শ্রম প্রতিমন্ত্রীর সাথে মতবিনিময় অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনার জোড়াগেট সংলগ্ন মহাজের কলোনীতে সোমবার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী, সংরক্ষিত আসনের সাবেক মহিলা কাউন্সিলর মারুফা বেগম, এ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম ইমরান, শেখ আক্তার আলী, শেখ আব্দুল হালিম আহাদ, খোকন, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আবুল কালাম আজাদ।
মুক্ত বাংলা সংস্থার সদস্য লাবু’র ইন্তেকাল : শোক
খবর বিজ্ঞপ্তি
মুক্ত বাংলা সংস্থার সদস্য খন্দকার রেজাউল আমিন এর ভাই খন্দকার জয়নুল আবেদীন লাবু (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। রবিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নগরীর ১৭৩, বাগমারা মেইন রোডের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি মৃত. খন্দকার রুহুল আমিনের ছেলে। মরহুমের নামাজে জানাযা সোমবার আছর বাদ মুসলমান পাড়া দারুল উলুম জামে মসজিদ অনুষ্ঠিত হয়। পরে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন মুক্ত বাংলা সংস্থার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংস্থার সভাপতি ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সহ-সভাপতি এম এম ওয়ারিছুল হক পলাশ, মো. আব্দুল লতিফ সুইট, মো. জাকির হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সহিদ আলী ও আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মো. আলি হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক তালাত মাহমুদ সাগর, দপ্তর সম্পাদক মো. আবুল হাসান, ক্রীড়া সম্পাদক শেখ জাহিদুর রহমান জাহিদ, তথ্য ও প্রচার সম্পাদক এম এ জলিল, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাঈম হাসান হাসিব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক দ্বীন মোহাম্মদ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক এস এম আনোয়ার হোসেন, মহিলা ও সাংষ্কৃতিক সম্পাদিকা বনানী সুলতানা ঝুমু, কার্যনির্বাহী সদস্য শামীম আহমেদ, মোরশেদ আহমেদ রিপন, জিএম মাজারুল ইসলাম ডাবলু, আজিজুর রহমান ও সৈয়দ জামিল উদ্দিন বাপ্পা।
দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহা স্মরণে কালিবাড়ি মন্দিরে প্রার্থনা
বিজ্ঞপ্তি
দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহা স্মরণে প্রার্থনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। তিনি রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন।
সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী। ব্যবস্থাপনায় ছিলেন সুব্রত হালদার তপা ও সুশান্ত বানার্জী। উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী, নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, ভোলানাথ ভট্টচার্য, রতন দেবনাথ, তোতন হালদার, আকাশ ব্যানার্জী, তপন সাহা, স্বপন সরকার, প্রদীপ সাহা, মিঠুন সাহা, স্বপন সাহা, তরুন রায় শিবু, বিকাশ সাহা মদন, পলাশ সাহা, গোপাল কুন্ডু, দিলীপ সাহা, শংকর ঘোষ, অনিক সাহা, কিংকর সাহা, শরৎ মুন্ধাড়া ও মুখেশ রামসহ ভক্তবৃন্দ।
বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপাল উপজেলায় গেল ইউপি নির্বাচনের জের ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুই-পক্ষের মারমারিতে উভয় পক্ষে ১১ জন কমবেশী আহত হয়েছেন। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার (১ জানুয়ারি) রাতে এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।আহতরা হলেন- উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের ইউপি সদস্য গিয়াস উদ্দিন ফকির (৪৫), একই গ্রামের আজাহার শেখ (৫৫), হাসমত শেখ (৫৪), কামরুল শেখ (৩০), রেজাউল শেখ (৩০), রুহুল আমিন (৬৫), শাহাবুদ্দিন (৩০) এবং প্রতিপক্ষের সাতপুকুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য তৈয়ব মাঝির ছেলে আনিস মাঝি (৪৮), ইউনুস মাঝি (৫২) হাসিব মাঝি (৩৫) এবং হুরাইরা মাঝি (১৮)।এদের মধ্যে গুরুতর আহত কামরুল শেখ, আনিস মাঝি, ইউনুস মাঝি ও হাসিবকে খুমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হাসপাতালে চিকিসাধীন আহতরা ও তাদের স্বজনরা জানান, পূর্ব থেকেই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। উভয়পক্ষ ক্ষমতাসিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রবিবার সন্ধা সাড়ে ৭ টার দিকে আড়ুয়াডাঙ্গা গ্রামে আ. হাকিমের ছেলে সাইফুল নামের এক যুবককে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ পায় আনিস মাঝি। এ খবর পেয়ে আনিস মাঝিসহ তার লোকজন সাইফুল কে উদ্ধারে ঠাকুর পুকুর পাড়ে যান। সেখানে গেলে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটছে। আনিস মাঝি অভিযোগ করে বলেন, সাইফুলকে উদ্ধারে গেলে মেম্বার গিয়াস ও তার লোকজন আমাদের উপর হামলা করে। এ সময় তারা লোহার রড, হাতুড়ী ও রামদা দিয়ে আমাদের মারপিট ও কুপিয়ে মারাত্মক জখম করেছে।
এ বিষয়ে ইউপি সদস্য গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, ভূয়া গুজব ছড়িয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করে সন্ত্রাসী আনিস বাহিনী। তারা আমার মাথায় কুপিয়েছে ও কামরুলকে পেটে কুপিয়ে ভূড়ি বের করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, খবর পেয়ে তৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। কয়েকজন আহত হয়েছে। তবে কেউ লিখিতভাবে অভিযোগ পত্র দাখিল করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।
বাগেরহাটে ইয়াবাসহ যুবক আটক
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে তোতা শেখ (২২) নামের একজন ভ্রাম্যমাণ মাদক বিক্রেতাকে ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া তোতা শেখ মোল্লাহাট উপজেলার সরশপুর গ্রামের কেরামত শেখের ছেলে।
মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ সোমবার (২ জানুয়ারি) জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে রবিবার রাতে তোতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় তার নিকট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তোতা শেখ ভ্রাম্যমাণভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে বলে গোপন খবর পেয়ে উপজেলার কোদালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে।
বাগেরহাটে ৩৪ জন জমি মালিককে ক্ষতিপূরণের চেক প্রদান
স্টাফ রিপোটার,বাগেরহাট
বর্তমান সরকারের উন্নয়নমূলক মেগা প্রকল্পের জমি অধিগ্রহণে অর্থ-লুটপাট নিয়ে আলোচিত বাগেরহাট জেলা প্রশাসন এবার ৩৪ জন জমি মালিককে আনুষ্ঠানিকভাবে ক্ষতি পূরনের চেক প্রদান করেছে।১১টি উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ৩৪ জন মালিককে সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টায় ক্ষতিপূরণের মোট ৪ কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৫৫১ টাকার চেক দেয়া হয়েছে।বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জমি মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শাহিনুজ্জামান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাফিজ আল আসাদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রাশেদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাফিজ আল আসাদ বলেন, শরণখোলা উপজেলার ৩৫/১ পোল্ডার এ উপকূলীয় বেড়িবাঁধ, রামপালের খানজাহান আলী বিমানবন্দর, খুলনা-মোংলা রেল লাইন, মোংলা বন্দরের ড্রেজিং প্রকল্প, পাওয়ার গ্রীড প্রকল্প, সমাজসেবা কার্যালয় নির্মান প্রকল্পসহ ১১টি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হন ৩৪ মালিক। তাদের হাতে ৪ কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৫৫১ টাকার চেক দেয়া হয়েছে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কোনো প্রকার হয়রানী ছাড়াই জমি অধিগ্রহনের চেক পেয়েছেন ক্ষতিগ্রস্তরা।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, উন্নয়ন প্রকল্পের জন্য জনগণের পৈত্তিক ভিটাবাড়ির জমি সরকারকে দিয়েছে। আমরা কোনো প্রকার হয়রানি ছাড়াই তাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছি। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেয়ার জন্য যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে এ সব প্রকল্পে জমি অধিগ্রহণে চরম অনিয়ম দুর্নীতিতে বাগেরহাট জেলা প্রশাসন আলোচিত হয়। যা মিডিয়ার প্রচার পায় এবং দুর্নীতি দমনে একটি মামলা হলেও অসংখ্য ক্ষতিগ্রস্তরা জমি দিয়েও অধিগ্রহণের অর্থ পায়নি। যা বিভিন্ন দফতরের অভিযোগ আকারে রয়েছে বলে একাধিক ক্ষতিগ্রস্ত জমি মালিক জানান।
অরুন সাহার মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাব ও পূর্বাঞ্চল পরিবারের শোক
বাগেরহাট প্রতিনিধি
দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহার আকস্মিক মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা ও সাধারন সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকীসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ। এছাড়া অনুরুপ শোক জানিয়েছেন দৈনিক পূর্বাঞ্চল পরিবার বাগেরহাটের ব্যুরো প্রধান মোঃ দেলোয়ার হোসেন, মোংলা প্রতিনিধি আঃ মোতালেব, শরনখোলা প্রতিনিধি বাবুল দাস, ভ্রাম্যমান প্রতিনিধি মিজানুর রহমান, মোড়েলগঞ্জ প্রতিনিধি নজরুল শরীফ, কচুয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম বুলু, রামপাল প্রতিনিধি বজলুর রহমান, ফয়লাহাট প্রতিনিধি হাওলাদার আঃ হাদি, কাটাখালী প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন, ফকিরহাট প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, চিতলমারী প্রতিনিধি শফিকুল ইসলাম, মোল্লাহাট প্রতিনিধি তাজউদ্দিন আহম্মেদ, খাসেরহাট প্রতিনিধি প্রদীপ মন্ডল, দৈবজ্ঞহাটী প্রতিনিধি মোঃ মিজানুর রহমান প্রমুখ।
রবিবার অরুন সাহা খুলনার ভাড়া বাসায় অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নেওয়া হয়। সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ,তিন ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বাগেরহাটে চেম্বার সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটনের রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ জানুয়ারী) বাদ আসর শহরের শালতলাস্থ চেম্বার ভবনে এটি অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সরদার ওমর ফারুক, পরিচালক সরদার আবু সাঈদ, বাগেরহাট কাচাবাজার ব্যবসায়িক সমিতির সভাপতি ও চেম্বার সদস্য সরদার ফখরুল আলম সাহেব, পরিচালক পারভেজ তরফদার, হাওলাদার আলী আজম, সংকর সেন, মনিরুল ইসলাম, শীব কুমার দাস, কাউন্সিলর আসমা আজাদ. তানিয়া খাতুন প্রমুখ।
শেখ লিয়াকত হোসেন লিটন কিডনি জনিত সমস্যা নিয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দোয়া পরিচালনা করেন বাগেরহাট শালতলা মসজিদের ইমাম মুফতি মওলানা আব্দুর রশিদ।
৫০ শয্যা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
৫০ শয্যা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব-নির্মিত ভবণ উদ্বোধণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নতুন এ ভবন উদ্বোধন করেন । পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়ান রুস্তোমের সভাপতিত্বে এক মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানাজ হোসেন জোয়াদ্দার, সহ-সভাপতি নাজিবুর রহমান নাজু, সরদার আবু সাঈদ, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, মোল্লা সোহেল রানা, খান হাফিজুর রহমান, খান রবিউল ইসলাম আন্টু, মাহমুদ খান, আমজাদ ফকির, নাজমুল হোসেন বকুল, গাজী আব্দুল গফ্ফার, খান আবুল বাসার, হাফিজুর রহমান প্রমুখ।
শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কৃমি নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কৃমি নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। এ গুরুত্ব বিবেচনায় জাতীয়ভাবে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হয়। আগামী ৭ থেকে ১২ জানুয়ারি দেশব্যাপী একযোগে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হবে উল্লেখ করে তিনি বলেন, কৃমি শিশুদের পুষ্টিহীনতাসহ নানা রোগের সৃষ্টি করে। সে জন্য মহানগরীর একটি শিশুও যেন সরকারের জনকল্যাণমূলক এ কর্মসূচি থেকে বাদ না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
সিটি মেয়র সোমবার বেলা ১১ টায় নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবন অডিটরিয়ামে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালন উপলক্ষে আয়োজিত এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্নের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
আগামী ৭ থেকে ১২ জানুয়ারী খুলনা মহানগরীর ৫ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে এবং মহানগরীতে ৫শ ৮৫টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও এতিমখানার ১ লাখ ৪৮ হাজার ১’শ ৮৪ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, সহকারি স্বাস্থ্য পরিচালক ডা. অপর্ণা বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-খুলনার কর্মকর্তা ডা. মোঃ আরিফুর রহমান, ইউনিসেফ-এর সুরক্ষা কর্মকর্তা শারমীন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম ও সদর থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ নুরুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।
গিলাতলা – শিরোমনি বিল ডাকাতিয়ায় বোরো ধান রোপনে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গিলাতলা ,শিরোমনি বিলডাকাতিয়ায় বোরো ধান রোপনে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা। প্রচন্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে মাঠে কাজ করেযাচ্ছে তারা। এ বছর ফুলতলা উপজেলায় ৪ হাজার ২ শ’ ৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ এর লক্ষমাত্রা রয়েছে বলে কৃষি অফিস জানিয়েছেন উপজেলা কৃষি অফিস ৩ হাজার জন কৃষকে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার কীটনাশক সহায়তা ও সুবিধা দিয়েছেন।তার মধ্যে ১৯ শ’কৃষক কে এসিআই, এস ,এল , এইচ ,এইচ হাব্রিডের এবং ১ হাজার কৃষককে উফসি ভিবিন্ন জাতের বীজ দেওয়া হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নে বোরো রোপনের কাজ পুরোদমে এগিয়ে চলছে। এ ধান ব্রি-৬৭ ও ব্রি-৮৪,৭৪,৯২,বঙ্গবন্ধু ১০০ ও হাইব্রিড জাতের ধান রোপন করছে কৃষকেরা। এদিকেনানা সমস্যার মধ্যেও বোরো চারা রোপনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন কৃষকেরা। অগভীর নলকুপের মাধ্যমে সেচ দিয়ে বোরো রোপন করছে কৃষক। সরজমিনে দেখা যায়, এ এলাকার কৃষক এখন বোরো ধান রোপন নিয়ে সবাই ব্যস্ত সময় পার করছে।উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের শিরোমনি বিল ডাকাতিয়া,দামোদার ইউনিয়নের বরনপাড়া , জামিরা ইউনিয়নের ছাতিয়ানি, এবং ফুলতলা সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বোরোর আবাদ করা হয়। তবে ধানের দাম বাড়ার কারনে কৃষকরা ধানের আবাদ বাড়িয়ে দিয়েছেন। উপজেলার শিরোমনি এলাকার কৃষক আয়বালি শেখ জানান,ধান চাষ এখন খুব লাভজনক তাই গতবছরের চেয়ে এবার আরো বেশি জমিতে চাষাবাদ বাড়িয়েছি । উপজেলার বরনপাড়া এলাকার কৃষক সরদার আঃ রশিদ জানান, গত বোরো মৌসুমে বাজারমূল্য ভালো পাওয়ায় চলতি বোরো মৌসুমে আবাদ করতে তারা বেশি আগ্রহী।ফুলতলা উপজেলা সহকারি কৃষি অফিসার এস ,কে মনজুর আলম জানান, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বোরো মৌসুমে এ ফুলতলা উপজেলায় ৪ হাজার ২ শ’ ৫০হেক্টর জমিতে বোরো ধান আবাদ এর লক্ষমাত্রা রয়েছে।উপজেলা কৃষি অফিস ৩ হাজার কৃষককে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার কীটনাশক সহায়তা ও সুবিধা দিয়েছে।
সাংবাদিক অরুন সাহা’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার
খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহা’র প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। সাংবাদিক ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত খুলনা প্রেসক্লাব চত্বরে তাঁর মরদেহ রাখা হয়। খুলনা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক অরুন সাহার মরদেহে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি আহমদ আলী খান, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, সিনিয়র সহ-সভপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সুনীল কুমার দাস এবং এ এইচ এম শামিমুজ্জামান, নির্বাহী সদস্য মো: তরিকুল ইসলাম, সোহরাব হোসেন, শেখ মাহমুদ হাসান সোহেল ও মোঃ আব্দুল হালিমসহ অন্যান্য স্থায়ী ও অস্থায়ী সদস্যবৃন্দ।
খুলনা প্রেসক্লাব চত্বরে তাঁর মরদেহে ফুল দিয়ে একে একে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। যে সব সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় দৈনিক পূর্বাঞ্চল ও ট্রিবিউন পরিবার, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি, স্বজন সাংবাদিক ফোরাম, খুলনা মহানগর আওয়ামী লীগ, খুলনা মহানগর যুবলীগ, খুলনা জেলা কৃষক লীগ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা জেলা শাখা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখা, শ্রীমদ্ভগবদগীতা সংঘ, রূপান্তর, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকক্টিশনার্স এসোসিয়েশন খুলনা জেলা শাখা, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন খুলনা জেলা শাখা, রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটি, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ, আর্য ধর্মসভা মন্দির কমিটি, ফুলতলা প্রেসক্লাব, রূপসা উপজেলা প্রেসক্লাব, মনিরামপুর প্রেসক্লাব।
এরপর সাংবাদিক ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত সাংবাদিক অরুন সাহার মরদেহ ধর্মসভা মন্দির হয়ে রূপসা মহাশ্মশানে নিয়ে তাঁর শেষকৃত অনুষ্ঠিত হয়।
রূপসা অচিনতলা মাদ্রাসায় এমপি সালাম মুর্শেদী’র শীতবস্ত্র বিতরণ
রূপসা প্রতিনিধি
রূপসায় বাগমারা অচিনতলা মাদ্রাসায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর ব্যক্তিগত তহবিল হতে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এমপি সালাম মূর্শেদী প্রধান অতিথি হিসাবে গত ২ জানুয়ারি সকালে এ শীতবস্ত্র বিতরণ করেন। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি খলিল মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ.ম আব্দুস সালাম,মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল। আওয়ামী লীগ নেতা প্রভাষক মোঃ অহিদুজ্জামান ও সাংবাদিক মোঃ বেনজীর হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন- আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্যা। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ফেরদৌস সরদার, সৈয়দ মোরশেদুল আলম বাবু, ইমদাদুল ইসলাম,এসএম হাবিব,চঞ্চল কুমার মিত্র, আক্তার ফারুক,আব্দুল গফুর খান, মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,মোল্লা ওহিদুজ্জামান মিজান,সেলিম মোল্লা,মোঃ ফরিদ শেখ,মোঃ হারুন মোল্লা, মোঃ আব্দুল সাত্তার শেখ, আব্দুল মান্নান শেখ, মোঃ তানসেন সেখ, অচিনতলা মাদ্রাসার সহকারি সুপার মাওলানা নিয়ামত হোসেন, আলহাজ্ব মোঃ শাহাজান শেখ মাওলানা মিজানুর রহমান মোঃ সাইফুল ইসলাম,রাজীব দাস টাল্টু,আসাদ শেখ,আঃ মান্নান শেখ,রুহুল আমিন রবি,রাজীব দাস,মাসুম সরদার, ফরিদ শেখ,আজমল ফকির,মোঃ মামুন শেখ, ওলিয়ার রহমান,বাদশা মিয়া,কামরুজ্জামান সোহেল,সুব্রত বাকচী,সরদার জসীম উদ্দীন,শফিকুর রহমান ইমন, মোস্তাফিজুর রহমান হেলাল,আবুল কালাম আজাদ,তারেক আজিজ,রবিউল ইসলাম,খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম শাওন,আঃ করিম শেখ,আশিক ইকবাল,ওয়াসকুরুনী বাবু,জিয়া উদ্দীন শেখ, জ্যাকি ইসলাম সজল,হুমায়ুন মোড়ল,আবদুল্লাহ আল মামুন, মঈনউদ্দীন শেখ,হামিদ খান ভাসানী, শেখ সজীব, সাফিরুল ইসলাম হিমেল,আরিফুল ইসলাম কাজল, রিয়াজ শেখ,নাজমুল হুদা অঞ্জন, শোভন বর্দ্ধন, ইউসুফ শেখ,আজিজুল শেখ,মাহফুজ,রাহাত,সাইফুল ইসলাম, সরদার নুর ইসলাম,মোঃ কামাল হোসেন লাভু,আরিফ তালুকদার, এইচএম শিমুল,আরিফ তালুকদার প্রমূখ।এরপূর্বে এমপি সালাম মূর্শেদী নিজস্ব অর্থায়নে তিলকের এজি চার্চ প্রাঙ্গনে খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলছে দুর্বার গতিতে: সালাম মূর্শেদী
রূপসা প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলছে দুর্বার গতিতে। বাংলাদেশকে একসময় বিশ্বের অনেক দেশ চিনতো না আজ সেই বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বে আলেচনার ঝড় উঠেছে। সমাজের তৃনমূল পর্যায়ের উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে নিরলস ভাবে কাজ করতে হবে। তিনি বলেন বিএনপি সহ ঐক্যজোট দেশের উন্নয়ন ব্যহত করতে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম নষ্ট করতে অপচেষ্টায় লিপ্ত আছে। দেশের উন্নয়ন দেখে বিএনপি আবারও পরাজয়ের ভয়ে দেশের মানুষকে মিথ্যা এবং অপরাজনীতির দিকে ধাবিত করছে। তিনি বিএনপিকে এ হেন কর্মকাণ্ড থেকে সরে গিয়ে গরীব ও অসহায় মানুষের জন্য রাজনীতি করার আহবান জানান। তিনি গতকাল ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান,জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আঃ সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল। রূপসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম,প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান,আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, মোর্শেদুল আলম বাবু,ইমদাদুল ইসলাম,মোতালেব হোসেন,এসএম হাবিব,টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ,ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামীলীগ নেতা বিনয় কৃষ্ণ হালদার,মোঃ ফরিদ শেখ,আজমল ফকির,রূপসা প্রেস ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান,রূপসা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ প্রমূখ। এরপর এমপি সালাম মূর্শেদী নিজস্ব অর্থায়নে ক্রয় করা শীতবস্ত্র মুক্তিযোদ্ধা এবং দলিত সম্প্রদায়ের মাঝে বিতরণ করেন।
রামনগর গ্রামের পানি নিষ্কাশনের ড্রেনে ও ৬ টি কালভার্ট দীর্ঘদিন বন্ধ থাকায় এলাকাবাসীর দুর্ভোগ
রূপসা প্রতিনিধি ঃ
পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে সে এলাকার সৌন্দর্য্য বর্ধন, পরিবেশ কলূষমুক্ত হয় না।রাস্তায় পানি জমে থাকলে রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।সে রকমই পরিবেশ রূপসা রামনগর গ্রামে বিরাজমান।রামনগর গ্রামের মূল ৫ টি ড্রেন দিয়ে এলাকাবাসীর ব্যবহৃত পানি নিস্কাশিত হতো।আঠারোবেকি নদীর পাশে আহমদীয়া জামে মসজিদ সংলগ্ন ড্রেন দ্বারা, চেয়ারম্যান গলি (ফরেস্ট মাঠ) বরাবর,মুজিবর মোড় হয়ে নতুন বাজার খেয়াঘাট বরাবর ড্রেন,সাইদ খানের বাড়ী সম্মুখ বরাবর চৌধুরীর ডকইয়ার্ড সংলগ্ন ড্রেন এবং রেল স্টেশন সংলগ্ন বটতলার পশ্চিমের কালভার্টের নীচ দিয়ে প্রবাহিত হয়ে এলাকার পানিসহ নোংরা পরিবেশ দূরীভূত হতো।কিন্তু বিগত ৮/১০ বছর ধরে খালি জায়গাগুলি বসতবাড়ীতে পরিণত হয়। ড্রেনেজ ব্যবস্থা না করে অপরিকল্পিতভাবে ঘরবাড়ি তৈরি হওয়ায় পানি নিষ্কাশনের ৫ টির ৩ টা বন্ধ হয়ে যায়। ফলে এলাকার অনেক ড্রেনে ময়লা-আর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে।হালকা বৃষ্টি, জোয়ারের পানিতে যখন প্লাবিত হয়ে যায় তখন ময়লা আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তার উপর উঠে আসে,রাস্তা পানিতে ডুবে যায়। রাস্তায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এবং বিভিন্ন রকম রোগ জীবানু দ্বারা চুলাকানি,এলার্জি,চর্মরোগ,দাদ,একজিমা,ডায়রিয়া,বমি তে আক্রান্ত হয়ে থাকে।
রেলস্টেশন সংলগ্ন বটতলার পশ্চিম দিকের কালভার্টের নীচ দিয়ে, সাইদ খানের বাড়ীর সম্মুখ বরাবর চৌধুরীর ডকইয়ার্ড সংলগ্ন ড্রেন ও চেয়ারম্যান গলি (ফরেস্ট মাঠ)সংলগ্ন ড্রেন দিয়ে বিগত ৮/১০ বছর যাবত পানি চলাচল ক্রমান্বয়ে বন্ধ হয়ে যায়। গ্রামে বসবাসকারী প্রায় ৯/১০ হাজার মানুষের ব্যবহৃত পানি, বৃষ্টির পানি অন্যান্য উচ্ছিষ্ট বর্জ্য নিঃস্কাশনে ব্যাপক অসুবিধা সৃষ্টি হয়।চেয়ারম্যান গলি পথের মুখের আশপাশ থেকে, খোকন মোল্লার বাড়ীর সামনের আশপাশ থেকে,আক্রাম হাজীর বাড়ীর আশপাশের সমগ্র , মোল্লা বাড়ীর পিছনের দিক থেকে ঘটি পাড়ার সমগ্র এলাকা ও মুজিবর মোড়ের আশপাশের সকল পানি নতুন বাজার সংলগ্ন ঐ একটি ড্রেন দিয়ে নিষ্কাশিত হয়।ফলে সমগ্র গ্রামের এতো পরিমান আবর্জনা, ময়লা,পানি একটি মাত্র ড্রেন দিয়ে যাওয়ায় বড় একটি চাপ বিরাজ করছে।ফলে জোয়ারের সময় ড্রেন পানিতে টইটম্বুর থাকে ও সেসময় বৃষ্টি হলে সমগ্র এলাকা পানিতে ডুবে যায়।নিচু বড়ীঘর পানিতে ডুবে যায়।ভাটার সময় কিছু পানি নেমে যায় ও কিছু পরিমাণ পানি রাস্তায় জলাবদ্ধ থাকে।নুরু সাহেবের বাড়ীর সামনের ড্রেন বরাবর হুজুরের বাড়ীর সামনের ড্রেন বন্ধ থাকায় সমগ্র ময়লা,নোংরা পানি রাস্তা উপচে চলে আসে।
অথচ গ্রামের প্রধান সড়কের নিচ দিয়ে ৭টি কালভার্ট থাকলেও ১টা বাদে বাকি ৬টা কালভার্ট রাস্তার দুপাশে ড্রেনের ব্যবস্থা না থাকায় সেগুলি বন্ধ হয়েগেছে।এলাকা ঘুরে দেখলে চোখে পড়বে অনেকের বাড়ীর সামনে ড্রেন নাই।আর যদিও থাকে পলিথিন, প্লাস্টিকের বোতল ও বর্জ্য পদার্থে ড্রেনের নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে আছে।যখন বৃষ্টি বা বন্যার পানিতে গ্রামটি প্লাবিত হয় তখন রাস্তা ডুবে যায় এবং নিষ্কাশনের বাধায় রাস্তা ভগ্নাংশে রূপান্তরিত হয়।রাস্তার পূর্ব পাশের ড্রেনের পানি উপচে রাস্তার উপর দিয়ে পূর্ব পাশের ড্রেনে আসতে থাকে।
গ্রামের পানি ও বর্জ্য নিষ্কাশনের এমন বেহালদশা থেকে রক্ষা করতে এলাকার সচেতনমহল জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ পূর্বক রামনগর গ্রামের প্রধান সড়কের সকল কালভার্ট উন্মুক্তকরণ ও পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়া সকল ড্রেন সংস্করণ করে নিষ্কাশন ব্যবস্থাকে অধিক কার্যকরী করে ভুক্তভোগী এলাকাবাসীর সমস্যার সমাধান চায়।
ফকিরহাট থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে মো. ইয়াছিন গাজী (২৬) নামের একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করা হয়েছে। আটককৃত আসামি পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের মো. ইসলাম গাজীর ছেলে। পুলিশ জানায়, সোমবার (২রা জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে থানা পুলিশের উপ-পুলিশ পরির্দক (এসআই) কার্তিক চন্দ্র পাল ও উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হারুনার রশিদসহ পুলিশের একটি দল শ্যামবাগাত এলাকায় অভিযান চালিয়ে মো. ইয়াছিন গাজীকে আটক করে। সে একটি পারিবারিক জারী মামলার তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল বলে পুলিশ জানায়। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান তিনমাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. ইয়াছিন গাজী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফকিরহাটে চেয়ারম্যানের হস্তক্ষেপে দখলকৃত জমি উদ্ধার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগে স্থানীয় প্রভাবশালী একটি মহল কর্তৃক জোরপূর্বক ভিপি সম্পত্তিসহ ব্যক্তি মালিকানা জমি জবর দখলের অভিযোগ উঠেছে। অবশেষে সেই জমি নলধা-মৌভোগ ইউয়িন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি’র হস্তক্ষেপে তা উদ্ধার করা হয়েছে।
জমির ভোগদখলকারী ও স্থানীয়রা জানান, ওই জমি গত ২৮শে ডিসেম্বর-২০২২ সকালে মৌভোগ গ্রামের শেখ আ.কুদ্দুস (বড়মিয়া) নেতৃত্বে তার লোকজন নিয়ে বাঁশ-খুটি দিয়ে জমিটি ঘিরে দখল করে। এছাড়া জমির ভেতর শহস্রাধিক গলাগাছ কর্তন করে। এসময় বাঁধা দিতে আসলে ওই জমির প্রকৃত দখলকারিদের নানা হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগিরা বলেন, মৌভোগ মৌজার একই স্থানে পাশাপাশি ৪৪শতক ভিপি সম্পত্তি ও ব্যক্তিমালিকানা ১একর ৩৮শতক জমি রয়েছে। যাহা দীর্ঘদিন ধরে প্রতিভা রানী ঘোষের নাতী বিশ্ব ঘোষ ও শিব ঘোষ গংরা ভোগ দখলে রয়েছেন। তাছাড়া দীর্ঘদিন ধরে ওই ভিপি সম্পত্তি ও ব্যাক্তিমালিকানা জমি দখলের জন্য শেখ আ. কুদ্দুস গংরা নানা ভাবে পায়তারা করে আসছিল। তিনি নিজের জমি দাবী করে ক্ষমতার দাপটে সেই জমি লোকজন নিয়ে দখল করে নেয়। যা পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে সেই জমি উদ্ধার করা হয়েছে।
এব্যপারে নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি’র সাথে আলাপ করা হলে তিনি বলেন, যেখানকার জমি দখলমুক্ত করা হয়েছে। সেখানে ভিপি সম্পত্তিসহ ব্যক্তিমালিকানা জমি রয়েছে। যা বিশ্ব ঘোষ ও শিব ঘোষগংদের ভোগ দখলে ছিল। তাদের কাছে কাগজপত্র আছে। সেখানে শেখ আ. কুদ্দুস বড়মিয়া নামে স্থানীয় প্রভাবশালী একব্যক্তি জোর পূর্বক জায়গা দখল করে নেয়। আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে প্রকৃত জমির মালিকদেরকে সেই জমি উদ্ধার করে দিয়েছি। ##
ডুমুরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা,নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রীণা মজুমদার, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, নাজিবুর রহমান নাজু প্রমূখ। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠানে ৫১ জনকে ১৪ লাখ ৩৯ হাজার ৬ শত এবং ৪জন দগ্ধ ও প্রতিবন্ধীকে ১ লাখ টাকা বিতরণ করা হয়।
ডুমুরিয়ায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত ভবন উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ৫০ শয্যা বিশিষ্ট স্বা¯’্য কমপ্লেক্সের নব নির্মিত ৩তলা ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা। এ সময় উপ¯ি’ত স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ সুফিয়ান রুস্তম, প্রেসক্লাব সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সম্পাদক শেখ মাহাতাব হোসেন, শিশু বিশেষজ্ঞ ডাঃ শারাফাত হোসেন, গাইনি বিশেষজ্ঞ নাইয়ার ইসলাম বিন্দু, বিশেষজ্ঞ সার্জন ডাঃ আসাদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাঈম হোসেন। উল্লেখ্য প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ৬তলা ফাউন্ডেশনে ৩তলা ভবনে থাকবে ৪টি ওয়ার্ড, ৪টি কেবিন, অপারেশন থিয়েটার সহ একই ভবনে অফিসের সকল কর্মকর্তাদের কক্ষ।
মহেশপুরে সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজ সেবায়’প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহেশপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা,যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তি মন্ডল,মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,নেপা ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা, ইউপি ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার অবনিশ কর্মকার,উপজেলা সহকারী প্রোগ্রামার অহিদুল ইসলাম,ইউপি সদস্য মশিয়ার রহমান প্রমুখ।
খুলনা জেলায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময়সীমা বৃদ্ধি
তথ্য বিবরণী
খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, প্রতিষ্ঠান, ডিলার, এবং মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংদের লাইসেন্স ২০২৩ সালের জন্য বার্ষিক নবায়নের সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
খুলনার জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কয়রায় মোটর সাইকেল চোর আটক
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রা সদরের আশা এনজিওর অফিস থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে পালালোর সময় আইনুল হক শেখ (২৭) নামের এক মোটর সাইকেল চোর চক্রের সক্রীয় সদস্যকে আটক করেছে কয়রা থানা পুলিশ। আটক মোটরসাইকেল চোর আইনুল হক বটিয়াঘাটা উপজেলার রামভদ্রপুর গ্রামের আলমগীর শেখের পুত্র। গত রবিবার সন্ধা ৭ টার দিকে তাকে আটক করা হয়। কয়রা উপজেলার আশা ব্রাঞ্চের ম্যানেজার শংকর কুমার বিশ্বাস বলেন, রবিবর দুপুর ১২ টার দিকে তিনি তার অফিসের পাশে ডিসকভার ১০০ সিসি মডেলের মোটর সাইকেলটি রেখে অফিসে যান। সেখান থেকে ৫ মিনিট পর মোটর সাইকেলের পাশে এসে দেখেন তার মোটর সাইকেলটি সেখানে নেই। তাৎক্ষনিক তিনি বিষয়টি কয়রা থানা পুলিশকে জানায়। পরে থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়রা সেতুর টোলঘর এলাকা থেকে মোটর সাইকেল সহ তাকে আটক করে। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা ( বিপিএম) বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাংবাদিক অরুন সাহার মৃত্যুতে রূপসা প্রেসক্লাবের শোক
রূপসা প্রতিনিধি ঃ
দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক, খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য অরুন সাহা (৬০) পরলোকগমন করেছেন। আজ রবিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কণ্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা, প্রেসক্লাবের সাংবাদিকেরা বিবৃতি প্রদান করেন।বিবৃতি করেন এস এম মাহবুবুর রহমান, খান মিজানুর রহমান, গোপাল সেন, তরুণ চক্রবর্তী বিষ্ণু, ভোলানাথ রায়, তরিকুল ইসলাম ডালিম, আল মাহমুদ প্রিন্স, কোষাধ্যক্ষ এমডি অলিদ, খান আব্দুল জব্বার শিবলী, হামিদুল হক, হোসাইন আহমেদ, তৌহিদুল ইসলাম কচি, এম এ আজিম, তরিকুল ইসলাম, আব্দুল কাদের, আখতার হোসেন, চিত্ত রঞ্জন সেন, আবু হারুনার রশিদ, গোলাম মোস্তফা, আশিকুর রহমান বাবু, বেনজীর হোসেন, মুস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক, আব্দুল কাইয়ুম খান, নাঈমুজ্জামান শরীফ, বিএম শহিদুল ইসলাম, রেজাউল ইসলাম তুরান ও হাসানুজ্জামান মনি।
দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহার
মৃত্যুতে খুবি উপাচার্যের গভীর শোক
দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক, সিনিয়র সাংবাদিক অরুন সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক শোক বার্তায় তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান শোক প্রকাশ করেছেন।
খুবির জনসংযোগ বিভাগের প্রথম পরিচালক হলেন আতিয়ার রহমান
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের প্রথম পরিচালক নিযুক্ত হয়েছেন একই বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান। জাতীয় বেতন স্কেলের ৩য় গ্রেডের পরিচালকের এ পদে তিনি সরাসরি নিয়োগলাভ করে ১ জানুয়ারি যোগদান করেন। ১৯৯৬ সালে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পদে যোগদান করে ২০০৫ সালে সহকারী রেজিস্ট্রার এবং ২০০৭ সালে উপ-পরিচালক পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত হন। ২০১৪ সাল থেকে তিনি জনসংযোগ ও প্রকাশনা বিভাগে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জনসংযোগ বিভাগ ছাড়াও তিনি রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল ও প্রশাসন শাখারও দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ে প্রায় একটানা ২৫ বছর তিনি জনসংযোগ বিভাগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের ৬টি সমাবর্তনে তিনি প্রকাশনাসহ অন্যান্য বিভিন্ন প্রকাশনা কমিটিতে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের এ পর্যন্ত সকল উপাচার্যের সান্নিধ্যে তিনি কাজ করার সুযোগ লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ে চাকরিতে প্রবেশের আগে তিনি প্রায় এক দশক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করেন। ১৯৬৬ সালে ৭ই মার্চ খুলনার ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. ফজলুর রহমান ও মাতার নাম জোবেদা বেগম।
পেশাগত দিকের বাইরে তিনি প্রাজ্ঞসর চিন্তক হিসেবে পদ্মা-যমুনা ত্রিমুখী সেতু ও করিডোর এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত নকশার সচিত্র ধারণা দিলে তা ব্যাপকভাবে প্রশংসিত হয়। ভারতসহ দেশের ৫টি ইউটিউব চ্যানেল তাঁর সেই সচিত্র-নকশা প্রতিবেদন আকারে প্রচার করে, যার ভিউয়ার প্রায় ২০ লাখ। খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামটির নকশা প্রণয়নসহ ধারণাদান ও বিবরণে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। খুলনার গল্লামারী থেকে জিরোপয়েন্ট নির্মাণাধীন চারলেন দৃষ্টিনন্দন মহাসড়ক তৈরি ও সম্প্রসারণের তিনি মূল পরিচিন্তক, প্রস্তাবক ও সচিত্র প্রথম নকশা তৈরিকারী। জাতীয় ও স্থানীয় দৈনিকের উপ-সম্পাদকীয় কলামে বিভিন্ন বিষয়ের ওপর তাঁর ৩০টির বেশি লেখা প্রকাশিত হয়েছে। তাঁর কর্মজীবন শুরু হয় সাংবাদিকতার মাধ্যমে। তিনি আঞ্চলিক দৈনিক পূর্বাঞ্চলের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা ছাড়াও দৈনিক প্রবাহ, দৈনিক জনবার্তা ও জনভেরী পত্রিকায় সাংবাদিকতা করেন। সে সময়ে তিনি তরুণ সাংবাদিক হিসেবে রোটারি এবং জনভেরী পুস্কার লাভ করেন। ১৯৮৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত তিনি দৈনিক পূর্বাঞ্চলের খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন সংক্রান্ত পত্রিকার প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। তাঁর মতে জনসংযোগ পেশা হলো চ্যালেঞ্জিং, চার্মিং এন্ড লার্নিং।
দাকোপে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
গত ১ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ নতুন বছরের প্রথম দিন সারা দেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বই বিতরণ উৎসব। এরই অংশ হিসেবে খুলনা জেলার দাকোপ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এবং উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী জ্যোতি বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার, চালনা পৌরসভার কাউন্সিলর হাসিনা বেগমসহ কোমলমতি শিক্ষার্থীগণ ও অভিভাবকবৃন্দ প্রমুখ।
খুলনার দাকোপের বাজুয়ায় নৌকা চলছে গাড়িতে অস্তিত্ব সংকটে উপজেলার সকল নদী
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়ায় নৌকা চলছে গাড়িতে অস্তিত্ব সংকটে উপজেলার সকল নদী। বাজুয়া এলাকায় নৌকা গাড়িতে চলতে প্রায় সময় দেখা যায় আগে মানুষ চলতো নৌকায় এখন নৌকা চলে গাড়িতে। কথা শুনে অবাক হওয়ার কিছুই নাই বলে অভিমত ব্যক্ত করেন বাজুয়া এলাকার প্রবীন বৃদ্ধ পুলিনী হালদার তিনি বলেন কালে কালে আর কি দেখবো আগে বাজুয়ার মানুষের চলাচলের একমাত্র যানবাহন ছিলো নৌকা আর আজ সেই নৌকা চলছে গাড়িতে। আধুনিকতার ছোঁয়ায় সব যেন উল্টো হয়ে যাচ্ছে। এলাকা ঘুরে দেখা যায় দখল, কচুড়ি পানা ও দূষণে স্বাভাবিক গতি হারিয়ে মরা খালে পরিণত হয়েছে উপজেলার প্রায় সব নদী। বাজুয়ার চুনকুড়ি-কচা নদী দীর্ঘদিন ধরেই নদীটির গলায় ফাঁস দেওয়ার আয়োজন চললেও রক্ষায় এগিয়ে আসেনি কেউ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্প পাস হলেই নদীটি উদ্ধার ও সংস্কার করা হবে। জানা যায়, দাকোপ উপজেলার বাজুয়া স্লুইচ গেট দিয়ে কচা, চুনকুড়ি সংলগ্ন এলাকা হয়ে পোদ্দার গঞ্জ গেট দিয়ে প্রবাহিত হয়েছে নদীটি। সেখান থেকে নদীটি পশুর নদীতে গিয়ে মিশেছে। নদীটি এখন কচুড়ি পানাতে ভরে গেছে। এক সময় এই নদী দিয়ে নৌকা চালিয়ে শত শত মানুষ জীবন-জীবিকা নির্বাহ করতো। এখন আর নৌকা চালানোর কোন উপায় নেই। একদিকে দখলদারদের দখলের দাপটে নদীর দুইকুল দখল করে পুকুর, বাড়ি, ঘর করে নিজেদের দখলে রেখে নদীর আয়তন কমিয়ে ফেলেছে অন্য দিকে কচুড়িপানায় নদী ব্যবহারের উপায় নাই। এক সময় এই নদীতে নৌকা চালাতো কচা গ্রামের সুব্রত তিনি বলেন এখন আর নদী দিয়ে নৌকা চালানোর উপায় নাই। নদীটি সংস্কারের অভাবে মৃত প্রায়। আমার বাবা, ঠাকুরদা নৌকা চালিয়েছে তাদের সাথে আমিও নৌকা চালিয়েছি এখন শুধু গল্প ছাড়া আর কিছুই না। সরেজমিন উপজেলার বাজুয়া, দাকোপ, কৈলাশগঞ্জ, লাউডোব, বানিশান্তা ইউনিয়নসহ সকল এলাকা ঘুরে দেখা গেছে, নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দখলদাররা ভবন নির্মাণ, ময়লা ফেলার ভাগাড় ও মাছ চাষসহ নানা কাজে ব্যবহার করছেন। কোথাও কোথাও নদীর দুই পাশ দখল করে সরু করা হয়েছে। কোথাও স্থাপনা নির্মাণ করা হয়েছে। আবার কোথাও নেটপাটা ও বাঁশের বেড়া দিয়ে নদীর প্রবাহ আটকে মাছ চাষ করছেন স্থানীয় প্রভাবশালীরা। নদীর প্রকৃত সীমানা যেমন চিহ্নিত নেই, তেমনি কে কোথায় কতটুকু দখলে নিয়েছে তারও পুরোপুরি হিসাব কেউ দিতে পারেননি। ফলে এক সময়ের প্রবাহমান নদীটি অস্তিত্ব সংকটে পড়েছে। বাজুয়া রাস্তা দিয়ে ব্যাটারি ভ্যানে নৌকা নিয়ে যাওয়া নৌকার মালিক গৌতম মন্ডল বলেন নৌকা এখন আর নদী দিয়ে চালানোর উপায় নাই নৌকা এখন গাড়িতে নিয়ে যেতে হচ্ছে।কারণ জানতে চাইলে তিনি বলেন নদীর যে অবস্থা তাতে নৌকা চালানো সম্ভব নয়। এলাকার নদী এখন ভূমি দখলদারদের হাতে এছাড়া নদীর প্রায় জায়গায় কচুরি পানা, নেটজাল, পাটা ফলে নদী দিয়ে এখন আর নৌকা চালানোর উপায় নাই তাই গাড়িতে করে নৌকা এলাকার বাহিরে বিক্রয় করে দিয়েছি সেখানে নৌকা পৌছে দিচ্ছি। বাজুয়া এলাকার ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য দীনবন্ধু মন্ডল বলেন, এক সময় নদীতে স্রোত ছিল, লঞ্চ, ট্রলার চলতো এখন আর তার উপায় নাই । নদীপাড়ের লোকজন নানা অজুহাতে তা দখল করেছে। এখন মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিনেও খনন কিংবা নদী সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকার নদীগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। এলাকার কৃষকদের তরমুজ, ধানসহ কৃষি ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছে। বাজুয়া এলাকার প্রবীন আওয়ামীলীগ নেতা অশোক রায় তারক বলেন, প্রভাবশালীরা নদী দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন। কিন্তু নদীরক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান কোনো পদক্ষেপ নেয়নি। এজন্য নদী দখলে কেউ পিছিয়ে নেই। যার যতটুকু সুযোগ আছে, সে ততটুকু দখল করে বসে আছে। নাম প্রকাশ না করে কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনসংলগ্ন এলাকার এক বাসিন্দা বলেন, নেটপাটা দিয়ে নদীর পানি প্রবাহ আটকে রেখে মাছ চাষ করছে এলাকার কতিপয় ব্যক্তি। তারা জালিয়াতির মাধ্যমে এটিকে খাল দেখিয়ে ডিসি অফিস থেকে লিজ নিয়েছিল। পরে বিষয়টি জানাজানি হলে লিজ বাতিল করে ডিসি অফিস। কিন্তু আজও অবৈধ নেটপাটা রয়ে গেছে। এভাবেই মাছ চাষ চলছে। এলাকার মানুষ পানিতেও নামতে পারে না। ওইসব প্রভাবশালীরা পানিতে নামলেই মারধর করে। স্থানীয়রা আরও জানান, স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হওয়ায় নদী মরা খালে পরিণত হয়েছে। ছোট ছোট খাল হিসেবে যে যার মতো দখল করেছেন। অবৈধ দখলদার উচ্ছেদ ও খনন ছাড়া নদীকে বাঁচানো সম্ভব নয়। দীর্ঘদিন ধরে এলাকার নদী ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনের নেতা কৈলাশগঞ্জের কৃতি সন্তান, অন্যায়ের প্রতিবাদী ওয়ার্কার্স পার্টিরনেতা গৌরাঙ্গ রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, মূলত নদীটা যাদের দেখার কথা, সেই কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে থাকে। অনৈতিক সুযোগ নিয়েই স্থানীয় প্রভাবশালীদের দখল করার সুযোগ দিয়ে থাকে। তিনি আরও বলেন, নদী সংরক্ষণ আইন আছে, তবে সুষ্ঠু প্রয়োগ হয় না। এজন্য শুধু দাকোপ উপজেলা নয়; সকল এলাকার অনেক নদীই আজ দখল হয়ে রয়েছে। নদীগুলো মারা যাওয়ার ফলে পরিবেশ, চাষাবাদ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও কর্তৃপক্ষ নড়েচড়ে না বসায় কোনো পরিবর্তন হচ্ছে না। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড দাকোপ নির্বাহী প্রকৌশলী বলেন, দাকোপের সকল নদী খনন ও দখলমুক্ত করার জন্য একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। প্রকল্প পাস হলেই নদী রক্ষার কাজ শুরু হবে।
খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
তথ্য বিবরণী
খুলনায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সমাজসেবা অধিদপ্তর সরকারের জাতি গঠনমূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এর কার্যক্রম প্রথম দিকে শহরভিত্তিক হলেও সময়ের প্রেক্ষাপটে এ অধিদপ্তরের কার্যক্রম এখন তৃণমূল পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। সমাজসেবা অধিদপ্তর দেশের দুঃস্থ, অবহেলিত, পশ্চাদপদ, দরিদ্র, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ দপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ় করার লক্ষে তার কার্যক্রম চালু রেখেছে। তিনি আরো বলেন, সমাজসেবার পরিধি আরো বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। মানুষের অর্থনৈতিক মুক্তিকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। এর মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে জানানো হয়, খুলনা জেলায় এক লাখ ১০ হাজার ৬১৮ জন বয়স্কভাতা পেয়ে থাকেন। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার আওতায় ৪৭,৮৭৩ জন এবং প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে ৩৮,৬৪৬ জন ভাতা পেয়ে থাকেন। এছাড়া জেলায় এক হাজার ৩১২টি নিবন্ধিত স্বেচ্ছসেবী সংগঠন রয়েছে এবং জেলায় বেসরকারি এতিমখানার সংখ্যা ৬৯টি।
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার(সেবা) সরদার রকিবুল ইসলাম এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. আব্দুর রহমান। অনুষ্ঠানে স্বাগত জানান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মো. মোতাহার হোসেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এর আগে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে নগরীর শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমাজসেবা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবা কার্যালয়ে কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক রুমানা ইয়াসমিন। আলোচনা সভা শেষে পথশিশু, দুস্থদের মাঝে শীতবস্ত্র ও ৪০ জন প্রতিবন্ধির মাঝে ১৪ লাখ টাকার বিনাসুদের ঋণ বিতরণ করা হয়। এছাড়াও ঝিনাইদহ সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল হাই সিদ্দিককে সমাজ সেবা দিবস ২০২৩ এ শ্রেষ্ঠ সমাজ সেবা অফিসার গন্য হওয়ায় জেলা সমাজসেবা কার্যালয় হতে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক গোলক মজুমদার এর নেতৃত্বে সকাল ১০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রেরনা ৭১ চত্ত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি এবং আমেনা খাতুন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. এ বি এম আমিনুর রহমান, উপপরিচালক, সমাজসেবা জনাব মো.আব্দুল লতিফ শেখ, জেলা তথ্য অফিসার মো.আবু বক্কর সিদ্দীক এবং সমাজসেবার রেজিষ্ট্রেশন অফিসারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সহকারী পরিচালক গোলক মজুমদার বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর। সেই লক্ষ্যকে সামনে রেখে জেলা কার্যালয় ঝিনাইদহ মাদকের সরবরাহ হ্রাসকরণে অভিযান পরিচালনা করছে। মাদকের চাহিদা হ্রাসকরণে স্কুল কলেজে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা চলমান রয়েছে। মাদকাসক্ত হলে সুস্থ হয়ে ওঠার জন্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা প্রদান করছেন। তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিকবৃন্দ, সুশীল সমাজ, গুণীজন এবং সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দদের সহযোগিতা নিয়ে ঝিনাইদহকে মাদকমুক্ত করার প্রচেষ্টা অব্যহত থাকবে।
সাংবাদিক অরুণ সাহার মরদেহে কেইউজের শ্রদ্ধা
খবর বিজ্ঞপ্তি ॥
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সিনিয়র সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ কুমার সাহার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান ইউনিয়নের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাব চত্ত্বরে মরাদেহ আনলে পুষ্পমাল্য দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, যুগ্ম-সম্পাদক নেয়ামুল হোসেন কচি, সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, আবুল বাশার, মল্লিক সুধাংশু, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবীর। #
সাংবাদিক অরুণ কুমার সাহার মরদেহে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির মাল্যদান
খবর বিজ্ঞপ্তি
দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ কুমার সাহার মরাদেহে পুষ্পমাল্য দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দ।
গতকাল সোমবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাব চত্ত্বরে মরাদেহ আনলে পুষ্পমাল্য দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য আবু তৈয়ব মুন্সী, মামুন রেজা, সুনীল দাস, ফারুক আহমেদ প্রমুখ। #
পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহা’র মৃত্যুতে ডুমুরিয়া প্রেসক্লাবের শোক
প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহা’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সহ-সভাপতি আব্দুর রশিদ এলিন, যুগ্ম সাধারণ সম্পাদক উদয় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, কোষাধ্যক্ষ এস রফিক, দপ্তর সম্পাদক আব্দুল মজিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু, নির্বাহী সদস্য এম এ এরশাদ, শেক এনামুল বাসার টিটো, সুজিত মল্লিক, সাবেক সভাপতি জি এম আব্দুস সালাম, সাবেক সভাপতি কাজী আবদুল্লাহ, সাবেক সভাপতি মোঃ বেলায়েত হোসেন, শেখ সিরাজুল ইসলাম, মাহাবুর রহমান, সাব্বির খান ডালিম, অরুন দেবনাথ, আশরাফুল আলম, আতিয়ার রহমান, বাবুল আক্তার, হাবিবুর রহমান, ইলিয়াছ হুসাইন।
এমপির বিরুদ্ধে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাগুরা প্রতিনিধি ।।
ফেসবুকে সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্ট্যাটাস দেওয়ায় মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ হোসেন মুন্নাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে।
মাগুরা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী মারুফ হোসেন মুন্নাকে গুরুতর অবস্থায় সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সন্ধ্যায় মাফলারে মুখ বাঁধা ১৫-২০ জন মাগুরা জেলা জজ আদালতের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনার পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে ফরিদপুরে পাঠানো হয়। ধারালো দায়ের আঘাতে কারণে মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে। হাত-পা ও পিঠেও ভারি হাতুড়ি দিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ হোসেন মুন্না আইন পেশা ও জজ আদালত মার্কেটে কম্পিউটার ব্যবসার সঙ্গে জড়িত। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার পর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছিলেন এমন সময় ধারালো দা, হাতুড়ি এবং লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালানো হয়।
৩১ ডিসেম্বর সন্ধ্যায় নিজের ফেসবুক ওয়ালে ‘নির্লজ্জতার কোনো সীমা নাই। ভোট ডাকাতি করে এমপি হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সেই দুর্নীতির টাকা দিয়ে লোক ভাড়া করে বিজয় মিছিল! এটাই কথিত স্বাধীনতার পক্ষের শক্তি।’- এমন একটি স্ট্যাটাস দেওয়ার কারণে তার ওপর হামলা চালানো হয়েছে বলে মারুফ হোসেন মুন্না অভিযোগ করেন।
ছাত্রলীগের পাশাপাশি সরকার দলীয় আরও অনেকে হামলা চালিয়েছে দাবি করে তিনি বলেন, ফেসবুক স্ট্যাটাসে আমি নির্দিষ্ট কোনো এমপির নাম উল্লেখ করিনি। অথচ আমার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আবদুর রহিমসহ জেলা বিএনপি নেতারা এই হামলার জন্য সরকারদলীয় কর্মীদের দায়ী করে দোষী ব্যক্তিদের আটকের দাবি জানিয়েছেন।
জেলা ছাত্রলীগ সভাপতি হামিদুল ইসলাম বলেন, তার রক্তাক্ত ছবি ফেসবুকে দেখতে পেয়েছি। ঘটনার সময় সাংগঠনিক কাজে আমরা ঢাকায় অবস্থান করছিলাম। হামলার বিষয়টি জানার পর খোঁজখবর নিয়ে জানতে পেরেছি ওই হামলার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নেই।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, হামলার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। সড়কের সিসি ক্যামেরা থেকে ছবি পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শার্শায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ঠিকাদারের
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় বাসচাপায় মিঠু হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। মিঠু পেশায় ঠিকাদার ছিলেন।
সোমবার (২ জানুয়ারি) বিকেলে শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যশোরের নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি বাস হাড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল একটি রিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। এসময় মোটরসাইকেলটি বাসের সঙ্গে ধাক্কা লেগে চালক রাস্তায় ছিটকে পড়েন। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, মোটরসাইকেলচালক মিঠু বাগআঁচড়া এলাকায় একটি ব্রিজের কাজ দেখতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনার পর পালিয়ে গেছে।
নড়াইলে ড্রেজার দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীর বারইপাড়া ঘাটে ড্রেজার দুর্ঘটনায় জিহাদ সরদার (১৫) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জিহাদ কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাসান সরদারের ছেলে।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পুলক কুমার সাহা এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, জিহাদ বালি শ্রমিকের কাজ করতো। রোববার বিকেল ৩টার দিকে বালি আনলোড করার সময় মেশিনের ফিতা ছিঁড়ে জিহাদের শরীরে লাগে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, খবর পেয়ে থানার এসআই মিজানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জেনে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











































