Home আঞ্চলিক নড়াইলে খোকন ডাক্তারের মিথ্যা মামলায় তিন সাংবাদিকর জামিন মঞ্জুর

নড়াইলে খোকন ডাক্তারের মিথ্যা মামলায় তিন সাংবাদিকর জামিন মঞ্জুর

30

 

 

 

মোঃ তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আকদিয়া গ্রামের বহুল আলোচিত ও সমালোচিত আয়ুর্বেদিক পল্লি চিকিৎসক খোকন হুজুরের দুমুখি বক্তব্যে তিন সাংবাদিক এর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা। ১৩ জানুয়ারি (শুক্রবার) দুপুরের পর সদর উপজেলার কড়োলা ইউনিয়নের আকদিয়া বাজারের বহুল আলোচিত ও সমালোচিত আয়ুর্বেদিক পল্লি চিকিৎসক খোকনের দাওয়াই খানায় সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক মনির খান, রইস উদ্দিন টিপু, ও রফিকুল ইসলাম।

এসময় খোকন ডাক্তারের অনুসারীরা ভূয়া সাংবাদিক বলে সাংবাদিক দের উপর চড়াও হয়ে সাংবাদিক দের চাঁদাবাজ বলে আখ্যায়িত করে অপমান অপদস্ত করে গায়ে হাত তোলেন। একপর্যায়ে তাদের পুলিশের হেফাজতে দিয়ে দেন। ঘটনার সময় ভিডিও চিত্রে দেখা যায় খোকন ডাক্তার খুব উত্তেজিত হয়ে বলছেন প্রায়ই আমাকে ঢাকা, যশোর, খুলনাসহ বিভিন্ন এলাকার সাংবাদিক রা আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমার দাওয়াই খানায় জেলার সাবেক পুলিশ সুপার জসিম সাহেব, সদর থানার ওসি ডিসি, ও সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা এসে দেখে গেছেন, আমি সরকারি সকল নিয়ম কানুন মেনেই মানুষের চিকিৎসা ও ঝাড়ফুক দিয়ে থাকি।

যদিও আমার এসকল বিষয়ে একটু কম অভিজ্ঞতা। তার পরও যদি লোকজন আসে আমি কি করবো। এসময় খোকন ডাক্তারের কাছে স্থানীয় একব্যাক্তি চাঁদার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, না সাংবাদিক রা কোন টাকা চাঁদা দাবি করেনি। এর কিছুক্ষণ পরেই ভিডিওতে দেখা যায় খোকন ডাক্তারের ছেলে সহ তার পোষা দলবল নিয়ে সাংবাদিক দের ডেকে ক্যামেরায় বক্তব্য দিচ্ছেন সাংবাদিক রফিকুল ইসলাম তার গলায় ছুরি ঠেকিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করছেন। এসময় আগে থেকে ওতপেতে থাকা খোকন ডাক্তারের অনুসারীরা সাংবাদিকদের ধাক্কা মেরে ঘরের মধ্যে আটকিয়ে বিছালি পুলিশ ফাঁড়িতে দিয়ে দেয়। পরে তাদেরকে নড়াইল সদর থানা নিয়ে এসে জেল হাজতে প্রেরণ করে। পরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা প্রমানিত হওয়ায় ১৫ জানুয়ারি রবিবার বিচারিক আদালতে জামিনে মুক্তি পান।