Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

22

২৮ সেপ্টেম্বর প্রয়াত দুলুর স্মরণ সভা সফল করতে খুলনা বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠিত
।। খবর বিজ্ঞপ্তি।।
আগামী ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার প্রয়াত বিএনপি নেতা আজিজুল হাসান দুলু’ও বনার্ঢ্য রাজনৈতিক জীবনীর উপর আলোচনা ও স্মরণ সভা সফল করতে খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথ প্রস্তুতি করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, খান জুলফিকার আলী জুলু,সৈয়দা রেহেনা ইসা, এ্যাড নুরুল হাসান রুবা, সাইফুর রহমান মিন্টু, মোঃ রকিব মল্লিক, মোস্তাফাউল বারী লাভলু, শের আলম সান্টু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন,শামীম কবীর, আশরাফুল আলম খান নান্নু, একরামুল হক হেলাল, শামসুল আলম পিটু, মেজবাউল আলম, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, এনামুল হক সজল, আ. রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, ওয়াহিদুর রহমান দিপু, অসিত কুমার সাহা, সাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল,আরিফ ইমতিয়াজ খান তুহিন, অ্যাডভোকেট মাসুম রশিদ, কে এম হুমায়ন কবির, শেখ আজগর আলী, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এহতেশামুল হক শাওন, মোঃ হাফিজুর রহমান, আনিছুর রহমান, সুলতান মাহমুদ,শেখ ইমাম হোসেন, হাসান উল্লাহ বুলবুল, আরিফুর রহমান,আবু সাইদ হাওলাদার আব্বাস, সেলিম সরদার,মোল্লা ফরিদ আহমেদ, সরোয়ার হোসেন,আব্দুস সালাম, ফারুক হোসেন হিলটন, রফিকুল ইসলাম বাবু,সাইদুজ্জামান খান,সরদার আব্দুল মালেক, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদুল হোসেন, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, নুরুল আমিন বাবুল, দিদারুল হোসেন, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না, জালাল উদ্দিন জালু, শহীদ খান, আকতারুজ্জামান তালুকদার, ইবাদুল হক রুবায়েত, সাইফুল ইসলাম সান্টু, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রী, গোলাম মোস্তফা তুহিন, সেতারা সুলতানা, কাওছারী জাহান মঞ্জু, আরিফা চুমকি প্রমুখ।
আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২২ বুধবার বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত প্রয়াত বিএনপি নেতা আজিজুল হাসান দুলু’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীর উপর আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্মরণসভায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য আহবান করা হলো।

গণআন্দোলনে মুখে বর্তমান সরকার পদত্যাগ করতে বাধ্য হবে: এড. মনা
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, সেদিন আর বেশি দুরে নয়; গণআন্দোলনে মুখে সরকার পদত্যাগে বাধ্য হবে। বন্দুকের নলের জোরে অতীতে অনেক স্বৈরাচার সরকার ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেনি। এ সরকারও বন্দুকের জোরে ক্ষমতায় থাকতে পারবে না। দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হাজার হাজার মানুষ জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে দলীয় কার্যালয়ে ২২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, অবৈধ সরকার ইতমধ্যে বিএনপির ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করেছে ও সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। অথচ জাতিসংঘে গিয়ে সরকার প্রধান বলেন, যুদ্ধ চাই না, নিষেধাজ্ঞা চাই না। সরকার বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে, যে অভ্যুত্থান শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তা বন্ধ হবে না। বিএনপির সাংগঠনিক টিম প্রধান চৌধুরী হাসানুর রশিদ মিরাজের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, তারিকুল ইসলাম জহীর, শের আলম সান্টু, বদরুল আনাম খান, বেগ তানভীরুল আজম, কে এম হুমায়ুন কবির, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, হাসিনুল ইসলাম নিক, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, মজিবর রহমান, আজিজা খানম এলিজা, এড. কানিজ ফাতেমা আমিন, কাওসারী জাহান মঞ্জু প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে সিরাজুল ইসলাম লিটন আহবায়ক, জহিরুল ইসলাম জুয়েল ১নং যুগ্ম-আহ্বায়ক, নুরুল আলম দিপু, শহীদুল ইসলাম, মফিদুল ইসলাম, আলী হোসেন, সুলতানা রহমান যুগ্ম-আহ্বায়ক ও আজিজা খানম এলিজাকে ১নং সদস্য করে ২২নং ওয়ার্ড বিএনপি’র ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

খালিশপুরে বিএনপি নেতা আজিজুল হাসান দুলু’র স্মরণ সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি।।
খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদারের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি একরামুল হক হেলাল, বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায় স ম আব্দুর রহমান, ১৪ নং ওয়ার্ড বিএনপির আহবায় জহর মীর, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিলটন, প্রথম যুগ্ম আহবায়ক ইউসুফ মোল্যা, নগর যুবদলের সহ সভাপতি নুর ইসলাম নুরু, নগর স্বেচ্ছাসেবক দল প্রচার সম্পাদক হেলাল ফরাজি, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন বিএনপি নেতা একরাম হোসেন, মাহমুদুল হাসান শান্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম বাবু, সাইদুল ইসলাম তুহিন, মোঃ ইব্রাহিম, মোঃ রাহাত হোসেন, মোঃ পলাশ, মোঃ হাসান, আবুল কালাম, লিটন শিকদার প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২২ বুধবার বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত প্রয়াত বিএনপি নেতা আজিজুল হাসান দুলু’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীর উপর আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। স্মরণ সভায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত সকল থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য আহবান করা হলো।

রোগীর পেটে কাঁচি রেখে সেলাই, ক্লিনিক মালিক কারাগারে
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি।।
বাঁচেনা খাতুন নামে এক রোগীর পেটে কাঁচি রেখে সেলাইয়ের অভিযোগের মামলায় মেহেরপুরের গাংনী উপজেলার রাজা ক্লিনিকের মালিক ডা. পারভিয়াস হোসেন রাজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারিক হাসান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০২ সালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া গ্রামের গৃহবধূ বাঁচেনা খাতুন পিত্তথলির অপারেশন করেন গাংনীর রাজা ক্লিনিকে। বাঁচেনা খাতুনের অপারেশন করেন চিকিৎসক মিজানুর রহমান। তার সহকারী হিসেবে ছিলেন ডা. পারভিয়াস হোসেন রাজা ও অ্যানেস্থেসিয়া করেন ডা. তাপস কুমার।

অপারেশনের এক সপ্তাহ পর বাঁচেনা খাতুনকে প্রেসক্রিপশন দিয়ে ছাড়পত্র দেওয়া হয়। এরপরেও পেটের ব্যথা ভালো না হওয়ায় ২০ বছর ধরে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ঘুরেছেন তিনি। অবশেষে গত ২ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে করানোর সময় তার পেটে পাওয়া যায় অপারেশনকালে ডাক্তারের রেখে দেওয়া কাঁচি।

এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে রাজা ক্লিনিকের পরিচালক ডা. পারভিয়াস হোসেন রাজার শরাণাপন্ন হলে তিনি বাঁচেনা খাতুনকে অপারেশন করার পরামর্শ দেন এবং চিকিৎসার সকল ব্যয়ভার বহন করবেন বলে প্রতিশ্রুতি দেন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অপারেশনের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর রোগীর পেটে থাকা কাঁচি অপারেশনের মাধ্যমে বের করা হয়।

এ ঘটনায় আমলী আদালত গাংনী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন এবং মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অপু সারোয়ারকে ঘটনা তদন্ত করার নির্দেশ দেন। সেই সঙ্গে ঘটনা তদন্তে সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকীকে সার্বিক সহযোগিতা করার জন্য বলা হয়।

অপরদিকে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঘটনা তদন্তে গত ৫ জানুয়ারি গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান লিটনকে প্রধান ও মেহেরপুর জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট সার্জারি মো. ফজলুর রহমান, মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ফয়সাল হারুনকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি চিকিৎসক মিজানুর রহমানকে প্রধান আসামি করে প্রতিবেদন জমা দেয়। মামলার অপর আসামি হলেন অ্যানেস্থেসিয়া ডা. তাপস কুমার।

মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সকলের দায়িত্ব: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
তথ্য বিবরনী।।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের এই দেশ উপহার দিয়েছেন। তাদের অবদান দেশের সবকিছুর ঊর্ধ্বে, কারণ তাদের জন্য আজ আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি আজ (রবিবার) বিকালে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততৃায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাঙালি জাতির আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মুক্তিযোদ্ধারা চরম কষ্ট সহ্য করেছেন। বর্তমান ও আগামী প্রজন্ম তাদের কাছে চিরঋণী। সরকার মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিতের ক্ষেত্রে খুবই আন্তরিক। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণের ক্ষেত্রে যেন কোন নিম্নমানের কাজ না হয় সে জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন। তিনি বলেন, আগামী মাসে মধ্যে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড বিতরণ শুরু করা হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান এবং গণকবরগুলো সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ^াস ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল আলম মিলন। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আশরাফুল আলম খাঁন। স্বাগত জানান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক মোঃ আব্দুল হাকিম।

একই স্থান থেকে ভার্চুয়ালি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী খুলনা সদর, দাকোপ ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। উল্লেখ্য, বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণে তিন কোটি ছয় লাখ ৬২ হাজার সাতশত ৮৬ টাকা ব্যয় হয়।

জাতীয় পার্টি খালিশপুর থানার সদস্য সচিব আব্দুর রাজ্জাক হাওলাদারের সুস্থতা কামনায় দোয় ও মিলাদ মাহফিল

খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টি খালিশপুর থানা কমিটির সদস্য সচিব ও মহানগর জাপা নেতা আব্দুর রাজ্জাক হাওলাদার গুরুতর অসুস্থ্য হয়ে খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধিন আছেন। তার আশু রোগমুক্তি কামনায় জাতীয় পার্টি খুলনা জেলা ও মহানগর শাখা অদ্য ২৫/০৯/২০২২ রোজ রবিবার বাদ মাগরীব ডাকবায়লাস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইচ চেয়ারম্যান ও খুলনা জেলা জাপা’র সভাপতি শফিকুল ইসলাম মধু, মহানগর সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা ও জেলা জাপা’র সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, দৌলতপুর থানা জাতীয় পার্টির আহ্বায়ক আশরাফুল ইসলাম সেলিম, জেলা জাপা’র দপ্তর সম্পাদক মোঃ রহমত আলী খান, খুলনা সদর থানার আহ্বায়ক মোঃ মাসুম হায়দার, সদস্য সচিব কাজী হাসানুর রশীদ রাসেল, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ও মহানগর যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি প্রিন্স হোসেন কালু, মহানগর কৃষক পার্টির সভাপতি মোঃ শাহাবুদ্দিন, মহনগর যুব সংহতির সহ-সভাপতি মাজহার জোয়ার্দার পান, মহসিন রেজা, এজাজ আহমেদ, অপুর্ব দত্ত নেকু, গাজী খোকন, জেলা জাপা’র সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, শেখ ইফতেখার আলম, মোঃ জাহিদ, শহিদ হাওলাদার, বাবুল হোসেন রাজু, মোঃ মিন্টু হাওলাদার, মোঃ মুনছুর, আসলাম শেখ, মোঃ আব্দুল জলিল, বাবুল বিশ^াস, মোঃ মাকসুদ, লাল মিয়া, আবুল বাশার, আক্তার আলী মুন্না, শফিকুল ইসলাম বাচ্চু, জুয়েল, গাজী মোশারেফ হোসেন প্রমুখ।

বজ্রপাত প্রতিরোধে কাঁশিমাড়িতে তিন কিলোমিটার রাস্তায় তালবীজ বপন

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

 

রবিবার (২৫ সেপ্টেম্বর ২০২২) বিকাল ৪:০০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও কাঁশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে শ্যামনগর উপজেলার কাঁশিমাড়ি ইউনিয়নে সোতা খালের দুইপাশে বজ্রপাত প্রতিরোধে তিন কিলোমিটার রাস্তায় তালবীজ বপন করা হয়।

তালবীজ বপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, সভাপতিত্ব করেন উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কুষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম, ২নং কাঁশিমাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিসুর জামান আনিস, আরও উপস্থিত ছিলেন উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মণ, কাঁশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি মোঃ শফিকুল বারী, উপসহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন, লিডার্স এর মনিটরিং অফিসার রনজিত কুমার মন্ডল সহ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ ও জলবায়ু সহনশীল দলের সদস্যবৃন্দ।

জলবায়ু পরিবর্তনের কারনে বড়েছে দুর্যোগ। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় দুর্যোগের কারনে বেড়েছে সংকট। এই সংকট কাটিয়ে উঠতে না পারলে উপকূলের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাবে। এই ঝুঁকি থেকে কাটিয়ে উঠতে উপকূলে পরিবেশ সংরক্ষণে তালের বীজ বপন করার উধ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথি বলেন, পরিবেশ সংরক্ষণে বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে। তাল গাছ রোপন করা পরিবেশের জন্য আরও ভাল। কাঁশিবাড়িতে রাস্তার দুপাশে তালগাছ রোপন করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।

খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি

পাইকগাছার গড়ইখালী নিবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ¦ এম এম শহীদুল ইসলাম (খোকন) (৮০) বার্ধক্যজনিত কারণে খুলনা সিটি মেডিকেণ কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।#

৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদকের ম্যানেজার খিরোদ সাহা সড়ক দুর্ঘটনায় নিহত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা পালপাড়া নিবাসী ও ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ কিসমত আলীর ব্যবসায়িক প্রতিষ্ঠান এর ম্যানেজার খিরোদ সাহা গতকাল বেলা সাড়ে ১১ টায় খালিশপুর নতুন রাস্তা থেকে মটরসাইকেলযোগে গোয়ালখালী যাওয়ার পথিমধ্যে বিডিআর ক্যাম্প এর পাশে ইজিবাইকে ধাক্কায় মোটরসাইকেল আরোহী খিরদ সাহা রাস্তার উপর ছিটকে পড়ে এ সময় মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, আঘাত লাগার কারণে মাথা সিটি স্ক্যান করার জন্য সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১ টার সময় হাসপাতালে তিনি মারা যান। সন্ধায় মরদেহ আফিলগেট পালপাড়াতে এসে পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে,। মরদেহ নিয়ে তার স্বজনেরা রাতেই গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারিতে রওনা দিয়েছেন।

ফকিরহাটের বাহিরদিয়া ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৯টি ওয়ার্ডে ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, যুগ্ন-সাধারন সম্পাদক ফকির কাওসার আলী, আ’লীগ নেতা সৈয়দ আলতাপ হোসেন টিপু, আব্দুর সালাম ও সরদার আমিনুর রশিদ মুক্তি।
ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিশ্বাস সাইফুল ইসলাম এর সঞ্চালানায় এতে আরো বক্তৃতা করেন, শেখ সরোয়ার হোসেন, যুবলীগ নেতা মাহফুজুর রহমান বাবু, রেয়াজুল ইসলাম স্বপন, ছাত্রলীগ নেতা সেলিম হাওলাদার খোকন, শেখ আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জল হাওলাদার, শ্রমীক লীগ নেতা মুস্তাফিজুর রহমান ও কৃষকলীগ নেতা জিয়াউর রহমান। সভায় ৯টি ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দিন তারিখ স্থান ও সময় নির্দ্ধারন করা হয়। এ সময় স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যাক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। ##

নতুনরাস্তা মোড়ে সওজের জমি নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে চরম উত্তেজনা, দেড় ঘন্টা সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টারঃ
খুলনার নতুনরাস্তার মোড়ে সড়ক ও জনপথের দেয়া লিজের জমি নিয়ে বিদ্যমান দুটি ব্যবসায়ীর মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমি নিজেদের দাবি করে রোববার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত দেড়ঘন্টা খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে রাখে ট্যাংকলরী শ্রমিকরা। আর এতে নেমে আসে জন ভোগান্তি। এ সমস্যার সমাধান না হলে আবারো জন ভোগান্তি বৃদ্ধির পাশাপাশি বড় ধরনের সহিংসতা ঘটতে পারে বলে এলাকাবাসী আশংকা করছে।
খুলনা যশোর মহাসড়কের নতুনরাস্তার পশ্চিম পাশে একটি পেট্রোলপাম্পের সংলগ্ন খুলনা সড়ক ও জনপথ বিভাগের ১৯ শতক জমি নিয়ে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের মহাচিব ব্যবসায়ীদের শেখ ফরাহাদ হোসেন এবং পরিবহনের টিকেট ব্যবসায়ী শাহিনশাহের সাথে দীর্ঘদিন ধরে মালিকনা নিয়ে বিরোধ চলে আসছে। ট্যাংকলরী শ্রমিকদের দাবি জ্বালানী ব্যবসায়ী ও পাম্প মালিক শেখ ফরহাদ হোসেন জমির সংলগ্ন একটি তেলের পাম্প করেছেন একই জমির সাথে লাগোয়া সড়ক ও জনপদ বিভাগের কাছ থেকে ১৯ শতক লিজ নিয়েছেন ফরহাদ হোসেন। শেখ ফরহাদ হোসেনের দাবি সে জমি দখল করে পরিবহনের টিকেটের ব্যবসা করছেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহিন শাহ। রোববার সে জমি মাপতে গেলে সেখানে বিরোধের সৃষ্ঠি হয়। এক পর্যায়ে জমির মালিকানা দাবিতে ট্যংকলরী শ্রমিকরা ট্যাংকলরী যত্রতত্র ভেবে রেখে সড়ক বন্ধ করে দেয়। প্রায় দেড়ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ট্যাংকলরী শ্রমিকরা ও শ্রমিক নেতারা। এ সময় সাধারন মানুষ ও পরিক্ষার্থীদের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়। পরে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন আহমেদ প্রিন্স, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু এবং দৌলতপুর থানার পুলিশের হস্তক্ষেপে উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়। আজ এ বিষয়ে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমাধান করা হবে বলে কাউন্সিলররা জানান। এ সময় দুই পক্ষ তাদের জমি লিজ নেয়া কাগজপত্র প্রদর্শন করেন। এ বিষয়ে শেখ ফরহাদ হোসেন জানান, ভুমি আইনে স্পস্ট লেখা আছে সড়কের পাশে পেট্রোলপাম্প পরিচালনা করলে তাকে পাম্প সংশ্লিষ্ঠ জমি ক্রয় অথবা লিজ নিতে হবে। সে হিসেবে তিনি খুলনা সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে লিজ নিয়েছেন। তার প্রতিপক্ষ শাহিনশাহর লিজ ১৯৯৯ সালে ব্যাকেট হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে পরিবহন ব্যবসায়ী শাহিনশাহ জানান, দীর্ঘ ৪০ বছর ধরে সে ওই জমিতে লিজ নিয়ে ব্যবসা করে আসছেন। বর্তমানে তার খাজনা নেয়া বন্ধ থাকলেও সে পুনরায় আবেদন করেছেন। কোন ভাবেই সড়ক ও জনপথ বিভাগ সুনিদৃষ্ঠ অৎুহাত ছাড়া অন্য কাওকে লিজ দিতে পারেনা। এ বিষয়ে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, বিবাদে না জড়িয়ে দুই পক্ষকে আইন ও কাগজপত্র দেখিয়ে জমির মালিকানা দাবির সুপারিশ করা হয়েছে। আজ দুই পক্ষকে নিয়ে কাগজপত্র যাচাই করা হবে।

ওয়ার্ড নাগরিক ফোরাম-এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
নাগরিক ফোরাম-এর ৩১টি ওয়ার্ড কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা আজ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। নাগরিক ফোরাম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম খোকন এর সঞ্চালনায় ৩১টি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ওয়ার্ড ভিত্তিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন ও সোসাল অডিটে নাগরিক সন্তুষ্টি ও অসন্তুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন অ্যড সেলিনা আক্তার পিয়া, বীর মুক্তিযোদ্ধা কে.এম আলম, মনির আহমেদ, এস.এম সাদিকুর রহমান সবুজ, শেখ জাহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম বাবু, মোঃ শাহজাহান জমাদ্দার, মোঃ ওয়াজেদ আলী মঞ্জু, ইসরাত আরা হিরা, ইকবাল হাসান তুহীন, তোফাজ্জেল হোসেন বাবুল,সৈয়দ আলী হাফিজ, বনানী সুলতানা ঝুমু প্রমূখ।

সভায় নাগরিক ফোরামের পরবর্তী ত্রৈমাসিক কাজের পরিকল্পনা করা হয়।

ডুমুরিয়ায় মাদ্রাসা ছাত্র মাশরাফি হত্যার দাবিতে মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধারে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ফুঁসে উঠেছে তার পরিবার ও এলাকাবাসী। গতকাল রবিবার বিকেলে ডুমুরিয়া বাসষ্ট্যান্ড চত্বরে খুলনা সাতক্ষীরা মহাসড়কে এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে ফুলজান নেছা তাহফিজুল বহুমুখী মাদ্রাসার জামাত বিভাগের ছাত্র মাশরাফি ফকির নাহিদ (১৪) হত্যার দাবিতে হত্যাকারী মাদ্রাসা শিক্ষক ও কতৃপক্ষের বিরুদ্ধে দ্রুত মামলা গ্রহণ পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এলাকার শত শত নারী পুরুষের উপ¯ি’তিতে মানববন্ধনে বক্তব্য রাখেন মৃতের বাবা মফিজুল ইসলাম ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কুদ্দুস, মাওলানা ইলিয়াস আলী, মুহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ বায়েজিদ রহমান, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল জলিল, শফিকুল ইসলাম, জহুরুল ফকির, নিজেরা করি সংগঠনের স্বপন কুমার দাস, আবেদা বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর বিকেলে ওই মাদ্রাসার পুকুর থেকে ভাসমান অব¯’ায় মাদ্রাসা ছাত্র মাশরাফির মৃতদেহ উদ্ধার করা হয়।

 

ডুমুরিয়ার মাগুরখালি আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৬নং ওয়ার্ড চ্যাম্পিয়ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাগুরখালি ইউনিয়ন পরিষদের আয়োজনে আন্তঃ ইউনিয়ন ৮দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় ৬নং ওয়ার্ড ফুটবল একাদশ ৪নং ওয়ার্ড ফুটবল একাদশ কে ২-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করেন। রবিবার বিকেলে কৈপুকুরিয়া মাগুরখালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন ¯’ানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। খেলা পরিচালনা করেন শেখ জামিল আকতার লেলিন। এ সময় বক্তৃতা করেন প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, আওয়ামীলীগ নেতা সুকৃতি মন্ডল, মাগুরখালি ক্যাম্প ইনচার্জ এসআই আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা মাইকেল রায়, ইউপি সদস্য ভবেন্দ্রনাথ বালা, সঞ্জয় সানা, গোপাল চন্দ্র হালদার,সরস্বতি মন্ডল, লাভলী বিশ্বাস, উদয় মল্লিক,জামিনী রঞ্জন সানা, দিপংকর রায়, চিত্তরঞ্জন সানা, ইউনুস আলী সরদার, সুব্রত গোলদার প্রমূখ।

মহেশপুরে উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে গতকাল রোববার বিকালে উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশ ও শার্বজনীন দূর্গা পুজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠিত উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, উপজেলা পুজা উদর্যাপন কমিটির সভাপতি রঞ্জন কুমার মজুমদার,সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাস,এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান,স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,শ্যামকুড় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান ইয়ানবী মিয়া,বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু,যাদবপুর ইউপি চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, মান্দারবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান প্রমুখ।
এর পুর্বে মহেশপুরের শার্বজনীন দূর্গা পুজা উপলক্ষ্যে পুজা মন্ডপের সভাপতি-সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জে ১রাতে ২বাড়িতে দুর্র্ধষ ডাকাতি, নগদ ৩ লক্ষ টাকা সহ ৩০ লক্ষ টাকার মালামাল লুট
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ থেকে:

মুখোশ পরিহিত ৬/৭ জনের সশস্ত্র ১টি ডাকাত দল বাড়ির গেট টপকে জানালার গ্রিল ভেঙে ১ রাতে ২’জন গৃহকর্তার বাড়িতে গভীর রাতে প্রবেশ করে বাড়ির নারী, পুরুষ ও শিশুদের অস্ত্রের ভয় দেখিয়ে ১টি ঘরে আটকে রেখে চেতনা নাশক স্প্রে করে ঘন্টা ব্যাপী তাণ্ডব চালিয়ে ২টি বাড়ি হতে নগদ ৩ লক্ষ টাকা ৩৫ ভরি স্বর্ণ ১টি মোটরসাইকেল, দামি মোবাইল, ইলেকট্রনিক্স সামগ্রী ও কাপড়-চোপড় সহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামে গত শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ২টা হতে ঘন্টা ব্যাপী গৃহকর্তা জমাত আলী গাজী এবং আব্দুল মজিদ সানার বাড়িতে এ ঘটনা ঘটে। গত ৬ মাসের মধ্যে বিষ্ণুপুর ইউনিয়নে ১০/১৫ টি বাড়িতে দুর্র্ধষ চুরি, ডাকাতি সংঘটিত হলেও এখনো পর্যন্ত ডাকাতরা ধরাছোঁয়ার বাইরে থাকায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা ঘটনার পর থানায় অভিযোগ দিয়েও কাজ না হওয়ায় সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন।

মুকুন্দ মধুসূদনপুর গ্রামের মৃত ওসমান আলী গাজীর পুত্র ভুক্তভোগী গৃহকর্তা জামাত আলী গাজী (৬৩)তার পুত্র ফিরোজ আলম এবং অপর ভুক্তভোগী গৃহকর্তা আব্দুল মজিদ সানা এবং তার পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান শনিবার রাত আনুমানিক ২টার সময় সবাই যখন ঘুমিয়ে তখন ৬/৭ জনের মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত দল প্রথমে প্রাচীর টপকে জামাত আলীর বাড়িতে ঢুকে বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরেপ্রবেশ করে বাড়ির নারী-পুরুষ এবং শিশুদের ঘুম থেকে ডেকে তুলে বেধড়ক পিটিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ১টি ঘরে এনে বেঁধে ফেলে। পরেচেতনা নাশক স্প্রে দিয়ে আটকে রাখে। এরপর ঘরের বিভিন্ন জায়গায় তল্লাশি করে ঘরে রক্ষিত নগদ ১ লক্ষ ৩৭ হাজার টাকা, ১টি পালসার মোটরসাইকেল ২জোড়া রুলি, ৪টি স্বর্ণের চেন ৩ জোড়া কানের দুল, ৪টি আংটি দামি মোবাইল, ইলেকট্রনিক্স সামগ্রী সহ কাপড় লুট করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আব্দুল মজিদ এর বাড়িতে অনুরূপভাবে বারান্দার গ্রিল এবং গেট কেটে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা আব্দুল মজিদ সহ বাড়ির সবাইকে ঘুম থেকে তুলে পিটিয়ে একটি রুমে অস্ত্র ঠেকিয়ে চেতনা নাশক স্প্রে দিয়ে সবাইকে আটকে রাখে। পরে ঘর হতে নগদ ১ লক্ষ ৭৩ হাজার টাকা ৬ভরি স্বর্ণ, ইলেকট্রনিক সামগ্রী কাপড়-চোপড় সহ প্রায় ৩০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় আশেপাশের লোক টের পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে কালিগঞ্জ থানা পুলিশকে জানায়। খবর পেয়ে রবিবার বেলা সাড়ে ১১ টার সময় থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু ঘটনাস্থান পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল।

খুলনার দাকোপের বাণীশান্তায় তিন ফসলি কৃষি জমিতে বালু না ফেলে বিকল্প জমিতে বালু ফেলার দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তিনফসলি কৃষিজমি ধ্বংস করে কোন কিছু করা যাবেনা। প্রধানমন্ত্রীর বক্তব্যকে অমান্য করে ভুল তথ্য পরিবেশন করে বাণীশান্তার উর্বর কৃষিজমিতে বালু ফেলার প্রকল্প বাস্তবায়ন করলে দেড় হাজার ধর্মীয় সংখ্যালঘু হিন্দু পরিবার বাস্তুচ্যুত হবে। পাশাপাশি তাদের জীবন-জীবিকা হুমকিতে পড়বে। কাজেই বন্দর কর্তৃপক্ষ মিথ্যাচার পরিহার করে বিকল্প স্থানে ড্রেজিংয়ের বালু ফেলে মানুষের জীবন-জীবিকা ও দেড় হাজার সংখ্যালঘু হিন্দু পরিবার রক্ষায় যথাযথ উদ্যোগ নিবে। মোংলা বন্দর উন্নয়নের স্বার্থে জমি দরকার। বন্দরের উন্নয়ন হলে এর উপকারভোগী হবে এই অঞ্চলেরই মানুষ। কিন্তু দুই বছরের জন্য হুকুমদখল করা হলেও সেই জমি দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। এতে প্রান্তিক মানুষের জীবন-জীবিকার অন্যতম সংস্থান পুকুর, জলাশয়, মৎস্যসম্পদ ও গবাদি প্রাণীও ক্ষতির সম্মুখীন হবে। জনউদ্যোগ, খুলনার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা এসব কথা বলেন। ২৫ সেপ্টেম্বর রবিবার দুপুর সাড়ে ১২ টায় কনসেন্স মিলনায়নে জনউদ্যোগ, খুলনার আয়োজনে দাকোপের বাণীশান্তায় তিন ফসলি জমিতে বালু না ফেলে বিকল্প জমিতে বালু ফেলার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক নেতা বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন। তিনি লিখিত বক্তব্যে বলেন, ফসলি জমি ছাড়া একজন কৃষক অস্তিত্বহীনই বলা যায়। খুলনার দাকোপ উপজেলার পশুর নদের পারে বাণীশান্তা ইউনিয়নের কৃষকেরা তেমন অস্তিত্বহীনতায় ভুগছেন। কারণ, তাঁদের জমির ওপর মোংলা বন্দর কর্তৃপক্ষ পশুর নদ খননের বালু ফেলতে চায়। এর জন্য জেলা প্রশাসন সেখানকার ৩০০ একর জমি হুকুমদখল করেছে, তাও কৃষকদের মতামতকে অগ্রাহ্য করেই। সেখানে বালু ফেলার জন্য কার্যক্রম শুরু করার তৎপরতা চালাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, বিকল্প জায়গায় খননের বালু ফেলা হোক। বিকল্প কিছু জায়গার প্রস্তাবও স্থানী জনগণ বন্দর কর্তৃপক্ষকে দিয়েছে। সেখানকার স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান , কোনো জনপ্রতিনিধিই কৃষিজমিতে বালু ফেলার পক্ষে নন। ফলে এরপরও সেখানে বালু ফেলা একপ্রকার গোঁয়াতুমি ছেড়ে প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ জনগণের সিদ্ধান্ত দেবেন এমন দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন সিপিবির মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, খুলনা পোল্ট্রি ফিস ফিড দোকান শিল্প মালিক সমিতির মহাসচিব প্রাণীপ্রেমী সোহরাব হোসেন, খুলনা উন্নয়ন ফোরামের কো- চেয়ারপাসন ডা: সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, কনসেন্সের নিবাহী পরিচালক সেলিম বুলবুল, সম্মিলিত রাইটাস ফোরাম খুলনার সাধারণ সম্পাদক নূরুন নাহার হীরা। সূচনা বক্তব্য দেন জনউদ্যোগ খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।

রূপসায় সমাজকর্ম দিবস ও বিশ্ব নদী দিবস পালিত

রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক সমাজকর্ম দিবস এবং বিশ্ব নদী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা আজ ২৫ সেপ্টেম্বর দুপুরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবুর পরিচালনায় বক্তৃতা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহদিবা শামস,যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা,তথ্য কর্মকর্তা দিলশানারা, আনসার বিডিবি কর্মকর্তা আরিফা খাতুন,এস আই জুয়েল রানা, ইউপি সদস্য শেখ মাসুম প্রমূখ।

আলোকিত ও সমৃদ্ধ সমাজ গঠনে গুণীজনদের অবদান যথার্থভাবে মূল্যায়ন করতে হবে : খুবি উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, সমাজের গুণীজনরা অনেক ইতিহাস ও ঘটনার সাক্ষী। তাঁরা নানান অভিজ্ঞতায় সমৃদ্ধ। তাদের জীবনের অর্জন থেকে অনেক কিছুই শেখার আছে। ইতিহাস থেকে শিক্ষা না নিলে, গুণী ব্যক্তিদের অভিজ্ঞতা কাজে না লাগালে সমাজ এগোতে পারে না। আলোকিত ও সমৃদ্ধ সমাজ গঠনে গুণীজনদের অবদান যথার্থভাবে মূল্যায়ন করতে হবে। নতুন প্রজন্মের সামনে তাঁদেরকে উপস্থাপন করতে হবে। তাঁদের কৃতিকর্ম থেকে নতুন প্রজন্ম উৎসাহ ও প্রেরণা পাবে, অনেক কিছু শিখতে পারবে যা তাদের ভবিষ্যৎ জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খুলনাস্থ ফকিরহাট কল্যাণ সমিতির আয়োজনে গতকাল শনিবার, বিকাল ৫টায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য ফকিরহাট কল্যাণ সমিতি কর্তৃক খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী এবং সাবেক অতিরিক্ত সচিব ইতিহাসবিদ মোহাম্মদ রেজওয়ানউল হক-এর সুকীর্তির বিভিন্ন দিক তুলে ধরে বলেন তারা ফকিরহাট তথা বাগেরহাটের কৃতি সন্তান হিসেবে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। সমিতি তাঁদেরকে সংবর্ধিত করে অত্যন্ত প্রসংশনীয় কাজ করছে। তিনি সমিতির প্রতি এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রধানের মত ফান্ড বা ট্রাস্ট গঠন করা যায় কি না সে ব্যাপারে আহ্বান জানান। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে উপাচার্যকে ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
সমিতির সভাপতি এস এ ওয়াহেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংবর্ধিত গুণীজন হিসেবে বক্তব্য রাখেন খুবির নবনিযুক্ত ট্রেজারার অমিত রায় চৌধুরী ও সাবেক অতিরিক্ত সচিব ইতিহাসবিদ মোহাম্মদ রেজওয়ানউল হক। সমিতির পক্ষ থেকে তাদেরকে ক্রেস্ট উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে রেজওয়ানউল হকের লিখিত ইতিহাস গ্রন্থ বৃহত্তর খুলনার ইতিহাস এর তাৎপর্যপূর্ণ দিক আলোচনা করেন প্রফেসর আনোয়ারুল কাদির। এছাড়া একই অনুষ্ঠানে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ মোঃ আমিনুর রহমান সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ আসলাম আলীকেও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সমিতির এক যুগ পূর্তিতে প্রতিষ্ঠাতাবৃন্দকেও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান, শেখ মুস্তাহিদ সুজা, এ্যাড. এস এম শাহনওয়াজ আলি, কৃষিবিদ শহিদুজ্জামান, খান আরিফুল ইসলাম প্রমুখ।
সমিতির সংবর্ধিত প্রতিষ্ঠাতারা হলেন- সৈয়দ মিজানুর রহমান, এস এ ওয়াহেদ, শেখ আব্দুল জলিল, সরদার জামিল আহমেদ, শেখ সাইদুর রহমান সাইদ, আনজুমান আরা পুষ্প, মোল্লা আলী আক্তার আঁখি ও শেখ জাকির হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মিজানুর রহমান। এ সময় ফকিরহাট সমিতির সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ব নদী দিবসে সুন্দরবন অঞ্চলের নদ-নদী দখলমুক্ত ও দূষণ থেকে রক্ষার দাবীতে শিশুরা কাগজের নৌকা ভাসিয়েছেন মোংলা নদীতে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বিশ্ব নদী দিবসে সুন্দরবন অঞ্চলের নদ-নদী দখলমুক্ত ও দূষণ থেকে রক্ষার দাবী জানিয়ে শিশুরা কাগজের রঙ্গিন নৌকা মোংলা নদীতে ভাসিয়েছেন। এ বছর ”আমাদের জনজীবনে নৌপথ” শ্লোগানে বিশ্ব নদী দিবস পালিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকালে মোংলা নদীর মামার ঘাটে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে নদী দিবস পালিত হয়েছে। প্রতীকী কাগজের নৌকা ভাসানো কর্মসূচীর আগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় মোংলা নদীর মামার ঘাটে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র (বাপা) মোংলার আহ্বায়ক মো. নূর আলম শেখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। আলোচনা সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলী শেখ, জালিবোট সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র মনিটরিং অফিসার কাজী ফাতেমা বর্ণালী, প্রথম আলো বন্ধু সভার সভাপতি মো. আবুল কাশেম, বাপা নেতা আব্দুর রশিদ হাওালাদার, নাজমুল হক, কমলা সরকার, শেখ রাসেল, হাছিব সরদার, ট্যুরিস্ট লঞ্চ এ্যাসোসিয়েশনের মো. এমাদুল ও মাঝিমাল্লা সমিতির মো. হাসেম।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, সরকার টেকসই উন্নয়ন কর্ম পরিকল্পনার অংশ হিসেবে নদী-খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করছেন। মোংলা উপজেলায়ও ৫৫টি প্রবাহমান সরকারি খাল দখল করে রাখা হয়েছে যা উচ্ছেদের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আলোচনা সভায় অপর বক্তারা বলেন, দূষণ-দখল-অপরিকল্পিত শিল্পায়ন-আবাসন-সেতু-কালভার্ট ও নদীতে জাহাজ ডুবি, জাহাজী বর্জ্য নিক্ষেপ, অপরিকল্পিত চিংড়ি ঘের ও ট্যুরিস্টদের অসচেতনতার কারণে সুন্দরবন অঞ্চলের নদ-নদীর অস্তিত্ব বিলিন হতে চলেছে।
সভাপতির বক্তব্যে বাপা মোংলার আহ্বায়ক মো. নূর আলম শেখ বলেন, মহামান্য হাইকোর্ট বলেছেন নদী একটি জীবন্ত স্বত্তা। তাই নদী-খালকে যারা হত্যা করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্ষমতার প্রভাবে মানুষ নদী দখল করছেন। নদী আমাদের জনজীবনের সাথে সম্পৃক্ত। নদী দখলদারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

নজিবুল্লাহর ময়না তদন্ত শেষে দাফন নড়াইলের মিরাপাড়া গ্রামে সম্পন্ন

মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে কাজের সন্ধানে গিয়ে মৃত্যুবরণকারী নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের কেরামত শেখের ছেলে নজিবুল্লাহর (২২) ময়না তদন্ত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নজিবুল্লাহর লাশ সাড়ে তিনমাস পর সৌদি আরব থেকে নড়াইলে এসে পৌঁছায়।ময়না তদন্ত শেষে এদিন বিকাল সাড়ে ৫টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।পরিবারের উপার্জনক্ষম যুবক নজিবুল্লাহর মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা।সংসারের হাল ধরা ছেলেকে হারিয়ে মা-বাবা বারবার মুর্ছা যাচ্ছেছন। সন্তান হারানোর শোক কোনভাবেই কাটিয়ে উঠতে পারছেন না তারা।পরিবারের সদস্যসহ গ্রামবাসীর দাবি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির। সূত্রে জানা যায়, নজিবুল্লাহকে ভালো বেতনে চাকুরির প্রলোভন দিয়ে সৌদি আরবে নিয়ে গিয়ে তার সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ করাসহ তাকে হত্যার অভিযোগ তুলেছেন পিতা কেরামত শেখ। ঘটনা উল্লেখ করে এক নারীসহ তিন জনের নাম উল্লেখ পূর্বক নড়াইল সদর আমলী আদালতে গত ১২ জুন অভিযোগ দায়ের করেন নজিবুল্লাহ’র পিতা কেরামত শেখ। আদালতের আদেশে গত ১৪ জুন নড়াইল সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ মামলার এজাহারভূক্ত আসামি শাহাবুদ্দিন মিনাকে গত ১৬ জুন গ্রেফতার করে। বর্তমানে এ মামলার আসামীরা জামিনে আছেন। নিহতের স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, পরিবারের স্বচ্ছলতা
ফিরিয়ে আনতে এবং জীবনে সাফল্য লাভের আশায় নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের কেরামত শেখের ছেলে নজিবুল্লাহ চলতি বছরের ১৭মার্চ সৌদি আরবে যান। ভালো বেতনে কাজের সন্ধানে গিয়ে আড়াই মাসের মাথায় লাশ হন তিনি। নজিবুল্লাহকে বিদেশ পাঠাতে তিন দফায় দালাল চক্রের হাতে সাড়ে ৭লাখ টাকা দিয়ে সর্বশান্ত হয়েছেন গরীব পিতা কেরামত শেখ। জানাগেছে, নড়াইল সদর উপজেলার মিরাপাড়া গ্রামের জলিল মিনার ছেলে শাহাবুদ্দিন মিনা বাদী কেরামত শেখের স্ত্রীর ফুফাতো ভাই হওয়ার সুবাদে তিনি ছেলে নজিবুল্লাহকে ৬লাখ টাকার বিনিময়ে সৌদি আরবে পাঠানোর মৌখিক চুক্তি করেন। শাহাবুদ্দিন মিনার ভগ্নিপতি নড়াইল সদর উপজেলার চাঁচড়া গ্রামের সাইফুল আব্দার সৌদি আরবে কর্মরত। কেরামত শেখ ছেলেকে বিদেশ পাঠানোর লক্ষ্যে গত ২৫ ফেব্রয়ারি সাইফুল আব্দারের স্ত্রী রাবেয়া বেগম ও সাইফুলের শ্যালক (রাবেয়ার চাচাতো ভাই) আমিনুর মিনার কাছে প্রথম দফায় ৩লাখ টাকা প্রদান করেন। গত ১মার্চ রাবেয়া ও আমিনুরের কাছে আরো ৩লাখ টাকা প্রদান করেন কেরামত শেখ। মোট ৬লাখ টাকা প্রদানের পর গত ১৭মার্চ নজিবুল্লাহ সৌদি আরবে পৌঁছান।পরবর্তীতে নজিবুল্লাহর কাগজপত্র (আকামা) ঠিক করে দেয়ার কথা বলে এবং সৌদি পুলিশের ভয় দেখিয়ে কেরামত শেখের কাছে আরো দেড়লাখ টাকা দাবি করেন শাহাবুদ্দিন মিনা।গরু বিক্রি করে ও ধার-দেনা করে দাবিকৃত দেড়লাখ টাকা প্রদান করেন কেরামত শেখ। গত ৪জুন বাদী কেরামত শেখ সৌদি আরবে অবস্থানরত অন্যলোকের মাধ্যমে জানতে পারেন তার পুত্র নজিবুল্লাহকে আটক রেখে এজাহারে উল্লেখিত আসামিরা মুক্তিপণ আদায় করেছে এবং ছেলের মৃতদেহ সৌদি আরবের হাসপাতাল মর্গে পড়ে আছে। নজিবুল্লাহর বাবা-মা কখনো ভাবতে পারেননি প্রবাসে গিয়ে উপার্জনক্ষম ছেলে লাশ হয়ে বাড়িতে ফেরবে। তার মৃত্যুর খবরের পর থেকে ছেলেকে শেষবারের মতো দেখার জন্য প্রহর গুনতে থাকেন নজিবুল্লাহর বাবা-মা। আদৌ ছেলের লাশ দেশে আনতে পারবেন কিনা সে বিষয়েও সংশয়ে ছিলেন তারা। বাংলাদেশ সরকারের স্বদ-ইচ্ছা ও চেষ্টায় লাশ বাড়িতে আনতে পারায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজিবুল্লাহর বাবা-মা ও স্বজনরা। পাশাপাশি নজিবুল্লাহকে বিদেশে নিয়ে তার সঙ্গে প্রতারণা ও শেষমেষ মৃত্যুর মুখে ঠেলে দেয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। এ মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, নজিবুল্লাহর লাশ নড়াইলে আসার পর সুরতহালসহ ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলজিইডির উন্নয়নের সুফল পাচ্ছে মহেশপুরবাসী
শামীম খান জনী মহেশপুর,ঝিনাইদহঃ
সড়ক,গুরুত্বপূর্ণ রাস্তা সম্প্রসারণ, ব্রীজ, সেতু-কালভার্ট, ভূমিহীনদের আবাসনসহ সার্বিক যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং নানামুখী উন্নয়নে এলজিইডি মহেশপুর উপজেলার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের কার্যক্রম চলছে সমান তালে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করায় সুবিধা পাচ্ছে উপজেলাবাসীর। এক সময়কার পিছিয়ে পড়া জনগোষ্ঠি উন্নয়নের ছোঁয়ায় শহরে বসবাসের মতোই সুফল পেতে শুরু করেছে।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি)-হতে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে মহেশপুর-বাঘাডাঙ্গা সড়ক। যার দৈর্ঘ্য ১২ কিলোমিটার এবং প্রস্থ ১৮ ফিট। সড়কটি বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজার থেকে নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা সীমান্ত পর্যন্ত গিয়েছে। সড়ক নির্মানের ফলে দীর্ঘদিনের ভোগান্তী লাঘব হয়েছে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের। সীমান্তবর্তী এলাকার আর্থসামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য পরিবহনে কমেছে সময় ও ভাড়া। নতুন প্রশস্ত সড়কে সীমান্তের বিজিবির ক্যাম্প সমূহের সকল সরঞ্জামবাহী যানবাহন চলাচলে সুবিধা হয়েছে। পৌর এলকার ৩ কি.মি. বাইপাস সড়কের কাজ চলমান রয়েছে। আলামপুর ১নং ব্রীজ ঘাট সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজ চলছে। জলবদ্ধতা নিরশনে যাদবপুর কুলতলা খাল খননের কাজ ও গোয়ালহুদা খালের বাধ নির্মান সম্পন্ন হয়েছে, যার সুফল পেতে শুরু করেছে এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ধারাবাহিক উন্নয়নে বাড়ছে স্বস্তি, আর কমেছে জনভোগান্তি। তাই উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান তারা।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমূল হুদা জিন্টু বলেন, মহেশপুর উপজেলার বিশাল জনগোষ্ঠি একসময় উন্নয়নবিত ছিল। চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হওয়ায় স্মরণাতীত কালের সুফল পাচ্ছেন এলাকাবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চলের পরামর্শ মতো উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে সদর এলাকা সমস্ত জায়গা উন্নয়নের ছোঁয়া লেগেছে। ফলে গ্রামে বসবাস করেও মহেশপুরের মানুষ এখন শহরের সুবিধা ভোগ করছেন।
এছাড়াও জাতির পিতার স্মৃতি সরংক্ষণ এবং নতুন প্রজন্মের নিকট জাতির পিতার অবদান তুলে ধরার লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টি নন্দন ম্যুরাল। ম্যুরালের উচ্চতা ১৪ ফুট ৬ ইঞ্চি ও প্রস্থ ১০ ফুট ৬ ইঞ্চি। ম্যুরাল নির্মাণে ব্যায় হয়েছে সাড়ে ৬লক্ষ টাকা। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সকল স্তরের মানুষ এখানে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রর্দশন করবেন এই প্রত্যাশায় নির্মিত। এমন কাজের মহতি উদ্যোগে শামিল হওয়ায় প্রশংসার জোঁয়ারে ভাসছেন মহেশপুর উপজেলা প্রকৌশলী শাহারিয়ার আকাশ। বুয়েট থেকে লেখাপড়া শেষ করা শাহরিয়ার আকাশ এই ম্যুরাল নির্মাণের মাধ্যমে জানান দিয়েছেন তার মত হাজারো যুবকের হৃদয়ে লেখা শেখ মুজিবের নাম।
মহেশপুর উপজেলা প্রকৌশলী জনাব সৈয়দ শাহরিয়ার আকাশ জানান, সর্বস্তরের জনগণ এলজিইডির উন্নয়নমূলক কার্যক্রমের সুফল ভোগ করছেন। এছাড়া আগামীতে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে স্বচ্ছতার সাথে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

দেবহাটা থানা পুলিশের অভিযানে জুয়াড়ী গ্রেফতার ৬

কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা)
দেবহাটা থানা পুলিশের অভিযানে ০৬ জন জুয়াড়ী গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়। সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ নেতৃত্বে। দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে। এসআই শেখ গোলাম আজম, এএসআই আব্দুর রহিম গাজী সংগীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন নওয়াপাড়া এলাকা হইতে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলার সময়। ১. মোঃ মিলন গাজী(৪০), পিতা-মৃত বাসতুল্লাহ গাজী , ২. মোঃ সামাদ গাজী(৩৮), পিতা-মৃত ইনতাজ গাজী ,-উভয় সাং- নোওয়াপাড়া, ৩. মোঃ মিরাজ ইসলাম @ মিয়ারাজ(২৯), পিতা-মোঃ আদর আলী সরদার , ৪. মোঃ মামুন গাজী(২৫), পিতা-মোঃ সাজ্জাদ গাজী , ৫. মোঃ আসাদুল সরদার(২৮), পিতা-মোঃ আশরাফ সরদার ৬. মোঃ আব্দুল্লাহ গাজী(২৭), পিতা-আব্দুল মালেক গাজী , উভয় সাং- দক্ষিন নাংলা , থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোংলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ওই চালক তার ইজিবাইকটি রাস্তার পাশের সিপিবি’র দুর্যোগ সতর্ককরণ পতাকা টানানো ষ্টিলের পাইপে ধাক্কা লাগলে পাইপটি বৈদ্যুতিক তারের উপর পড়ে তাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
উপজেলার চাঁদপাই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেম্বর মোঃ রোকন উদ্দিন হাওলাদার জানান, রাজন শেখ (৪৮) আমার ওয়ার্ডের দক্ষিণ চাঁদপাই গ্রামের জহুর শেখের জামাতা/জামাই। রাজন শ্বশুর বাড়ীতেই থাকেন। তিন চার দিন হলো রাজন একটি নতুন ইজিবাইক কিনে চালানো শিখছিলেন। রবিবার সকাল ৭টার দিকে বাড়ী থেকে ইজিবাইকটি নিয়ে রাস্তায় বের হলে উত্তর চাঁদপাই এলাকার তিন রাস্তার মোড়ে সিপিবির দুর্যোগ সতর্ককরণ পতাকা টানানো ষ্টিলের পাইপের সাথে ধাক্কা লাগে। এতে সেই পাইপটি পাশের বৈদ্যুতিক তারের উপর পড়লে পাইপ ও গাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায়। তবে ইজিবাইক চালানে হাতল/ব্রেক/হ্যান্ডেল প্লাস্টিক আবরণ মোড়ানো ( কভার) থাকায় চালক বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার বিষয়টি তখন বুঝতে পারেননি। পরে গাড়ী থেকে নেমে হাত দিয়ে ঠেলে ইজিবাইকটি পিছনের দিকে সরাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হন রাজন। এ সময় ইজিবাইক ধরা অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
পরে তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা রাজনকে নিয়ে হাসপাতালে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শেখ সিরাজুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, পরে মরাদেহই হাসপাতালে নিয়ে আসেন তার পরিবার ও স্থানীয়রা।

মেম্বর রোকন বলেন, রাজন বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া গ্রামের মৃত লোকমান শেখের ছেলে। রাজন মোংলাতে তার শ্বশুর বাড়ীতে থাকতেন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি তদন্ত করে পরিবারের কোন অভিযোগ না থাকায় দুপুর পৌনে দুইটার দিকে রাজনের লাশ আত্মীয়-স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

খুলনার দাকোপে অনলাইন জুয়ার নেশায় আসক্ত হচ্ছে কিশোর ও যুব সমাজ

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে সারা দেশের ন্যায় অনলাইন জুয়ার নেশায় আসক্ত হচ্ছে কিশোর ও যুব সমাজ। এলাকা ঘুরে দেখা যায় দাকোপের বাজুয়া, চালনা, লাউডোব, বানিশান্তা, কৈলাশগঞ্জ, তিলডাঙ্গা, কামারখোলা, পানখালি, চুতরখালি, দাকোপসহ বিভিন্ন ইউনিয়নের কিশোর ও যুব সমাজ ভয়াল অনলাইন জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়েছে। বিকেল থেকেই চায়ের দোকান, খেয়াঘাট, ভ্যানস্ট্যান্ডসহ বিভিন্ন মোড় গরম থাকে অনলাইন জুয়া খেলায়। জুয়াড়িরা মনে করে এতে কোন রকম ঝামেলাই নেই। কারণ মোবাইল ফোনের মাধ্যমে চলে এ খেলা। যা প্রশাসনের নজরে আসে না। এদিকে এলাকার উঠতি কিশোর ও যুবকেরা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ায় অভিভাবকরা আছে চরম উদ্বেগ আর উৎকন্ঠায়। কারণ জুয়ার টাকা যোগাতে অনেকে পরিবারের পকেট কাটছে তাদের আদরের সন্তানেরা, আবার অনেকে চুরির মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। নাম প্রকাশ না করা শর্তে কয়েক যুবক বলেন, এই জুয়া খেলতে লাগে অনলাইন জুয়ার এ্যাপস এবং এ্যাপস ইনস্টল করার পর লাগে টাকা। এই টাকা রির্চাজ করতে মধ্যসত্ত্ব ভোগি এজেন্টের কাছে যেতে হয়। এতে করে লাভবান হচ্ছে মধ্যসত্ত্ব ভোগি এজেন্টরা আর ধ্বংস হচ্ছে কিশোর ও যুব সমাজ। এজেন্টের যত একাউন্ট হবে ততো বেশি লাভ। কারণ এই টাকা রিচার্জ করতে কাটা হয় কমিশন। নাম প্রকাশ না করার শর্তে এক যুবক বলেন, অনলাইনের এই জুয়া খেলাটা অন্ধকারে খেলার মতো। বাঁধলে বাজিমাত, না বাঁধলে কুপোকাত। তারপরও অনেকেই সহজে বড়লোক হওয়ার আশায় বাজি ধরে। যারা খেলে তারাও জানে না যে কারা এ্যাপসটা নিয়ন্ত্রণ করছে। টাকা কখন আসছে, কখন যাচ্ছে। হারলে মনে হচ্ছে, পরের দানেই পাব। জিতলে মনে হয়, আরেকবার ধরে দেখি, বাঁধতেও তো পারে। সব মিলিয়ে একটা ঘোরের মধ্যে সময় চলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবকের সাথে কথা হলে তিনি বলেন, আমরা পড়েছিম মহা-বিপদে। ছেলে মেয়েরা গেম খেলছে নাকি জুয়া খেলছে বুঝতে পারছি না। বাড়ি থেকে টাকা চুরি করে মোবাইলে রির্চাজ করে এই গেম খেলছে। টাকা না দিতে চাইলে করছে অশান্তি। স্থানীয় এক জনপ্রতিনিধির সাথে কথা হলে তিনি বলেন, আমরা গ্রামে-গঞ্জে বিভিন্ন মহল্ল্যায় এই ভয়াল নেশা অনলাইন জুয়া যাতে না খেলে তার জন্য বলি। অনলাইন জুয়া খেলে ধ্বংস হচ্ছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকছে গ্রামের অনলাইন জুয়ার এজেন্টরা। এই ভয়াল নেশা (অনলাইন জুয়া) থেকে রক্ষা পেতে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। কথা হয় দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের সাথে তিনি বলেন অনলাইন জুয়া যারা খেলে এবং খেলার সাথে যারা জড়িত তাদের নাম ঠিকানা সহ সঠিক তথ্য আমাকে দিলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।