Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

114

খুবিতে বাংলাদেশে টেকসই পরিবেশ ব্যবস্থাপনা শীর্ষক জাতীয় সেমিনার আজ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশে টেকসই পরিবেশ ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী এক জাতীয় সেমিনার আগামীকাল ২৬ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত এ সেমিনারের উদ্বোধন পর্ব শুরু হবে সকাল ৯টায়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখবেন এবং রিসোর্স পার্সনদের পরিচয় করিয়ে দেবেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লা হারুন চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করবেন সেমিনার আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান। উদ্বোধন অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন এবং এর পর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। দেশের খ্যাতনামা কয়েকজন গবেষক, শিক্ষাবিদ টেকনিক্যাল সেশনে তিনটি টপিকের ওপর তাদের নিবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া তিনিটি আলোচনা সেশনও থাকবে।

এক্স ক্যাডেট খুলনার বার্ষিক মিলন মেলা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এক্স-ক্যাডেট খুলনার বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাগেরহাটের সুন্দরবন রিসোর্ট ও পিকনিক কর্নারে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি এ অনুষ্ঠানে এক্স-ক্যাডেটদের জন্য ছিল নানা আয়োজন। এরমধ্যে বিভিন্ন প্রতিযোগিতা। নারীদের জন্য বল দিয়ে স্ট্যাপ ফেলো, পুরুষদের জন্য জালে বল মারো অথবা গোল করো এবং শিশুদের জন্য বল নিক্ষেপ প্রতিযোগিতা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করে এক্স-ক্যাডেট ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। দিন শেষে আসাফুর রহমান কাজলের সঞ্চালনায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এসএম ইব্রাহীম খলিল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৌফিকুল ইসলাম, মোঃ নাজমুল হাসান, মোঃ জাহিদুর রহমান, আবু সালাম, শাহরিয়ার সাত্তার হীরা, হাবিবা খাতুন, সাব্বির আহমেদ, তাজিন মৌসুমী, মেহেবুব হাসান (মামুন), মোঃ নাজমুল হাসান, রিফাত ইমন, ডিকে ইমরান, রাকিব হাসান, তিশা তন্দ্রা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

“রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ দিনের দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত”
খবর বিজ্ঞপ্তি
রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে রূপসা থানার শ্রীফলতলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র মহিলাদের দক্ষতা উন্নয়নের জন্য ১০ দিন ব্যপী টেইলরিং (দর্জি বিজ্ঞান) প্রশিক্ষনের আয়োজন করা হয়েছিল। এতে অংশ নেয় ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০ জন উপকারভোগী। উক্ত প্রশিক্ষণ ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান ছিল। তারা দক্ষতার সঙ্গে প্রায় ১০ ধরনের জিনিস তৈরী করতে সক্ষম হয়েছে। ১৫/০২/২০২৩ ইং তারিখে কর্মশালা উদ্বোধন করেন সাবেক ইউপি সদস্য আয়েশা আক্তার রিপা। এই প্রশিক্ষণে আর্থিক ও সার্বিক সহযোগিতা করেন ওয়ার্ল্ড ক্লিন প্রচেষ্টা। প্রশিক্ষক হিসাবে ছিলেন সেলিনা ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সভাপতি সাখাওয়াত হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলতাফ হোসেন, নাজরীন মাহমুদ জুথি, গৌরব বসু, প্রসেনজিৎ বোস, রিয়াল আহমেদ ও প্রিতম।

ডুমুরিয়ার মির্জাপুরে মতুয়া সম্মেলন সম্পন্ন
ডুমুরিয়া প্রতিনিধি
বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় ডুমুরিয়া মির্জাপুর উত্তম বৈরাগী’র বাড়িতে দু’দিন ব্যাপী মতুয়া মহোৎসব গতকাল শনিবার রাতে ডাংক্কা র্কীতনের মদ্যদিয়ে শেষ হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ৩০ টি মতুয়া দল এ মহোৎসবে অংশ নেয়। সমাপনী দিনে ধর্মীয় আলোচক ছিলেন, অধ্যাপক সুশিল কুমার মন্ডল, মতুয়াচার্য্য সম্পদ ঠাকুর, ওড়াকান্দির ঠাকুর পবিত্র গোসাই,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, ঠাকুর দাস, সুজন বিশ্বাস প্রমুখ। সঞ্চালণায় ছিলেন, প্রদীপ মন্ডল। শুক্রবার সন্ধ্যায় অধিবাশের মধ্য দিয়ে এ সম্মেলন শুরু হয়। অধিবাশ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি প্রখ্যাত ইঞ্জিনিয়ার অরুন কুমার মহালদার।

ডুমুরিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ের দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। দু’দিন ব্যাপী এ অনুষ্ঠানটি সকাল ১১ টায় উদ্বোধন করেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। প্রতিষ্ঠানটির সভাপতি সঞ্জয় মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী দিনে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টী এড. নিমাই রায়, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা কমিটির সদস্য পাপিয়া সরোয়ার শিউলী, জেলা কমিটির সদস্য মোঃ জামিল খান, রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, সরদার জাকির হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, বিমল কৃষ্ণ বসাক, সৌমিত্র বিশ্বাস, ফাল্গুনী মল্লিক, বিধান চন্দ্র রায়, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, মোঃ আল আমিন, গফুর শেখ, চিশতি নাজমুল বাসার সম্্রাট, চঞ্চল রায়, আহসান আহমেদ পাভেল, ইসমাইল মৃধা ইমন, গৌর পদ ঢালী, দেবাশীষ বিশ্বাস, বিভূতি রঞ্জন, এস কে বাপ্পী ,বাধন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক অনুদ্যুতি কুমার মন্ডল।

স্বনির্ভর দেশ গড়তে প্রাণী সম্পদের উৎপাদন বাড়াতে হবে: হুইপ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
দেশকে স্বনির্ভর করতে হলে আমাদের প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। সুস্থ সবল জাতী গঠনে আমিষ এবং পুষ্টি চাহিদা পুরনে এর বিকল্প নেই। বর্তমান সরকার সেই লক্ষ্যকে সামনে রেখে প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধিতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করার কাজে মনোনিবেশ করেছে। আমাদের চাষাবাদের ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষন নিয়ে এই সকল প্রযুক্তি কাজে লাগাতে হবে। দাকোপে প্রাণী সম্পদ প্রদর্শনী -২০২৩ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এ কথা বলেন। শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটোনারী হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা শামীম আরা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অরুন কান্তি মন্ডল, উপপরিচালক কৃত্তিম প্রজনন স্বপন কুমার রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, শেখ সাব্বির আহমেদ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সফল খামারী তাপস রায়, অর্পনা কবিরাজ প্রমুখ। এবারের প্রাণী সম্পদ প্রদর্শনীতে গাভী প্রদর্শনে উপজেলায় জি এম রেজা এবং ষাড় প্রদর্শনে আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রথম স্থান অর্জন করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ঘুরে ঘুরে প্রদর্শনী পরিদর্শন করেন।

দাকোপে “প্রাণিসম্পদ প্রদর্শন-২০২৩” অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত “প্রাণিসম্পদ প্রদর্শন-২০২৩” অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এর সভাপতিত্বে ২৫ শে ফেব্রুয়ারী “প্রাণিসম্পদ প্রদর্শন” অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ অরুন কান্তি মন্ডল। দাকোপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, চালনা পৌরসভা মেয়র সনত কুমার বিশ্বাস।“প্রাণিসম্পদ প্রদর্শন” অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায়–প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন সি ডি কর্নারের শুভ উদ্বোধন করেন হুইপ পঞ্চানন বিশ্বাস
বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন সি ডি কর্নারের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঞ্চলনায় এন সি ডি কর্নারের শুভ উদ্বোধন হয়েছে। ২৫ ফেব্রুয়ারী রোজ শনিবার দুপুরে খুলনা -১ আসনের সংসদ সদস্য হুইপ পঞ্চানন বিশ্বাস। এন সি ডি কর্নারের নতুন কক্ষের ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
শুভ উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে হুইপ উপস্থিত হলে ডাঃ সুদীপ বালা সহ দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার, নার্স ও কর্মচাীরা ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানের পরে এন সি ডি কর্নার কক্ষে হুইপের সাথে ডাঃ সুদীপ বালার সৌজন্যে সাক্ষাৎ হয়। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিষয়ে আলোচনা সহ হাসপাতালের সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে হুইপ সাথে পরিচয় করিয়ে দেন। এ সময়ে হুইপের সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, আরো উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান, থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, কামার খোলা ইউনিয়নের চেয়ারম্যান পঞ্চানন মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ মহিদুল ইসলাম শিপন ভূইয়া, সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল
সাংবাদিক মামুনুর রশিদ, যুব লীগ নেতা পাবক মন্ডল, যুব নেতা অনুপম সরকার সহ আওয়ামী লীগের জেলা উপজেলার সকল নেতৃবৃন্দ। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ পরিবার পরিকল্পনা ডাঃ সুদীপ বালা উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে হুইপ পঞ্চানন বিশ্বাস দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দাকোপ উপজেলা প্রানী সম্পদ মেলায় যোগ দেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জেলা কমিটির বনভোজন
তামিম আহমেদ মনির, (অভয়নগর প্রতিনিধি )
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জেলা কমিটির বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) যশোর জেলার কমিটির উদ্যোগে আনন্দ ভ্রমন ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৪ শে ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী যশোরের রাজারহাট ক্ষণিকা পিকনিক কর্নারের এই আনন্দ ভ্রমন ২০২৩ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর যশোর জেলার কমিটির সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসিম রেজার সভাপতিত্বে এবং খুলনা বিভাগী সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি জেলা প্রতিনিধ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম মল্লিক, দৈনিক প্রতিদিনের কন্ঠের প্রকাশক ও গ্রামের কন্ঠ পত্রিকার সম্পাদক শাহিনুর রহমান পান্না, প্রতিদিনের কণ্ঠ ব্যবস্থাপনা সম্পাদক ও খুলনা বিভাগীয় সিনিয়র সহ- সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ,দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়, সোনালি দিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হাদীউজ্জামান মল্লিক, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক সোসাইটির খুলনা বিভাগ এর বিষয়ক সম্পাদক জনাব ইদ্রিস আলম, মহিলা সম্পাদিকা সুমি। সাবি’ক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএস এর যশোর জেলার কমিটির সাধারণ সম্পাদক ও মাই টিভি যশোর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, সহ-সভাপতি আমের আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের চেতনা যশোর জেলা জার্নালিষ্ট মোঃ ওয়াজেদ আলী আলী এসকে আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাই টিভির ক্যামেরা পারসন খন্দকার তরিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক, নাসির উদ্দিন নয়ন, সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম আকাশ, আমিনুর রহমান, তরিকুল ইসলাম, শরিফুল ইসলামসহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) বিভাগীয় ও যশোর জেলা বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ১১ নং রামনগর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মাহমুদা লাইফ। পরিশেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর খুলনা বিভাগীয ও যশোর জেলা বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ আনন্দ ভ্রমণে খেলাধুলার সংস্কৃতি অনুষ্ঠানে বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন কমিটির নেতৃবৃন্দরা। আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলা।

পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে আহত ১
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জরিপ করার সময় প্রতিপক্ষের মারপিটে একজন আহত হয়েছে। এলাকাবাসি আহতকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি শুক্রবার সকালে উপজেলার শ্রকন্ঠপুর কুলে শ্রীকন্ঠপুর মৌজায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানাগেছে, উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রকন্ঠপুর গ্রামের মৃত্যু আব্দুল গফুর গাজীর ছেলে কামাল হোসেন (৫৩) সাথে একই এলাকার ইসলাম গাজীর জমি নিয়ে বিরোধ রয়েছে। গত শুক্রবার সকালে ওই জমি জরিপ কররার সময় কথা কাটাকাটির এক পর্যায় তৈয়ব হোসেন(৩০), মেহেরবান(২৫), ও ইসলামগাজী(৫৫) কামাল হোসেন পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতের স্বজনরা তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। এ বিষয় ইসলাম গাজী জানান, আমরা তার চিংড়ি ঘেরে জমি পাবো। কামাল আমাদের জমি দখল করে রেখেছে। আমরা তাকে মারেনি। আহত কামাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা মামলা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

থানা হবে সেবাকেন্দ্র :খুলনার ডিআইজি
পাইকগাছা প্রতিনিধি:
খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মঈনুল হক বিপিএম (বার) পিপি এম (বার) বলেছেন, সততার সাথে পুলিশ কর্মকর্তার পেশাগত দায়িত্ব পালন করতে হবে। থানা হবে সেবাকেন্দ্র। থানায় গেলে মানুষকে সেবা প্রদান করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সকাল সাড়ে ১১ টায় পাইকগাছা থানা চত্ত্বরে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে থানার দ্বি-বার্ষিক পরিদর্শন সভায় তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১১ টায় রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মঈনুল হক পাইকগাছা থানায় পৌছালে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান, খুলনা সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম।

দিঘলিয়ায় সারমিন সালামের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহন
দিঘলিয়া প্রতিনিধিঃ
সারমিন সালাম মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে গতকাল সকাল ১১.৩০ টায় দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিঘলিয়া উপজেলার ৪ টি কমিউনিটি ক্লিনিকের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবিকা এনভয় গ্রুপের চেয়ারম্যান ও সারমিন সালাম মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চেয়ারম্যান মিসেস সারমিন সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম, দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা নাজনীন, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা মহিলা লীগের সভাপতি শামসুন্নাহার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শেখ মকবুল হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকলিমা বেগম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মনজুর হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান সাধারণ সম্পাদক শাহ আলম খান, বারাকপুর ইউনিয়নীগের সভাপতি গাজী আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, ও সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা, ছাড়াও শেখ রিয়াজ, শেখ আলামিন, সৈয়দ জামিল মোরশেদ মাসুম, গাজি ইমরান, মিরাজ, মনিরুল ইসলাম, রাকিব মোড়ল, মোঃ রানা মেম্বার দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ সদস্য সচিব আবুল বাশার উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাইদুর রহমান, প্রতিবন্ধী ও দুস্থ কল্যাণ কেন্দ্রের সভাপতি সারাফাত হোসেন, সেনহাটি হিন্দু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বাবু রমেশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বাবু শিপুল দাস, এছাড়াও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপরে উপজেলা প্রতিবন্ধী ও দুস্থ কল্যাণ কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে প্রধান অতিথি মত বিনিময় করেন এবং প্রতিবন্ধী স্কুল নির্মান, হুইল চেয়ার ও তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন, পরবর্তীতে সেনহাটি হিন্দু সমাজ কল্যাণ পরিষদ ও উপজেলা মহিলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং নেতাকর্মীদের সুখ দুঃখের কথা শোনেন ও সমাধানকল্পে কাজ করার আশ্বাস ব্যক্ত করেন। এছাড়াও প্রেস ক্লাব এর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ মিসেস সারমিন সালাম কে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।

কয়রার কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক
কয়রা(খুলনা)প্রতিনিধি
সুন্দরবন কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেক আটক করা হয়েছে । এ সময় তাদের নিকট থেকে অবৈধ কাঁকড়া সহ ১ টি নৌকা উদ্ধার করা হয়। গতকাল ২৫ ফেব্রুয়ারী ভোর ৫ টার দিকে কোবাদক স্টেশনের টেকেরখাল এলাকা হতে তাদেরকে আটক করা হয়েছে। আটকৃতরা জেলেরা হলেন শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের মোশাররফ হোসেন মোড়ল, আনারুল ইসলাম ও কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের মোঃ ফারুক হোসেন সরদার। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত প্রেরন করা হয়েছে।

জেলা বিএনপি’র পদযাত্রা পূর্ব সমাবেশে হেলাল
আগামী নির্বাচনে শেখ হাসিনা আর প্রার্থী হতে পারবেন কিনা সন্দেহ
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আগামী ‘২৩ সালের জাতীয় নির্বাচনে আপনি (শেখ হাসিনা) প্রার্থী হতে পারবেন কি না সন্দেহ! যে পরিমাণ অনিয়ম-দুর্নীতি-লুটপাট করেছেন, যে পরিমান খুন-গুম করেছেন। আজকে দুর্ভিক্ষের ভয় দেখান মানুষকে? মানুষকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেয়া হয়েছে। মানুষের ঘরে আজ খাদ্য নেই, বস্ত্র নেই, শিক্ষা-চিকিৎসা সংকটে মানুষ। কারণ আওয়ামী লীগ আর দুর্ভিক্ষ একেঅপরের পরিপূরক। আ’লীগও যা দুর্ভিক্ষও তাই। ‘৭৩ সালে মানুষকে দুর্ভিক্ষ দিয়েছেন, আজ একাবিংশ শতাব্দীতে এসেও দুর্ভিক্ষই দিয়েছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মুল্যবৃদ্ধি ও দিনকাল, আমার দেশসহ বন্ধ সকল গণমাধ্যম খুলে দেবার দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০দফা দাবিতে খুলনায় জেলা বিএনপি’র উদ্যোগে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার (২৫ ফেব্র“য়ারি) বিকেলে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত শেষে নগরীতে বিশাল পদযাত্রা বের হয়। খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা।
বক্তৃতার শুরুতেই বিএনপি’র কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল বলেন, আ’লীগ রাজনীতি আজকে বাংলাদেশে পরাজিত হয়েছে। আজ বাংলাদেশের ৬৪টি জেলায় তারেক রহমানের আহবানে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পদযাত্রা হয়েছে। খুলনার পদযাত্রা বন্ধ করতে বাস, ট্রলার-লঞ্চ-নৌকা বন্ধ করে দিয়েছে। সাড়াশি অভিযানের নামে গত দু’দিন আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মীর ঘরে-ঘরে পুলিশী হয়রানি করা হয়েছে, গণগ্রেফতার করা হয়েছে। তাতেও পদযাত্রা রুখে দিতে পারেনি ফ্যাসিষ্ট আ’লীগ। সকল বাঁধা অতিক্রম করে খুলনার রাজপথে লাখো জনতা নেমে এসেছে, তারা আজ আপনার (শেখ হাসিনার) পদত্যাগ চায়।
তিনি আরও বলেন, ক্ষমতায় থাকার জন্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন এমপি’র বৈঠকখানায় ধরণা দিচ্ছেন উলে¬খ করে তিনি বলেন, রাজপথে দেখে যান। জনগন আপনাদের প্রত্যাক্ষান করেছে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলবে ইনশাআল¬াহ্। জনরায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, কাজী মোঃ রাশেদ, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, এসএ রহমান বাবুল, কাজী মাহমুদ আলী, মোঃ রকিব মলি¬ক, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল¬া মোশাররফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, মনিরুজ্জামান মন্টু, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, চৌধুরী কওসার আলী, আব্দুর রাজ্জাক, এ্যাড. মোমরেজুল ইসলাম, ডাঃ আব্দুল মজিদ, আশফাকুর রহমান কাকন, খায়রুল ইসলাম খান জনি, অসিত কুমার সাহা, শাকিল আহমেদ দিলু, ইলিয়াস হোসেন মলি¬ক, কেএম হুমায়ুন কবির, সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, এসএম মুর্শিদুর রহমান লিটন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, নাজমুস সাকির পিন্টু, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, খন্দকার ফারুক হোসেন, সেলিম সরদার, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, গাজী আফসার উদ্দিন, মোল¬া ফরিদ আহমেদ, সাইদুজ্জামান খান, হাসনাত রিজভী মার্শাল, সরদার আবদুল মালেক, আব্দুস সালাম, রাহাত আলী লাচ্চু, মনির হাসান টিটু, নাজমুস হুদা চৌধুরী সাগর, শেখ আবুল বাশার, নূরুল আমিন বাবুল, হাজী আবদুল হালিম, মিজানুর রহমান মিল্টন, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, আজিজা খানম এলিজা, আব্দুল মান্নান খান, মোজাফফর হোসেন, বিকাশ মিত্র, হাসান শেখ, জাবেদ মলি¬ক, ইবাদুল হক রুবায়েত, আব্দুল¬াহেল কাফি সখা, মোঃ জাবির আলী, আনোয়ার হোসেন আনো, এ্যাড. এসকেন্দার, আক্তারুজ্জামান তালুকদার সজীব, মোল¬া কবির হোসেন, শেখ আবু সাঈদ, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, এ্যাড, কানিজ ফাতেমা আমিন, শাহানাজ ইসলাম, মোঃ মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, খান ইসমাইল হোসেন, আবু সাঈদ শেখ, ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু, মোঃ শহিদুল ইসলাম, আজাদ আমিন, ইসতিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রি, মোঃ তাজিম বিশ্বাস ও মাওলানা ফারুক হোসেন প্রমুখ। শুরুতেই কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা জাহিদুর রহমান।
গ্যাস-বিদ্যুৎ, চাল-ডাল, তেল-আটাসহ নিত্যপ্রয়োজনীয় পন্য-দ্রব্য, সার-ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জনগুরুত্বপূর্ণ ১০দফা দাবিতে এ পদযাত্রা বিশাল শো’ডাউনে বিএনপি নেতাকর্মীদের হাতেহাতে ছিল জনগুরুত্বপূর্ণ দাবি সম্বলিত প¬াকার্ড। তবে দুপুরের পর থেকে কে.ডি ঘোষ রোডস্থ থানা মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তাছাড়া নগরীর প্রবেশদ্বারগুলোতে ছিল তল¬াশী; যেখানে বিএনপি নেতাকর্মীদের বাঁধা দিয়েছে পুলিশ।

খুলনা মহানগর যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বিএনপি জ্বালাও পোড়াও করে ক্ষমতায় আসতে চায়। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির বার্তা নিয়ে জনগনের পাশে থাকতে চায়। এটাই বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী সন্ত্রাসী দল বিএনপির মধ্যকার পার্থক্য। মানবাধিকার এর ইতিহাস রচনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা ক্ষমতায় থাকতে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করেছেন। তাদের এতিমের টাকায় চুরি করা মামলায় সাজা হওয়ার পরও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসায় আরাম আয়েশে থাকতে দিয়েছেন। শুধু কি এটা বিশ্ব গনতান্ত্রিক ব্যবস্থায় অনন্য উদাহারন শেখ হাসিনা। যারা ক্ষমতায় থাকতে রাজপথে নামতে দেয়নি। পুলিশি হামলা, সন্ত্রসী হামলা, জঙ্গি হামলা, গ্রেনেড হামলা করে বিরোধী মতকে যারা প্রতিহত করেছে তাদেরকে আজ শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করার সহযোগিতা করছে শেখ হাসিনা। এটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। এটাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব। তাই আগামীর স্মার্ট বাংলাদেশ তৈরীতে আমাদের এগিয়ে আসতে হবে । আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে।
শনিবার বিকালে নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত খুলনা মহানগর যুবলীগের শান্তি সমাবেশে এ বক্তব্য রাখেন বক্তারা। খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ ও যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ ও মসিউর রহমান সুমনের পরিচালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, যুবলীগ নেতা কাউন্সিলর সুলতান মাহামুদ পিন্টু, কামরুল ইসলাম, মোঃ আবুল হোসেন, শওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, কে এম শাহীন, ইয়াসিন আরাফাত, বিপুল মজুমদার, অভিজিৎ পাল, রফিকুল ইসলাম রফিক, ইস্রাফিল জনি, সবুজ হাজরা, ইকবাল কবির লিটন, কাঞ্চন শিকদার, সোহাগ দেওয়ান, এজাজ আহম্মেদ, আব্দুল মালেক, ইমরুল ইসলাম রিপন, লাবু আহমেদ, শওকত হাসান, হারুন উর রশিদ, জামাল শেখ, ইব্রাহিম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, আরীফুল ইসলাম আরীফ, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, রফিকুল ইসলাম রফিক, হিরন হাওলাদার, মোঃ সিনহা, বিপ্লব ধর তত্ত্বী, পলাশ সাহা দেবু, এস এম সাঈদুজাজামান, সাগর মজুমদার, সাদ আহমেদ খান, মোঃ বনি, প্রমুখ। শান্তি সমাবেশ শেষে একটি শান্তি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বটিয়াঘাটায় তিন দিনব্যাপী “ক্লাইমেট-স্মার্টকৃষি প্রযুক্তিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ পঞ্চানন এমপি
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তারই সুযোগ্য তনয়া শেখ হাসিনা’র নির্দেশনায় ও বলিষ্ঠ পদক্ষেপে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে লাগসই কৃষি প্রযুক্তি, উত্তম পানি ও মাটি ব্যবস্থাপনার মাধ্যমে পতিত জমি চাষের আওতায় আনা হচ্ছে। বৈশ্বিক করোনা ও ইউক্রেন যুদ্ধে সমস্ত দেশ যখন সংকটে তার এ নির্দেশনায় সংকট মোকাবিলায় বাংলার কৃষকেরা সরকারি কৃষি প্রযুক্তি ও ভর্তুকি নিয়ে মাঠে ফিরে গেছে। অপরদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্বক্ষণিক দিকনির্দেশিকায় আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রণোদনায় হাঁস-মুরগি, গরু-ছাগল-ভেঁড়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। দেশ আজ আমিষ ও প্রোটিনে সমৃদ্ধ। প্রধানমন্ত্রীর সঠিক সময়োপযোগী সিদ্ধান্তের কারনেই আাজ বিদেশি গোবাদি পশু ছাড়াই গত তিন-চারটি ঈদ দেশি পশু দিয়েই সম্পন্ন হচ্ছে। এই ধারাবাহিকতা বজায়ে থাকলে অচিরেই আমরা দেশের চাহিদা মিটিয়ে এ সেক্টর থেকে রপ্তানি করতে সক্ষম হবো। তিনি গতকাল শনিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পৃথক পৃথক আয়োজনে তিন দিনব্যাপী “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা এবং প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সমগ্র অনুষ্ঠানদ্বয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা ভাইস- চেয়ারম্যান নিতাই গাইন, সহকারী কমিশনার (ভূমি) এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পলাশ কুমার দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মৃন্ময়ী সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর সিদ্দিক, কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সহ-সভাপতি পরিতোষ রায়, উপকূলীয় ঝর্ণাধারার সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন, সাংবাদিক এ্যাড. মোস্তফা বিল্লাল, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক অরুপ জোয়ার্দার, সাংবাদিক নিতিশ বাছাড় সহ প্রাণী সম্পদ এবং কৃষি বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং খামারী ও কৃষক-কৃষানীবৃন্দ। সকল অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক ষ্টলে প্রদর্শনী প্রদর্শিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

খুলনা পলিটেকনিক’র হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট’র গৌরবের ৬০ বছরপূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন ও প্রথম পুনর্মিলনী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) খালিশপুরে অবস্থিত খুলনা জেলা আইডিইবি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট (কেপিআই)’র বিভিন্ন শিক্ষাবর্ষের সাবেক এবং বতর্মান ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
সভায় “হীরক জয়ন্তী ও পূণর্মিলনী ” প্রাথমিকভাবে সম্ভাব্য তারিখ আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই দিন ব্যাপী পুনর্মিলনী খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গণে সফল করার পরিকল্পনা করা হয়েছে।
এছাড়া ৭ এপ্রিল ঢাকা আইডিইবি ভবনে ৮০২ নং কক্ষে খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট আ্যলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে অংশগ্রহণে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা নির্ধারন করা হয়েছে। এবং আগামী ২৯ রমজান কেপিআইতে খুলনায় বসবাস এবং অবস্থানরতদের জন্য বৃহৎ পরিসরে ইফতার মাহফিল আয়োজন করা হবে। সকল আয়োজনে অংশগ্রহনের জন্য িি.িশঢ়রধধ.ড়ৎম এই ওয়েব লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
উক্ত ইফতার মাহফিলে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট আ্যলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

শরণখোলায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি||
শরণখোলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ২৫ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে ২২টি স্টলে প্রাণিসম্পদের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোস্তফা মশিউল আলমের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত আকন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা মোসাহেফ হোসেন নাঈম। পরে প্রাণিসম্পদের প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কার বিতরণ করা হয়। বক্তারা প্রাণি সম্পদ পালন করে আমিষ ও প্রোটিনের চাহিদা পুরন করতে কৃষক ও খামারীদের প্রতি আহবান জানান। ##

ঝিনাইদহে তিন দফা দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
সরকারি নির্দেশনা মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র প্রদান এবং বেতন খোরাকী বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান খাঁনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কার্যকারী সভাপতি একরামুল হক লিকু, সাধারণ সম্পাদক আশরাফুর জামান খোকন, কার্যকারী সভাপতি আবু সাইদ,সহ-সভাপতি আমির ফয়সাল মহব্বত, যুগ্ম-সম্পাদক হানিফ খান,সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আফতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক টুলু বিশ্বাস চুন্নু প্রচার সম্পাদক ফিরোজ বিশ্বাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক লিটন মিয়া,শ্রম ও কল্যাণ সম্পাদক আনিচুর রহমান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সড়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কার্য নির্বাহী সদস্য মশিয়ার রহমান, মফিজুর রহমান সুমন,দিলিপ হোড়,আব্দুল বারি প্রমূখ। উল্লেখ্য,শ্রমিকদের তিন দফা দাবি আগামী ৭২ ঘন্টার মধ্যে মানা না হলে বৃহত্তর কর্মসূচী দেবার ঘোষণা দেন শ্রমিক নেতারা।

ফুলতলা ও রুপসায় ৭ অবৈধ করাত কল মালিকের জেল জরিমানা
ফুলবাড়িগেট প্রতিনিধি
সামাজিক বনায়ন বিভাগ ফুলতলা কার্যালয় এর উদ্যোগে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযানে ৪ করাত কল মালিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। এসয় অপর ৪ ব্যক্তিকে জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।
সামাজিক বনায়ন বিভাগ ফুলতলা কার্যালয় এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন বলেন,করাতকল বিধিমাল ২০১২ এর ৩ (১) বিধিলংঘনের দায়ে লাইসেন্স বিহীন অবৈধ ৪ করাতকল মালিক এর বিরুদ্ধে পৃথক পৃথক ৪ টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে গত বুধবার বিজ্ঞ আদালত রুপসার আইচগাতি এলাকার শেখ মোসলেম উদ্দিনের পুত্র শেখ নাসিরউদ্দিনকে জেল হাজতে প্রেরন করেন । এর পুর্বে একই এলাকার করাতকল মালিক শেখ আঃ জলিলের পুত্র শেখ হাফিজুর রহমান, মিল্কি দেয়াড়ার লুৎফর রহমান হাওলাদেরর পুত্র মোঃ খোকন হাওলাদার এবং নন্দনপুরের আলহাজ¦ সাত্তার হাওলাদারের পুত্র মোঃ শাহাবুদ্দিন হাওলাদার আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এছারাও লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালত করাতকল মালিক ফুলতলার সিকিরহাট এলাকায় সাব্বির আহম্মেদ রানাকে ২ দফায় ৯ হাজার টাকা,শেখ লুৎফর রহমানকে ৫ হাজার এবং দামোদার এর আঃ রউফ সরদারকে ৩ হাজার টাকা জরিমানা ধার্য এবং আদায় করেন।

ফকিরহাটে স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক অবহিতকরণ কর্মশালা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা শনিবার (২৫ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম সচিব মো. হাবিবুল হক খান। অনুষ্ঠানে সম্মানীত অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা এর প্রধান উপ-পরিচালক ডা. মো. জাহাঙ্গির আলম, উপ-পরিচালন (পার্সোনেল) আবু তাহের মোহাম্মদ সানাউল্লাহ নুর, উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. আকিব উদ্দিন,ডেপুটি ডাইরেক্টর পার-০১ সানাউল্লাহ নুবী, সহকারি পরিচালক মো. দিলদার হোসেন। এছাড়া উন্মুক্ত আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার নন্দী, ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আরী শেখ, এমডি সেলিম রেজা, মোড়ল জাহিদুল ইসলাম, সরদার আমিনুর রশিদ মুক্তি, শিরিন আক্তার ও সাংবাদিক আহসান টিটু প্রমুখ। এসময় বিভিন্ন জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মিরা উপস্থিত ছিলেন। ##

ফকিরহাট প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান শনিবার দিনব্যাপি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. ওয়ালিউল হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মো. জোবায়ের হোসাইন সহ বিভিন্ন জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মি ও খামারীবৃন্দ। এদিকে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষ্যে বিভিন্ন প্রদর্শনীদের ৩০টি স্টল এসেছে। এই মেলায় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। #

ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটির গঠন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে একাত্তর টিভি, কালের কন্ঠ ও জন্মভূমির ফকিরহাট উপজেলা প্রতিনিধি মান্না কুমার দে’কে সভাপতি ও দৈনিক কালবেলা, বিজনেস বাংলাদেশ ও শিকল পত্রিকার ফকিরহাট উপজেলা প্রতিনিধি শেখ মনিরুজ্জামান মনিকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আহসান টিটু (আজকের পত্রিকা/ডেইলী অবজারভার) ও শেখ জুলফিকার জুয়েল (অনলাইন ফকিরহাট প্রতিদিন/ভোয়েস অফ ফকিরহাট), যুগ্ম সাধারন সম্পাদক এম জাকির হোসেন (যায়যায়দিন/ নিউএজ) ও শেখ সৈয়দ আলী (দৈনিক সময়ের খবর), কোষাধ্যক্ষ শেখ খারিব হোসেন (দৈনিক ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শেখ দৈনিক দেশসংযোগ), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান (দৈনিক খুলনা), দপ্তর সম্পাদক সুমন কর্মকার (প্রতিদিনের সংবাদ/ দৈনিক ম্পন্দন), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ (দৈনিক গ্রামের কাগজ/মুক্তআলো), তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সুমন কুমার দে (দৈনিক জন্মভূমি), নির্বাহী সদস্য মাহবুবুর রহমান দুলু (দৈনিক জন্মভূমি), ফকিরহাট দাউদ হায়দার বাবু (দৈনিক সমাচার), শেখ আজমল হোসেন (দৈনিক দিনকাল/রাজপথের দাবী), সদস্য সোনাতন কর্মকার (দৈনিক বর্তমান গোপালগঞ্জ), মিজানুর রহমান লিটন (দৈনিক আমার সংবাদ) এমএমসি মেহেদী হাসান (দৈনিক ভোরের চেতনা) সাগর মল্লিক (বাংলাদেশ টুডে/ঢাকা প্রতিদিন), এসএ কালাম (দৈনিক নবচেতনা), মো. আজমল হোসেন (জাগরনী কন্ঠ)। উল্লেখ্য, ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের প্রধান পৃষ্ঠপোষক হলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এছাড়া উপদেষ্টামন্ডলির সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলাম ও সমাজ সেবক আনন্দ কুমার দাশ ও জ্যেষ্ঠ সাংবাদিক পি,কে অলোক। ##

সাংবাদিক স্বপন মাহমুদকে হত্যার চেষ্টার আসামীরা প্রকাশ্যে: পুলিশ খুঁজে পাচ্ছে না
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটর জেলার মোরলগঞ্জ থানার গজালিয়া গ্রামে স্বপন মাহমুদ (সাংবাদিক) ও মোঃ আঃ কুদ্দুস খানকে হত্যার চেষ্টা মামলা নং ১৪/২৩ এর আসামী ফারুক, জলিল, জাহের, আল আমিন, জাহাঙ্গীর ও মাসুম গং ঘটনার দশ দিন অতিবাহিত হওয়ার পরও অদৃশ্য কারনে ধরা পরেনি। উপরোক্ত প্রকাশ্যে অস্ত্রর মহড়া প্রদান করে স্বাক্ষী মিল্টন, পারভীন,হাসান সহ সবাইকে প্রান নাশের হুমকি প্রদান করছে। আসামীদের দ্রুত গ্রেফতার না করা হলে পূনরায় অঘটন ঘটার সম্ভবনা রয়েছে।
উল্লেখ্য মোরেলগঞ্জ থানায় মামলা নং ১৪/২৩ এর এজাহারভুক্ত আসামী কুখ্যাত সন্ত্রাসী ফারুক, জলিল, জাহের, জাহ্ঙ্গাীর ও মাসুম গং গত ১৪/০২/২০২৩ইং তারিখে আনুমানিক সকাল ১০.৩০ টায় মোঃ আঃ কুদ্দুস এর পৈত্রিক জমিতে পোতার কাজ করার সময় পার্শ্বে দাড়িয়ে থাকা তার ভাই স্বপন মাহমুদ এর উভয়ের উপর অতর্কিত হামলা চালায় গুরুত্বর অবস্থায় স্বপন মাহমুদ ও আঃ কুদ্দুস কে প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্স এ ভর্তি করা হলে আঘাত মারাত্নক হওায়ায় তৎক্ষনিক ভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোফার্ড করা হয়। স্বপন মাহমুদকে আশংক জনক অবস্থায় সেখানে ভর্তি করা হয় ।

কয়রায় প্রানী সম্পদ প্রদশর্নী উপলক্ষে আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা প্রাণি সম্পদ অফিসের উদ্যেগে ও প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়। গতকাল ২৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা প্রানি সম্পদ অফিস চত্বরে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম, তথ্য অফিসার ইসকিতা আফরিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধাা, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, বীর মুক্তিযোদ্ধা বটোকৃঞ্চ ঢালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, প্রানি সম্পদ অফিসের সুধাংশ কুমার মন্ডল, বিবেকানন্দ, শরিফুল ইসলাম, রোজিনা আফরিন, সঞ্জয় কুমার মন্ডল, প্রানি সস্পদ খামারী সুলতানা মরিয়ম, নারগীছ পারভীন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এরপর বিকালে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি করা হয়। সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি সহ মাঠ পর্যায়ের প্রাণি সম্পদ সুফলভেগী সদস্য ও প্রদর্শনীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মহেশপুরে হাতে গোনা কয়েকটি প্রাণী নিয়ে প্রাণী সম্পদ প্রদর্শণী মেলা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
হাতে গোনা কয়েকটি প্রাণী নিয়ে ঝিনাইদহের মহেশপুরে প্রাণী সম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মহেশপুর উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্তরে এ মেলাটি অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল প্রাণী সম্পদ প্রদর্শণী মেলাটির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে মেলায় আশা হাতে গোনা কয়েকটি প্রাণী দেখে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল ক্ষিপ্ত হয়ে মেলার স্থান ত্যাগ করে চলে যান। এর কিছুক্ষন পারই অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী তিনিও চলে যান।
পরে প্রাণী সম্পদ অফিস চত্তরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামসহ দর্শক শাড়ীতে বসে থাকা ১৫ জনকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বাঁধা, কেন্দ্রীয়নেতাসহ আটক ২৫
স্টাফ রিপোটার,বাগেরহাট
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে পদযাত্রা পালন করেছে বিএনপি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপি নেতাকর্মীরা শহরের পুরাতন বাজার মোড় এলাকায় পদযাত্রা শুরু করে। পদযাত্রা শুরুর সাথে সাথে পুলিশ বাঁধা দেয়। পুলিশি বাঁধার এক পর্যায়ে কর্মসূচি শেষ করে বিএনপির নেতাকর্মীরা জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের মুনিগঞ্জস্থ বাড়িতে অবস্থান নেয়। সেখান থেকে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে পুরাতন বাজার এলাকা থেকে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক প্র্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমকে আটক করে থানা পুলিশ।
আটকদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক প্র্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজরা আছাদুল ইসলাম পান্না, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, যুবদলের সাবেক সাধারন সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু, যুবনেতা জয়নুল পারভেজ সুমন ও নাছিরের নাম পাওয়া গেছে।
এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধার প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম। এসময় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, সদস্য কামরুল ইসলাম গোড়া, ব্যারিষ্টার জাকির হোসেন, অহিদুল ইসলাম পল্টুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা বাঞ্চাল করতে পুলিশ গতরাত থেকেই আমাদের নেতাকর্মীদের বাড়িতে তল্যাসি করে। সকালে আমাদের শঅন্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা প্রদান করে। আমাদের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ ৪০ জনের বেশি নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। এটা আমাদের গনতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল। অতিদ্রুত এসব নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। এছাড়া সারাদেশে নেতাকর্মীদের আটক ও দমন পীড়নের প্রতিবাদে ৪ মার্চ সকল মহানগরের প্রতিটি থানায় পদযাত্রার কর্মসূচি ঘোষনা করেন কেন্দ্রীয় এই নেতা।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের পক্ষ থেকে বাগেরহাটে কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা তাদেরকে কর্মসূচি পালন না করার জন্য আহবান জানিয়েছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এজন্য আমরা বিএনপির কয়েকজনকে আটক করেছি। আটকের সংখ্যা ২০ থেকে ২৫ জনের মত হবে। আমরা যাচাই বাছাই করছি, পরে আরও জানানো হবে।

দুই ভোল মাছ বিক্রি হলো সাড়ে ১৮ লাখ টাকায়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দুবলার চরের জেলে ফারুকের জালে ধরা পড়া দুইটি ভোল মাছ বিক্রি হয়েছে সাড়ে ১৮লাখ টাকায়। আর এ মাছ দুইটি কিনেছেন মোংলার মাছ ব্যবসায়ী আলআমিন। শনিবার মাছ দুইটি প্রক্রিয়াজাত করে আড়ৎদার আল-আমিন ভাল দামে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠিয়েছেন।
মোংলার মাছ বাজারের আড়ৎদার মেসার্স জয়মনি ফিস’র মালিক আলআমিন জানান, বঙ্গোপসাগর পাড়ের পূর্ব সুন্দরবন বিভাগের দুবলার চরের জেলে ফারুক হোসেনের জালে বৃহস্পতিবার রাতে ধরা পড়ে বড় বড় দুইটি দাঁতিনা ভোল মাছ। এরমধ্যে বড়টির ওজন সাড়ে ৩৬ কেজি আর ছোটটির ওজন ২৭কেজি। মাছ দুইটি শুক্রবার সকালে দুবলার চরের আড়ৎতে নিলামে বিক্রির জন্য উঠানো হয়। ওই নিলামে বিভিন্ন এলাকার অন্তত ২৫ জন মাছ ব্যবসায়ী অংশ নেন। নিলাম ডাকে সর্বোচ্চ দামে মাছ দুইটি আমি কিনে নিই। বড়টি ১১লাখ ও ছোটটি সাড়ে ৭লাখ টাকা দাম পড়েছে। এরপর মাছ দুইটি চর থেকে আমার মোংলার আড়ৎতে নিয়ে আসি। শনিবার সকালে মাছ দুইটি আড়ৎতে আনার পর প্রচুর লোকের ভিড় জমে এ মাছ দেখার জন্য। বরফ ও পলিথিনে মুড়িয়ে শনিবার বিকেলে মাছ দুইটি ভাল দামে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। আড়ৎদার আল-আমিন বলেন, এতো বড় মাছ ও দামও অনেক বেশি, তাই এ মাছ এখানে কাঁটলে বিক্রি হবেনা। তাই দাম যতই হোক চট্টগ্রামে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। আশা করছি ভাল দামে চট্রগ্রামের আড়ৎতে বিক্রি করতে পারবো।
এ মাছের বিভিন্ন অংশ ওষুধি কাজে ব্যবহৃত হয়ে থাকে বলেও দাম অনেক বেশি বলে জানান স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। তারা বলেন, বিগত ১০বছরেও এতো বড় মাছ উঠেনি মোংলার বাজারে। প্রায় বিলুপ্তির পথে এ দাঁতিনা ভোল মাছ প্রজাতিটি। তবে মাঝেমধ্যে এ মাছ দুবলার চরের দুই এক জেলের জালে ধরা পড়ে থাকে বলেও জানান তারা। দুবলার চরের মৌসুমী জেলে ফারুক হোসেনের বাড়ী মোংলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামে।

ডুমুরিয়ায় ইউপি সদস্য সুনীল মন্ডলের মৃত্যুতে শোক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুনীল কুমার মন্ডল ওরফে কদু (৩৫) পরলোক গমন করেছেন। শনিবার ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধি ফুসফুসের ইনফেকশনে ভুগছিলেন। এজন্য তিনি দেশের বাইরে ভারতে চিকিৎসা শেষে সম্প্রতি গ্রামের বাড়ি মাগুরখালী ইউনিয়নের কৈ পুকুরিয়া গ্রামে আসেন। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুরে আলাদিপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। এদিকে ইউপি সদস্য সুনীল মন্ডলের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, পূজা উদযাপন পরিষদ সভাপতি সুকৃতি মন্ডল, কৃষক লীগের সভাপতি সুব্রত গোলদার,ইউপি সদস্য প্রমিলা মন্ডল,স্বরসতি মন্ডল, লাভলী বিশ্বাস,ভবেন্দ্রনাথ বালা,সঞ্জয় সানা, গোপাল হালদার,মনোজ সরকার, সুভাষ মন্ডল, বিবেকানন্দ বৈরাগী,শশাঙ্ক মন্ডল,ধর্মদাস রায়, আহম্মদ আলী সরদার সহ ইউপি সচিব ও সকল গ্রামপুলিশ বৃন্দ।

কেশবপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার দিনব্যাপী উক্ত প্রাণীর সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান এর সভাপতিত্বে ও খামারী শম্ভুনাথ বসুর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের খুলনার উপ পরিচালক ডাক্তার লুৎফর রহমান ও সাংবাদিক এস আর সাঈদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার অলকেশ কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খামারি আব্দুস সাত্তার মোল্লা, সাংবাদিক আব্দুর রহমান, খামারি পূর্ণিমা রানী প্রমূখ। অনুষ্ঠানে সফল খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

কালীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত
কালিগঞ্জ সাতক্ষীরা
শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় “দুধ ডিম মাংস খাই সুস্থ সবল জাতি পাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে এলাকার খামারীরা তাদের গৃহ পালিত গবাদী পশু, হাঁস-মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য তানভির আহম্মেদ উজ্জলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির রক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী,কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ উৎপল রায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ,মুজিবর রহমান, ছালাউদ্দিন গাজী,এল এফ এ শান্তানু শেখর,শাকিল আহম্মেদ,এফ এফ সুকান্ত দাশ,এল এস পি সুদাম,রুপা,আনোয়ার,মহাদেব,উৎপল,সাবিনা,তাপসী বালা,এ আই টেকনিশিয়ান তপন,বিপ্লব,ওহিদ,ইমরান,কাশেম,জাকির,সুমন প্রমুখ। উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে পৃথক ২৫ স্টলে গৃহ পালিত গবাদী পশু, হাঁস- মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। স্টলগুলোতে আগাত উপজেলার খামারীদের প্রদর্শনীর মূল্যায়নের ভিত্তিতে পুরস্কৃত করা হয়।

রূপসায় বসত বাড়িতে হামলা, থানায় অভিযোগ
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার রামনগর গ্রামে বাড়ি-ঘরে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। গত ২১ ফেব্রুয়ারী রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মৃত কাজী মুজিবর রহমানের স্ত্রী মোসাম্মাৎ জাকিদা খাতুন থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, ২১ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৮টায় উপজেলার রামনগর গ্রামের খোকন ম্যানেজারের স্ত্রী মোসাঃ রজিনা খাতুন, ছেলে মোঃ জিহাদ, আঃ রাজ্জাকের ছেলে মোঃ রাকিব এবং মোঃ হাসান ও জেলাল শেখসহ আরও ১৫ থেকে ২০ জন রামদা ও চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রডসহ অন্যান্য অস্ত্রে সজ্জিত হয়ে দেয়াল টপকে জাকিদা খাতুনের বাড়িতে প্রবেশ করে। এসময় রজিনা খাতুনের নির্দেশে বাড়ি ভাংচুর করে এবং জাকিদা খাতুনের ছেলে কামরানকে আক্রমণ করে। কামরান প্রাণ ভয়ে দৌড়ে তার রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। তখন হামলাকারীরা ঘরে থাকা মহিলা ও শিশুদের মারধর করতে থাকে। এসময় জাকিদা খাতুনের ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে হামলাকারীরা কামরানের প্রাননাশ করা হবে বলে চিৎকার করে হুমকি দিতে থাকে। একপর্যায় জাকিদা বেগমের গর্ভবতি পুত্রবধুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গালি-গালাজ ও হুমকি দিতে দিতে চলে যায়। বর্তমানে ভুক্তভোগী জাকিদা খাতুন চরম নিরাপত্তাহীনতা দিনাতিপাত করার পাশাপাশি আবারও তারা হামলা করতে পারে বলে আতংকে রয়েছেন।
তিনি অভিযোগে আরো উল্লেখ করেছেন, এর আগে ঘটনার দিন বিকেল ৪টায় আমার ছোট মেয়ে রেশমা আক্তারকে রামনগর গ্রামে তার স্বামীর বাড়িতে গিয়ে রজিনা খাতুন ও তার ছেলে মোঃ জিহাদ আক্রমণ করতে উদ্যত হয়। আমার ছেলে কামরান সেখানে গিয়ে আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসে।

রূপসা শিল্পকলা একাডেমির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় তৃনমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতির উপজেলা ও শিল্পকলা একাডেমির বার্ষিক বনভোজন আজ ২৫ ফেব্রুয়ারি দুপুরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। বনভোজন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, বটিয়াঘাটা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্যা,পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ,সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, আওয়ামীলীগ নেতা আল মামুন সরকার,কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের( ভারপ্রাপ্ত )অধ্যক্ষ খান মারুফুল হক, শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন , শিলা দেবনাথ প্রমূখ।

ডুমুরিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
“স্মার্ট লাইভষ্টক,স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী ও প্রাণীসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অফিস চত্বরে ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে উদ্বোধন করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন খুলনার আইএলএসটির অধ্যক্ষ ডাক্তার নুরুল্লাহ মোহাম্মদ আহসান। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে ও ডাক্তার মোসাঃ মুর্শিদা পারভীনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার অরুণ কান্তি মন্ডল, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, ডাক্তার সায়রা গুলশান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চঞ্চল কুমার মন্ডল, মনিরুল ইসলাম প্রমুখ। প্রদর্শনীতে ১৫ টি স্টল অংশগ্রহণ করেন। এ সময় অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।

 

ঝুঁকির মুখে খাদ্য নিরাপত্তা: আমন মৌসুমে ১ ভাগও ধান সংগ্রহ হয়নি খুলনা বিভাগে
ইয়াসিন আহমেদ জীবু
খুলনা বিভাগে চলতি আমন মৌসুমে ৪০ হাজার ৪৬৯ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার ১’শ দিন পূর্ণ হলেও সংগ্রহ হয়েছে মাত্র ১ টন। এবং ৬৫ হাজার ৮৬০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র ৫৩ হাজার ৫৭৯ টন অর্থাৎ ৬০ শতাংশ। যার ফলে দেখা দিয়েছে খাদ্য নিরাপত্তার ঝুঁকি।
সরকারিভাবে সংগ্রহের জন্য ধানের দাম কম নির্ধারন করায় খাদ্য বিভাগে ধান দিতে অনীহা কৃষকদের। সরেজমিনে দেখা যায়, সরকারের নির্ধারিত দাম ১১’শ ২০ টাকা হলেও বাজার মূল্য মন প্রতি প্রায় ২’শ টাকা বেশি। তবে বাজারে ধানের যোগান বৃদ্ধির সাথে সাথে দাম কমিয়ে দিচ্ছে ব্যবসায়ীরা।এতে লোকসানে পড়ছেন কৃষকরা। এদিকে একাধিক কৃষকের সাথে কথা বলে জানা যায়, দিনের শুরুতে বাজারে হাসিমুখে আসলেও তাদের ফিরতে হয় মন খারাপ করে। ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না সরকার থেকে আবার ধান ব্যবসায়ীরাও নিচ্ছেন এ সুযোগ। সরকারি মূল্য থেকে নাম মাত্র বেশি টাকা দিয়ে ধান নিচ্ছেন কৃষকদের থেকে। গত বছর যে ধান বিক্রি করেছেন প্রায় ১১’শ টাকা মন আর এবছর তা হয়েছে মনে প্রায় মাত্র ১৩’শ টাকা।
খুলনা জেলা ও মহানগর, রাইস মিল মালিক সমিতি সভাপতি, মুস্তফা কামাল বলেন, “সরকারকে আমাদের সবসময় লসে চাল দিতে হয়, এভাবে চলতে থাকলে খুব শীর্ঘই মিল বন্ধ হয়ে যাবে আমার”। তিনি আরো জানান, সরকারকে লোকসানে চাল দেওয়ার কারণে পাইকারি বাজারে চাল বিক্রিতে তাদের কিছুটা বেশি মূল্য নির্ধারন করতে হচ্ছে। যার ফলে খুচরা বাজারে দেখা দেয় চালের মূল্যের উর্ধ্বোগতি। খাদ্য বিভাগের তথ্য অনুসারে ধানের সংগ্রহ যোগানে খুলনা বিভাগে সংগৃহীত ১ টনই এসেছে সাতক্ষিরা জেলা থেকে। এদিকে চালের সংগ্রহ যোগানে খুলনা বিভাগের মধ্যে জেলা ভিত্তিক ৯ শত ৩ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৪ শতাংশ সরবরাহ করে সবথেকে পিছেয়ে আছে মেহেরপুর জেলা। এরপর ৩ হাজার ২৮৪ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ১৯ শতাংশ সরবরাহ করেছে মাগুরা জেলা, ৮ হাজার ২২৯ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৩২ শতাংশ ঝিনাইদহ, ৩ হাজার ৮৩৪ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৪৩ শতাংশ চুয়াডাঙ্গা, ৯ হাজার ৭১ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৫৯ শতাংশ খুলনা, ৯ হাজার ৯’শ ৯৯ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ যশোর, ৩ হাজার ৮৭ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ বাগেরহাট, ১৮ হাজার ৬’শ ৩৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৭৩ শতাংশ কুষ্টিয়া, ১ হাজার ৭৪৯ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ৭৬ শতাংশ নড়াইল এবং ৭ হাজার ৬৮ মেট্রিক টন লক্ষ্যমাত্রার সর্বোচ্চ ৮৭ শতাংশ সরবরাহ করেছে সাতক্ষিরা জেলা।
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, খুলনা আব্দুস সালাম বলেন, লক্ষ্যমাত্রা পূরণে নির্ধারিত সময়ের পর নতুন সরবরাহ আদেশের মাধ্যমে মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। আর ধান সংগ্রহে নিবন্ধিত ১ লাখ ৪৩ হাজার ১১০ জন কৃষকের ও দৃষ্টি আকর্ষণ করা হবে।

কুয়েটে ওয়েস্ট এন্ড ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট বিষয়ক ৮ম আন্তর্জাতিক সম্মেলন “ওয়েস্টসেফ-২০২৩” শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ওয়েস্টসেফ-২০২৩ “এইটথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট এন্ড ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট ইন সাউথ-এশিয়ান কানট্রিস” শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টায় অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “কনফারেন্স লব্ধ জ্ঞান ওয়েস্ট এবং ফিক্যাল স্লাজ ব্যবস্থাপণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন নতুন চিন্তা এবং প্রয়োগের জন্য এধরণের কনফারেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” সম্মেলনের চেয়ার, ইউজিসি’র সদস্য এবং কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, “নবীণ ও প্রবীণদের মধ্যে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং সমন্বয়ের মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনার নতুন নতুন কৌশল সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পাবো। আমাদের সকলের প্রচেষ্টায় আমরা নিশ্চই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সক্ষম হবো”। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, ইটালির সাবেক পার্লামেন্ট সদস্য ও টাভোলো ডি রোমা এর প্রেসিডেন্ট ড. পাওলো রুসো, নেপালের সাবেক পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী গণেশ শাহ। থিম পেপার উপস্থাপন করেন ইটালির আইডব্লিউডব্লিউজি এর প্রফেসর ড. রাফায়েলো কসু এবং আয়োজকদের পক্ষে বক্তৃতা করেন বা’হস বিশ্ববিদ্যালয় ওয়েমার জার্মানীর প্রফেসর ড. ইকার্ড ক্রাফ্ট।
২৫ এবং ২৬ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষে অনুষ্ঠিত হবে ১০ টি প্যারালাল টেকনিক্যাল সেশন, ২ টি কী-নোট সেশন। সম্মেলনে মোট ৬ টি কী-নোট পেপার, ১ টি থীম পেপার ও ১০২ টি কারিগরী পেপার উপস্থাপিত হবে এবং সেরা ৩ টি পেপারকে বেস্ট পেপার এ্যাওয়ার্ড প্রদান করা হবে। ২ দিন ব্যাপী ওয়েস্টসেফ-২০২৩ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইটালী, জার্মানী, নেপাল, জাপান, ভারত ও সুইডেনের ৪৫ জনসহ ২০০ শতাধিক খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী ও নীতিনির্ধারকগণ উপস্থিত রয়েছেন।
বর্জ্য ব্যবস্থাপনার কৌশল, পরিবেশগত এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপট, কারিগরী ও অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের জন্য নতুন নতুন কৌশল উদ্ভাবনের লক্ষ্যে কুয়েট, বা’হস বিশ্ববিদ্যালয় ওয়েমার জার্মানী, ইউনিভার্সিটি অব প্যাডোভা ইটালী ও ইন্টারন্যাশন্যাল ওয়েস্ট ওয়ার্কিং গ্রুপ (আইডব্লিউব্লিউজি) এর যৌথ আয়োজনে কুয়েটে ৮ম বারের মত এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, স্কিপ-প্লাস্টিক প্রোজেক্ট, এসএনভি, চায়না জিও-ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন(সিজিসি), হামিদা ট্রেডার্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড।
সম্মেলনে ইটালির সাবেক পার্লামেন্ট সদস্য ও টাভোলো ডি রোমা এর প্রেসিডেন্ট ড. পাওলো রুসো-কে ওয়েস্টসেফ লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড প্রদান করা হবে। উল্লেখ্য, এর আগে কুয়েটে ২০০৯ সালে প্রথম, ২০১১ সালে দ্বিতীয়, ২০১৩ সালে তৃতীয়, ২০১৫ সালে চতুর্থ, ২০১৭ সালে পঞ্চম, ২০১৯ সালে ৬ষ্ঠ এবং ২০২১ সালে ৭ম বারের মত পৌর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন যথাক্রমে ওয়েস্টসেফ ২০০৯, ওয়েস্টসেফ ২০১১, ওয়েস্টসেফ ২০১৩, ওয়েস্টসেফ ২০১৫, ওয়েস্টসেফ ২০১৭, ওয়েস্টসেফ ২০১৯ এবং ওয়েস্টসেফ ২০২১ অনুষ্ঠিত হয়।

যশোরে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালিত
শহিদুল ইসলাম দইচ যশোর।।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন,সরকারের অপপ্রচার মানুষ বিশ্বাস করে না। মানুষ এখন বিএনপিকে বিশ্বাস করে। এ রাষ্ট্র জনগণের। ফলে আপনাদের অত্যাচারের মানি না। সংসদ ভেঙ্গে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে হবে। এই নির্বাচন কমিশন মানি না।বিএনপি জেগেছে। দেশের মানুষকে সাথে নিয়ে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।
তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি কবরে থাকা মানুষের ভোট, রাতের ভোট বন্ধ করতে। সরকারের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে। যে কারণে সরকার ভূত দেখার মত ভয় পেয়েছে। তাই তারা জোরে জোরে কথা বলে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ১২টায় যশোর টাউন হল ময়দানে আয়োজিত গণজমায়েত ও পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে গণজমায়েতে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, এ্যাড, শাবেরুল হক সাবু দেলোয়ার হোসেন খোকন মারুফুল ইসলামসহ জেলা বিএনপি নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী পদযাত্রায় বের হন। পদযাত্রাটি টাউন হল ময়দান থেকে বের হয়ে মাইকপট্টি, চৌরাস্তা হয়ে আরএন রোড পর্যন্ত যায়। সেখানে পুলিশ বাধা দিলে পদযাত্রাটি বিএনপি কার্যালয়ে ফিরে যায়।

নড়াইলের হোগলাডাঙ্গায় যুবকের মৃতদেহ উদ্ধার

 

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গায় দীপ্ত সাহা নামে এক যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার হোগলাডাঙ্গা শ্মশানের পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। জানা গেছে, হোগলাডাঙ্গা গ্রামের ডিম ব্যবসায়ী দিনোবন্ধু সাহার ছেলে দীপ্ত সাহা গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে তার এ্যাপাসি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে হোগলা ডাঙ্গায় নামযজ্ঞ অনুষ্ঠানে কেউ কেউ তাকে দেখলেও রাতে আর বাড়ি ফিরে আসেনি। শনিবার সকাল ১০টার দিকে হোগলাডাঙ্গা শ্মশানের পাশের ঘেরে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তালায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
ইলিয়াস হোসেন,তালা(সাতক্ষীরা)::
“স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস। উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, এসআই কৃষ্ণ পদ সমাদ্দার, খামারী দিবস চন্দ্র ঘোষ,আওয়ামী লীগনেতা মোড়ল সিরাজুল ইসলাম প্রমুখ। উদ্বোধনের পর মেলার ৩২টি প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এছাড়া মেলা উপলক্ষ্যে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

রামপালে প্রাণী সম্পদ প্রদর্শনী
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে প্রাণী সম্পদ প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় প্রাণী সম্পদ কার্যালয়ে চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, জেলা প্রাণী সম্পদ দপ্তরের উপপরিচালক জয়দেব কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সি. সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, খামারী সেকেন্দার আলী, রিনা মল্লিক, উৎপল দেবনাথ প্রমুখ। খামারী সেকেন্দার আলী বলেন, সরকার প্রাণী সম্পদ উন্নয়নে খামারিদের উদ্বুদ্ধ করায় আমারা খুশী। নিয়মিত খামার পরিদর্শন ও চিকিৎসা সেবা পেলে খামার বৃদ্ধি পাবে এবং প্রাণীজ আমিষের চাহিদা পুরণ হবে। তিনি সরকারিভাবে নিয়মিত খামার পরিদর্শনের দাবী করেন। সভা শেষে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। #

ভেড়ামারায় গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের সম্ভাবনা
মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
আবহাওয়া পরিবর্তনের জন্য গাছে দেরিতে মুকুল আসছে। তাই আমগাছে মার্চ মাস পর্যন্ত মুকুল আসবে। এরই মধ্যে ভেড়ামারায় আমের গাছে গাছে মুকুল আসতে শুরু করেছে। যদিও গত বছর এই সময়ে আমের মকুল দিয়ে গাছে গাছে ভরে যেত।

ভেড়ামারায় আমগাছে মুকুল আসার সময়কাল ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এখন পর্যন্ত ৭০ ভাগ গাছ মুকুলিত হয়েছে। আশা করা হচ্ছে শতভাগ গাছ মুকুলিত হবে এবং এবার আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো হবে। অতীত অভিজ্ঞতায় দেখা যায় এক বছর আমের উৎপাদন ভালো হলে পরের বছর খারাপ হয়। কিন্তু এবারও আমের উৎপাদন ভালো হবে বলে আশা করছেন আমচাষিরা। গতবছর অফইয়ার হওয়ায় আমের আশানুরুপ ফলন হয়েছিল।

আমচাষী নিজাম প্রামানিক বলেন, আমের ভালো ফলন হবার জন্য এখন বাগান পরিচর্যার কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছি। আবহাওয়া অনুকূল থাকায় আমের ভালো ফলন হবে বলে আশা করছি। তুলনামূলকভাবে এবার বড় আমগাছের চেয়ে ছোট আমগাছে বেশি মুকুল আসছে।

আরেক আম চাষি হান্নান শেখ বলেন, আম গাছে মুকুল আসতে শুরু করেছে। পুরোদমে মুকুল আসতে আরও কয়েকদিন সময় লাগবে। তাই এসময় গাছের বাড়তি যত্ন প্রয়োজন। এছাড়াও বাগানের আগাছা পরিষ্কারসহ পোকা দমনে স্প্রে করা হচ্ছে। ছোট-বড় আম বাগান পরিচর্যায় সময় ব্যয় করতে হয়।

ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাইখুল ইসলাম বলেন, এবার গরম আগেই চলে এসেছে। আম গাছে মুকুল আসা শুরু করেছে। কিছু কিছু গাছে মুকুল এসেছেও। তবে সেগুলো মুকুল হবে না নতুন পাতা হবে সেটা বুঝতে আরও ১৫ দিন সময় লাগবে। আবার কিছু কিছু গাছে মাথা ফাটছে। এই ফাটা জায়গা থেকেই মুকুল বা নতুন পাতা বের হবে।

সীমান্তে গুলিতে নিহতের ১৭ দিন পর বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
সীমান্তে গুলিতে নিহতের ১৭ দিন পর বাংলাদেশি যুবক আরিফুল ইসলামের (২৮) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার বিকালে মহেশপুর উপজেলার শ্যামকুড় চেয়ারম্যানঘাট সীমান্ত দিয়ে তার লাশ ফেরত দিয়েছে। এ সময় বিজিবি, বিএসএফ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। নিহত আরিফুল ইসলাম শ্যামকুড় গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।

শ্যামকুড় ইউনিয়ন চেয়ারম্যান জামিরুল ইসলাম ও নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন। পরে বাংলাদেশ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হন্তান্তর করে ভারতের পুলিশ।

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গত ৮ ফেব্রুয়ারি ভোরে ভারতের হাসখালি পাখিউড়া ক্যাম্পের বিএসএফ গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আরিফুলের মৃত্যু হয়। পরে বিএসএফ লাশ নিয়ে গিয়ে ময়নাতদন্ত শেষে ১৭ দিনের মাথায় ফেরত দিয়েছে।

নড়াইলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, জনদুর্ভোগ চরমে
নড়াইল প্রতিনিধি ||
নড়াইলে পরিবহন থেকে চাঁদা তোলার অভিযোগে দুজন পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ। প্রতিবাদে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন জনসাধারণ।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত (এ সংবাদ লেখার আগপর্যন্ত) বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে পরিবহন থেকে টাকা আদায়কারী খোকন বিশ্বাস (৫০) ও শাকিব (১৭) নামে দুজন শ্রমিককে আটক করেছে পুলিশ।

জানা যায়, বাস মালিক সমিতির অনুমতিক্রমে শ্রমিক কল্যাণ তহবিলে ৩০ টাকা করে বাস প্রতি চাঁদা উত্তোলন করা হয়। বৃহস্পতিবার শ্রমিক ইউনিয়নের কার্ডধারী খোকন বিশ্বাস ও সাকিব নামে দুই শ্রমিক শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় টাকা আদায় করছিলেন। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল চাঁদা আদায়ের অভিযোগে তাদের আটক করে।

জানা গেছে, আটকের প্রতিবাদেই বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এদিকে বাস বন্ধে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস বন্ধ থাকায় অতিরিক্ত অর্থ দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যস্থলে যেতে হচ্ছে তাদের। এতে সময় ও অর্থ বেশি ব্যয় হচ্ছে।

এ প্রসঙ্গে নড়াইল আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলগীর হোসেন বলেন, নড়াইলে আটক দুই শ্রমিকের মুক্তির দাবিতে শুক্রবার সকাল থেকে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা হতে পারে। এটি ফলপ্রসূ হলে ধর্মঘট প্রত্যাহার হবে। অন্যথায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও মন্তব্য করতে রাজি হননি কেউ।

খুলনায় বিএনপির ২৫ নেতাকর্মী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
নাশকতা মামলায় খুলনায় বিএনপির ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির পদযাত্রাকে সামনে রেখে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ দলটির। তবে পুলিশ বলেছে, সুনির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করে বলেন, শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় পদযাত্রা করা হবে। এই পদযাত্রাকে সামনে রেখে গত বুধ ও বৃহস্পতিবার রাতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে। এ সময় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতাকর্মীদের মধ্যে ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাজেদুল হক মাজেদ, ৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. আবদুল ওহাব ও যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর, ১২নং ওয়ার্ড বিএনপি নেতা মশিউর রহমান খোকন, ১০নং ওয়ার্ড যুবদল নেতা নূর ইসলাম, ছাত্রদল নেতা মফিজুর রহমান মফিজ, ১নং ওয়ার্ড যুবদল সভাপতি রাকিব হাসান, ২নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মুন্না, ১৮নং ওয়ার্ড যুবদলের শাওন শরীফ। এছাড়া ৮ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি বিএনপির।

জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী জানান, বৃহস্পতিবার রাতে জেলার দুটি থানা এলাকা থেকে বিএনপির দুজন কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া দিঘলিয়া থানায় ৭ জনের বিরুদ্ধে নতুন করে নাশকতার অভিযোগে মামলা করেছে পুলিশ।

তিনি আরও বলেন, মামলা দিয়ে এবং গ্রেপ্তার করে বিএনপির কর্মসূচি ঠেকানো যাবে না। শনিবার বেলা ৩টায় নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা করবে জেলা বিএনপি। পদযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মাদকসেবী স্বামীর নির্যাতনে হাসপাতালে স্ত্রী
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকসেবী স্বামী মাসুম তালুকদারের মারপিট ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কাতরাচ্ছেন স্ত্রী আয়শা বেগম (২৮)।
ঘটনাটি ঘটেছে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম সরালিয়া গ্রামে। এ ঘটনায় শুক্রবার নির্যাতিতা ওই গৃহবধূ আয়শা বেগম বাদী হয়ে স্বামী-শাশুড়ি, ননদসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে দিনমজুর শ্রমিক স্বামী মাসুম তালুকদার তার স্ত্রী আয়শা বেগমকে ইট দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর জখম করেন। আহত ওই গৃহবধূকে স্থানীয়রা উদ্ধার করে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসারত আয়শা বেগম বলেন, ১১ বছর পূর্বে ভালোবেসে পশ্চিম সরালিয়া গ্রামের মো. সোলাইমান তালুকদারের ছেলে মাসুম তালুকদারকে বিয়ের পর সংসার করে আসছি। আমাদের সংসারে ৯ বছরের স্কুলপডুয়া একটি ছেলে সন্তান রয়েছে। স্বামী নিয়মিত মাদকসেবী। তিনি ভ্যান চালিয়ে তার উপার্জনের টাকা জুয়া খেলে নষ্ট করেন। ছেলের মুখের দিকে তাকিয়ে চুপচাপ প্রতিনিয়ত স্বামীর অত্যাচার নির্যাতন মেনে নিয়েছি। অনেক চেষ্টা করেও নেশার পথ থেকে ফিরিয়ে আনতে পারিনি। নিজে একটি এনজিওতে স্বল্প বেতনে চাকরি করে মাস শেষে সে টাকাও স্বামীর হাতে তুলে দিতে হয়। টাকা না দিলে মারপিটের শিকার হতে হয়। ননদ-শাশুড়ি তারাও প্রতিবাদ না করে উল্টো আমার ওপর নির্যাতন করেন।

মোরেলগঞ্জ থানারর ওসি মো. সাইদুর রহমান বলেন, স্ত্রীকে নির্যাতনের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটির তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গাছিদের নিয়ে খেজুর গাছ কাটার প্রশিক্ষণ
যযশোর প্রতিনিধি
যশোরের চৌগাছার হাকিমপুর ও জগদীশপুর ইউপিতে খেজুর গাছ কাটা গাছিদের নিয়ে মতবিনিময় সভা এবং গাছ কাটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাকিমপুর ইউপির হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং জগদীশপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময় সভা শেষে গাছ কাটা প্রশিক্ষণ দেওয়া হয়। দুই সভায় আড়াই শতাধিক গাছি অংশ নেন। উপজেলায় খেজুর গাছ কমে যাওয়া ও গাছি তৈরি না হওয়া নিয়ে ইউনিয়ন পর্যায়ে গাছিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা এ সমাবেশ করেন।

হাকিমপুরের সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন কবীর ছাড়াও গাছিরা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভা শেষে হাকিমপুর গ্রামের গাছি আব্দুল খালেক হাকিমপুর জনকল্যাণ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ১০ সদস্যকে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করার পদ্ধতি প্রশিক্ষণ দেন।

জগদীশপুরের সমাবেশে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

এ সময় ইউপি সচিব শরিফুল ইসলামসহ বিভিন্ন গ্রামের গাছিরা বক্তব্য রাখেন। সমাবেশে ইউনিয়নের দুই শতাধিক গাছি অংশ নেন এবং তাদের প্রত্যেককে একটি করে কম্বল দেওয়া হয়।

সাজার সাড়ে ৯ বছর পর মাদক কারবারি গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মোঃ জাহাঙ্গীর আলম নামে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার জাহাঙ্গীর উপজেলার ব্রজপাটলী গ্রামের আনসার গাজীর ছেলে।
র্যাব জানায়, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। ২০১৩ সালের আগস্টে ১ হাজার ২২ বোতল ফেনসিডিলসহ তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। তার নামে নড়াইলের সদর থানায় মামলা হয়। জামিনে মুক্তি পেয়ে তিনি ফের মাদক কারবারি করতে থাকেন। আদালত ওই মামলায় জাহাঙ্গীরের যাবজ্জীবন সাজাসহ অর্থদণ্ড দেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতসহ দেশে পালিয়ে বেড়ান জাহাঙ্গীর। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গান গেয়ে অন্ধত্ব জয়ের পথে লিটন দাশ
সাতক্ষীরা প্রতিনিধি
হাজারও প্রতিবন্ধকতা উপেক্ষা করে নিজ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী অদম্য কণ্ঠের অধিকারী লিটন দাশ। অন্ধত্ব তাকে হার মানাতে পারেনি। চোখের দৃষ্টি না থাকলেও অন্তরের আলো দিয়ে গান নিজের মতো করে অর্জন করে ছড়িয়ে দিচ্ছেন সবার মাঝে। চলমান সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত ‘সাতক্ষীরার কণ্ঠে’ অংশগ্রহণ করেছেন লিটন দাশ। তার স্বপ্ন গানের প্রতিভার বিকাশ ঘটিয়ে ভালো মাপের শিল্পী হওয়া।

প্রতিভাবান লিটন দাশ থাকেন সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। জেলার তালা উপজেলার তালা সদর ইউনিয়নের খানপুর তার জন্মভিটা। দিনমজুর পরিমল দাশ ও পূর্ণিমা দম্পতির সন্তান লিটন দাশ। দরিদ্র পরিবারে চার ভাইবোনের মধ্যে সবার বড় তিনি। তার বাকি তিন ভাইবোনের বিয়ে হয়ে গেছে।
লিটনের এক ভাই জানান, বাবা বয়সের ভারে এখন আর আগের মতো কাজ করতে পারেন না। সংসারে উপার্জনক্ষম ব্যক্তি বেকার হয়ে পড়ায় খেয়ে না খেয়ে দিন কাটছে পরিবারের বাকি সদস্যের। যার কারণে বর্তমানে লিটন দাশ হাট-বাজারে গান গেয়ে টাকা উপার্জন করে সংসার চালাচ্ছেন। আবাদ উপযোগী কোনো জমি-জমা তাদের নেই। আছে শুধু ৪ শতক বসতভিটা।

পরিবার সূত্রে জানা যায়, অদম্য কণ্ঠের অধিকারী লিটন জন্মান্ধ না। ৬ বছর আগে তার বড় ধরনের অসুখ দেখা দেয়। পরে ভুল চিকিৎসার কারণে তাকে দু’চোখ হারাতে হয়। বাবা গরিব দিনমজুর হওয়ায় চিকিৎসা করানোর সাধ থাকলেও সাধ্য হয়নি আর।

অদম্য কণ্ঠের অধিকারী লিটন দাশের সঙ্গে কথা হলে তিনি বলেন, ছোট থেকে ইচ্ছা আমি জীবনে গান গেয়ে বড় কিছু করবো। কিন্তু অভাবের কারণে আমি আমার প্রতিভার বিকাশ ঘটাতে পারিনি। আমি আমার প্রতিভার বিকাশ ঘটানোর জন্য গ্রামেগঞ্জে হাট-বাজারে গান গেয়ে মানুষের মন জয় করা শুরু করি।
তিনি আরও বলেন, গানই আমার জীবন। গান নিয়েই আমি বড় হতে চাই। আমি আমার এ দু’চোখ ভরে আবারও সুন্দর পৃথিবীটা দেখতে চাই আমার গানের প্রতিভার বিকাশ ঘটিয়ে। এ সময় তিনি ‘সাতক্ষীরার কণ্ঠে’ সুযোগ করে দেওয়ার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
লিটন দাশ দুই সন্তানের বাবা। সন্তানদের সম্পর্কে লিটন বলেন, ‘আমি তাদের গানের মধ্য দিয়ে বড় করতে চাই। তারা যেন গান নিয়ে বড় হতে পারে। আমার মেয়েটা ভালো গান করে কিন্তু অভাবের কারণে আমি তাকে ভালো কোথাও গান শেখাতে পারছি না। আমি তাকে শিল্পকলা একাডেমিতে ভর্তি করাতে চাই, যদি আমাকে সবাই সাহায্য করেন।’

লিটন দাশের বাবা পরিমল দাশ বলেন, বাড়ির ভিটেটুকু ছাড়া কিছু নেই। আমি কাজ করতে পারি না। অন্ধ ছেলে গান গেয়ে যে টাকা উপার্জন করে তাই দিয়ে আমাদের সংসার চলে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে ছেলের প্রতিবন্ধী ভাতা দিয়ে কোনোমতে খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে। চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে আজ আমার ছেলের দু’চোখ নষ্ট। এত অভাবের মধ্যে কীভাবে ছেলের চিকিৎসার স্বপ্ন দেখি।
লিটনের মা পূর্ণিমা দাশ কান্নাজড়িত কণ্ঠে বলেন, লিটন ভালোই ছিল ছোটবেলায়। একটি সমস্যা হওয়ার পর ভুল চিকিৎসায় ছেলেটার দুই চোখ আজ অন্ধ। আমার ছেলেটা ভালো গান গায়। সবাই আমার লিটনের জন্য আশীর্বাদ করবেন যেন সে তার প্রতিভার বিকাশ ঘটাতে পারে।

‘সাতক্ষীরার কণ্ঠ’র বিচারক বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু বলেন, লিটন অসাধারণ গান করে আমাদের মন জয় করেছে। আমার মনে হয়েছে আগামী রাউন্ডে সে আরও ভালোভাবে গান গাইবে। এমন প্রতিভার সন্ধানে জেলা প্রশাসন এই আয়োজন করেছে।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘সাতক্ষীরার কণ্ঠ’ নামে এই রিয়েলিটি শো। জেলার প্রান্তিক পর্যায় থেকে লুকায়িত প্রতিভার শিল্পীদের সন্ধানে এই আয়োজন। এই রিয়েলিটি শোতে সাতক্ষীরা জেলার প্রতিষ্ঠিত শিল্পী ব্যতীত ১৫ বছরের ঊর্ধ্বে যে কেউ অংশ নিতে পারবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা জেলার অপ্রকাশিত কণ্ঠশিল্পীদের প্রতিভা তুলে ধরতে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম রাউন্ডে বাছাইকৃত শিল্পীদের নিয়ে জেলায় বড় একটি আয়োজনের মাধ্যমে জেলার সেরা তিন প্রান্তিক শিল্পীকে নির্বাচিত করে সম্মাননা ও পুরস্কৃত করা হবে।

প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছেন আবু আফফান রোজবাবু, নাসরিন খান লিপি, শামীমা পারভীন রত্না, শ্যামল কুমার সরকার, শহিদুল ইসলাম, মনজুরুল হক ও কামরুল ইসলাম।