঃ আঃ রব আকুঞ্জি, মাষ্টার আয়ূব আহমেদ, পারভেজ গাজী প্রমুখ।

দাকোপে ২০০ টাকার তরকারিতে এখন আর ব্যাগ ভরে না’

‘মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
আগে একশ’ টাকার তরকারি কিনলে ব্যাগ ভরে যেত। কিন্তু এখন ২০০ টাকায়ও অর্ধেক ভরছে না। পটল ৭০ টাকা কেজি, বেগুন ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আমাদের মতো দিনমজুররা তো আর চলতে পারছে না। কীভাবে সবজি কিনে খাবো? রোজা চলছে আর দাম হু হু করে বাড়ছে। পাঁচ সদস্যের পরিবারে তিন বেলা খেতে খুবই কষ্ট হচ্ছে। দাকোপ উপজেলার বাজুয়া বাজারে সবজি কিনতে এসে কষ্টের কথাগুলো এভাবেই বলছিলেন লাউডোব গ্রামের দিনমজুর কৃষক গোলাম মাঝি। বাজুয়া গ্রামের মোস্তফা মল্লিক আরেকজন ক্রেতা বলেন, ‘মুরগির দাম আকাশচুম্বি। সাধারণ মানুষ আগে ব্রয়লার মুরগি কিনে খেত, তার দামও এখন নাগালের বাইরে। এক কথায় বাজার ব্যবস্থা এখন নিয়ন্ত্রণের জন্য কেউ নেই। সাধারণ মানুষের দিকে কেউ তাকায় না। ব্যবসায়ীদের নজর খালি লাভ আর লাভ করা।’ গোলাম আর মোস্তফার মতো নিম্ন, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তরা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে এসে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। খোঁজ নিয়ে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে বাজারে সবজির দাম বেড়েছে কেজিতে গড়ে ২০-৩০ টাকা। ছোলা, চিনির দামও বেড়েছ ৫ থেকে ১০ টাকা। আর নানা অজুহাতে মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা থেকে ১০০ টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে ২৬০, সোনালি ৩৫০, লেয়ার ৩৪০ ও দেশি বিক্রি হচ্ছে ৫২০ টাকা কেজি দরে। আসন্ন রমজান ঘিরে সামনে আরও দাম বাড়ার শঙ্কা দেখা দিয়েছে সাধারণ ভোক্তাদের মধ্যে। তবে বাজার তদারকিতে জেলা বিপণন বিভাগ কিংবা উপজেলা প্রশাসনের কোনো পদক্ষেপ নেই বলে জানিয়েছেন ক্রেতারা। দাকোপ বাজারে নিয়মিত তরকারি কিনতে আসেন মুক্ত বিশ্বাস। তিনি বলেন, ‘সব ধরনের তরকারির দাম বেশি। এতে আমাদের ভোগান্তি বেড়েই চলছে।’ সবজির দাম বাড়ার কথা জানান বিক্রেতা রাজ হোসেন। তিনি দাবি করেন, বেশি দামে কিনে কম দামে বিক্রির সুযোগ নেই। মুরগি বিক্রেতা ও খামারি জয়দেব মন্ডল বলেন, বাজারে মুরগির সরবরাহ বেশি না হলেও মোটামুটি রয়েছে। তবে ক্রেতার সংখ্যা একেবারেই কম। খামার থেকে মুরগি কিনতে কেজিতে ৬০ থেকে ৭০ টাকা বেশি দিতে হচ্ছে। সেখান থেকে খুচরা পর্যায়ে একটু বেশি দামে বিক্রি করতে হয়। অনেক সময় দাম বললে বাকবিতণ্ডায় জড়ায় ক্রেতারা।
মুরগির খাদ্যের দাম বাড়ায় তা বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন জয়দেব। তিনি বলেন, ৫০ কেজি খাবারের বস্তায় গড়ে বেড়েছে ২০০ টাকা। বাচ্চার দামও বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। তাই অনেক খামারি নতুন বাচ্চা আনতে পারছেন না। তবে ব্যবসায়ীক জীবনে পোল্ট্রি মুরগির দাম এত বেশি কখনও দেখেননি বলেও জানান তিনি। সদর উপজেলা এলাকার খামারি মোহাম্মদ আলীর দাবি, বড় বড় বাচ্চা উৎপাদনকারী খামারিরা সিন্ডিকেট করে তাদের বাচ্চা দিচ্ছে না। এতে লোকসানের মুখে পড়েছেন খামারিরা। আর এর প্রভাব পড়ছে ভোক্তার ওপর। প্রতি মাসেই খাবারের দাম বাড়ায় কোম্পানিগুলো। এক কথায় খামারি ও মুরগির খাবার সিন্ডিকেটের কাছে বন্দি। বাজার মনিটরিংয়ের ঘাটতি নেই বলে দাবি করেছেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা। তিনি বলেন, এখন যেসব সবজি বিক্রি হচ্ছে এর মধ্যে অনেক বাইরের জেলা থেকে আনছেন ব্যবসায়ীরা। স্থানীয় উৎপাদিত নতুন সবজি বাজারে এলেই দাম কমে যাবে। তিনি আরো বলেন, আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছেন। সে মোতাবেক প্রতিদিনই অভিযান করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যরা।

শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে চকলেটের প্রলোভন দেখিয়ে সোমবার ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিউল ইসলাম (২৫) নামে এক মুদি দোকানির বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী শিশুর মা জানান, ঘটনার দিন সকালে তার মেয়ে বাজারের পাশের মক্তবে পড়তে যায়। বাড়িতে ফিরে আসার পথে রবিউল তাকে চকলেট দেওয়ার প্রলোভনে নিজের দোকানের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে লম্পট রবিউল পালিয়ে যায়।

শ্যামনগর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনার শিকার শিশুর মা বাদী হয়ে মামলা করেছে। অপরাধীকে গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।

মোংলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক, মিঠাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি লুৎফর আমির, ছাত্রদল নেতা মো. মুজাহিদ, যুবদল নেতা শফিকুল শেখ ও জিয়ার শেখ।

সোমবার দুপুরে গ্রেপ্তারদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, থানার আগের নাশকতার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সব নাশকতার মামলার বাকী আসামিদেরকেও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে বিনা উস্কানিতে ও কোন কর্মসূচি ছাড়াই পুলিশ অহেতুকভাবে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে উল্লেখ করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের কারো নামে কোন মামলার আদালতের গ্রেপ্তারি পরোওয়ানা ও জিডি পর্যন্ত নেই। অহেতুক ইফতার ও তারাবীর সময় এ সকল নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধামালিয়া ইউপি চেয়ারম্যান জহুরুল হকের পিতার মৃত্যুতে জেলা বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি
জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল হকের পিতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়। বিএনপি নেতা জহুরুল হকের পিতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলার বিএনপি’র নেতৃবৃন্দ।
অন্যদিকে, জেলা বিএনপি’র অন্যতম সদস্য ফুলতলা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সেলিম সরদারের স্ত্রী গুরুতর অসুস্থ্য হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গতকাল তার শয্যা পাশে যেয়ে চিকিৎসাধীর খোঁজ-খবর নিয়েছেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
বিএনপি নেতা সেলিম সরদারের স্ত্রীর আশু সুস্থ্যতা কামনা ও ইউপি চেয়ারম্যান জহুরুল হকের পিতার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।।

 

“স্বাধীনতা যুদ্ধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান” শীর্ষক আলোচনায় বক্তারা
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান ও মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে
খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠাতা, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতর কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে শত্রু মুক্ত করেছেন। তার ঘোষণায় বাংলার মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এটাই ইতিহাস-এর বাইরে কোন ইতিহাস নেই উল্লেখ করে খুলনা বিএনপি নেতারা বলেছেন বর্তমান সরকারের এমপি ও মন্ত্রীরা ‘দ্বিগবিদিক জ্ঞানশুন্য’ হয়ে জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেয়ার ধৃষ্টতা এবং মুক্তিযুদ্ধে তাঁর অবদান নিয়ে আপত্তিকর ও মিথ্যাচার শুরু করেছেন। রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বেলা ২টায় বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে “স্বাধীনতা যুদ্ধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
খুলনা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাত ১১টা ০১ মিনিটে গল্লামারি স্মৃতিসৌধে যুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে গেলে পুলিশের বাধাদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, পুলিশ আইনের রক্ষক অথচ তারাই আইন ভঙ্গের মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাচ্ছে। বর্তমান সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। মানুষের কথা বলার কোনো অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে দিশেহারা হয়ে পড়েছে। ১৯৭১ সালে যে আশা-আকাক্সক্ষা নিয়ে দেশের মানুষ স্বাধীনতাযুদ্ধে অবতীর্ণ হয়েছিল তা আজও পূরণ হয়নি। দেশি-বিদেশি চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুষ্ঠু নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করার মাধ্যমে জনগণকে চূড়ান্তভাবে ক্ষমতাহীন করা হয়েছে। বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে তা বারবার বিপন্ন করতে চেষ্টা করেছে চক্রান্তকারীরা। কিন্তু আপসহীন নেত্রী বেগম জিয়া বিপন্ন গণতন্ত্রকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন, সেটিও আজকে ধ্বংস করে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ চালু করা হয়েছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান ও মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে। এমনও বলা হচ্ছে, জিয়াউর রহমান যুদ্ধ করেননি। তিনি পাকিস্তানের চর ছিলেন। এক হীনম্মন্যতা থেকে জিয়াউর রহমান সম্পর্কে এসব প্রচার করা হচ্ছে। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা আরো বলেন স্বাধীনতার ৫২ বছরে এসে আমরা গনতন্ত্রের জন্য আন্দোলন করছি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আবারো যুদ্ধ করতে হবে। সে যুদ্ধ গনতন্ত্র উদ্ধারের যুদ্ধ। সে যুদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার যুদ্ধ। আর সেজন্যে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, আবু হোসেন বাবু, স. ম. আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, শাহিনুল ইসলাম পাখি, মুরশিদ কামাল, কে এম হুমায়ূন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, নাজির উদ্দিন নান্নু, এড. মোহাম্মাদ আলী বাবু, নাসির খান, আব্দুস সালাম, তারিকুল ইসলাম, জাহিদুল হোসেন জাহিদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, মুজিবর রহমান, সরদার শফিকুল আমিন লাভলু, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, কাজী কামরুল ইসলাম বাবু, মতলেবুর রহমান মিতুল, আখতার হোসেন বিপু, আলী হোসেন সানা, মো. জাহাঙ্গীর হোসেন, এস এম শরীফুল আলম, জি. এম মঈন উদ্দিন, মাহাবুব উল্লাহ শামীম, মেশকাত আলী, মঞ্জুরুল আলম, সৈয়দ আজাদ হোসেন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, আসলাম হোসেন, এ. কে. এম সেলিম, আমিন আহাম্মেদ, শেখ মোস্তফা কামাল, হাবিবুর রহমান বিপুল, মো. ইসলাম বিশ্বাস, মো. সিদ্দিকুর রহমান, আবুল ওয়ারা, এনামুল কবির, মো. শফিকুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, আ. হালিম মোড়ল, নুর আলম নূরু, শেখ খায়রুল ইসলাম হিরু, মাজেদুল হক (মাজেদ), সরোয়ার হোসেন, জাহিদুর রহমান রিপন, ডা. শেখ আলতাফ হোসেন, রিয়াজুল কবির। যুবদলের ইবাদুল হক রুবায়েত, আব্দুল্লাহ হেল কাফি সখা, সাইফুল ইসলাম সান্টু। স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন। জাসাসের নুরুল ইসলাম বাচ্চু, আবুল কালাম আজাদ। ছাত্রদলের ইশতিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রি। তাঁতীদলের আবু সাঈদ শেখ। শ্রমিকদলের উজ্জল কুমার সাহা প্রমূখ। এরআগে দিবসের শুরুতে সুর্য্যদ্বয়ের সাথে সাথে নগরী ও জেলার সকল কার্যালয়ে দলের ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৬টায় গল্লামারি স্মৃতিসৌধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সমাজের বিত্তবানদের আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসতে হবে: তুহিন
।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি নেতা বকুলের মত সমাজের বিত্তবানদের আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
সোমবার (২৭ মার্চ) বিকালে বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে খালিশপুর থানার মুজগুন্নি পেকটার বাজারে হুইল চেয়ার ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ আহবান জানান। তিনি আরও বলেন, আর্থিক অসঙ্গিতর কারণে সমাজের একশ্রেনীর মানুষ সবসময়ই সুবিধা বঞ্চিত থাকে। তাই সামর্থ অনুযায়ী সকলকে নিজ নিজ অবস্থান থেকে আর্ত-মানবতার সেবায় বকুলেরর মত এগিয়ে আসলে সমাজ-ব্যবস্থার অমূল পরিবর্তন ঘটবে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, শেখ সাদী, জাহিদুল ইসলাম, বিপ্লবুর রহমান কুদ্দুস, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শাহিন, মুন্তাসির আল মামুন, আলাউদ্দিন তালুকদার, নাসির উদ্দিন, গোলাম মোস্তফা ভুট্টো, নাজমুল হোসেন প্রমূখ।