Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবর খবর

সারা খুলনা অঞ্চলের সব খবর খবর

22
বটিয়াঘাটায় শীতের বিকালে পিঠা উৎসবে দশ সহস্রাধিক মানুষের ঢল---খুলনাঞ্চল

বিদ্যুতের মুল্য বৃৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
সরকার বেসরকারি খাত থেকে বিদ্যুৎ ক্রয়, উৎপাদন, এবং বিক্রয় মুল্যর ঘাটতি সমন্বয়ের অজুহাতে ১৪বছরে মোট ১১বার বিদ্যুতের মুল্য বৃদ্ধিসহ সতুন করে আবারও বিদ্যুতের মুল্য বৃদ্ধিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বিদ্যুতের মুল্য বৃদ্ধিতে দেশের মানুষকে চরম বিপাকে পড়তে হয়েছে। একদিকে আটা, চাল, চিনি, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধির ফলে নিন্ম বৃত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষেরা দুর্বিসহ জীবন যাপন করছে। তার উপর আবার নতুন করে বিদ্যুৎ এর মুল্য বৃদ্বিতে শিল্প ও কৃষি খাত বিপর্যয়ে মুখে পড়বে। নতুন করে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য বৃদ্ধিতে জনগনের ভোগান্তি আরও বাড়বে। জনগনের এই দুর্দিনে অর্থনৈতিক মন্দার সময় বিদ্যুৎ এর বর্ধিত মুল্য প্রত্যাহারসহ বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, অপচয়, লুটপাট, দুর্নীতি বন্ধের আহব্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, জি এম মঈন উদ্দিন, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, আরিফ, জিসান, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, জাকির হোসেন চঞ্চল, রুহুল কুদ্দুস, মো. রফিকুল ইসলাম রফিক, সাজ্জাদ চঞ্চল, আ. মান্নান (মুন্নাফ), জাভেদ আলম, আলাউদ্দিন, তৈয়বুর রহমান তপু, মো. মিকাইল হোসেন, আবু বক্কার, আজমল প্রমুখ।

সংবাদ পত্রিকায় প্রকাশের পর খুলনা সড়ক ও জনপথ বিভাগের টনক নড়েছে
ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।
পত্রিকায় সংবাদ প্রকাশের পর শিরোমণিতে মহাসড়কের উপর ঝুকিপূর্ণ স্পিড ব্রেকার সংস্কার করেছে খুলনা সড়ক ও জনপথ বিভাগ। স্পিড ব্রেকারটি পূণরায় সংস্কার করায় গাড়ি চালক ও যাত্রীরা সস্তির নিশ^াস ফেলেছে। শিরোমনি এপিবিএন এর সামনে ৪ টি করে ২ পাশে মোট ৮ টি স্পিড ব্রেকার খুবই ঝুকিপুর্ন ছিল। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার শিকার হতো। পাশাপাশি অনেক গাড়ির কাঁচসহ গাড়ীর অন্যান্য অংশ ভেঙ্গে সাইকেল, ভ্যান, মোটরসাইকেল, চালকরাও সমস্যায় পড়তেন।
এব্যপারে গত ৬ জানুয়ারী বিভিন্ন পত্রিকায় সংবাদটি প্রকাশের পর ১৩ জানুয়ারী খুলনা সড়ক ও জনপথ বিভাগ উক্ত ঝুকিপূর্ণ স্পিড ব্রেকারটি সংস্কার করেছে। এব্যাপারে খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান মাসুদ বলেন, দৈনিক প্রবাহ সহ বিভিন্ন পত্রিকার মাধ্যমে খবর জেনে জনভোগান্তির কথা বিবেচনা করে সেখানে যে ৮ টি স্পিড ব্রেকার ঝুকিপুর্ন ছিল সেটি সংস্কার করা হয়েছে। এখন নির্বিঘ্নে সেখান থেকে জানবাহন চলাচল করছে কোন বাধাবিঘ্নর সৃষ্ট হচ্ছে না।

সাগরদাঁড়ীতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
কেশবপুর প্রতিনিধি :
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে তাঁর নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে কেশবপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকালে শহরের প্রধান সড়কের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি ওই মানববন্ধনের আয়োজন করে। দৈনিক প্রথমআলো পত্রিকার কেশবপুর প্রতিনিধি কেশবপুর প্রেসক্লাবের সদস্য দীলিপ মোদকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, সদস্য সচিব কবি খসরু পারভেজ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ জামান খান,সেক্রেটারি জয়দেব চক্রবর্তী, মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি সাংবাদিক রমেশ চন্দ্র দত্ত,সাংবাদিক এস আর সাঈদ, সাংবাদিক আশরাফুজ্জামান, শেখ শাহিন,আব্দুল্লাহ আল ফুয়াদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, প্রধান শিক্ষক স্বপন মন্ডল, উদীচীর সভাপতি অনুপম মোদক, অধ্যাপক তাপস মজুমদার, পৌর কৃষক লীগ নেতা ফারুক হোসেন বাবু, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস প্রমুখ।

শেখ হাসিনার বাংলাদেশে শীত বস্ত্রের অভাবে কেউ কষ্ট পাবে না – আব্দুস সালাম মূর্শেদী
দিঘলিয়া প্রতিনিধিঃ
শেখ হাসিনার বাংলাদেশে শীত বস্ত্রের অভাবে কেউ কষ্ট পাবে না, ডিজিটাল বাংলাদেশ গঠনের পরে এখন স্মার্ট বাংলাদেশের পথে নেতৃত্ব দিচ্ছে জননেত্রী শেখ হাসিনা, তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ হবে ইনশাল্লাহ। গতকাল দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন, সেনহাটি ইউনিয়ন, চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন এর নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-০৮ আসনে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এ কথা গুলো বলেন।
তিনি নিজস্ব অর্থায়নে ইতিমধ্যে রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু হয়েছে। দলীয় নেতা-কর্মী, দলিত সম্প্রদায়, নৌকার মাঝি, মাদ্রাসার এতিম ছাত্র- ছাত্রী, মুক্তিযোদ্ধা, পুজা উদযাপন পরিষদ, ভ্যান চালক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর মাঝে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করবেন। তিনি এই বছর ৩০ হাজারের অধিক কম্বল বিতরণ করবেন বলে জানা যায়।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন-আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুস মাস্টার, সাংগঠনিক সম্পাদক জালাল তালুকদার, দপ্তর সম্পাদক অধ্যাপক লোকমান হোসেন ,সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহগীর হোসেন পাভেল, সেনহাটি সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আজগর আলী, সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন, সেনহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক খান শাহ আলম, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াদুদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, এমপির চিপকোওডিনেটর নোমান ওসমানী রিচি, আব্দুস সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহিম, সহ-সম্পাদক শেখ সাইদুর রহমান, সহ-সম্পাদক রুবেল হাওলাদার , স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মইন উদ্দীন, যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রিন্স গাজী চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী ইমরান হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, সুধীজন ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রূপসায় রহিমনগর কলোনিবাসীর আয়োজনে সুধীজনের সম্বর্ধনা
রূপসা প্রতিনিধি
রূপসায় রহিমনগর গ্রামে কলোনিবাসীর আয়োজনে জনপ্রতিনিধি ও সুধীজনদের সম্বর্ধনা গত ১৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় রহিম নগর কলোনিতে অনুষ্ঠিত হয়। এ সময় জনপ্রতিনিধি ও এলাকার সুধীজনদের ক্রেস্ট ও ফুলের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি ও নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মাসুম সরদার, আওয়ামীলীগ নেতা ইশা হোসেন, জামাল মোল্লা, আবুল বাশার মন্টু, সিদ্দিক শেখ, জাবেদ সরদার। বিশিষ্ট সমাজসেবক মোঃ আদিল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মানিকুল ইসলাম মানিক ও পল্লী চিকিৎসক ফিরোজ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন আবদুল্লাহ-আল-মামুন মিল্টন, ফজলু হাওলাদার, নাসির হাওলাদার, আইয়ুব শেখ, মামুন শেখ, জহর তরফদার, রাজু আহম্মেদ, হাবিবুর রহমান হাবু, আসাদুজ্জামান মুন্না, মিন্টু মোল্লা, মহিবুল্লাহ মুন্না, জাকির হোসেন অপু, হোসেন শেখ, ওয়াসিম, কিতাবুল, সজিব, মাউন, অনিক, আকাশ, রাজিব, ইয়াসিন। এ সময় দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের সাজ সজ্জ্যায় ছিলেন কালু ও সজীব।

সংবাদ সম্মেলন: বাগেরহাটে আ.লীগ সভাপতিকে লাঞ্ছিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একটি মামলার বাদী স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হাওলাদারকে (৭০) লাঞ্চিত করেছে আসামী পক্ষ। চিহ্নত সন্ত্রাসীরা মামলা তুলে না নেয়ায় বাদীকে অশ্লীল ভাবে লাঞ্চিত করেছে এমন অভিযোগের বিচার দাবি করে শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করেন প্রবীন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন।
মোরেলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় বহরবুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তার এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাদাঁবাজ মাসুদ হাওলাদার, সুমন শেখ, জহির মল্লিকের অত্যাচারে এলাকার শিক্ষিত সম্মানি নিরীহ শ্রেণীর লোকজন জিম্মি হয়ে রয়েছে। প্রতিপক্ষ মাসুদ তার কাছে চাঁদা দাবি করতো চাঁদা আদায়সহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করলে তিনি বাদী হয়ে তিন বছর আগে বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি মাসুদ হাওলাদার দীর্ঘদিন যাবত হাজতবাস করে জামিনে মুক্তি পেয়ে মামলা প্রত্যাহারের জন্য অন্যান্য আসামিদের নিয়ে সম্মিলিতভাবে বিভিন্ন সময় তাকে নানাভাবে ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিয়ে আসছে। সর্বশেষ গত ১১ জানুয়ারি তিনি উপজেলার স্থানীয় ফুলহাতা বাজারে গেলে আসামি মাসুদ হাওলাদার, সুমন শেখ ও জহির মল্লিক ওই বাজারে তার গতিরোধ করে অশ্লীল গালিগালাজ করতো জীবন নাশের হুমকি দেয়। এক পর্যায় প্রকাশ্য রাস্তায় তার পরিধেয় লুঙ্গি খুলে ফেলে অশালিনভাবে লাঞ্চিত করাসহ বিভিন্নভাবে নাজেহাল করে এবং মামলা তুলে না নিলে হত্যা করবে বলেও হুমকি দেয়। এ ঘটনার পরের দিন থানায় সাধারণ ডায়রী করলে প্রতিপক্ষ তার ওপর আরো ক্ষিপ্ত হয়ে খুন-জখম করবে মর্মে অব্যাহত হুমকি দিচ্ছে । ন্যাক্কারজনক এ ঘটনার সুবিচার পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ মাসুদ হাওলাদার অভিযোগের বিষয়টি সঠিক নয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেন।

বাগেরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ আবু সাইদ হাওলাদার(৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শনিবার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার চর-হোগলাবুনিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে আবু সাঈদকে আটক করা হয়। সে ওই গ্রামের আলতাপ হাওলাদারের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে আবু সাঈদকে প্রথমে আটক করে পরে তার দেখানো মতে বসতঘর থেকে দেড় কজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ গাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
মোড়েলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান জানান, আবু সাইদ একজন মাদক বিক্রেতা। সে গাঁজার একটি চালান নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল তাকে হাতেনাতে আটক করে এবং দেড় কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ডপূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়।

সোনালী জুট মিলস সিবিএ নেতা ওবায়দুর রহমানের মাতার ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের সোনালী জুট মিলস সিবিএর সাবেক কোষাধ্যক্ষ ও বিএনপি নেতা মোঃ ওবায়দুর রহমানের মাতা জাহানারা বেগম ১৩ জানুয়ারী দিবাগত রাত সাড়ে ১১টায় আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিনবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি…..রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ৬ ছেলে ও ২ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার যোহর বাদ সোনালী জুট মিলস ঈদগাহ ময়দানে জানাযা শেষে যোগীপোল সরকারী কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন, খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, মিলের ব্যবস্থাপক প্রশাসন মিম তালুকদার, এনামুল হাসান ডায়মন্ড, শেখ ইউনুস আলী, মোঃ সাইফুল ইসলাম, মুন্সি লিয়াকত আলী, আব্দুর রব মুন্সি, সাজ্জাদুর রহমান তোতন, শেখ আলমগীর হোসেন, ইমদাদুল হক, আল মামুন জুয়েল, রাজু আহম্মেদ, শেখ আমজাদ হোসেন, শামিম রেজা রাসেল, সেকেন্দার আলী, লুৎফর রহমান, মুন্সি আবুল কাশেম, বিল্লাল মোড়ল, বেগ মিঠু, আব্দুস সামাদ, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, জামাল উদ্দীন, আব্দুল বারেক প্রমুখ।

মহিলা দলের নেত্রী শিরিনা আক্তারের নিজ অর্থায়নে শীতবস্ত্র বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শিরিনা আক্তার তার নিজ অর্থায়নে ১৪ জানুয়ারী শনিবার সকাল ১০টায় খানজাহান আলী থানার আফিলগেট এলাকায় অসহায় ও হতদরীদ্রদের মাঝে ৭ শতাধিক শীতবস্ত্র(কম্বল)বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আফিলগেট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দঃ সলুয়ায় পল্লী দলিত সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ
নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি(খুলনা)
দলিত ও পল্লী দলিত সংস্থার উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সংস্থাটির দঃ সলুয়াস্থ কার্যালয়ে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে স্বপন কুমার দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মেদ, প্রভাষক স্বপন ঘোষ, ইউপি মেম্বর বিষ্ণুপদ রায়, ইউপি মেম্বর শংকর বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানে ২০০ জন ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অর্থিক সহযোগীতা করেন মিঃ পিয়েত্র মারিয়ানী।

আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস.এম আহসান হাবিব। সাধারণ সম্পাদক এসকে হাসানের উপস্থাপনায় সভায় আলোচনা রাখেন সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান ও জিএম আল ফারুক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বিলালী, কোষাধ্যক্ষ মু. নূর আলম, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান প্রমুখ। সভায় বর্তমান কমিটির আয়-ব্যয়ের হিসাব সম্পন্নপূর্বক কোষাধ্যক্ষ বরাবর হস্তান্তর করা হয়। কার্যনির্বাহী কমিটির সভা প্রতিমাসে এবং পরবর্তী সভা সাধারণ সভা হিসাবে আহবান করা হবে, প্রেসক্লাবের অন্তর্ভূক্ত সকল সদস্যদের আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে বর্তমান কর্মরত পত্রিকার নাম উল্লেখ পূর্বক সভাপতি/সম্পাদক বরাবর আবেদন করা ও কর্মরত পত্রিকা নিয়মিত প্রেসক্লাবে পৌছানোর সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া একটি মিনি লাইব্রেরি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান গ্রহণে ৬ সদস্য বিশিষ্ট উপ-কমিটি তৈরী স্বল্প পরিসরে ক্রীড়ানুষ্ঠান ও পিকনিক করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

ঝিনাইদহে মাদক বিরোধী বাইসাইকেল র্যালী
ঝিনাইদহ প্রতিনিধি-
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধী সাইকেল র্যালি হয়েছে। ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংগঠন জেএইচপিআই ব্লাড ডোনার গ্রুপের আয়োজনে শনিবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে র্যালী বের করা হয়। র্যালিটি সেখান থেকে শুরু হয়ে সদর উপজেলার হাটগোপালপুর বাজার হয়ে গণিতবিদ কেপি বসুর বাড়িতে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় পলিটেকনিক ইনস্টিটিউটের দেড় শতাধিক শিক্ষার্থী।
এর আগে পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় সিও সংস্থার পরিচালক মাহফিদুল আলম অন্তর, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক পবিত্র কুমার বিশ^াস, মাহবুবুর রহমান, সাগর আহম্মেদ, রুহুল আমিন, শারমিন সুলতানা, সিদ্দিকউল্যাহ প্রমুখ। মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও যানবাহনের দূষণমুক্ত ভ্রমণ- এ আয়োজনের উদ্দেশ্য বলে জানায় শিক্ষার্থীরা। দুপুরে সেখানে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেষে আবারো শিক্ষার্থীরা র্যালী করে ফিরে আসে।

খুবিতে প্রথম বর্ষের ক্লাস ও রেজিস্ট্রেশন শুরু ২২ জানুয়ারি
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক(সম্মান) শ্রেণির ক্লাস এবং রেজিস্ট্রেশন আগামী ২২ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে শুরু হবে। ১৩ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গুচ্ছ ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ও রেজিস্ট্রেশনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটাসহ মোট শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য নির্ধারিত শিক্ষার্থীদের (যা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত) সশরীরে রিপোর্টিং আগামী ১৫ থেকে ১৬ জানুয়ারি। শুন্য আসনে রিপোর্টকৃত শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে ১৭ জানুয়ারি। মেধা তালিকা থেকে শূন্য আসনে চূড়ান্ত ভর্তি ১৮-১৯ জানুয়ারি। ইতোপূর্বে যারা প্রাথমিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলো তাদের সশরীরে ভর্তি আগামী ১৫ থেকে ১৬ জানুয়ারি (ইতোমধ্যে যারা চূড়ান্ত ভর্তি হয়েছে তাদের ভর্তির প্রয়োজন নেই)। কোর্স রেজিস্ট্রেশন অনলাইনে ২২ জানুয়ারি থেকে শুরু হবে এবং তা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে খুবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন
খবর বিজ্ঞপ্তি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ১৪ জানুয়ারি (শনিবার) বেলা সাড়ে ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলীসহ নির্বাহী কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।

শীতের বিকালে পিঠা উৎসবে দশ সহস্রাধিক মানুষের ঢল
বটিয়াঘাটা প্রতিনিধি
শীতের বিকালে পিঠা উৎসবের আয়োজনে প্রায় দশ সহস্রাধিক মানুষের ঢল নামলো বটিয়াঘাটার শোলমারী নদীর কূলে গুপ্তমারী এলাকায় । স্থানীয় ছয়ঘরিয়া – গুপ্তমারী – দাউনিয়াফাঁদ এলাকাবাসীর আয়োজনে শনিবার এ উৎসব অনুষ্ঠিত হয়। দাকোপ, ডুমুরিয়া ও পাইকগাছা সহ উপজেলার হাজার হাজার মানুষের ঢলে এক পর্যায়ে উৎসবে পরিনত হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে এ সময় আগন্তুক মানুষের মাঝে বসিয়ে বিনামূল্যে হরেক রকমের পিঠা- পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বঙ্গবন্ধু পাঠাগার গবেষণা পরিষদের উপদেষ্টা ড. প্রশান্ত কুমার রায়,উপজেলা ভাইস- চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ – রেজিষ্ট্রার( প্রশাসন) দিপক মন্ডল,ইউপি চেয়ারম্যান বিধান রায় প্রমূখ। উৎসবটি বিকাল তিনটা থেকে গভীর রাত পর্যন্ত চলে।

আবু কাজেম ফাউন্ডেশন এর পক্ষ থেকে কম্বল বিরতণ
স্টাফ রিপোটার্র- অভয়নগর
যশোর অভয়নগরে আবু কাজেম ফাউন্ডেশন এর পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৪জানুয়ারী) সকালে নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে আবু কাজেম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য শেষে কম্বল বিতরণ করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল। এসময় প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর সভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলার আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।

 

ব্রাদার্স ফার্নিচারের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠানে ফিতা কাটলেন মেয়র ও শেখ সোহেল
খবর বিজ্ঞপ্তি
ব্রাদার্স ফার্নিচারের গ্রান্ড ওপেনিং অনুষ্ঠান শনিবার বিকেলে নগরীর ৬৪/১ কেডিএ এভিনিউ তেতুলতলা মোড়ে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে এবং দোয়ার মধ্য এ ওপেনিং অনুষ্ঠানে সুচনা করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিসিবির পরিচালক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল। ব্রাদার্স ফার্নিচারের পরিচালক শরীফুজ্জামান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন সোনাডাঙ্গা থানা আ’লীগের সভাপতি ছিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাঃ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাঃ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাদার্স ফার্নিচারের ডেপুটি ম্যানেজার রাশেদুল হাসান রুবেল, সহকারি ম্যানেজার আলিম উর রেজাসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।

বি এল কলেজ অ্যালমনাই এসোসিয়েশনের পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রজলাল কলেজ অ্যালমনাই এসোসিয়েশনের ৬ষ্ঠ পুনর্মিলনী ও ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে অ্যালমনাই এসোসিয়েশন ভবন চত্বরে শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বি এল কলেজ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র্যালি শেষে অ্যালমনাই এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত স্মৃর্তিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালমনাই এসোসিয়েশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আজাদুল হক। সূচনা বক্তব্য রাখেন মহাসচিব শেখ রেজানুল হক মানিক। স্মৃর্তিচারণ করেন প্রফেসর মোঃ জাফর ইমাম,প্রফেসর শরীফ আতিকুজ্জামান,রেজওয়ানুল হক,বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মকবুল হোসেন মিন্টু,রোজী রহমান,প্রফেসর আলতাফ হোসেন খান,অধ্যাপক ভার্গব বন্দোপাধ্যয়,ডাঃ আমিরুল খসরু,লুৎফুন নাহার মীরা,আবুল খয়ের উজির,মাহবুবুল বাসার কচি, শেখ মোহাম্মদ আলী,মোঃ মনিরুল ইসলাম,হাবিবা খানম,মোঃ শাহ আলম,অধ্যাপক মোঃ আবুল বাসার,গোপী কিষণ মুন্ধড়া,আব্দুল কাদের পিন্টু,এস এম সাইফুল ইসলাম পিয়াস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান উপস্থপনা করেন অধ্যাপক শংকর কুমার মল্লিক। দ্বিতীয় অধিবেশনে ইঞ্জিনিয়ার আজাদুল হকের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিবেদন উপস্থাপন করেন মহাসচিব শেখ রেজানুল হক মানিক। আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ চিন্ময় প্রসুন বিশ্বাস। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃর্তিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

নড়াইলে সুলতান মেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই
নড়াইল প্রতিনিধি
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে দুই সপ্তাহব্যাপী এস এস সুলতান মেলার অষ্টম দিনে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুরিরডোপ মাঠে শনিবার দুপুরে এ লড়াই অনুষ্ঠিত হয়। নড়াইল, যশোর ও মাগুরা থেকে ৮১টি ষাঁড় এ প্রতিযোগিতায় অংশ নেয়।

জমজমাট ও লড়াই দেখতে ভিড় করেন নড়াইল খুলনা, মাগুরা, গোপালগঞ্জ ও যশোর জেলার কয়েক হাজার মানুষ। দর্শনার্থীরা জানান, তারা সারা বছর অপেক্ষা করে থাকেন কবে সুলতান মেলা হবে আর তারা এই খেলা দেখতে পারবেন।

গত শনিবার নড়াইলের সুলতান মঞ্চে এ মেলা শুরু হয়েছে। মেলায় প্রতিদিনই দুপুরের পর থেকে রাত অবধি থাকছে চিত্র প্রদর্শনী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এ সব অনুষ্ঠান দেখতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মেলাকে ঘিরে গোটা শহরে উৎসবের আমেজ শুরু হয়েছে। মেলায় শিশুদের বিভিন্ন বিনোদনের ব্যবস্থা, গ্রামীণ কুটির শিল্পসহ বিভিন্ন পণ্যের শতাধিক ষ্টল বসেছে। উদ্বোধনের দিন থেকেই মেলা ষ্টলে নারী, শিশু ও পুরুষের ভিড় রয়েছে লক্ষ্যনীয়। আগামী ২০ জানুয়ারি মেলার সমাপনী দিনে ‘সুলতান স্বর্ণ পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রকর এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালে ১০ অক্টোবর তার মৃৃত্যু হয়। সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তার নিজ বাড়িতে নির্মিত হয়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা।

ঘরে মিললো স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় লিজা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা এলাকার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের উত্তরপাড়ার লিটন আলীর মেয়ে লিজা খাতুনের মরদেহ উদ্ধার করেছি। মেয়েটি স্থানীয় ঘোলদাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তিনি আরও বলেন, ছোট ভাইয়ের সঙ্গে মোবাইলে গেম খেলা নিয়ে মনোমালিন্য হয়েছিল লিজার। তার পরিবারের লোকদের সঙ্গে কথা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিমানেই সে আত্মহত্যা করেছে। তারপরও তদন্ত করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য শাহ জামাল বলেন, মাস দুয়েক আগে লিজা খাতুনের মাকে ডিভোর্স দেন তার বাবা। এরপর থেকেই দুই ভাই বোন দাদির কাছে থাকে। তবে প্রকৃত ঘটনা পুলিশের তদন্তের পর জানা যাবে।

 

বেনাপোলে অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ১
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল থেকে অস্ত্রসহ একাধিক মামলার আসামি নূরনবীকে (৩৫) ৭০ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) সকালে বেনাপোল গয়ড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত নূরনবী বেনাপোল গয়ড়া গ্রামের তফেল উদ্দীন আউলিয়ার ছেলে।

পুলিশ জানায়, একাধিক মামলার আসামি মাদকসহ গয়ড়া গ্রামে অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

সাতক্ষীরায় ট্রাকচাপায় যুবক নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে ট্রাকচাপায় আব্দুল্লাহ শেখ নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বাইপাস সড়কের ইটাগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ শেখ তালা উপজেলার মোবারকপুর গ্রামের সিরাজ উদ্দীন শেখের ছেলে। স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুল্লাহ শেখ মোটরসাইকেল নিয়ে বাইপাস সড়কের ইটাগাছা এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ শেখ নিহত হন।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছেন।

 

কনসার্টে মাদককে লালকার্ড দেখিয়ে শপথ নিলেন হাজারো জনতা
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে কানসার্টে মাদককে লালকার্ড দেখিয়ে শপথ নিয়েছেন হাজারো জনতা। শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মাদকবিরোধী কনসার্টে উপস্থিত হাজারো জনতা প্রথমে মাদককে না বলে লালকার্ড প্রদর্শন করেন। পরে তারা মাদকবিরোধী শপথ গ্রহণ করেন।
কনসার্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএম শাহাবুদ্দিন আজম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়ের।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা ডা. সিদ্বেশ্বর মজুমদার, গোবরা ইউপি চেয়ারম্যান চৌধুরী শফিকুল ইসলাম টুটুল, গোপালগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এরপর সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে মাদকবিরোধী কনসার্ট। এই কনসার্টে ভারত ও বাংলাদেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

কনসার্ট যখন জমে ওঠে তখন হাজারো জনতা লালকার্ড হাতে নিয়ে মাদককে না বলেন। এরপর তারা মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। কনসার্ট থেকে তারা মাদকবিরোধী দীপ্ত শপথ মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে বাড়ি ফেরেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়ের বলেন, মাদকবিরোধী কনসার্টে বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এই কনসার্টে ব্যাপক সাড়া পড়েছে। সমাবশে মাদকের কুফল ও ক্ষতিকর দিক দিয়ে আলোচনা করা হয়। মাদক শুধু ব্যক্তিকেই ধ্বংস করে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের ক্ষতি করে। তাই মাদক পরিহার করার জন্য আমরা আহবান জানিয়েছি। কনসার্টের মতো সবাই এমন সাড়া দিলে আমাদের সমাজ থেকে মাদক বিতারিত হতে বাধ্য। সবাই সচেতন হলে তবেই এই সমাজ মাদকমুক্ত হবে।

খানজাহান আলী থানা পুলিশ ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ যুবক আটক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেক পোষ্টে নিয়মিত তল্লাসী চলাকালে ১৩ জানুয়ারী ১১টায় এক যুবক দ্রুত যাওয়ার সময় তাকে সন্দেহ হলে এসআই কামরুল হুদা নাঈম সংগীয় অফিসার ও ফোর্সসহ উক্ত যুবককে আটক করে। তার দেহ তল্লাসী করে পলিথিনে মোড়ানো ২০ পিচ অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত যুবক ফরিদপুর জেলার কোতোয়ালী থানার কাশিমাবাদ কানাইপুর গ্রামের মোঃ সাত্তার শেখ এর পুত্র মোঃ জুয়েল শেখ (৩৩)। এব্যপারে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

চুরি হয়ে যাওয়া ট্রাক চোরসহ উদ্ধার করেছে খানজাহান আলী থানা পুলিশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার শিরোমনি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যশোর-ট-১১-০৩২৮ ট্রাক গত ১১ জানুয়ারী বিকাল ৩ টায় ড্রাইভার মোঃ জাহাঙ্গীর মোড়ল ট্রাকটি রেখে তার বাসায় চলে যায়। পরের দিন এসেও ট্রাকটি সেখানে দেখতে পায়। ১৩ জানুয়ারী সকাল ৮টায় গাড়ীটি যথাস্থানে দেখতে না পেয়ে খানজাহান আলী থানায় একটি অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে ঐদিনই সন্ধা ৬টায় খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান তথ্য প্রযুক্তির মাধ্যমে এসআই দিবস কুমার মৃধা অভিযান পরিচালনা করে খুলনার সদর থানার স্টেশন রোড ট্রাক স্ট্যান্ড হতে চোরাই কৃত ট্রাক সহ ২ চোরকে আটক করে। আটককৃতরা হলো খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা মানিকতলার আনোয়ার হোসেনের পুত্র মোঃ শাওন হাওলাদার (২৬) ও মোহাম্মদ হোসেন এর পুত্র হাফিজুল (২৯)। এব্যপারে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান জানান এই চোর চক্রটি দির্ঘদিন থেকে ট্রাক সহ বিভিন্ন ধরনের গাড়ী সুকৌশলে চুরি করে থাকে। এদের গড ফাদারদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

দিঘলিয়া উপজেলা যুবদলের আহবায়কের পিতার ইন্তেকালে জেলা বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনার দিঘলিয়া উপজেলা যুবদলের আহবায়ক কুদরতে ইলাহি স্পীকারের পিতা মোঃ ইউসুফ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল¬াহর এবং আমরা আল¬াহর কাছেই ফিরে যাবো)। গতকাল শনিবার আসরবাদ নামাজে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়। যুবদল নেতা কুদরতে ইলাহি স্পীকারের পিতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলার বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।

ডুমুরিয়ায় এক শিশু মৃত্যু নিয়ে নানা গুঞ্জন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার খরসংগ গ্রামে ১৪ দিনের শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবা এ মৃত্যু নিয়ে নানামুখি প্রশ্নতোলায় এ অবুধ শিশুটিকে ময়না তদন্তের জন্য খুমেকে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে।
পুলিশ ও স্থানীয় একাধিক সুত্র জানায়, ১৪ দিন আগে বরুনা গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী নামিলা বেগম (২০) এক পুত্র সন্তানের জন্ম দেয়। জন্মের পর থেকে শিশুটি অসুস্থ থাকায় তাকে ডাক্তার দেখিয়ে মেয়েটির মামার বাড়ি খরশংগ গ্রামে থাকে। শনিবার শিশুটির মৃত্যু হয়। এদিকে শিশুটি মারা যাওয়ার পর রাশিদুল তার স্ত্রীর নানা অপকর্মের কথা বলে শিশুটির মৃত্যু নিয়েও নানামুখি কথা বলতে থাকে। খবর পেয়ে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। শিশুটিকে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।