Home আঞ্চলিক নড়াগাতীতে তালাকপ্রাপ্ত স্বামী কোপালেন সাবেক স্ত্রীকে

নড়াগাতীতে তালাকপ্রাপ্ত স্বামী কোপালেন সাবেক স্ত্রীকে

13

 

মোঃ তাহের, নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামে পলি বেগম (৩৫) নামে এক যুবতী নারী তালাকপ্রাপ্ত স্বামী কতৃক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। গত ১১ জুন (শনিবার) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পলি বেগম বাদী হয়ে মোঃ মাহফুজ শিকদারের বিরুদ্ধে রোববার (১২ জুন) নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পলি বেগম ওই গ্রামের মোঃ জামাল মোল্যার মেয়ে।

অভিযোগ সুত্রে জানা যায়, বিগত ৪ মাস আগে একই গ্রামের মৃত বেলায়েত শিকদারের ছেলে বিবাদী মোঃ মাহফুজ শিকদার (৩৫) এর সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকেই সে পলির ওপর শারীরিক ও মানষিকভাবে নির্যাতন চালালে বিবাহের দুই মাস পরে মাহফুজকে তালাক দেয়। অতঃপর মাহফুজ তাকে বিভিন্ন সময় পুনরায় তার সাথে ঘর না করলে প্রাণ নাশের হুমকি দিলে নিজের নিরাপত্তার জন্য নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরীও করেছিলেন বলে জানা যায়। ঘটনার দিন রাতে পলি বেগম বাগুডাঙ্গা বাজারে তার কর্মস্থল তানিশা টেইলার্স থেকে বাড়ী ফেরার পথে মাহফুজ তার গতিরোধ করে হত্যা করার উদ্যেশ্যে এলাপাতারি কুপিয়ে মুখে ও হাতে মারাত্ম জখম করে। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে মাহফুজ পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে নড়াগাতী থানার ডিউটি অফিসার উত্তম কুমার জানান, উক্ত ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।