শিরোমনি প্রগতি যুব পর্ষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি প্রগতি যুব পর্ষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বিকাল ৪ টায় উত্তর শিরোমনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। খেলায় শিরোমনি প্রগতি যুব পর্ষদ ও শিরোমনি ইজ্ঞয় ক্রীড়া চক্র এক অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা গোলশুন্যভাবে শেষ হলে ট্রাইব্রেকার শিরোমনি প্রগতি যুব পর্ষদ ২-১ গোলে জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। শিরোমনি প্রগতি যুব পর্ষদ এর সহ সভাপতি মুন্সী সবুজ হোসেনের সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক শেখ নাজমুল হোসেন জয় এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শেখ আঃ করিম , শেখ ওলিয়ার রহমান, মুন্সী মজ্ঞুরুল ইসলাম, শেখ আব্দুল কুদ্দুস, মুন্সী মহাসিন হোসেন, শেখ রবিউল ইসলাম, গাজী আমিরুল ইসলাম, গাজী আলমগীর হোসেন । খেলাটি পরিচালনা করেন মোঃ রিপন । একই মাঠে আজ ৮ দলীয় হাডুডু টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বটিয়াঘাটায় সম্মেলন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উৎসাহ আর উদ্দীপনা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের আগামী ২০ ফেব্রুয়ারী’র সম্মেলন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গনে বিপুল উৎসাহ আর উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। সম্মেলনের দিন এগিয়ে আসার সাথে সাথে গুরুত্বপূর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর ব্যানার ও ফেষ্টুন পরিলক্ষিত হচ্ছে। এদিকে সাধারণ সম্পাদক পদে ৪ জন থেকে বেড়ে আরও দুই জন মিলে সর্বমোট ৬ জন প্রার্থীর নাম জোরে সোরে শোনা যাচ্ছে। প্রচার-প্রচারণায় এগিয়ে আসা অন্য দুই জন প্রার্থী হলো সদ্য বিদায়ী জেলা আওয়ামী যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বটিয়াঘাটা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক শেখ রাসেল কবির এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা রবীন্দ্রনাথ দত্ত। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আরও বাড়বে বলে দলীয় নেতাকর্মীর মাঝে গুঞ্জন রয়েছে। সাধারণ সম্পাদক পদে অপর চার প্রার্থীরা হলো বর্তমান সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, জলমা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান বিধান রায়, উপজেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা পুঁজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শিক্ষক পল্লব বিশ্বাস রিটু এবং উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক, উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, হোগলবুনিয়া মাধ্যমিক স্কুলের সভাপতি, সাবেক ছাত্রনেতা অনুপম বিশ্বাস। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বর্তমান সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: আশরাফুল আলম খান এবং জলমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য ব্যবসায়ী মোল্যা মিজানুর রহমান বাবু। তবে সভাপতি পদে আরও দুই জন হ্যাভিওয়েট প্রার্থী সম্মেলনের দিনে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারে বলে মন্তব্য করছেন দলীয় নেতাকর্মী।
আওয়ামী লীগ নেতা স্বপন এর ইন্তেকালে মহানগর যুবলীগের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর শাখার ২৮ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নাজমুল আহম্মেদ স্বপন ইন্তেকাল করেছেন (ইন্না……….রাজিউন)। গতকাল বাদ আসর নগরীর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাযের জানাযা শেষে টুটপাড়া কবর স্থানে দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগ এর সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।
কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। স্থানীয় সরকার বিভাগ ও কেসিসি’র মধ্যে সম্পাদিত বার্ষিক উন্নয়ন কর্মসম্পাদন চুক্তির আওতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালা উদ্বোধনকালে সিটি মেয়র কেসিসিকে সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, নগরবাসীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা প্রদান করা আমাদের অন্যতম দায়িত্ব। সময়ের সাথে সাথে সেবার মান ও কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে বিধায় কর্মকর্তা-কর্মচারীদেরও সময়োপযোগী দক্ষতা অর্জন করতে হবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সকল কাজে স্বচ্ছতা বজায় রেখে নগরবাসীর সেবায় আত্মনিয়োগ করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে কর্মশালায় বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন সচিব মো: আজমুল হক, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ আবু সাঈদ মো: মেজবাউল হক, ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাসসহ নির্ধারিত কর্মকর্তা-কর্মচারীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সিটি মেয়রের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানরীর ২৮নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি, নাগরিক ফোরাম-খুলনার সাবেক চেয়ারপার্সন ও রহমানিয়া মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি নাজমুল আহমেদ স্বপন-এর মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে ক্রমশ নগরীর আয়তন সম্প্রসারিত হচ্ছে: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পরিকল্পিত নগরায়নের মাধ্যমে নগরবাসীকে অধিকতর নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে আমরা বাস্তবভিত্তিক প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করছি। নগরবাসীর চাহিদার আলোকে নাগরিক সুবিধা দেয়াই আমাদের মূল উদ্দেশ্য। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে ক্রমশ নগরীর আয়তন সম্প্রসারিত হচ্ছে। সুষ্ঠু নগরায়নের মাধ্যমে এই সম্প্রসারিত এলাকাসমূহে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব একটি সুন্দর নগরী গড়ে তোলার পাশাপাশি খেলাধুলা ও চিত্তবিনোদনের জন্য পর্যাপ্ত সুযোগ রাখা হবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
সিটি মেয়র বুধবার বিকেলে নগরীর নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সিটি মেয়র আরো বলেন, দেশ ও বিদেশে কর্মক্ষেত্রের প্রতিটি শাখায় আজ তুমুল প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি সামগ্রিক বিষয়ে জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীরা যেন এই প্রতিযোগী বিশ্বে টিকে থাকতে পারে সে জন্য তিনি শিক্ষকদেরও আরো দায়িত্বশীলতার সাথে পাঠদানের আহবান জানান।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আকতার হোসেন ফিরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর মোঃ শমশের আলী মিন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য এ্যাড. মো: মোশারফ হোসেন ও মো: শরীফ মশিউর রহমান। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক মো: রেয়াজুল করিম এবং সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক জিএম ইউনুস হোসেন ও বিলাশ কান্তি মন্ডল। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক প্রদানে সংসদ সদস্য
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা পৌর যুবলীগের সাবেক সভাপতি প্রয়াত আব্দুর রাজ্জাক সানার ছোট ভাই পৌর যুবলীগ নেতা আলমগীর হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত মানবিক সহায়তার ৫০ হাজার টাকার চেক প্রদান করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। গত সোমবার সন্ধ্যায় সংসদ সদস্যের পাইকগাছাস্থ বাসভবনে এ চেক প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, আ’লীগ নেতা সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি, শাহীন শাহ বাদশা, অহিদুজ্জামান ও মাজহারুল ইসলাম মিথুন প্রমুখ।
বিদ্যুৎ,গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে – মাওলানা আব্দুল আউয়াল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও দলের খুলনা নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, দেশে গ্যাস সংকট মারাত্মক আকার ধারণ করেছে। সারাদেশে গ্যাসের সংকট বেড়েই চলছে। বাসা-বাড়ীতে গ্যাস থাকে না বললেই চলে। এমতাবস্থায় শিল্পখাতে গ্যাসের দাম পৌনে দু’শ ভাগের বেশি বাড়ানোর ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের মূল্য আবারও বাড়ানোর চেষ্টা হচ্ছে। এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য আরেক ধাপ বাড়বে। ফলে জনগণের দুর্ভোগ আরও প্রকট হবে। এমনিতেই মানুষ অর্থনৈতিক সংকটে নিপতিত। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রক্রিয়া সাধারণ জনগণের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হবে। বিদ্যুৎ খাতের ভুলনীতি ও দুর্নীতির দায় আবারও জনগণের ওপর চাপানো হচ্ছে। তিনি বলেন, বিদ্যুৎখাতে ব্যয় বৃদ্ধি, ভর্তুকি প্রত্যাহার ও মূল্য সমন্বয়ের নামে আরেক দফা মূল্যবৃদ্ধির চেষ্টা জনগণকে দুর্ভোগে ফেলে লুটেরাদের পকেট ভারী করার চেষ্টা হচ্ছে। লুটেরাদের স্বার্থ রক্ষা করে জনগণকে কষ্টে ফেলে দেয়ার কোন মানে হয় না। জনসাধারণের কথা বিবেচনায় নিয়ে পবিত্র মাহে রমজানের পূর্বে সকল কিছুর ম্ল্যূ ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
০৮ ফেব্রুয়ারী ২০২৩ ইং রোজ বুধবার বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরে নিয়মিত মাসিক সভা নগর সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন পরিচালনায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নগর সহ সভাপতি মুফতি আমানউল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান,মাওলানা আব্বাস আমীন, মোঃ হুমায়ুন কবির, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, এ্যাডঃ কামাল হোসেন, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, আলহাজ্ব শফিউল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া,আলহাজ্ব সরোয়ার বন্ধ, আলহাজ্ব আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, এস.এম শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, মাষ্টার মঈনুদ্দিন ভুইঁয়া, মাওলানা হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ,আলহাজ্ব মারুফ হোসেন,হাফেজ খায়রুল ইসলাম, ক্বারী জামাল হেসেন, কাজী তোফায়েল হোসেন প্রমুখ।
কালিগঞ্জ বিষ্ণুপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অরিয়েন্টেশন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে অগ্রগতি সংস্থার উদ্যোগে মানব পাচার প্রতিরোধ কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময়ে, অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আবু আলম এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ওরিয়েন্টেশন পরিচালক মাসুম বিল্লাহ সোহাগ, ইউপি সদস্য পীযুষ কান্তি রায়,আফছার উদ্দিন,শেখ সিরাজুল ইসলাম, ফারজানা শওকাত (আফি),খলিল সরদার, আব্দুল কাদের, জাহিদ আলম, গোলাম রব্বানী, আব্দুস সালাম, ইউপি সদস্যা লায়লী পারভীন, পূর্ণিমা রানী মন্ডল, রোজিনা পারভিন।
মানব পাচার সম্পর্কে সবাইকে অবগতি করে চেয়ারম্যান জাঙ্গীর আলম বলেন, সভ্যতাবিবর্জিত জঘন্য অপকর্ম ‘মানব পাচার’ একটি সামাজিক ব্যাধি। যখন কোনো ব্যক্তি ধর্ম-কর্ম ভুলে আরেক ব্যক্তিকে দেশান্তর করে, তাকে স্বাধীনভাবে চলতে না দিয়ে, জবরদস্তি করে শ্রম দিতে বা পতিতাবৃত্তি করতে বাধ্য করে, তার ওপর যৌন নির্যাতন বা শ্লীলতাহানি করে অথবা মারধর, আঘাত বা অন্য কোনো রকম শারীরিক বা মানসিক নির্যাতন করে ক্ষতি সাধন করে, তা-ই হচ্ছে ‘মানব পাচার’। ইসলাম মানবাধিকার লঙ্ঘন ও যেকোনো রকম মানবতাবিরোধী নির্যাতন প্রতিরোধে সোচ্চার। পাচারকারী চক্র মানুষের বিশ্বাসের চরম অবমাননা ও অবমূল্যায়ন করে থাকে। আমরা সকলে মিলে যার যার নিজ অবস্থান থেকে লিংক কেস এর মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিরোধ গড়ে তুলবো।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অগ্রগতি সংস্থার একাউটেন্ট ইব্রাহিম খলিল, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর শপথ প্রকল্প রিনা রানী ঘোষ, সোশ্যাল মবিলাইজার আশ্বাস প্রকল্প নিতাই সেন প্রমূখ।
এ ছাড়াও আনসার ভিডিবি কর্মকর্তা শেখ রুহুল আমিন,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুর রহমান, তাপস কুমার মজুমদার, সমীর মন্ডল,শাহিন আলম, আশরাফুল ইসলাম, তাপস সরকার, সাংবাদিক, গ্রাম পুলিশ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় প্রাণ কোম্পানির ৩ এরিয়া ম্যানেজারকে বেঁধে মারপিট
ডুমুরিয়া প্রতিনিধ
ডুমুরিয়ায় প্রাণ কোম্পানির ৩ এরিয়া ম্যানেজার কে বেঁধে পিটিয়েছে ডিলার। গতকাল ডুমুরিয়া বড়বাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহির উদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগ ও আহতদের সাথে কথা বলে জানা যায় ডুমুরিয়া বাজার¯’ আজিজ শেখের ছেলে মোঃ সোহাগ হোসেন প্রাণ কোম্পানির পরিবেশক হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি কম বেচাকিনা ও তার বিবিধ আচারনে ক্ষুব্ধ হয়ে হয়ে পড়ে কোম্পানি। ফলে সে আর ডিলারশিপ পাবেনা এমনটি ধারণা করে কোম্পানির লোকজনের সাথে খারাপ আচরণ করতে থাকে সোহাগ। আহত আব্দুল হাই বলেন ঘটনার দিন সকালে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পৌছালে প্রথমে সোহাগ, বড় সোহাগ ও শফিকুল খান সহ ৩/৪ জন মিলে কোম্পানির এরিয়া ম্যানেজার জহির উদ্দিনকে চড় থাপ্পড় শুরু করলে সে পালাতে সক্ষম হয়। এরপর মামুন কে তার হাত বেঁধে বাঁশের লাঠি দিয়ে তাদের বেপরোয়া মারপিট করে তারা।এময় তারা আহত হয়ে পড়লে ¯’ানীয়রা তাদের উদ্ধার করে আব্দুল হাই ও মামুনকে নিয়ে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গ ওসি সেখ কনি মিয়া বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জাহাঙ্গীরের বহিষ্কার আদেশ প্রত্যাহার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত বুধবারের এক চিঠিতে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এদিকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের , খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুন অর রশীদ, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ ও খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
রুপসায় ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন ও সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি।।
গতকাল ৮ ফেব্রুয়ারী বুধবার বিকাল তিনটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্তে ও সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার হালদারের পরিচালনায় পালেরহাট চত্বরে উপজেলা সম্মেলন ও ইসলামী আন্দোলন। বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব এবং রূপসী রূপসার কৃতি সন্তান অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুস আহমদ এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সুযোগ্য মহাসচিব অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা, আরো উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি শাইখুল ইসলাম বিন হাসান, জেলা শাখা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জেলা প্রচার সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ হামিদী, আরো উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া, মোঃ আব্দুল হাফিজ শেখ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোঃ হারুন অর রশিদ,মাওলানা তৌহিদুল ইসলাম মামুন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাওলানা মুঃ জালাল উদ্দিন, হোসেন আলী মল্লিক, মাওলানা নাজমুস সাকিব, শেখ আনোয়ার হোসেন হেলাল, মোঃ আশরাফুল ইসলাম বিশ্বাস, আরজান আলী মেম্বার, মাওলানা মাসুদুর রহমান রফিক, মৌলভী মুঃ আসলাম শেখ, হাফেজ নাজমুস সাকিব, আশরাফ আলী ফকির, ডাক্তার মাওলানা আবু সালে মেম্বার, নাজিম উদ্দিন মোড়ল, মোল্লা আমিনুল ইসলাম, মাওলানা তরিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুস সাত্তার মোড়ল, মোহাম্মদ আনিসুর রহমান শেখ, শেখ মোঃ জাহিদুল ইসলাম, মোহাঃ আখতারুজ্জামান আক্তার, মোঃ সাজ্জাদ মোড়ল,শ্রমিক নেতা আলহাজ্ব জাহিদুল ইসলাম, মুফতি হেলাল উদ্দিন শিকারী, মোঃ সেলিম সরদার, মোহাম্মদ আল-আমিন, যুবনেতা রমজান আলী মল্লিক লিটন, মাওলানা মোহাঃ আনিসুর রহমান, আলমগীর সরদার, ফয়সাল মল্লিক, ফেরদৌস মল্লিক, লিমন মল্লিক, মাসুদ রানা বিশ্বাস, ছাত্রনেতা মোঃ ফরহাদ মোল্লা,শরিফুল ইসলাম,মুঃ হাবিবুল্লাহ, মোহাম্মদ ঈসা, মোঃ নাঈমুল ইসলাম, মোঃ সাকিব, রাতুল, মোঃ ইউসুফ আলী, প্রমুখ নেতৃবৃন্দ। সম্মেলনে আগামী ২০২৪-২৪ সেশনের জন্য শেখ ইউসুফ আলীকে সভাপতি এবং মাওলানা হারুন অর রশিদকে সেক্রেটারি করে রুপসা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২১টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি (বুধবার) বিকাল ৪টায় এ প্রতিযোগিতার ২১টি ইভেন্টে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে ক্রিকেট, ফুটবল, ভলিবলের পাশাপাশি অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর এবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। শিক্ষার্থীদের মধ্যে এটা বিপুল আগ্রহের সৃষ্টি করেছে। এখন থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে শরীরচর্চা ও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি এ দিকেও জোর দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সম্মানিত অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।
এর আগে বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করবেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং বিশ্ব অলিম্পিকের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলন করেন গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী তারিকুর রহমান এবং ক্রীড়া বিষয়ক শপথবাক্য পাঠ করান ফার্মেসী ডিসিপ্লিনের শিক্ষার্থী রিফাত তামান্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিসংখ্যান ডিসিপ্লিনের শিক্ষার্থী সাদিয়া তাবাস্সুম এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. ফাহিম রহমান। এসময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ গতকাল ০৮ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মোছা. তাসলিমা খাতুন এবং কোতয়ালী থানা শিক্ষা অফিসার মো. আবদুল মমিন। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং বিশ্ব অলিম্পিকের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। এসময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার এ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
কয়রায় বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক
কয়রা(খুলনা)প্রতিনিধি
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কয়রা টহল ফাঁড়ির নলবুনিয়া খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ৬ বোতল অবৈধ ভারতীয় কীটনাশক ১ টি নিষিদ্ধ ভেশাল জাল ও ১ টি নৌকা সহ ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। জানা গেছে গত মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে কয়রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্ব অভিযান চালিয়ে এ সকল নিষিদ্ধ কীটনাশক, অবৈধ ভেশাল জাল সহ তাদেরকে আটক করে। আটককৃত জেলেরা হলেন কয়রা উপজেলা মহেশ্বরীপুর গ্রামের কামরুল ইসলাম (২৬) ও আল আমিন ওরফে হানিফ। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে গতকাল বুধবার সকাল ১০ টায় কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে প্রেরন করা হয়েছে।
খুলনায় শিক্ষার্থীদের শিখন স্তরের বর্তমান অবস্থা ও শিক্ষার গুনগতমান অর্জন বিষয়ক শিক্ষা সংলাপ
খবর বিজ্ঞপ্তি
নাগরিক কর্তৃক পরিচালিত মূল্য্য়ানের ফলাফল নিয়ে স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের শিখন স্তরের বর্তমান অবস্থা ও শিক্ষার গুনগতমান অর্জন বিষয়ক শিক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে খুলনার আভা সেন্টারে ইওএল প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন এ সংলাপের আয়োজন করে। সংলাপে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, কোতয়ালী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ মোমেন, খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রুমানাই ইয়াসমিন, ট্রিস্ট চাইল্ড বাংলাদেশের কর্মসূচী ব্যবস্থাপক ইমতিয়াজ হৃদয়। প্যানেল আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. তুহিন রায় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক মোঃ ফজলে রাব্বী। স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারি পরিচালক অনিরুদ্ধ রায়। গবেষণাপত্র উপাস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের কর্মসূচী ব্যবস্থাপক লিপি আমেনা। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মসূচী কর্মকর্তা রাজু আহমেদ। সংলাপে বলা হয়, পলিসির কারণে দেশের শিক্ষানীতি বাস্তবায়নে সংকট বিরাজ করছে। করোনার কারণে শিক্ষার মাননিম্নমুখী হয়ে পড়েছে। এ সুযোগে গাইড নির্ভরশীলতা বেড়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরী। শিক্ষাকদের মানসিকতার পরিবর্তন করতে হবে। তাহলেই শিক্ষার মান বাড়বে। শিক্ষকরা যদি আন্তরিক হন তাহলেই মানসম্মত শিক্ষা পাওয়া সম্ভব। শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সকলের সচেতনতাই মানসম্মত শিক্ষা দেয়া সম্ভব।
ওয়েভ ফাউন্ডেশন ৫-১৬ বছরের শিশুদের ওপর শিখন মূল্যায়ন পদ্ধতি জরিপ করে। তারা খুলনার ৯টি উপজেলায় ৭০০ শিশুর ওপর জরিপ কাজ করে।
সখিপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন
নিজস্ব প্রতিনিধি
সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহছুফী আলহাজ্জ খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষরীর দেবহাটার সখিপুরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) সকালে ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় সখিপুর আহ্ছানিয়া মিশনের আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে এই কম্বল বিতরন করা হয়।
সখিপুর আহ্ছানিয়া মিশনের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সখিপুর আহ্ছানিয়া মিশনের উপদেষ্টা ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। এছাড়া আরোও উপস্থিত ছিলেন সখিপুর আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ও ইউপি সদস্য নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবু তালেব, নির্বাহী সদস্য সিরাজুজ্জামান, আবুল হোসেন ও শহিদুল ইসলাম প্রমূখ।
শরণখোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমান
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় একটি মিষ্টির দোকান ও একটি রড-সিমেন্টের দোকানে অভিযান চালিয়েছে বিএসটিআই। অভিযানকালে বিএসটিআই’র অনুমোদন এবং ওজন মানদণ্ড সঠিক না থাকায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী জানান, উপজেলা সদরের পাঁচরাস্তা মোড়ের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দইয়ের টালিতে ওজনে কম এবং বিএসটিআই’র অনুমোদন না থাকায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া বান্ধাঘাটা এলাকার আবিদ এন্টারপ্রাইজ নামে রড-সিমেন্টের দোকানে লাইসেন্স না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিএসটিআই’র জেলা ইন্সপেক্টর রনজিত কুমার মল্লিক এই অভিযান পরিচালনা করেন।
নাগরিক ফোরামের আহ্বায়ক নাজমুল হক স্বপনের মৃত্যুতে রূপান্তর পরিবারের শোক
খবর বিজ্ঞপ্তি
রূপান্তর-এর সুহৃদ, বিশিষ্ট সমাজসেবী, নাগরিক ফোরাম, খুলনা মহানগর-এর সাবেক চেয়ারপার্সন ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম আহ্বায়ক নাজমুল আহম্মেদ স্বপন আর নেই। বুধবার সকাল সোয়া দশটায় খানজাহান আলী রোডস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ আছরবাদ আলীয়া মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে রূপান্তর-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালক স্বপন কৃমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক বার্তায় বলা হয়, তাঁর মৃত্যুতে নাগরিক ফোরামের নেতৃত্বে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা’ অপূরণীয়।
কাব শিশুদের কলকাকলীতে মুখরিত কয়রা উপজেলা ৪র্থ কাব ক্যাম্পুরি
কয়রা (খুলনা) প্রতিনিধি
“ কাবিং করবো, আমাদের দেশ আমরাই গড়বো” এই প্রতিপাদ্যকে সাথে নিয়ে বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলার ব্যাবস্থাপনায় ৩ টি ভেন্যুতে ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৪ দিনব্যাপী কয়রা উপজেলা কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়েছে। এবারের কাব ক্যাম্পুরিতে উপজেলার ৩ টি ভেন্যু ১নং ভেন্যু খানসাহেব কোমরউদ্দীন কলেজ প্রাঙ্গনে বাগালী ২২ টি, আমাদি ২৫ টি, ও মহেশ^রীপুর ইউনিয়নের ১০ টি মোট ৫৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নং ভেন্যু মঠবাড়ী সেরাজিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মহারাজপুর ২২ টি, মহেশ^রীপুর ১৮ টি, ও বাগালী ইউনিয়নের ৫ টি মোট ৪৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩ নং ভেন্যু বেদকাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বেদকাশি ১০ টি, দক্ষিণ বেদকাশি ৯টি ও কয়রা ইউনিয়নের ২১ টি মোট ৪০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৫২ জন কাব সদস্য ও ১৪২ জন কাব লিডার অংশ গ্রহন করে। প্রতিটি কাব দল থেকে একজন সহকারি শিক্ষক কাব লিডার এবং ৬ জন করে শিক্ষার্থী অংশ গ্রহনে ভেন্যু এখন মুখরিত ছোট কাব স্কাউট শিশুদের উল্লাসে।
৮ জানুয়ারি সকাল ৬ টায় কর্মকর্তাগনের উপস্থিত রিপোটিং এবং অংশ গ্রহনকারী কাব স্কাউট ইউনিটের রেজিট্রেশন সেরে সাড়ে ৬ টায় শরির চর্চায় পরে কিচির মিচির মধ্য দিয়ে ক্যাম্পুরির কার্যক্রমের যাত্রা শুরু হয়। সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআন থেকে তেলায়াত, গীতা পাঠ ও সমাবেশ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উক্ত ক্যাম্পুরির উদ্বোধন করা হয়। মঠবাড়ী সেরাজিয়া দ্যিালয় প্রাঙ্গনে সহকারি শিক্ষা অফিসার নাসরিন নাহারের সভাপতিত্বে ও উপজেলা কাব স্কাউট লিডার মোঃ শামিম আখতারের পরিচালনায় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউট কয়রা উপজেলার সহকারি কমিশনার লক্ষী রাণী রায়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট কয়রা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এসএম এস্কেন্দার আলী, সাব ক্যাম্প চিপ কুমারেশ মন্ডল,আক্তারুজ্জামান, ডেপুটি সাব ক্যাম্প চিফ পরিতোষ কুমার, আব্দুল জলিল, নুরুল আমিন, তরিকুল ইসলাম, সিরাজুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, ক্যাম্পুরি হচ্ছে কাব স্কাউটদের বৃহত্তম মিলনমেলা। এ মিলন মেলায় অংশ গ্রহন করে কাব স্কাউটসরা খেলার ছলে শিক্ষা গ্রহন করে থাকে। বাংলাদেশ স্কাউটস দেশের প্রাথমিক বিদ্যালয়গামী ৬ থেকে ১১ বছর বয়সীবালক-বালিকাদের কাব স্কাউটিং এর মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সেবার মন্ত্রে দীক্ষা, ন্যায়পরায়নতা, মানবতা এবং মূল্যবোধের উন্মেষ ঘটিয়ে সুনাগরিক গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য কাব ক্যাম্পুরি শেষে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি ৪ দিন ব্যাপী মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঝিনাইদহে বিভাগীয় কমিশনার আন্ত:উপজেলা ব্যাডমিন্টন, ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
ঝিনাইদহে বিভাগীয় কমিশনার আন্ত:উপজেলা ব্যাডমিন্টন, ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মনিরা বেগম বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ স্থানীয় সরকার উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়, জেলা পরিষদের সচিব সেলিম রেজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় প্রতিযোগিতা। ভলিবলে প্রতিযোগিতা করে হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলা। প্রথম খেলায় ২-০ সেটে জয় পায় শৈলকুপা। অপরদিকে মেয়েদের ভলিবলে মহেশপুরকে ৪-১ গোলে হারিয়ে জয় পায় কালীগঞ্জের মেয়েরা। আগামীকাল বিকেলে শেষ হবে এ প্রতিযোগিতা। ২ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৩ টি ইভেন্টে ১২ টি দল অংশগ্রহণ করছে।
ধানবীজ উৎপাদনের প্রশিক্ষণ পেল উপকূলের কৃষকরা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
উপকূলে লবণ সহনশীল ধানবীজের সংকট কাটিয়ে উঠতে লিডার্স জলবায়ু সহনশীল দলের সদস্যদের লবণ সহনশীল ধানবীজ উৎপাদনের উপর দুইদিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে। ৮ ফেব্রুয়ারি সকাল দশটায় লিডার্স এর প্রধান কার্যালয়ে ধানবীজ উৎপাদনকারীদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উক্ত ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
সাতক্ষীরা জেলার বিএডিসির সহকারী পরিচালক মোঃ মনোয়ার হোসেসন খাঁন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোঃ বাবুল আকতার, শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামূল ইসলাম, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশারাফ হোসেন, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল প্রমূখ।
সভাপতি বলেন, ”বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স লবণ সহনশীল জাতের ধান কৃষকদের মাঝে বিতরণ করে লবণ সহনশীল ধান চাষে আগ্রহী করার চেস্টা করছে। কিন্তু সেই ধরণের লবণ সহনশীল ধানের জাত বাজারে পর্যাপ্ত না থাকায় ব্যাপক হারে চাষ করা সম্ভব হয়নি। তাই লিডার্স লবণ সহনশীল ধানবীজ সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণ ও প্রণোদনা দিয়ে বীজ সংকট সমাধানে উদ্যোগ নিয়েছে।”
প্রধান অতিথি বলেন, “উপকূলীয় এলাকায় লবণাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এখানে লবণ সহনশীল জাতের ধান চাষ না করলে ফলন কম হবে। লবণ সহনশীল ধান চাষে কৃষকদের আরও বেশি উৎসাহিত করতে হবে। এজন্য কৃষকদের এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ধান উৎপাদনকারীদের এ ধরনের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার জন্য লিডার্সকে ধন্যবাদ জানাচ্ছি।”
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক জাহাঙ্গীরের বহিষ্কার আদেশ প্রত্যাহার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত আজ বুধবারের এক চিঠিতে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এদিকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের , খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুন অর রশীদ, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ ও খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, গেল ইউপি নির্বাচনে ডুমুরিয়া সদর ইউনয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
দাকোপের চালনা পৌরসভার ৩নং ওয়ার্ডে কিশোরীর রহস্যজনক মৃত্যু
মেঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সবুজ পল্লী গ্রামের বাসিন্দা মোঃ ইউনুস শেখের দশম শ্রেণী পড়ুয়া কন্যা তিন্নি খাতুন (১৬) এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এলাকা বাসি সুত্রে জানা যায়, গত ইং ৭ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার তার বিদ্যালয় থেকে সবাই পিকনিকে যায়। পিকনিক থেকে বিকালে সে বাড়িতে আসে। এবং সন্ধ্যার পর তার নিজ ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মা দেখতে পান। তৎক্ষনিক ভাবে প্রতিবেশী ফাতেমা বেগমের সহযোগিতায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করা হয়। এবং সেখানকার চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করেন। এ রিপোর্ট লেখা পযর্ন্ত খুলনা ২৫০ শয্যা হাসপাতালে লাশ মর্গে রাখা হয়েছে বলে জানা যায়।
খুলনা বিভাগীয় পিঠা উৎসবের উদ্বোধন শুক্রবার
খবর বিজ্ঞপ্তি
আজ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খুলনা বিভাগীয় পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি হচ্ছে না। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের কারণে সরকার আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ‘জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ, খুলনা বিভাগীয় কমিটি’ এই সিদ্ধান্ত নিয়েছে।
উদ্ভূত পরিস্থিতির কারণে খুলনা বিভাগীয় পিঠা উৎসব ও জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।
ইউএনওর উদ্যোগে মাদক ছেড়েছেন দৌলতপুরের ১৩৯ জন
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
পথটা নিষিদ্ধ। তবু অল্প পরিশ্রমে মেলে বিপুল অঙ্কের লাভ। সচ্ছলতার আশায় তাই মাদকের কারবারে জড়িয়ে পড়েন সীমান্ত এলাকার লোকজন। তবে লাভের লোভ স্বস্তি দেয় না কাউকেই। বেচাকেনা করতে করতে নিজেই মাদকসেবী হয়ে পড়েন অনেকে। সেই নেশাদ্রব্য জোগাড় করতে গিয়ে হারাতে হয় সর্বস্ব। পারিবারিক কলহ হয়ে ওঠে নিত্যদিনের ঘটনা। মৃত্যু ধেয়ে আসে অকালে। মানসিক ভারসাম্য হারিয়ে পথে পথেও ঘুরতে হয়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্তঘেঁষা গ্রামগুলোর অনেক ঘরেই এমন চিত্র।
তবে সাম্প্রতিক সময়ে মাদকের অন্ধকার জগৎ ছেড়ে আলোর দিশা পাচ্ছেন তরুণ-যুবারা। উপজেলা প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় কয়েক মাসে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩৯ মাদকাসক্ত ব্যক্তি। বিষয়টি পুরো এলাকায় আলোড়ন তৈরি করেছে।
সীমান্তঘেঁষা জামালপুরের বাসিন্দা লালু মণ্ডল। দীর্ঘদিন ধরে মাদকের কেনাবেচা করতেন। পরে আসক্ত হয়ে সব হারিয়েছেন তিনি। পরিবারও হয়েছে ছিন্নভিন্ন। লালু মণ্ডল বলেন, দেরিতে হলেও তিনি বিষয়টি বুঝতে পারেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বারের সহায়তায় তিন মাস আগে মাদক ছাড়েন। এখন ফিরেছেন স্বাভাবিক জীবনে। জীবিকার জন্য ভ্যান চালাচ্ছেন লালু।
দৌলতপুর উপজেলার ৪২ কিলোমিটার পড়েছে ভারতের সীমানায়। বিস্তৃত এ এলাকায় হাত বাড়ালেই মেলে গাঁজা, ফেনসিডিল, হেরোইন। মাদকের সহজলভ্যতায় সীমান্ত এলাকার পরিবারগুলোতে কলহ লেগেই থাকে। হত্যা, মারামারি, অশান্তি প্রতিদিনের ঘটনা। প্রায়ই ঘটে বিবাহ বিচ্ছেদ। মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ মা-বাবা প্রায়ই সুবিচারের ফরিয়াদ নিয়ে যান ইউএনও ও পুলিশ কর্মকর্তাদের কাছে। বিষয়টি ভাবিয়ে তোলে ইউএনও আব্দুল জব্বারকে। তিনি আইনগত পদক্ষেপের পাশাপাশি ভিন্ন কিছু ভাবেন। চিন্তা করেন কীভাবে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরানো যায়- এ নিয়ে। মাদক রোধে সচেতনতা সৃষ্টিতে সভাসহ আয়োজন করেন বিতর্ক প্রতিযোগিতা, পথসভা, সংগীতের। এর সাফল্যও মিলছে হাতেনাতে। কয়েক মাসে ১৩৯ মাদকাসক্ত ব্যক্তি ফেরেন স্বাভাবিক জীবনে।
তাঁদের মধ্যে বিলগাথুয়া গ্রামের ইমাজ, রাজীব ও রাকিবুলের সঙ্গে কথা হয় সমকালের। তাঁরা বলেন, অশান্তির জীবন ছেড়েছেন। পরিবার নিয়ে বাকি জীবন শান্তিতে কাটাতে চান।
ইউএনও আব্দুল জব্বার বলেন, প্রশাসনের কর্মকর্তা হওয়ার সুবাদে মাদকাসক্ত বহু পরিবারের আকুতি দেখেছেন। তাই আইন প্রয়োগের পাশাপাশি সবার সহায়তায় মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া শুরু করেন।
গ্রাম পুলিশ সদস্য বা যে কোনো ব্যক্তি মাদকের সঠিক তথ্য দিলে, তাঁদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন ইউএনও।
যশোর বোর্ডে পাসের হারে শীর্ষে খুলনা
স্টাফ রিপোর্টার
এবারের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হারে বিভাগের ১০ জেলায় শীর্ষে রয়েছে খুলনা জেলা। আর পাসের হার সবচেয়ে কম বাগেরহাট জেলায়।
এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে পাসে হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ। যশোর শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১০ জেলার মধ্যে ৯০ দশমিক ৭৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষ স্থানে রয়েছে খুলনা জেলা। জেলার ৪৪টি কেন্দ্রে ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ২৩৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৩৫৯ জন।
আর দ্বিতীয় স্থানে থাকা ঝিনাইদহ জেলার পাসের হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। ৮৪ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলার পরীক্ষার্থীরা। নড়াইল জেলায় পাসের হার ৮৩ দশমিক ৩৫ শতাংশ, যশোরে ৮৩ দশমিক ৩০ শতাংশ, কুষ্টিয়ায় ৮২ দশমিক ৩১ শতাংশ, চুয়াডাঙ্গায় ৭৯ দশমিক ৯৪ শতাংশ, মেহেরপুরে ৮৯ দশমিক ১৮ শতাংশ, মাগুরায় ৭৭ দশমিক ৮৩ শতাংশ, বাগেরহাটে পাসের হার ৭৭ দশমিক ৬৫ শতাংশ।
এদিকে খুলনা জেলায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সরকারি এম এম সিটি কলেজের পরীক্ষার্থীরা। এই কলেজের ১ হাজার ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৭ জন, অকৃতকার্য হয়েছে ৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন।
এম এম সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক তন্ময় কুমার সাহা বলেন, খুলনার মধ্যে আমাদের কলেজের শিক্ষার্থীরা সব সময় ভালো ফলাফল করে । এবারও এইচএসসিতে তারা সাফল্য ধরে রেখেছে।
সিটি কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থী মো. রোহান বলেন, ভালো ফলাফল করতে হলে নিয়মিত লেখাপড়া করতে হবে। আজ পড়বো না, কাল পড়বো এমন করলে চলবে না। রুটিন মাফিক অল্প হলেও প্রতিদিন লেখাপড়া করতে হবে।
বিএল কলেজের শিক্ষার্থী মো. ফাহিম মুনতাসির সাফিন বলেন, জিপিএ-৫ পেয়েছি, খুব ভালো লাগছে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। এখন ভালো কিছু করার জন্য নিজেকে প্রস্তুত করতে চাই।
আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘর ভাঙচুর
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মিরপুর থানায় মামলা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন অর রশিদ।
এর আগে, গত সোমবার দিবাগত রাতে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ গ্রামের চকপাড়া আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ভূমি ও গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের প্রকল্প গ্রহণ করে উপজেলা প্রশাসন। চকপাড়া এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। সোমবার রাতে দুর্বৃত্তরা প্রকল্পের নির্মাণাধীন ঘর ভাঙচুর করে চলে যায়।
মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন অর রশিদ বলেন, রাতে দুর্বৃত্তরা নির্মাণাধীন ঘর ভাঙচুর করেছে। থানায় মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও আশ্রয়হীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। ৩৬টি ঘরের মধ্যে ইতোমধ্যে ২৬টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ১০টি ঘরের কাজ চলমান রয়েছে। মঙ্গলবার সকালে জানা যায় যে কে বা কারা নির্মাণাধীন ঘরগুলো ভাঙচুর করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে, ১০টি ঘরের মধ্যে ৪টি ঘরের পিলার ভাঙচুর এবং ৩টি ঘরের প্লাস্টারের ক্ষতি করা হয়েছে। পরে মিরপুর থানায় নাম না জানা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর বোর্ডে পাস করেননি ৬ কলেজের কেউ
যশোর অফিস
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবার শতভাগ পাস করেছেন ৩৬ কলেজের শিক্ষার্থী। তবে পাস করতে পারেননি ছয়টি কলেজের কেউ।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সমীর কুমার কুন্ডু এ তথ্য জানিয়েছেন। ৬ শিক্ষাপ্রতিষ্ঠান হলো- কুষ্টিয়ার মিরপুর গোড়াপাড়ার হাজী নুরুল ইসলাম কলেজ, ঝিনইদহের শৈলকুপার শেখপাড়া রাহাতুন্নেছা গালর্স স্কুল অ্যান্ড কলেজ, যশোরের কেশবপুর উপজেলার সাউথবেঙ্গল কলেজ, নড়াইল সদর উপজেলার গোবরা মহিলা কলেজ, মাগুরা সদর উপজেলার শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজ ও একই উপজেলার রাউতাড়া এইচ এম সেকেন্ডারির স্কুল অ্যান্ড কলেজ।
পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুন্ডু বলেন, শূন্য পাসের ছয় প্রতিষ্ঠানের মধ্যে রাহাতুন্নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ছয়জন, হাজী নুরুল ইসলাম কলেজ থেকে পাঁচজন, সাউথবেঙ্গল কলেজ থেকে তিনজন, রাউতাড়া এইচএম স্কুল অ্যান্ড কলেজ ও গোবরা মহিলা কলেজ থেকে দু’জন করে এবং শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নিয়ে অনুত্তীর্ণ হয়েছেন।
তিনি আরও বলেন, ননএমপিও এ প্রতিষ্ঠানগুলোর অবস্থা একেবারেই রুগ্ন। ফলাফলের জন্য এসব প্রতিষ্ঠানকে সর্তক ও শোকজ পাঠানো হবে। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।











































