Home জাতীয় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

7

গোপালগঞ্জ প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ৭৫-এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানাসহ পরিবারের সদস্য, সংসদ সদস্যরা, পদস্থ সামরিক-বেসাররিক কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে পদ্ম সেতু হয়ে সড়ক পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে টুঙ্গিপাড়া এসে পৌঁছান। ছোট বোন শেখ রেহানাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান।

 

এদিন সড়ক পথে পদ্মা সেতু হয়ে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ টুঙ্গিপাড়া আসছেন। পদ্মাসেতু হয়ে এটিই রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের প্রথম টুঙ্গিপাড়া সফর। তিনি টুঙ্গিপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানাবেন।

পরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি পবিত্র ফাতহাপাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেবেন। রাষ্ট্রীয় এসব কর্মসূচী শেষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন। আজই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।