Home আঞ্চলিক জাহাঙ্গীর হোসেন কচি হত্যা মামলায় গ্রেনেড বাবু’র যাবজ্জীবন

জাহাঙ্গীর হোসেন কচি হত্যা মামলায় গ্রেনেড বাবু’র যাবজ্জীবন

114

স্টাফ রিপোর্টার।।
নগরীর ট্যাংক রোডের বাসিন্দা হাকিম মো. ইলিয়াজ হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন কচি হত্যা মামলায় আসামি রনি চৌধুরী ওরফে বাবু ওরফে গ্রেনেড বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ মার্চ) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেছের। রায়ে মামলার অপর ৮ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণাকালে ৮আসামির আদালতে থাকলেও গ্রেনেড বাবু পলাতক ছিলেন। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন সোহেল, সুমন শেখ ওরফে বোম সুমন, কালা রনি, হাসিবুর রহমান কাজল ওরফে দাদা ওরফে হাবিবুর রহমান কাজল, রিয়াজ মীর, সোহাগ, জাহিদ গাজী ও জিয়া গাজী।

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথীর বরাত দিয়ে জানান, ২০১০ সালের ১০ জুন সন্ধ্যায় কচিকে ফোন করে ডেকে নেয় দুর্বৃত্তরা। ফোন পেয়ে কচি ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর শামসুর রহমান রোডের রাজিয়া মঞ্জিলের উত্তর পাশে আসলে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা দেশিয় ধারালো অস্ত্র দিয়ে অঘাত করতে থাকে। একসময়ে মৃত. ভেবে আসামিরা কচিকে ফেলে মোটরসাইকেলে করে পলিয়ে যায়। পরবর্তীতে খুলনা থানার পুলিশ বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থল থেকে কচিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কচির বাবা ইলিয়াজ হোসেন গ্রেনেড বাবুসহ ৬ জনের নাম উল্লেখ এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ২ নভেম্বর মামলার প্রধান আসামি গ্রেনেড বাবু পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এরপর সে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বপন কুমারের আদালতে হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। সেখানে গ্রেনেড বাবু হত্যাকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করে নিহত কচি একজন মাদক ব্যবসায়ী ছিলেন। অপরাপর মামলার অন্যান্য ব্যবসায়ীরাও মাদক ব্যবসায়ী ছিলেন। মাদকের টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে কচির সাথে অন্যান্য আসামিদের মত বিরোধ দেখা দেয়। সে কারণে তাকে হত্যা করা হয়। স্বীকারোক্তিতে বাবু কচিকে চা পাতি দিয়ে কোপানোর কথা স্বীকার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা শাখার এসআই আমিরুল ইসলাম ২০১১ সালের ৫ জুলাই গ্রেনেড বাবুসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন ২৬ জনের মধ্যে ১২ জন স্বাক্ষ্য প্রদান করেছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট কাজী সাব্বির আহম্মদ।