Home আঞ্চলিক খুলনার আ.লীগ নেতা অজয়কে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

খুলনার আ.লীগ নেতা অজয়কে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

19

স্টাফ রিপোর্টার।।

জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকারকে দল থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হবে। জেলার দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৭ ডিসেম্বর অজয় সরকারকে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- এই মর্মে সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। এরপর অজয় সরকারের নোটিশের জবাব জেলা আওয়ামী লীগের কাছে সন্তোষজনক না হওয়ায় গত রোববার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাকে দল থেকে স্থায়ী বহিষ্কারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে অজয় সরকার জানান, দলের মধ্যে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিনা কারণে ভুল বুঝিয়েছে। আমি মনে করি আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই এগুলো হচ্ছে।