Home আঞ্চলিক মহেশপুরে ধান বোঝাই ট্রাকে ফেন্সিডিল, আটক ১

মহেশপুরে ধান বোঝাই ট্রাকে ফেন্সিডিল, আটক ১

13

 

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুরে একটি ধান বোঝাই ট্রাক থেকে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ পলাশ(৩০) নামের ১ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। শুক্রবার সকালে উপজেলার কুশাডাঙ্গা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ধান বোঝাই ট্রাকসহ ট্রাক ড্রাইভারকে আটক করে বিজিবি। আটককৃত পলাশ মহেশপুর উপজেলার কুল্লা সাহেব পাড়ার রবিউল ইসলামের ছেলে।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, গোপন সংবাদের ভিক্তিত্বে উপজেলার কুশাডাঙ্গা গ্রামে অভিযান চালায় বিজিবির সদস্যরা।এ সময় সীমান্ত থেকে ছেড়ে আসা ৪১২ মন ধান বোঝাই ট্রাক তল্লাশি করলে ট্রাকের মধ্যে থেকে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন ট্রাকসহ ট্রাক ড্রাইভারকে মহেশপুর থানায় সোর্পন করা হয়েছে।