শহিদুল ইসলাম দইচ যশোর।।
, নড়াইলের হোগলাডাঙ্গা হাজরাতলায় দীপ্ত (২২) হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও হত্যায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পিবিআই (পুলিশ ইনভিস্টেকেশন অব ব্যুরো) যশোর। হত্যাকান্ডের শিকার দীপ্ত সাহার মোটর সাইকেল রাখার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে । উদ্ধার করা হয়েছে দীপ্ত সাহার মোটরসাইকেলটিও। গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রবিবার তাদের নড়াইলের আদালতে সোপর্দ করা হয়েছে।
রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন, পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন। গ্রেফতারকৃতরা হলেন, সুমন সরকার(৩০), সজীব কুমার বিশ্বাস (২২), আকাশ রায়(২১) ও সাদ্দাম হোসেন (৩২)। এদের মধ্যে সাদ্দামকে নড়াইল জেলা পুলিশ গ্রেফতার করে। সাদ্দামের কাছ থেকে উদ্ধার হয় দীপ্তর মোটরসাইকেল।
রেশমা শারমিন জানান, আসামী সুমন সরকার, সজীব কুমার বিশ্বাস, আকাশ রায় ও ভিকটিম দীপ্ত সকলেই মাদকাসক্ত। তারা একসাথেই মাদক সেবন করতো। গ্রেফতারকৃদের টাকা প্রয়োজন হলে তারা দীপ্তকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করার পরিকল্পনা করে। সে অনুযায়ী তারা দীপ্তকে মোবাইল ফোনে ঘটনাস্থলে আসতে বলে। দীপ্ত আসলে আসামীরা দীপ্তকে গাঁজা বানাতে দেয়। দীপ্ত গাঁজা বানাতে ব্যস্ত থাকাকালে আসামী আকাশ ও সজীব দীপ্তর গলায় পেছন থেকে নাইলোনের দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দড়ির এক প্রান্তে আকাশ ও অপর প্রান্তে সজীব টেনে ধরে দীপ্তর মৃত্যু নিশ্চিত করে। হত্যার পর দীপ্তর লাশ পাশের পুকুরে ফেলে দেয়।
গ্রেফতারকৃতদের আজ রবিবার নড়াইলের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে সোপর্দ করা হলে তারা স্বাীকারোক্তিমূলক জবানবন্ধি দেয়। এঘটনায় পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা ও মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারি নড়াইল সদর থানাধীন হোগলাডাঙ্গা গরানের মাঠ হাজরাতলা মহাশ্মশ^ানের উত্তর পাশের্^ উত্তম বিশ^াস এর লীজকৃত মাছের ঘেরে পানির মধ্য হতে দীপ্ত সাহা (২২) এর মৃতদেহ পুলিশ উদ্ধার করে । সে হোগলাডাঙ্গা গ্রামে দীনবন্ধু সাহার ছেলে।











































