Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

7

 

স্টাফ রিপোর্টার ।।
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন দৌলতপুর মানিকতলা এলাকার মৃত. কাশেম হাওলাদারের ছেলে মো. কালাম হাওলাদার ওরফে কালু (৬১), বটিয়াঘাটা থানার নিকুঞ্জ আবাসিক এলাকার মো. হানিফ ফকিরের ছেলে মো. ওমর আলী (৪২) ও ফরিদপুর জেলা সদরের কাশিমাবাদ কানাইপুরের মো. সাত্তার শেখের ছেলে মো. জুয়েল শেখ (৩৩)।


কেএমপির সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আশরাফ হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।