স্টাফ রিপোর্টার।।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শুক্রবার বিকেল ৪ টায় পূর্ব রূপসা রেলওয়ে মাঠে সিনিয়র-জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই খেলায় অংশগ্রহণ করেন, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের বাগমারা ২নং ওয়ার্ড আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. সুলতান মোল্লা ও নৈহাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হারুন হাওলাদার এবং ব্যবসায়ী মো. জুয়েল শেখ চান্দু ও মো. আরমান মোল্লা দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। খেলায় সিনিয়র দলের কাছে ২-০ গোলে জুনিয়র দল পরাজিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ আজিম। এ-সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় শ্রমিকলীগের সদস্য মো. হায়দার আলী খান, ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মো. হায়দার শেখ, মো. নজরুল ইসলাম, আজিজুল শেখ, মো. মোদাচ্ছের হোসেন ভোলা, জয়নাল শেখ, রাসেল শেখ, মো. খোকন, মো. সাব্বির শেখ, রাব্বি শেখ, মো. সাগর মৃধা, মো. বাপ্পি ইসলাম, মো. কাদের শেখ, জনি মাতুব্বর, রনি মাতুব্বর, মো. শাওন শেখ, মো. সুমন শেখ প্রমুখ।











































