Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

6

মোংলায় মারপিট ও চিংড়ি ঘের লুট, এজাহার দিলেও ব্যবস্থা নেয়নি পুলিশ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় একটি চিংড়ি ঘেরের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার ছেলেকে মারপিট ও তার চিংড়ি ঘের লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় গত বৃহস্পতিবার চারজনকে আসামী করে থানায় এজাহার দিলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। এদিকে থানায় এজাহারের অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে প্রতিনিয়ত তাদের ঘের দখলসহ প্রাণ নাশের হুমকি দিচ্ছেন অভিযুক্ত নীল কমল গাইন (৫৫), শ্রী নিবাস রায় (৪৫), বিষ্ণুপদ বৈরাগী (৬০) ও মোঃ সিরাজ (৪৫)। অভিযুক্ত সকলের বাড়ী মোংলা উপজেলার দিগরাজ ও বুড়িরডাঙ্গা এলাকায়।
মোংলা থানায় দায়ের হওয়া এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তদের সাথে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে একটি চিংড়ি ঘেরের জমি নিয়ে বিরোধ চলে আসছে মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র রায়ের ছেলে দীপক কুমার রায় ও প্রভাষ রায়ের। এনিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার নীল কমল গাইন, শ্রী নিবাস রায়, বিষ্ণুপদ বৈরাগী ও সিরাজের নেতৃত্ব দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দীপক ও প্রভাষের চিংড়ি ঘের দখলে হামলা চালায়। এতে প্রভাষ রায় গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হামলাকারীরা ঘেরের গৈ-ঘরে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে এ ঘটনায় ওই চারজনকে আসামী করে থানায় এজাহার দাখিল করেন প্রভাষ রায়ের ভাই দীপক কুমার রায়।
ভুক্তভোগী জমি ও ঘের মালিক প্রভাষ এবং দীপক বলেন, আমাদের তিন একর পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে নানা অপতৎপরতা চালিয়ে হয়রানী করে আসছে স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু ও জমির দালাল নীল কমল ও শ্রীনিবাস গং। এনিয়ে আদালতে মামলা চললেও তারমধ্যেই আমাদের জমি ও ঘের দখলে নিতে হামলা মারপিট করে তারা। ঘটনার দিন থানায় এজাহার দেয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেলেও এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। আর এ সুযোগে অভিযুক্তরা আবারো তাদের চিংড়ি ঘের দখলসহ প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে জানান দীপক।
এ বিষয়ে জানতে অভিযুক্ত নীল কমলকে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি। আর শ্রীনিবাসকে ফোন করা হলে তিনি কল কেটে মোবাইল বন্ধ করে রাখেন। উভয়কেই একাধিকবার ফোন করা হলেও তাদের সাথে কথা বলতে না পারায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘের সংক্রান্ত বিষয়ে দীপক কুমার রায়ের এজাহারের একটি অভিযোগ পেয়েছি, আমি বর্তমানে থানার বাহিরে অবস্থান করছি, এসে এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় আইননুগ ব্যবস্থা নেয়া হবে।

ফকিরহাটের খাজুরা এলাকায় ১২টি ভূমিহীন পরিবারের খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
চাঁদার টাকা দিতে না পারায় ফকিরহাটের খাজুরা গ্রামের ১২টি ভূমিহীন পরিবারের বসতঘর জোরপূর্বক ভেঙ্গে দেওয়ায় স্থানীয় ইউপি সদস্য কবির মোড়লসহ ছয় জনের বিরূদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি পরিবার। গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী পরিবারের পক্ষে মোঃ রুবেল মোল¬া।
ফকিরহাট উপজেলাধীন ৪৩নং খাজুরা মৌজার ১নং খাস খতিয়নে এসএ ৯৪৫/৯৩১নং দাগে রাস্তাবাদে অবশিষ্ট পরিত্যক্ত জমি বন্দোবস্ত পাওয়ার জন্য গত ৭/৫/২০২২ইং তারিখ আমরা বাগেরহাট জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন ভূমিহীন ১২টি পরিবার। পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে অন্যের জায়গায় বসবাস করেছে। মাসখানেক আগে ফকিরহাটের ২নং লখপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য মোঃ কবির মোড়লের মৌখিক অনুমতিতে উক্ত তফসিল বর্ণিত জমিতে বসবাসের জন্য ১২টি বসতঘর নির্মাণ করা হয়। ভূমিহীন পরিবারের লোকজন সেখানে বসবাস করে আসছিলো। ইউপি সদস্য কবির মোড়ল প্রতিটি ঘর নির্মাণ বাবদ ভূমিহীন পরিবারের কাছ থেকে ২০হাজার টাকা করে গ্রহণ করেন। কয়েকদিন পর ইউপি সদস্য প্রত্যেক পরিবারের কাছে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ইউপি সদস্য তার বাহিনী নিয়ে গত ১৪/৬/২০২২ তারিখ বিকালে ভূমিহীনদের বসতঘর ভেঙ্গে ফেলে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি-ধামকি প্রদর্শন করে বসতঘর থেকে তাদেরকে তাড়িয়ে দেয়।
ভূক্তভোগী পরিবারের পক্ষে শিউলি আক্তার বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালতে ইউপি সদস্য কবির মোড়ল (৪৫)সহ আরো ৫ জনের নাম উলে¬খ করে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন খাজুরা গ্রামের মৃত ফকির আহমেদ এর ছেলে শাহিন ফকির (৩০), মৃত রুস্তম শেখের ছেলে আব্দুর রহিম শেখ (৫০) ও মোঃ রেজাউল শেখ (৪৫), মৃত হাকিম গাজীর ছেলে মফিজুর রহমান (২৫), মৃত ইমাম বক্স কাজীর ছেলে মোঃ কুদ্দুস কাজী। একইভাবে জেলা বাগেরহাট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ভূক্তভোগী পরিবারের পক্ষে সোনিয়া আফরিন উক্ত আসামিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭/১১৭ (গ) ধারায় মামলা করেন। ভূমিহীন পরিবারের আবেদনকারীরা হলেন খাজুরা এলাকার শিউলি আক্তার, আলিমুন ফকির, মিকাইল শেখ, আছিয়া খাতুন, আকলিমা খাতুন, খাদিজা আক্তার রিপা, এবাদুল ফকির, আলী আকবর, সুফিয়া, জোসনা খাতুন, সোনিয়া আফরিন ও নাজমুল মোল¬া।

ফকিরহাটের পিলজংগের মুখাজী বাড়ীতে ডাকাতি: মালামাল লুট
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পল্লীতে আবারও দুর্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা দু’তলার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিন্মি করে স্বার্ণালোংকার লুট করে পালিয়েছে। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তা ও দু’নারীসহ ৩জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পিলজংগ ইউনিয়ন পরিষদের পার্শ্বে অমিত মুখাজীর বাড়িতে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মডেল থানা পুলিশ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী মৃতঃ জীবন কুমার মুখাজীর পুত্র অমিত কুমার মুখাজী জানান, শুক্রবার গভীর রাত আনুমানিক ৩টার দিকে ৮/১০জনের একদল ডাকাত দু’তলা ভবনের উপরের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে আমার পিসতাতো বোন তপতী চক্রবতীকে অস্ত্রের মুখে জিন্মি করে তার কাছে থাকা স্বর্ণের চেইন কানের দুল ও হাতের বালা কেড়ে নেয়। তার গোঙ্গানী শুনে আমি অন্যরুম থেকে বেরিয়ে আসি। এ সময় ডাকাতরা আমার মা রিনা মুখাজী ও স্ত্রী জয়শ্রী মুখাজীর কাছ থেকে চেইন কানের দুল ও হাতের বালা ছিনিয়ে নিয়ে নেয়। আমি বাঁধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে। এ সময় আমার মা বোন ও স্ত্রী বাঁধা দিতে আসলে তারা তাদেরকে মারপিট করে মালামাল নিয়ে পালিয়ে যায়। শনিবার সকালে ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, মডেল থানা পুলিশের পরিদর্শক ওসি (ভারপ্রাপ্ত) মুঃ আলীমুজ্জামান, পরিদর্শক ওসি (তদন্ত) স্বপন রায় সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এরির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এর কিছুদিন আগে লখপুরের অবসরপ্রাপ্ত সচিব ও তার ভায়ের বাড়ীতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ ৪জনকে আটক করতে সক্ষম হয়।

এ্যাড. পারভেজ আলম খানে’র স্ত্রীর মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বারের সাবেক সভাপতি এ্যাড. পারভেজ আলম খানে’র সহধর্মিনী শামীমা সুলতানা (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন)। গতকাল শনিবার সকাল সোয়া ৭টায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন ঘরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ২ মেয়ে নাতি নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শামীমা সুলতানার নামাজে জানাজা বাদ জোহর টুটপাড়া ফরিদ মোল্লার মোড়ে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
অপরদিকে শামীমা সুলতানার মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা শোকাহতদের পাশে যান। সেখানে নেতৃবৃন্দ কিছু সময় অবস্থান করেন এবং ধৈর্য ধারনের জন্য সান্ত্বনা দেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, নির্বাহী সদস্য ও কেডিএ‘র সদস্য আবুল কালাম আজাদ কামাল, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. ফরিদ আহমেদ সহ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে এ্যাড. পারভেজ আলম খানে’র সহধর্মিনী শামীমা সুলতানার মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী।

ন্যাপের জেলা সাধারণ সম্পাদক তপন কুমার রায়ের মৃত্যুতে আ‘লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার রায় মৃত্যুবরণ করেছেন। তপন কুমার রায়ের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও মরহুমের আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী।

গণতান্ত্রিক আন্দোলন নস্যাৎ করার জন্য জোনায়েদ সাকি’র ওপর হামলা
খবর বিজ্ঞপ্তি
নাগরিক ঐক্য আয়োজিত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেছেন দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন নস্যাৎ করার জন্য জোনায়েদ সাকি’র ওপর হামলা করা হয়েছে। এ হামলা দেশের সচেতন বিবেক থমকে গেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হামলাকারীদের জবাব দিতে হবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন। শনিবার বিকেলে স্যার ইকবাল রোড এলাকায় নাগরিক ঐক্য আয়োজিত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ একথা বলেন। নাগরিক ঐক্য’র সদর থানা শাখার আহবায়ক আলী মুসা মিয়া সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ও নগর শাখার আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেএসডি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম ও গণসংহতি আন্দোলনের খুলনা জেলা শাখার আহবায়ক মুনির চৌদুরী সোহেল। আলোচনায় অংশ নেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল প্রশিক্ষক মোঃ মোস্তাকুজ্জামান, এ্যাড. মোঃ খালিদ হোসেন ও ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল-আমিন শেখ। অনুষ্ঠানের শেষপর্বে এ্যাড. মোঃ খালিদ হোসেন, আনোয়ারা জামান ও আয়েশা খাতুন নাগরিক ঐক্যে যোগদান করেন।

কুয়েট কেডিএস আয়োজনে “আন্তঃ বিশ^বিদ্যালয় বির্তক উৎসব ২০২২” এর পুরস্কার বিতরণী
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ডিবেটিং সোসাইটি’র (কেডিএস) আয়োজনে “আন্তঃ বিশ^বিদ্যালয় বির্তক উৎসব ২০২২” এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বির্তক অনুষ্ঠানের ফাইনাল অনুষ্ঠিত হয়। এই বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোঃ গোলাম কাদের,কেডিএস এর মডারেটর ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান , মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব,সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ) পলাশ চন্দ্র দাস। দুই দিনব্যাপী সংসদীয় মডেলের বিতর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দলের শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল বিতর্কে ডিইউআইবিএ এবং বিইউপি বিশ্ববিদ্যালয় পরস্পরের মুখোমুখি হয়। বিতর্ক শেষে ডিইউআইবিএ চ্যাম্পিয়ন এবং বিইউপি রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

ইসলাম বিরোধী আন্তর্জাতিক ও দেশীয় শক্তির মোকাবেলায় ওলামায়ে কেরাম এর ঐক্যের বিকল্প নেই: মুফতী ফয়জুল করীম
খবর বিজ্ঞপ্তি
১৮ জুন শনিবার বিকাল ৪ টায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান এর সভাপতিত্বে গোয়ালখালী মাদ্রাসা মিলনায়তনে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম শায়েখে চরমোনাই

প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই বলেন, ভারত সরকারকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকারী কুলাঙ্গারদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শত কোটি মানুষের প্রাণের স্পন্দন মহানবী (সা.)-এর সম্মানহানী করা এবং প্রতিবাদী জনতার সম্পদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার যে হিংস্রতা বিজেপি শাসিত ভারত দেখাচ্ছে, তা সভ্যতার এক কলঙ্কজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। বিজেপির এই বর্বরতা ভারতের ভিত্তি-শর্ত ভঙ্গ করেছে। এর পরিণতিতে ভারতের অখণ্ডতা হুমকিতে পড়বে, গোটা উপমহাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়বে।

বিজেপির উগ্র সাম্প্রদায়িক আচরন অব্যহত থাকলে বাংলাদেশের শান্তিকামী জনতা সকল প্রকার ভারতীয় পণ্য-সেবাকে অবাঞ্চিত ঘোষণা করে সর্বাত্মক বয়কট করবে বলেন, সভ্যতার এই উৎকর্ষের যুগে বিজেপি যা করেছে, তা রীতিমত প্রস্তর যুগীয় বর্বরতা। এই বর্বরতা অব্যাহত থাকলে বিশ্বব্যাপী শুভবুদ্ধির মানুষ সম্মিলিতভাবে এই বর্বরদের প্রতিহত করবে।

দুঃখ প্রকাশ করে বলেন, ৯২% মুসলমান ও শতভাগ অসাম্প্রদায়িক বাংলাদেশের সরকার বিজেপির বিভৎস সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কোন নিন্দা পর্যন্ত জানাতে পারেনি। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। সরকারকে আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে চলতি সংসদেই ভারতীয় আচরনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনুন। অন্যথায় আপনাদেরকেও বিজেপির সহযোগী বলে ধরে নেয়া হবে।

জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব শক্তির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভারতের বর্বরতা রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিন। অন্যথায় বিশ্বব্যাপী অস্থিরতা ছড়িয়ে পড়বে। তিনি আরো বলেন, জাতিসংঘ মুসলমানদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। ভারত নিজেদেরকে ধর্মনিরপেক্ষ সরকার দাবি করলেও হিন্দু ছাড়া অন্যান্য ধর্মাবলম্বিদের ধর্ম পালন করতে দিচ্ছে না। বিশ্ব মিডিয়ায় উঠে আসছে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হচ্ছে সে দেশের মুসলমানরা।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা শেখ আব্দুল্লাহ, আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ ইমরান, মুফতী আব্দুর রহিম, মুফতী মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা আসাদুল্লাহ গালিব, শেখ নাসির উদ্দীন, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মুফতী আবু সালেহ, মাওলানা আলী আহমাদ, মুফতী ইমরান হুসাইন, মাওলানা ইলিয়াস মাঞ্জুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা ইকবাল মাহমুদ, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী আব্দুর জব্বার আজমী, মুফতী আব্দুর রহমান মিয়াজি, মাওলানা মারুফ বিল্লাহ, মুফতী আব্দুর রাজ্জাক, মুফতী ইব্রাহিম সহ প্রমূখ ওলামায়ে কেরাম।

দুস্কৃতিকারীর হামলায় ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র যুগ্ম-সম্পাদক মারাত্মক আহত
খবর বিজ্ঞপ্তি
গত ১৭ জুন রাতে ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র যুগ্ম-সম্পাদক মোঃ আজাদুল হক আজাদ দুস্কৃতিকারীর হামলায় মারাত্মক জখম হয়েছেন। স্বপ্নের পদ্মা সেতু তৈরির জন্য মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করতে ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’ সংগঠনের উদ্যোগে আগামী ২০ জুন সোমবার সকাল ১০ টায় খুলনা মহানগরীতে বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচীর সদস্য সচিব হিসেবে সাংগঠনিক কাজ শেষে রাতে জনাব আজাদ টুটপাড়াস্থ বাসায় ফেরার পথে দুস্কৃতিকারীরা রড দিয়ে তাকে মাথায় আঘাত করে। এতে তিনি মাথা ফেটে রক্তাত্ত হন। চিকিৎসার জন্য প্রথমে তাকে খুলনা জেনারেল হাসপাতালে নেয়া হয় এবং পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ এহেন ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন সভাপতি মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক আলহাজ¦ সরদার আবু তাহেরসহ শেখ হেমায়েতুল ইসলাম, কবি সৈয়দ আলী হাকিম, এস এম কামরুল ইসলাম, শেখ ওমর ফারুক কচি, মোঃ আতিয়ার রহমান, রাকিব ফরাজী, এস এম মিজানুর রহমান, কাওসারী জাহান মঞ্জু, মোঃ মাসুম বিল্লাহ, শামসুন নাহার লিপি, মোঃ মনির হোসেন, মোঃ আজাদুল হক আজাদ, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, শেখ আছাদুজ্জামান, মোঃ রুহুল আমিন মিঠু, শওকত মোল্লা, মোঃ ফিরোজ আহমেদ, মীর কাওসার মিজু, মোঃ রিয়াজুল কবির, মুজাহিদ রহমান ফাইয়াদ, আমান কাজী, আব্দুল্লাহ আল ছাইফ, শাকিল আহমেদ, মাসুদুল হক, এ্যাড. মাসুদুর রহমান, কাজী আব্দুল হাদী, হাবিব খান, মোঃ ইয়াসিন মোল্লা, মোহাম্মদ রফিক, মোঃ সাকিব খান, মোঃ মনিরুজ্জামান লাভলু, আরিব আল আহমেদ, শেখ মাসুম, নাসরিন হক শ্রাবনী, আশিকুর রহমান মিরাজ, মোঃ সাইফুল ইসলাম মল্লিক, মোঃ হাসান মোল্লা, মোহাম্মদ আলী, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রকি, মোঃ আকরাম হোসেন, আবুল কালাম আজাদ, ফারুক হাসান খান, এম এম হাসান, স ম হাফিজুল ইসলাম, এ্যাড. জেনারুল ইসলাম, মহিদুল হাসান সুমন, আ বা ম সাইফুল্লাহ, কবি ইব্রাহিম বাহারি ও রেজাউল হাসান প্রমুখ।

দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের নিন্দা জ্ঞাপন
দিঘলিয়া প্রতিনিধিঃ
গত ১৪ ই জুন দিঘলিয়া উপজেলা পরিষদ কতৃক কার্যাদেশের বাহিরে অতিরিক্ত গাছ কর্তনের অভিযোগ এনে দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি ও ঠিকাদার মোঃ হাবিবুর রহমান তারেকের নামে মিথ্যা মামলা দায়ের ও হয়রানির করার প্রতিবাদে দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন।

বিবৃতিদাতারা হলেন সিনিয়র সহ- সভাপতি এম ফরহাদ কাদির, সাঃ সম্পাদক মল্লিক মোকসুদুর রহমান খোকন, নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম বাবু, মোঃ জামাল হোসেন, শামিম হক, মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম -সম্পাদক গাজী জামসেদুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ আশরাফ হোসেন, কোষাধ্যক্ষ ওয়াসিকউল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক কে এম আসাদুজ্জামান, প্রচার সম্পাদক কিশোর কুমার দে, ক্রীড়া সম্পাদক সালাহউদ্দীন বাবু, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মোড়ল, সদস্য এস এম শামিম, মোঃ তৌহিদুল ইসলাম রুপম, মোঃ শামিম, মোঃ রানা মোল্লা প্রমূখ।

ফুলতলায় খুলনা বিভাগীয় বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের এক মতবিনিময় সভা
ফুলতলা প্রতিনিধি
খুলনা বিভাগীয় বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের এক মতবিনিময় সভা শনিবার বেলা ১১টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহসভাপতি গাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলামের পরিচালানায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএডিসি খুলনা অঞ্চলের যুগ্ন পরিচালক (সার) আলহাজ¦ লিয়াকত আলী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএডিসির উপ-পরিচালক কেএম আবুল কালাম, উপজেলা বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, এনামুল হক সরকার, রেজাউল ইসলাম রেজা, জেলা সভাপতি সৈয়দ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিজভী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেশব সাধু, তুলসী দাস মিন্ত্রী, শেখ আঃ হালিম, ইলিয়াস হোসেন, মফিজুল ইসলাম, শংকর নন্দী, হাজী মনিরুজ্জামান, রামপ্রসাদ পাল, বিপ্লব কুন্ডু, আবুল কালাম আজাদ, সেলিম মাহমুদ, আলিমুজ্জামান, বিশ^নাথ মন্ডল, তাপস বাছাড়, আজাহারুল ইসলাম লাভলু, আবুল কাশেম প্রমুখ। সভায় নেতৃবৃন্দ সরকারের বিএডিসির লাইসেন্স নিয়ে বেসরকারি এসোসিয়েশনের সাথে সম্পৃক্ত না হওয়ার দাবি জানান।

দাকোপের কৈলাশগঞ্জে স্কুল ও মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা বোর্ডবাড়ি দুলাল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্ধ্যা ৬ টায় স্কুল ও মন্দিরের জায়গা দখল ও ভাংচুরের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বোর্ডবাড়ি শতবর্ষের কালি মন্দির, দুর্গা মন্দির ও সরকারি প্রাথমিক বিদ্যালয় একই স্থানে প্রতিষ্ঠিত। মন্দিরের পিছনে বসবাসরত চিত্ত রঞ্জন রায় সে দীর্ঘদিন যাবত উক্ত প্রতিষ্ঠান গুলির ৩১ শতাংশ জায়গা থেকে ১০ শতাংশ জায়গা জোর পূর্বক ভোগ-দখলে রাখে। গত ৮ জুন বুধবার স্থানীয় ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল এবং উক্ত প্রতিষ্ঠানের সভাপতি, সম্পাদক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মন্দিরের দখলকৃত ১০ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়। এর পর প্রতিপক্ষ চিত্ত রঞ্জন রায় মন্দির ও স্কুল কমিটির সদস্য এবং শিক্ষক সহ ১২জনের বিরুদ্ধে মামলা করে। তার প্রতিবাদে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মিনতি বালা। বক্তব্য করেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক দেবব্রত বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দাকোপ উপজেলা শাখার সভাপতি দীপক রঞ্জন রায়, ইউপি সদস্য সুখেন্দু শেখর রপ্তান(বুলু),কালি মন্দিরের সভাপতি নিহার সরকার, দূর্গা মন্দিরের সভাপতি অধিতোষ বিশ্বাস, শিক্ষক শুভংকর সরকার, সুশান্ত মন্ডল, পুলোকেশ বিশ্বাস, সঞ্জয় সরকার, সঞ্জয় মন্ডল, অরুপ বৈদ্য। সার্বিক সভাটি পরিচালনা করেন সঞ্জয় মন্ডল।

দাকোপের পানখালীতে সরকারি খাল উম্মুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ
খুলনার দাকোপ উপজেলার পানখালি ইউনিয়নের কেওড়াতলী সরকারি খাস খাল সকলের জন্য উম্মুক্তের দাবি জানান স্থানীয় কৃষক ও জনগণ। গত ৬ জুন সোমবার দাকোপের ভূমি কমিশনারের নিকট পাঠানো ১২৬ জন কৃষকের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ দাবি জানানো হয়। ইজারা না দিয়ে খালটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জোর দাবি জানান স্থানীয় চেয়ারম্যান ও ইউ পি সদস্য।
দক্ষিণাঞ্চলের রবি শস্য ও তরমুজ চাষের প্রাণকেন্দ্র বলে বিবেচিত খুলনার দাকোপ উপজেলাধীন পানখালী ইউনিয়ন।
এ অঞ্চলের মানুষ অধিকাংশই কৃষিকাজের উপর নির্ভরশীল। দেশের অন্যান্য স্থানে কম হলেও এই অঞ্চলের আবাদি জমিতে বছরে ৪ বার ফসল ফলে। সেখানে পানির অভাবে এক ফসল ফলানোর কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে কৃষকের। পানির অভাবে নির্মম কষাঘাতের এর শিকার হচ্ছেন বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় এক নারী কৃষক বলেন, খালের পাশেই আমার বাড়ি এবং চাষের জমি। জমির প্রয়োজনে খাল থেকে পানি নেওয়ার সময় রুস্তম শেখের লোকেরা আমাকে বাধাগ্রস্ত করে। পরবর্তীতে জমিতে নলকূপের পানি দিয়ে কাজ চালাতে হয়।
খালটি উন্মুক্তকরণের দাবি জানিয়ে গ্রাম্য চিকিৎসক মহিদুল ইসলাম বলেন, খালটির কোলঘেঁষে বেশির ভাগ মানুষের চাষযোগ্য জমি থাকলেও ফসলে পানি দিতে পারেনা। মিষ্টি পানির অভাবে জমিতে চাষ করা সম্ভব হয়না। খালটি উম্মুক্তের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানালেও কোনো সুরহা হচ্ছেনা।

এ বিষয়ে পানখালী ইউপি সদস্য এস এম শহিদুল ইসলাম জানান, রুস্তম শেখ নিজস্ব ক্ষমতা বলে বিভিন্ন খাল দখল করে । বিভিন্ন অদৃশ্য শক্তির সমন্বয়ে দীর্ঘদিন ধরে সরকারি খালসহ বিভিন্ন স্থান দখল করে আছে। বিশেষত এই ইউনিয়নের কেওড়াতলী খাস খাল নিয়ে রয়েছে গোলকধাঁধা। তিনি এ খালটি ইজারা নিয়েছেন বলে দাবি করলেও কখনোই ইজারার কাগজাদি দেখাতে চান না।

এছাড়া জানা যায়, মে মাসের ২৯ তারিখে অবৈধভাবে একটি খাল দখল করতে হাজির হয় রুস্তম শেখের দলবল। দখলে বাধা প্রদান করলে বটিয়াঘাটার দ্বীপবড়নপাড়ার পল্টুর মাছের ঘেরের প্রহরী মঞ্জু শেখ কে অপহরণ করে নিয়ে যায়। ২৪ ঘন্টা পর পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ঘেরের মালামালসহ উদ্ধার হন মঞ্জু শেখ। অপহৃত মঞ্জু শেখ এর তথ্য মতে, দীর্ঘদিন ধরে এই খালটি অবৈধভাবে দখলের চেষ্টা চালায় রুস্তম বাহিনী। সর্বশেষ ২৯ তারিখ দেশীয় অস্ত্রশস্ত্র সাজিয়ে খালটি দখল করতে যায় তারা। বাধা দেওয়ায় মুখ হাত বেধে একটি ঘরে আটকে রাখে রুস্তম’র লোকেরা। এছাড়া গ্রামবাসী জানান, রুস্তমের বিরুদ্ধে কথা বললে ভয়ভীতি প্রদর্শন করে ও মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ সকল অভিযোগের পরিপ্রেক্ষিত রুস্তমের নিকট যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনোকলে পাওয়া যায়নি।

রবিশস্যের উৎপাদনের প্রাণকেন্দ্র খ্যাত এ অঞ্চলের প্রতিটি মানুষের একটাই চাওয়া, খাল উম্মুক্তকরন। তবেই, দূর হবে পানির সংকট এবং হাসি ফুটবে প্রান্তিক কৃষকের মুখে।

ডুমুরিয়া উপজেলা যুবদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা যুবদলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সু¯’তা কামনা করে আলোচনা, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক মঞ্জুর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্যা মশিউর রহমানের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেন, শেখ শাহিনুর রহমান শাহিন, মাহাবুবুর রহমান, মাষ্টার আইয়ূব আহমেদ, সাইকুল ইসলাম, সরদার বিল্লাল হোসেন, সেলিম হালদার, ফরিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, দেলোয়ার হোসেন, শাজাহান আলী, মুরাদ হোসেন, আমিরুল ইসলাম, মাসুদ রহমান, জিয়াউর রহমান, শেখ রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, পারভেজ গাজী, আবরার হোসেন সৈকত, আয়ূব আলী, আঃ রহমান, তিতাস, জিহাদ, বাবু, আঃ কাদের, হাবিবুর রহমান, লিটন, শাহিনুর রহমান, মুজাহিদ, সবুজ, লাভলু রহমান,শাহিদুল,মনিরুল, আজগর,খালিদ, আছাদ, আনোয়ার হোসেন প্রমুখ। এরপর হাফেজ মোঃ মতিয়ার রহমানের পরিচালনায় দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

খানজাহান আলী থানা ছাত্রদলের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খানজাহান আলী থানা ছাত্রদলের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় গাফফারফুড মোড়ে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান বিপ্লব এর পরিচালনায় দোয়া মাহফিল পুর্বক আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ ইলিয়াস সর্দার, খানজাহান আলী থানা ছাত্রদল নেতা আবুল হায়াত শুভ, মোঃ ফয়সাল, মোঃ মেহেদী হাসান,সিয়াম হোসেন,সাইফুল্লাহ তাজিম,আলমগীর হোসেন ইমন,মানিক মোল্লা,তরিকুল ইসলাম জনি,স্বাধীন মির্জা ,রাকিবুল ইসলাম,আলী হোসাইন,শাকিল শিকদার, ,ইসমাইল হোসেন , লিখন সেখ, মোঃ বাবু, মোঃ রাহিম ,রিয়াদ হোসেন, মোঃ ইমন, ফাহিম, আরিফুল ইসলাম, রাহান শেখ, মোঃ হৃদয় ,ফারহান সাব্বির, মোঃ পাভেল প্রমুখ।সভায় বক্তারা বলেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামীদিনের সকল আন্দোলন কর্মসূচিতে ছাত্রদল ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে ।

শিরোমনি হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি বিসিক এলাকার হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গতকাল সকাল ১০ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। হুগলী বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান। সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ মোড়লের পরিচালনায় এতে বক্তৃতা করেন কোষাধক্ষ মোঃ আকতার,আলমগির , আবুল জিন্নাহ, হামযা, তরু, কাজল, শাহানাজ প্রিয়া, রেজাউল, আকলিমা, বিলকিস, সাগরিকা প্রমুখ। সভা থেকে শ্রমিক কর্মচারীরা তাদের সকল বকেয়া পাওনা শ্রম আইন অনুযায়ি পেতে পারে এ ব্যাপারে শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান এর আশুহস্তক্ষেপ কামনা করেন।

করোনার টিকা শতভাগ নিশ্চিত করতে কাজ করে চলেছে কেয়ার বাংলাদেশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নসহ সকল মানুষকে কোভিড ১৯ ভ্যাকসিন এর আওতায় আনার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ কাজ করে চলেছে । করোনা মহামারীতে আটরা গিলাতলা ইউনিয়নসহ ফুলতলা উপজেলার সকল ইউনিয়নের ২০২১ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে আসছে কেয়ার বাংলাদেশ। উপজেলার সকল ইউনিয়নের অসংখ্য মানুষকে তাদের করোনার টিকা আওতায় এনেছে । ২জন ইউনিয়ন ফ্যাসিলিটেটর এবং ৩ জন ভলেন্টিয়ার এর সমন্বয়ে মোট ৫ জন এই উপজেলায় কর্মরত আছে । করোনায় স্বাস্থ্য সচেতনতা মূলক প্রচার ,লিফলেট বিতরণ , বিনা মূল্যে মাস্ক বিতরন,স্বাস্থ্য শিক্ষা সেশন সহ সংস্থাটি ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশন ও টিক্কা গ্রহণে সহায়তা করে আসছে । এছাড়া উপজেলার ধোপাখোলা মাধ্যমিক বিদ্যালয়, আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় , শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় সহ ফুলতলা উপজেলার সকল স্কুল ও কলেজ গুলোতে ছাত্র-ছাত্রীদের সচেতনতা ও টিকা রেজিস্ট্রেশন এর কাজে সহায়তা করে এবং শতভাগ রেজিস্ট্রেশন এর আওতায় আনার জন্য কাজ করে। স্কুলের ছাত্র-ছাত্রী যারা টিকা গ্রহণ করলেও অনলাইনে রেজিস্ট্রেশন আওতায় আসেনি তাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন নিশ্চিত করা। যেসব ছাত্রছাত্রী টিকা গ্রহণ করেনি তাদেরকে খুঁজে বের করতে কাজ করে চলেছে এই সংস্থাটি ।

নড়াইল জেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলা মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুুপুর দেড়টায় শহরের পুরাতন বাস টার্মিনাল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায়
প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মীনা মালেক। জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া খানমের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বাড়ৈ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আফরোজা হাসনাত, মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লাইজু জামান, মহিলা আওয়ামীলীগ নেত্রী লতিফা খানম, যশোর জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাদিরা নাসরিন নীলা, নওশীন সুলতানা সুমি, প্রচার সম্পাদক রোমানা খানম রিক্তা। নড়াইল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসমত আরার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নড়াইল জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অপর্ণা রানী, অ্যাডভোকেট রমা রায়, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট রওশন আরা কবীর লিলি, লোহাগড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লতিফা পারভীন লেভী, কালিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি আক্তার প্রমূখ। বর্ধিত সভায় জেলার ৩টি পৌরসভা ও ৩ উপজেলার ৩৯টি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক উপস্তিত ছিলেন। বক্তারা দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ বর্ধিত সভার তারিখ পরিবর্তন
খবর বিজ্ঞপ্তি
অনিবার্য কারণবশত আগামী ১৯ জুন ’২২ এর বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ খুলনা মহানগর শাখার যৌথ বর্ধিত সভা স্থগিত করা হয়েছে। উক্ত যৌথ বর্ধিত সভাটি আগামী ২১ জুন ’২২ বাদ মাগরীব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
পাশাপাশি ওয়ার্ড যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের আবেদন পত্র গ্রহণ ও জমাদানের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ। শনিবার নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর নির্দেশনায় সাংগঠনিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেন সাংগঠনিক কমিটির সমন্বয়ক এস এম হাফিজুর রহমান হাফিজসহ অন্যান্য নেতৃবৃন্দ। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ ও ২০ জুন ’২২ইং যথারীতি দলীয় কার্যালয়ে সন্ধ্যা ০৭টা থেকে রাত ০৯টা পর্যন্ত আবেদন পত্র বিতরণ ও জমা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০ জুন ’২২ রাত ০৯টার পর আর কোনো আবেদন পত্র জমা নেওয়া হবে না।

পেট্রাপোল বন্দরে ৩ ট্রাকে আগুন, পুড়ে ছাই রফতানি পণ্য
বেনাপোল প্রতিনিধি
বাংলাদেশে রফতানির অপেক্ষায় ভারতের পেট্রাপোল বন্দরে ব্লিচিং পাউডারসহ ৩ ট্রাকে আগুন লেগে সব পণ্যভূস্মিভূত হয়েছে। শনিবার রাত ২টা ৪৫ মিনিটের সময় ব্লিচিং পাউডারের ট্রাকে এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে পাশে দাঁড়িয়ে থাকা অন্য ট্রাকেও আগুন ধরে যায়। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া ৩ ট্রাকের মধ্যে ১টি ব্লিচিংবাহী , ১টি কাগজের রোলবাহী ও ১টি তুলার ট্রাক ছিল।

ভারতের পেট্রাপোল এক্সপোর্ট ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদিপ দে বলেন, দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ক্ষতি থেকে বেঁচে গেছে পেট্রাপোল বন্দর। আগামীতে ব্লিচিং পণ্য খোলা ট্রাকে রফতানি না করে কনটেইনারে রফতানির সিদ্ধান্ত নিতে হবে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তি বলেন, বাংলাদেশে রফতানির অপেক্ষায় ভারতের পেট্রাপোল বন্দরে ব্লিচিংবাহী ট্রাকে আগুন ধরে যায়। পরে পাশে থাকা আরও ২টি পণ্যবাহী ট্রাক ভস্মিভূত হয়েছে। ব্লিচিং পণ্যে বার বার অগ্নিকাণ্ড ঘটে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

তিনি আরও বলেন, আশঙ্কা করা হচ্ছিল ২০ থেকে ২৫টি পণ্যবাহী ট্রাক পুড়বে। তবে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালানোয় প্রায় ৩ঘণ্টা পর বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পেট্রাপোল বন্দর। পেট্রাপোল থানা পুলিশ ঘটনার তদন্ত করছে।

এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে ব্লিচিং পাউডারের ট্রাকে আগুন ধরে যাওয়ার ঘটনায় ৩টি রফতানি পণ্য বোঝাই ট্রাক পুড়ে ভূস্মিভূত হয়েছে। দ্রুত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা সম্ভব না। কী কারণে ভারতীয় ব্লিচিং বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত না করে এখনই বলা যাচ্ছে না।

বেনাপোল চেকপোস্টে যাত্রীর টাকা হাতিয়ে নেওয়া দুই প্রতারক আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল চেকপোস্টে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৯০ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করেছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৮ জুন) দুপুরের দিকে বেনাপোল চেকপোস্টের সিমলা এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিমলা এন্টারপ্রাইজের কর্মচারী ও বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের হারুনের ছেলে এবাদত (২২) ও বড় আঁচড়া গ্রামের শাহজামালের ছেলে মারুফ (২৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাবনার আরিফুল ইসলাম নামে এক যাত্রী ভারত যাওয়ার উদ্দেশে বেনাপোল চেকপোস্টে আসলে সিমলা এন্টারপ্রাইজের কর্মচারী এবাদত ও মারুফ ওই যাত্রীকে তাদের প্রতিষ্ঠানে ডেকে নেন। এরপর প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ৯০ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন। পরে বেনাপোল চেকপোস্টে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যদের সহায়তায় ওই টাকা উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হয় এবং ওই দুই প্রতারককে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দিনদিন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। বিভিন্ন মালামালবিহীন স্টোর কিংবা এন্টারপ্রাইজের আড়ালে অবৈধ দোকান গড়ে যাত্রীদের কাছ থেকে চলছে ছিনতাইয়ের মতো ঘটনা। বিভিন্ন কৌশলে এসব প্রতিষ্ঠানে যাত্রীদের ডেকে নিয়ে প্রতারণার মাধ্যমে নগদ অর্থ কিংবা মালামাল হাতিয়ে নেওয়া হয়। চেকপোস্ট এলাকায় কঠোর নজরদারির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তার চুরি, গ্রেপ্তার ৪
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের নির্মাণাধীন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তামার তারসহ চার চোরকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে বিপুল পরিমাণ বৈদ্যুতিক কপার ক্যাবল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ এ চোর চক্রের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার কালেখার বেড় গ্রামের ডালিম শেখ (৩৮), বড় দূর্গাপুর গ্রামের রাসেল শেখ (২৩), কাষ্টোবাড়িয়া গ্রামের ফাহিম শেখ (২২) ও বাগেরহাটের কচুয়া এলাকার ওদোনখালী গ্রামের মনিরুল মাঝি (২২)।

র্যাব জানায়, এ চুরির ঘটনায় খুলনা র্যাব-৬’র কাছে একটি অভিযোগ দেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর বেরা। সেই অভিযোগের ভিত্তিতে র্যাব চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোর চক্রকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। এতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ওই চোরাইকৃত তামার তারসহ চোরেরা খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন বরণপাড়া ফেরীঘাট এলাকাতেই অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ শনিবার সকাল ৯টার দিকে বটিয়াঘাটা থানাধীন বরণপাড়া ফেরীঘাট অভিযান চালান তারা। এ সময় ওই এলাকা থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া ১শ ৪০ কেজি বৈদ্যুতিক কপার ক্যাবলসহ চার চোরকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর বেরা।

ষড়যন্ত্র ও ভয়কে জয় করেছে শেখ হাসিনা: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, সকল ষড়যন্ত্র ও প্রতিকূলতাকে মোকাবেলা করে ভয়কে জয় করেছে শেখ হাসিনা। তিনি দেশী বিদেশী চক্রান্তকে জয় করে দেশের মানুষের স্বপ্ন পূরণ করেছেন। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। এই বাংলাদেশে যারা নৈরাজ্য সৃষ্টি করেছে, যারা বাংলাদেশকে ধ্বংস করার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো, সেই বিএনপি-জামাত আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ওরা লাশ চায়, ওরা লাশের রাজনীতি করে, দেশকে অস্থিতিশীল করতে চায়, ওদের রুখতে হবে। স্বাধীনতাবিরোধীদের নিয়ে বাংলাদেশে আবার ২০১৩-১৪-১৫ সালের মতো অগ্নিসন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকারী এই বিএনপি-জামাতের অপশক্তিকে আমাদের প্রতিহত করতে হবে। এদেশের আপামর গণমানুষের দল আওয়ামী লীগের নেতাকর্মীরাদের রাজপথে আছে এবং থাকবে। সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোন নাশকতা ও ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় খালিশপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে খালিশপুর থানা আওয়মী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর মোশাররফ হোসেন, কাউন্সিলর এইচ এম ডালিম হাওলাদার, কাউন্সিলর মো. মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর মো. মনিরুজ্জামান, কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর আব্দুস সাত্তার লিটন, জাকির হোসেন হাওলাদার, মোর্শেদ আহমেদ মনি, কাজি এনায়েত আলী আলো, মো. সফিউল্লাহ, জিয়াউর রহমান জিয়া, এ এস এম কামরুজ্জামান বাবলু, মো. ইমরুল ইসলাম, সর্দার আলী আহমেদ, জিয়াউল আলম খান খোকন, শাহজাহান জমাদ্দার, আসলাম আলী, সমীর কুমার, মহিদুল ইসলাম মিলনসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের এবং পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে খালিশপুর থানা থেকে সর্বাধিক নেতাকর্মী যাওয়ার সিদ্ধান্ত হয়।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪৪ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মোক্তারপুর পূর্বপাড়ার মৃত. গফুর মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (৫০) ও ঝালকাঠি জেলা সদরের কলেজ মোড়স্থ খান বাড়ি এলাকার মো. আকাশ খানের ছেলে মো. নিলয় ইসলাম (১৯)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৪৪ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

বটিয়াঘাটায় র্যাবের অভিযানে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চোরাইকৃত তামার তারসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন বরণপাড়া ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৪০ কেজি বৈদ্যুতিক তামার তারসহ ৪ চোরকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন বাগেরহাট জেলার রামপাল থানার কালেখার বের গ্রামের মৃত. আব্দুর রশিদ শেখের ছেলে মো. ডালিম শেখ (৩৮), বড় দূর্গাপুর গ্রামের নবুল্লাহ শেখের ছেলে মো. রাসেল শেখ (২৩), কাষ্টোবাড়িয়া গ্রামের সালাম শেখের ছেলে মো. ফাহিম শেখ (২২) ও কচুয়া থানার ওদোনখালী গ্রামের ফিরোজ মাঝির ছেলে মনিরুল মাঝি (২২)।
র্যাব-৬ জানায়, শনিবার সকাল ৯টার দিকে বটিয়াঘাটা থানাধীন বরণপাড়া ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় গত ১৭ জুন রামপাল থানাধীন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির অর্ন্তভূক্ত গানাত্রা হেভী লিফটারস কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে বিপুল পরিমান বৈদ্যুতিক ক্যাবল কে বা কারা চুরি করে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় চোরাইকৃত ১৪০ কেজি বৈদ্যুতিক কপার ক্যাবল, ০৪টি ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ-৬০০ টাকাসহ ওই ৪জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ র্যাবের সহযোগিতায় বটিয়াঘাটা থানায় মামলা রুজু করেছেন।

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের নির্বাচন
সভাপতি সৈয়দ জাহিদ হোসেন : আবুল খায়ের আব্দুল্লাহ সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার
মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সৈয়দ জাহিদ হোসেন সভাপতি ও আবুল খায়ের আব্দুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ জুন) এ্যাসেসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সৈয়দ জাহিদ হোসেন সর্বোচ্চ ভোট পাওয়ায় নির্বাচন কমিশনার তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন ও এম, এ, বাতেন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা জেসান ভুট্টো ও মো. মহাসিন। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. আফছার উদ্দিন।
মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের এ নির্বাচন পরিচালনা করেন মুহাম্মদ সামছুল আলম, এস এম হাবিব ও মুহাম্মদ মুমিনুল ইসলাম। এ্যাসোসিয়েশন খুলনার অফিস সহকারী সৈয়দ আখতারুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।