Home আঞ্চলিক মেধার স্বীকৃতিস্বরূপ ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন খুবির জীববিজ্ঞান স্কুলের ১২ শিক্ষার্থী

মেধার স্বীকৃতিস্বরূপ ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন খুবির জীববিজ্ঞান স্কুলের ১২ শিক্ষার্থী

8

 

 

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের মেধাবী শিক্ষার্থীদের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান এবং প্রাক্তন ডিনবৃন্দের বিদায় অনুষ্ঠান আজ ০৬ মার্চ (সোমবার) দুপুর ১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের জীববিজ্ঞান স্কুলের ডিনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননাপত্র এবং প্রাক্তন ডিনদের সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় তিনি বলেন, যেকোনা উন্নয়ন একজন চিন্তা করেন, একজন শুরু করেন, আরেকজন বাস্তবায়ন করেন। এইভাবেই মূলত অগ্রগতি অর্জিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ ৪-৫ বছর আগে গ্রহণ করা হলেও তা এখন বাস্তবায়ন করা হচ্ছে। এটা আশাব্যঞ্জক। তিনি ভবিষ্যতে ডিনস্ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজন করার পরামর্শ দেন, যাতে করে এই স্কুলের সকল শিক্ষার্থী সেখানে উপস্থিত থাকতে পারে এবং এ থেকে অনুপ্রাণিত হয়। তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা মনোযোগী করে তোলার জন্য মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ চালু করেছে। এর একটি ইতিবাচক ফলাফল আমরা লক্ষ্য করছি। বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ স্ব স্ব স্কুলের একাডেমিক নেতৃত্বে রয়েছেন এবং তাদের দিকনির্দেশনা ও সহযোগিতায় প্রত্যেক স্কুল শিক্ষা ও গবেষণায় সাফল্যের পথে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে জীববিজ্ঞান স্কুলের প্রাক্তন ডিনবৃন্দ যথাক্রমে- প্রফেসর ড. একে ফজলুল হক, প্রফেসর ড. মো. রায়হান আলী এবং প্রফেসর খান গোলাম কুদ্দুসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন ডিনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্কুলের প্রফেসর ড. মো. রায়হান আলী ও প্রফেসর খান গোলাম কুদ্দুস। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের সজীব রায় এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. নাঈম হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. ইয়ামিন কবির।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ডিনস্ অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের মোসা. সানজিতা নাহার (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৭), ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের মোসা. আনিকা খাতুন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৯), বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের রাহাগির সালেকিন (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪), এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাদিয়া আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৫), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সজীব রায় (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৬), ফার্মেসী ডিসিপ্লিনের মোসা. রেহেনা আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৮১) এবং সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শোভা আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮)।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডিনস্ অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের জয়া বিশ্বাস (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪), এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের মো. নাঈম হক (প্রাপ্ত সিজিপিএ ৩.৯১), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সুলতানা জাহান (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৩), ফার্মেসী ডিসিপ্লিনের শাহানাজ পারভীন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৩) এবং সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উম্মে নাঈমা আফরোজ (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৮)।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, ডিসিপ্লিন প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস
উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
আগামীকাল ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস। এ উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, ৯টা ১০ মিনিটে র‌্যালি সহকারে বঙ্গবন্ধুর ভাস্কর্য কালজয়ী মুজিব এ পুষ্পস্তবক অর্পণ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদীপ প্রজ্বালন।

খুলনা বিশ্ববিদ্যালয় তাঁকে মনে রাখবে : বক্তারা
খুবির জনসংযোগ বিভাগের পরিচালক
আতিয়ার রহমানের বিদায় সংবর্ধনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমানের সাফল্যের সাথে কর্মমেয়াদ সমাপনান্তে আজ ০৬ মার্চ (সোমবার) তাঁকে বিভাগের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
বক্তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে তাঁর নিবেদিতপ্রাণ ভূমিকা, আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করার কথা তুলে ধরে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় তাঁকে মনে রাখবে। বিশ্ববিদ্যালয়ে তিনি কেবল নিজ বিভাগের কাজ আন্তরিকতার সাথে সম্পন্ন করেছেন তাই নয়, সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে, সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধিতে তিনি অবদান রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের রূপকার হিসেবে তাঁর নাম স্মরণীয় হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের সকল সেক্টরে তাঁর যোগাযোগ ও কর্মকাণ্ডের ব্যাপ্তি এবং তথ্য-ধারণা ছিলো উল্লেখযোগ্য।
এসময় দীর্ঘ কর্মজীবনের পথচলার নানা দিক তুলে ধরে আবেগঘন বক্তব্য রাখেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ও প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, উপ-রেজিস্ট্রার শেখ আরিফ নেওয়াজ, উপ-রেজিস্ট্রার মো. হেমায়েত মিয়া, উপ-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী রেজিস্ট্রার গৌতম চন্দ্র পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফটোগ্রাফার মাকসুদ জামান ও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মো. জয়নাল ফরাজী। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী পরিচালককে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পদে যোগদান করে ২০০৫ সালে সহকারী রেজিস্ট্রার এবং ২০০৭ সালে উপ-পরিচালক পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত হন। ২০১৪ সাল থেকে তিনি জনসংযোগ ও প্রকাশনা বিভাগে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একই বিভাগের পরিচালক পদে তৃতীয় গ্রেডে সরাসারি নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি গত ০১ জানুয়ারি যোগদান করেন। পেশাগত কাজের বাইরে তিনি প্রাজ্ঞসর চিন্তক হিসেবে পদ্মা-যমুনা ত্রিমুখী সেতু ও করিডোর এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত নকশার সচিত্র ধারণা দিলে তা ব্যাপকভাবে প্রশংসিত হয়। ভারতসহ দেশের ৫টি ইউটিউব চ্যানেল তাঁর সেই সচিত্র-নকশা প্রতিবেদন আকারে প্রচার করে, যার ভিউয়ার প্রায় ২০ লাখ। খুলনার গল্লামারী থেকে জিরোপয়েন্ট নির্মাণাধীন চার