Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

33

স্বপ্নের এই সেতুর পরতে পরতে দুর্নীতির ছোঁয়া লেগেছে: হেলাল
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম যেভাবে বাড়ছে-তাতে বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। অবৈধ পার্লামেন্ট আড়াই লক্ষ কোটি টাকার ঘাটতি রেখে একটি বাজেট প্রস্তাব করেছে। জনগনের উপর অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে তারা নাকি আড়াই লক্ষ কোটি টাকা তুলে ওই ঘাটতি বাজেট পুরণ করবে। অর্থাৎ জনগনের উপর আবারও মরার উপর খাড়ার ঘাঁ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মাসেতুর পরতে পরতে দুর্নীতির ছোঁয়া লেগেছে। দুর্নীতির প্রতীক হিসেবে মানুষের কাছে প্রতীয়মান হয়েছে এই পদ্মাসেতু। পদ্মাসেতু দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ উপকৃত হবো, তবে জনগনের টাকা লুটপাট করে যে বাহবা আপনারা কুড়াতে চান- সেই সাধুবাদ জনগনকে আপনাদের দেবে না। কারোর নিজস্ব কিংবা দলীয় টাকায় কিন্তু এই পদ্মাসেতু করা হয়নি, জনগনের টাকায় করা হয়েছে। জনগনকে একটি পদ্মাসেতুর অনিয়ম-দুর্নীতির হিসাব দিতে হবে। গতকাল শনিবার বিকেলে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গ্যাস বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের লাগামহীন উর্দ্ধগতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ প্রধানমন্ত্রী কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত এ কর্মসূচির আয়োজক খুলনা জেলা বিএনপি। জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নগর বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কটুক্তির প্রতিবাদে কড়া সমালোচনা করে কটুক্তিকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি ও রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা জ্ঞাপনের আহবান জানান বক্তারা।
প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বাজেটের তীব্র সমালোচনা করে বলেছেন, এই বাজেটে অবৈধ অর্থপাচারকারীদের নগ্নভাবে অনৈতিক লাইসেন্স দেয়া হয়েছে। যারা কোটি কোটি টাকা পাচার করেছে, তারা নামমাত্র ট্যাক্স দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ দিয়েছে লুটেরা সরকার। বাংলাদেশের বিভিন্ন মেগাপ্রকল্প থেকে এসব অর্থ লুটপাট করা হয়েছে। আজকে পদ্মাসেতু নিয়ে গর্ব করছেন? ২০০৩, ৪ ও ৫ সালের জাতীয় পত্রিকাগুলো দেখুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন তৎকালীন সরকার জাপানের জাইকার সমন্বয়ে একটি সমীক্ষা করিয়েছিল- তখন পদ্মাসেতুর ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার কোটি টাকা। সেটা আজকে লুফিয়ে-ফাপিয়ে ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই অতিরিক্ত টাকা কোথায় ব্যয় করা হলো, দেশের জনগনকে একটি হিসাব দিতে হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মাসেতুর পরতে পরতে দুর্নীতির ছোঁয়া লেগেছে। দুর্নীতির প্রতীক হিসেবে মানুষের কাছে প্রতীয়মান হয়েছে এই পদ্মাসেতু। পদ্মাসেতু দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ উপকৃত হবো, তবে জনগনের টাকা লুটপাট করে যে বাহবা আপনারা কুড়াতে চান- সেই সাধুবাদ জনগনকে আপনাদের দেবে না। কারোর নিজস্ব কিংবা দলীয় টাকায় কিন্তু এই পদ্মাসেতু করা হয়নি, জনগনের টাকায় করা হয়েছে।
তিনি বলেন, তিন হাজার কোটি টাকা ব্যয়ে একটি স্যাটেলাইট আকাশে পাঠিয়েছে; আর গত তিন বছরে মাত্র তিন কোটি টাকা আয় হয়েছে-তাও দেশীয় আয়। বিদেশ থেকে আমরা আয় করতে পারিনি। রোবট সুফিয়া আনা হয়েছিল শত শত কোটি টাকা ব্যয়ে, অনেক জাতীয় অনুষ্ঠান করা হয় শত শত কোটি টাকা ব্যয়ে করা হচ্ছে। অথচ আমাদের দেশের শিল্প-কল-কারখানাগুলো বন্ধ। খালিশপুর, দৌলতপুর ও দিঘলিয়ার পাটকলগুলো বন্ধ করে দিয়েছে সরকার। সীতাকুণ্ডে অগ্মিকান্ডের ঘটনা ঘটেছে সরকারের চরম অবহেলার কারণেই।
শত শত কোটি টাকা ব্যয়ে রূপপুর পারমানিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছেন; আল¬াহ্ না করেন- যদি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটে? তাহলে কি হবে বাংলাদেশের অবস্থা! বিদ্যুৎ নিয়ে সরকার বড্ড বাহবা নিতে চায়? বছরে সারাদেশে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমাদের প্রয়োজন হয়, আর সরকার উৎপাদন দেখাচ্ছে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। উৎপাদন করেন ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ, বাকি ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করে সরকার কোটি কোটি লুটপাট করছে। দেশে যদি সত্যিই ৩০ হাজার বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে তাহলে পরিবেশ তথা সুন্দরবনকে শেষ করে দিয়ে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কেনো করছেন? আমাদের দেশে শ্রীলঙ্কার মতো একটি দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। আমাদের আমদানী ব্যয়ের চেয়ে রপ্তানী আয় অনেক কম। ডলারের তুলনায় টাকার মূল্য প্রতিদিন কমছে। এত এটাই প্রমান করে- দেশ আজ দেওলিয়াত্বের পথে। এর বড় উদহারণ হচ্ছে-শ্রীলঙ্কা। বিএনপির কেন্দ্রীয় হেলাল আরও বলেছেন, মাথাপিছু জাতীয় আয় ফুলিয়ে-ফাপিয়ে দেখানো হচ্ছে। এই মিথ্যাচারের বিরুদ্ধে যখন আমরা কথা বলি, তখন আমাদের উপর হামলা-মামলা, খুন-গুমের শিকার হতে হচ্ছে। বিএনপির শান্তিপুর্ণ কর্মসূচিতে বিনাউস্কানিতে অতর্কিত হামলা চালিয়ে সমাবেশকে পন্ড করে দেয়া হয়েছে। বিএনপির নিরীহ নেতাকর্মীকে গ্রেফতার করে রাজনৈতিক ষড়যন্ত্রমুলকভাবে হয়রানিমুলক মামলা দেয়া হয়েছে। আমরা খুলনাবাসী শান্তিপুর্ণ সহবাস্থানের রাজনীতিতে বিশ্বাসী। তারপরও কারো চোখ রাঙানীকে কিন্তু বিএনপি ভয় পায় না। আমরা জনগনের পক্ষে কথা বলি। জনগনের কথাগুলোই আমরা তুলে ধরতে চাই। নিত্যপন্যের দামের মানুষ অসহায় হয়ে পড়েছেন। প্রশাসনের ভাইরাও কিন্তু অসহায় পড়েছেন। তারপরও ফ্যাসিষ্ট সরকারের লেজুড়বৃত্তি করছেন কেন? বিএনপি রাষ্ট্রক্ষমতা থাকাকালে কখনোই বিরোধী দল-মতের নেতাকর্মীদের প্রতি এরকম নির্যাতন-অত্যাচার করা হয়নি। প্রশাসনের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নয়, আমাদের সংগ্রাম অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে। আমরা ২০২৩ সালের নির্বাচনে ফ্যসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়ে নির্বাচনে অংশগ্রহন করবোই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করবো, আওয়ামীলীগ তখন থাকবে বিরোধী দলে। তাই দেশনায়ক তারেক রহমান দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। সে জন্য খুলনাবাসী প্রস্তুত রয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক সংগঠন ‘রিপোর্টারস্ অব দ্যা বর্ডার’র উদ্বৃতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা হচ্ছে; তালেবান শাষিত আফগান থেকেও নিচে। কিন্তু খুলনার স্থানীয় গণমাধ্যম ও জাতীয় মিডিয়ার খুলনার প্রতিনিধিদের ধন্যবাদ দিতে চাই, আমাদের ন্যায্য কথাগুলো জনগনের কাছে তারা পৌঁছে দেন। অথচ সারাদেশের গণমাধ্যমের গলা টিপে ধরা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার কিন্তু বেপরোয়া হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে বলছে বিএনপিকে নির্বাচনে আসার জন্যে একটু তদ্বীর করেন, আবার ভারতকে বলছে- আওয়ামী লীগের উপর থেকে আমেরিকার স্যাংশনটা তুলে নিতে বলুন। অর্থাৎ শেখ হাসিনার পতনের ঘন্টা শুরু হয়ে গেছে।
বক্তৃতার শুরুতেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনা করে মহান আল-াহ্’র নিকট দোয়া প্রার্থনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, জুয়াড়ী সম্রাট জামিন পেয়ে যায়। দুর্নীতিবাজ হাজী সেলিম দণ্ডাদেশপ্রাপ্ত হবার পরও ইচ্ছামত দেশ-বিদেশে আসা-যাওয়া করতে পারে। অথচ, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে বিদেশে সুষ্ঠু চিকিৎসার অনুমতি দেয়া হচ্ছে না। ফ্যাসিষ্ট সরকার খুলনার বিক্ষোভ সমাবেশে এসে দেখে যান, হামলা করে-মামলা করে, হত্যা করে, গুম করে আন্দোলনকে থামাতে পারবেন না। একইভাবে সরকারের পতনকে আপনারা ঠেকাতে পারবেন না।
বিএনপি নেতা হেলাল বলেন, খবরের কাগজে পড়েছেন, বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম যেভাবে বাড়ছে-তাতে বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। মা তার চুল কেটে বাজারে বিক্রি করে শিশু সন্তানের জন্য দুধ কিনছে, আপনারা পত্রিকায় পড়েছেন। ওএমএস’র ট্রাকের নিচে শিশুরা চাল কুড়াচ্ছে, এই হল আজকের বাংলাদেশের চিত্র। চাল-ডাল-তেলের দাম ইতোমধ্যে বেড়ে গেছে, তার উপরে লুটেরা সরকার আবারও গ্যাসের দাম বৃদ্ধি করছে। যা মরা উপর খাড়ার ঘাঁ হিসেবে এই জনগনের উপর চেপে বসবে।
একাদশ জাতীয় সংসদকে অবৈধ পার্লামেন্ট আখ্যায়িত করে বিএনপির কেন্দ্রীয় নেতা হেলাল বলেন, এটি নিশিরাতের পার্লামেন্ট। যে পার্লামেন্টের প্রতি জনগনের কোন আস্থা নেই, কোন জনসম্পৃক্তা নাই। সেই অবৈধ পার্লামেন্ট একটি বাজেট প্রসাব করেছে দুইদিন আগে। আড়াই লক্ষ কোটি টাকার ঘাটতি, অর্থাৎ পকেটে নেই আড়াই লক্ষ কোটি টাকা-উনি বাজেট দিয়েছেন। এই বিপুল পরিমাণ অর্থ আসবে কোথা থেকে জানেন? জনগনের উপর অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে তারা নাকি আড়াই লক্ষ কোটি টাকা তুলে ওই ঘাটতি বাজেট পুরণ করবে। অর্থাৎ জনগনের উপর আবারও মরার উপর খাড়ার ঘাঁ। সারাদেশে কৃষকরা বঞ্চিত হচ্ছে। আলুর ন্যায্য দাম না পেয়ে রাস্তায় আলু ছড়িয়ে ফেলে। শেরপুরে কৃষক সেচের পানি না পেয়ে অভিনব কায়দায় মঞ্চ সাজিয়ে আত্মহত্যা করে ইতিহাস রচনা করে গেছেন। এই সরকারের প্রতি লাল কার্ড দেখিয়ে গেছেন। আপনারা দেখেছেন, রাজশাহী আধিবাসী কৃষকরা কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। ১৮ কোটি মানুষের ভাতের জোগান দেয়, সেই কৃষককে পথে বসিয়েছে এই লুটেরা সরকার।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, শেখ আবু হোসেন বাবু, জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, সৈয়দা রেহেনা ঈসা, মোল্যা খায়রুল ইসলাম, মোঃ রকিব মলি¬ক, আজিজুল হাসান দুলু, মোস্তাউল বারী লাভলু, শেখ আলম সান্টু, আবুল কালাম জিয়া, মোল¬া মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, বদরুল আনাম খান, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবির, জিএম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, শামসুল আলম পিন্টু, মেজবাউল আলম, এনামুল হক সজল, এ্যাড. মোমরেজুল ইসলাম, ডাঃ আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, খায়রুল ইসলাম খান জনি, ওয়াহিদুর রহমান দিপু, শাকিল আহম্মেদ দিলু, বেগ তানভিরুল আযম, ইলিয়াস হোসেন মলি¬ক, শেখ আজগর আলী, শাহিনুল ইসলাম পাখি, রোবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কেএম হুমায়ুন কবীর, ওয়াহিদুজ্জামান রানা, মোঃ হাফিজুর রহমান, বিপ¬বুর রহমান কুদ্দুস, সুলতান মাহমুদ, মুর্শিদুর রহমান লিটন, সাজ্জাদ হোসেন তোতন, সাজ্জাদ আহসান পরাগ, নাজমুস সাকিব পিন্টু, কাজী মিজানুর রহমান, আরিফুর রহমান আরিফ, এহতেশামুল হক শাওন, এ্যাড. তৌহিদুর রহমান তুষার, শেখ ইমাম হোসেন, খন্দকার ফারুক হোসেন, সেলিম সর্দার, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, হাসনাত রিজভী মার্শাল, সরদার আঃ মালেক, ইঞ্জিনিয়ার টিটু ভুইয়া, আবুল বাশার, নূরুল আমিন বাবুল, শাহাদাৎ হোসেন ডাবলু, গাজী আঃ হালিম, দিদারুল হোসেন দিদার, হেলাল উদ্দিন হেলাল, মোল¬া ফরিদ আহম্মেদ, নাসির খান, আঃ সালাম, তরিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, ফারুক হোসেন হিল্টন, শফিকুল ইসলাম শফি, ফারুক হোসেন, আজিজা খানম এলিজা, মোল¬া সাইফুর রহমান, মাসুদ খান বাদল, জাফরী নেওয়াজ চন্দন, শামসুল বারী পান্না, মোল¬া কবীর হোসেন, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, ইবাদুল হক রুবায়েত, শাহীদুল ইসলাম, আব্দুল মান্নান মিস্ত্রি, আতাউর রহমান রুনু, আজিজুল ইসলাম, গোলাম মোস্তফা তুহিন, এ্যাড. সেতারা বেগম, আবুল কালাম আজাদ ও তাজিম বিশ্বাস প্রমুখ।

রসুল (সঃ) কে কটূক্তির প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার
ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও নেতা নবীন কুমার জিন্দাল কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) ও তার স্ত্রী হযরত আয়েশা (রঃ) এর নামে কটূক্তির প্রতিবাদে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে অভয়নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১জুন) বাদ আসর নওয়াপাড়া স্টেশন বাজার মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নওয়াপাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া সরকারি শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ অভয়নগর উপজেলা শাখার সভাপতির মুফতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে ও মুফতি আজীমুদ্দীন এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ অভয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ, উপদেষ্টা হাফেজ গোলাম মাওলা, উপদেষ্টা মুফতি মাসুম বিল্লাহ, উপদেষ্টা এইচ এম মহসিন শেখ, যুগ্ম সম্পাদক মুফতি আশরাফ সাঈদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম কাসেমী, সদস্য মুফতি ইসমাইল হুসাইন রাহমানী, প্রচার সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, বায়তুলমাল সম্পাদক মোঃ আব্দুল করিম প্রমুখ।
এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ শফিউল আলম, মাওলানা মুজিবুর রহমান, মুফতি এনামুল হাসান, মুফতি রজিবুল ইসলাম, মুফতি জালাল উদ্দিন, মুফতি সুপারিশ হোসেন, মাওলানা শামীম হোসাইন, হাফেজ মনিরুজ্জামান, মাওলানা জাকারিয়া, মো ওয়াজেদ আলী বিশ্বাস, মুফতি নাসিরুদ্দিন, মাওলানা আজিমুদ্দিন, মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা রজব আলী, মুফতি শরিফুল ইসলাম, হাফেজ আশরাফুল ইসলাম, হাফেজ আবু সুফিয়ান বুলবুল, হাফেজ মুজাহিদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মহানবী (স:) ও উম্মুল মুমিনীন আয়েশা (রা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি
মহানবী (স:) ও উম্মুল মুমিনীন আয়েশা (রা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহ জেলা শাখা’র আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্তরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেসময় বক্তারা ভারতে ক্ষমতাসীন উগ্রবাদী সংগঠন বিজেপি মুখপাত্র কর্তৃক মহানবী (স:) ও উম্মুল মুমিনীন আয়েশা (রা:) কে নিয়ে ভারতের নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালদের দ্বারা ধৃষ্টতাপূর্ণ মন্তব্য এবং কটুক্তির প্রতিবাদ জানান। সেই সাথে বিষয়টি নিয়ে সরকারকে সংসদে উপস্থাপনের মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা জানানোর আহবান জানান।
এসময় ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম, সহ-সভাপতি মুফতী মাহমুদুল হাসান হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতী রাসেল উদ্দীনসহ মুফতী নাজির আহমাদ, মাওলানা আশরাফ আলী ফারুকী, মুফতী আলী হুসাইন, মুহাম্মদ নাঈম উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘ বাঙ্গালীর অধিকার রক্ষায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সংগ্রাম করে যাচ্ছেন’
খবর বিজ্ঞপ্তি
ষড়যন্ত্রের ছিকল ভেঙ্গে বাঙ্গালীর অধিকার রক্ষায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সংগ্রাম করে যাচ্ছেন। আজ যারা মিথ্যা গণতন্ত্রের বুলি দিয়ে বঙ্গবন্ধু কন্যার সমালোচনা করছে তারাই ৭৫ পরবর্তী সময়ে বাঙ্গালীর অধিকার ক্ষুন্ন করেছেন। তারাই গনতন্ত্রের পথ রুদ্ধ করার অপপ্রয়াস করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদেরকে প্রতিহত করেই জনগনের ভোটাধিকার রক্ষা করেছেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রার সূত্রপাত করেছেন। মৃত্যুভয় উপেক্ষা করে জনগনের সেবা করছেন।
১১জুন বঙ্গবন্ধু কন্যা ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারামুক্তি ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে নগর যুবলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর পরিচালনায় শনিবার বাদ যোহর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, আব্দুল কাদের শেখ, সওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মোস্তফা শিকদার, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ,সদর থানা যুবলীগ নেতা, রাশেদুজ্জামান রিপন, ওয়ার্ড যুবলীগ নেতা, ইলিয়াস হোসেন লাবু,হাসান শেখ, এজাজ আহম্মেদ, ইমরুল ইসলাম রিপন, আনিসুর রহমান, চৌধুরী রিয়াজ মাহমুদ, রাকিবুল ইসলাম, হারুন উর রশিদ, অলক শীল, তাজদিকুর রহমান জয়, জামিল আহমেদ সোহাগ, লাবু আহমেদ, জিহাদুর রহমান জিহাদ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, মেহেদী হাসান, ইমতিয়াজ আহমেদ রিপন, শেখ সাকিব প্রমূখ।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ববধায়ক সরকার “মাইনাস ওয়ান ফর্মুলা” বাস্তবায়নের লক্ষ্যে মিথ্যা ও বানোয়াট মামলায় ১৬ জুন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আটক করে। ১১ মাস সংসদ ভবনে স্থা্পতি অস্থায়ী কারাগারে আটকে রাখা হয় তাকে। কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় আমাদের নেত্রী শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে দল, সাধারণ জনগন ও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আন্দোলন ও চাপের মুখে তাঁকে বিদেশে যাওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের মদদপুষ্ট নির্বাচন কমিশনের কয়েক কোটি ভূয়া ভোটারকে বাছাই করে বাদ দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের এই অগ্রযাত্রা শুরু হয়।

কালীগঞ্জে শহর ভর্তি নবী (সাঃ) প্রেমিকদের বিক্ষোভ
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
মহানবী হযরত মুহম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের করা জঘন্যতম কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে মানববন্ধন ও এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেল ৪ টায় উপজেলা ইমাম পরিষদের আয়োজনে কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ড চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে কালীগঞ্জ উপজেলা ইমাম পরিষদের আহবায়ক মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাফেজ হেদায়েত উল্লাহ,মাওলানা আবু তালেব,গোহাটা মসজিদের খতিব মাওলানা মাহাফুজুর রহমান, হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ মেরাজ, মাওলানা রুহুল আমিন সৌরভ,মাওলানা ওবায়দুল্লাহ আশেকী, হাফেজ মাওলানা শাহিনুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন নুরপুরী, হাফেজ শফিক রহমান, হাফেজ মাওলানা খালিদ হাসান বিন শহিদ প্রমূখ। পরে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন।
এ সমাবেশ থেকে কটুক্তি করার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা, ভারতীয় রাষ্ট্রদুতকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো,কটুক্তি করা এ দুই কুলাঙ্গার অপরাধীকে গ্রেফতারপুর্বক ফাঁসি কার্যকরের জন্য ভারতকে বাধ্য করা, প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে ভারতীয় পন্য বর্জনের ঘোষনা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ভারতের বিজেপি নেতাদের অপমানজনক মন্তব্য বিশ্ব মুসলিম উম্মাহ’ র কলিজায় মারাত্মক ভাবে আঘাত হেনে কোটি কোটি নবী প্রেমিকের অন্তরকে ক্ষত-বিক্ষত করেছে। এই অবস্থায় কোন ঈমানদার মুসলমান চুপ করে ঘরে বসে থাকতে পারে না। তাই তো বিশ^ব্যাপি প্রতিবাদের ঝড় উঠেছে। এমন দোষী মুসলিম বিদ্বেষী ভারতের বিজেপি নেতাদের ইসলামের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য বিশ্বব্যাপী ধর্মীয় বিদ্বেষ উস্কে দিয়েছে। যে কারনে সারাবিশে^ প্রতিবাদের ঝড়ে আজ উত্তাল হয়ে উঠেছে। প্রতিবাদের ঝড়ে সারা বিশে^ ভারতের ভাবমূর্তিও বিরাটভাবে ক্ষুন্ন হয়েছে।

শেখ হেলাল উদ্দীন কলেজে তিন কোটি টাকার বাজেট অনুমোদন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্নী কলেজের উদ্যোগে ২০২২-২০২৩অর্থ বছরের বার্ষিক বাজেট অনুমোদন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকাল সাড়ে ১১টায় স্বপন দাশ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।
সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাসের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য ও শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, সদস্য এ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, মনজিলা খাতুন, হাফিজুর রহমান, অপূর্ব লাল সাহা, শেখ শামীম ইসলাম ও শিক্ষার্থী অনিতা রানী শীল প্রমুখ। সভায় কলেজের ২০২২-২০২৩ অর্থ বছরের ৩,১০,৮৩,১৮৩.২১/-( তিন কোটি দশ লক্ষ তিরাশি হাজার একশত বিরাশি টাকা একুশ পয়সা) টাকার বাজেট সর্বসম্মত ভাবে অনুমোদন করা হয়। বাজেট অনুমোদন শেষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাসকে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচছা প্রদান করা হয়।

ফকিরহাট উপজেলা আ’লীগের কার্যনিবার্হী কমিটির সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শনিবার বিকাল ৫টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মিলন ব্যানার্জী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল কুমার দাশ, শেখ আ: রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা, (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, শেখর দেবনাথ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হিটলার গোলদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমূখ। সভায় পদ্মা সেতু উদ্বোধণ, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী সংসদ নির্বাচন ঘিরে দলীয় কার্যক্রম আরো গতিশীল করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন রেজিঃ ৬২২ এর সভাপতি মোঃ সেলিম হোসেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সহ-সভাপতি এবং খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আঃ রহিম বক্স দুদু আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ বাবলু খলিফা, সহ-সভাপতি আবুল হোসেন কার্ফু, মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার,সহ-সাধারণসম্পাদক মোঃ দুলাল শেখ, সাংগঠনিক সম্পাদক সাহাবুল আলম রানা, কোষাধ্যক্ষ মোঃ হুমাউন কবির প্রমুখ।

খানজাহান আলী থানা বিএনপি নেতা হান্নানের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা বিএনপি নেতা ও ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়ি আঃ হান্নান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।শুক্রবার (১০ জুন ) রাত ১১ টায় মিরেরডাঙ্গা নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে , তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০ টায় ফুলবাড়ীগেট বাসষ্টান্ডে জানাযা শেষে তাকে যোগিপোল সরকারী কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আবুল কালাম জিয়া, চৌধুরী হাসনাত রশিদ মিরাজ, খানজাহান আলী থানা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড , রফিকুল ইসলাম শুকুর, কেসিসি ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, মহানগর আহবায়ক কমিটির সদস্য আবু সাইদ হাওলাদার আব্বাস, কাজী মিজান, শেখ আব্দুস সালাম, মোঃ আলমগির হোসেন, আঃ রব মুন্সি, সাবেক ছাত্রনেতা মোঃ ইমদাদুল হক, হুমায়ন কবির, আশরাফ ঢালী, শেখ হাসিবুল হাসান, হাদিউজ্জামান, জাহিদুল ইসলাম, জামাল উদ্দিন প্রমুখ ।

খুলনায় আইপিডিসি ফাইন্যান্সের শাখা উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনায় আইপিডিসি ফাইন্যান্স’র সেবা কার্যক্রমের পরিসরকে আরও বিস্তৃত করতে খুলনা শহরে শাখা খুলেছে আর্থিক প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বিকালে খুলনা শাখা অফিসে ফিতা কাটার মাধ্যমে ও পরবর্তীতে রাতে খুলনা ক্লাবে এক মনোরম আয়োজনের মধ্য দিয়ে শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ঐতিহ্যবাহী খুলনা নগরীর সম্ভাবনাময় আগামীর পথে সঙ্গী হতে আইপিডিসি খুলনা শাখাটির উদ্বোধন করে। খুলনা শহর ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের সেবা দিতে নগরীর কেডিএ এভিনিউ তেঁতুল তলা মোড়ে মাতৃভাষা ভবনে স্থাপন করা হয়েছে এই শাখা।
আইপিডিসি ফাইন্যান্স’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, শেখ আইয়ুব আলী এবং এস এম কামরুজ্জামান কামাল, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস, এম, হাসান রেজা, খুলনা জেলা পরিষদ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. মুনিম লিংকন, খুলনা ক্লাবের সহ সভাপতি সাইদ আহমেদ তুষার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফিরোজ আহমেদ, আইপিডিসি ফাইন্যান্স’র উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, খুলনার অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং খুলনার গণ্যমান্য ব্যক্তিত্বদের অনেকে এ আয়োজনে উপস্থিত ছিলেন। মনোজ্ঞ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড দেশের বেসরকারি প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ১৯৮১ সাল থেকে সেবা প্রদান করছে। নারীর ক্ষমতায়ন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং প্রান্তিক অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ আইপিডিসি’র সেবা কার্যক্রমের অন্যতম প্রধান উদ্দেশ্য।

ফকিরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হালিম এর ইন্তেকাল
পি কে অলোক,ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আব্দুল হালিম (৫৮) ইন্তেকাল করেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি নিজ বাড়ীতে ষ্টোকরোগে আক্রান্ত হয়ে মূত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আব্দুল হালিম এর মৃত্যুর খবর শুনে ঐরাতেই তাঁকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি স্বপন দাশ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, মোঃ ইউনুস আলী শেখ, মোঃ ফারুকুল ইসলাম ওমর, ইউনিয়ন আ’লীগের সভাপতি অঞ্জন কুমর দে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আব্দুস সাত্তার ও শিক্ষক নেতা ফকির মনিরুজ্জামানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
শনিবার সকাল ১০টায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে হাজার হাজার মানুষের উপস্থিততে তার জানাযা’র নামাজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানাযা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপরোক্ত ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা ও জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সরদার আব্দুল কাদেরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শতশত শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ। জানাযা নামাজের ইমামতি করেন মুফতি আব্দুল হান্নান। পরে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়। উল্লেখ্য ১৯৮৭সালে এই শিক্ষাবিদ প্রথম সহকারী শিক্ষক হিসাবে গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। এর পর ২০০৯সালে তিনি পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা কালিন সময়ে ইন্তেকাল করেছেন। তার পরপারে চলে যাওয়ায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বেশ কয়েকটি সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন বলেও জানা গেছে।

মোংলায় অপহরণের হাত থেকে রক্ষা পেলো ঢাকার ব্যবসায়ী, বন্দরের ৫ নিরাপত্তা প্রহরীসহ ৭জনের নামে মামলা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ভারতীয় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে অপহরণের হাত থেকে রক্ষা পেলো আঃ রহমান অঙ্কন নামের ঢাকার এক ব্যবসায়ী। তবে নিজে রক্ষা পেলেও নগদ টাকা ও মোবাইলসহ খোয়া গেছে সাথে থাকা মুল্যবান মালামাল। ঢাকার এ ব্যাবসায়ীকে অপহরণের চেষ্টার ঘটনায় মোংলা বন্দরের ৫ নিরাপত্তা প্রহরীসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থায়ী বন্দর এলাকার বাস ষ্ট্যান্ড থেকে অপহরণের জন্য ব্যবসায়ীকে জোর পুর্বক মাইক্রোবাসে উঠানোর সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে এবং এ ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করতে পারলেও ভারতীয় প্রেমিকাসহ অন্যান্যরা পালিয়ে যায়।
মোংলা থানা দায়ের হওয়া মামলায় জানা গেছে, ঢাকার মোহাম্মাদপুর কাটাসুর এলাকার আঃ মান্নান মিয়ার ছেলে ষ্টেশনারী ব্যবসায়ী আঃ রহমান অঙ্কনের (২৬) সাথে দেড় বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ভারতের পশ্চিম বঙ্গের বনগাও এলাকায় দিপু বাইনের মেয়ে পিয়াঙ্কা বাইনের (২৮) সাথে। তারপর তাতে দীর্ঘদিনের আলাপচারিতায় ভারতীয় ওই নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। চলতি বছরের গত ১৪ এপ্রিল ভালোবাসা দিবসে দুইজনের সাথে প্রথম দেখা হয় খুলনার সোনাডাঙ্গায়। সোনাডাঙ্গার ৬ নন্বর রোডের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজনে প্রায় ৫ দিন সেখানে থাকেন। সেখান থেকে ভারতীয় ওই নারী নিজ দেশে চলে গেলে তাদের সম্পর্ক অটুট থাকে। দুইজনের মধ্যে যোগাযোগ থাকে প্রতিনিয়িত। দ্বিতীয় বার ওই একই আবাসিক হোটেলে দেখা করার জন্য ঢাকা ও ভারত থেকে এসে পূর্ব পরিচয় অবস্থান করেন তারা।
একই সাথে মোংলা বন্দরের নিরাপত্তা প্রহরী জাফরের সাথেও সু-সম্পর্ক রয়েছে ওই ভারতীয় নারী পিয়াঙ্কা বাইনের। দুইজনে মিলে ঢাকার ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেন তারা। সর্বশেষ শুক্রবার ওই ব্যবসায়ীর সাথে দেখা করার জন্য পিয়াঙ্কা বাইন মোংলায় আসে। তাকেও এখানে আসতে বলে। শুক্রবার দুপুরে প্রেমিক অঙ্কন মোংলায় এসে প্রেমিকা প্রিয়াঙ্কার সাথে দেখা করে। তবে সেখানে আগে থেকেই বন্দরের ৫ নিরাপত্তা কর্মচারীসহ কয়েকজন যুবক ব্যবসায়ীকে অপহরণের জন্য প্রস্তুত করে রাখে প্রেমিকা পিয়াঙ্কা ও জাফর। বিকেল সাড়ে তিনটার দিকে সুন্দরবন দেখানোর কথা বলে সু-কৌশলে একটি জালিবোর্ট (নৌযান) ভাড়া করে জাফর। এ সময় অন্যান্যদের সাথে নিয়ে নৌযানে করে বন্দরের পশুর নদীর মাঝ পথে নিয়ে তাকে হাত-পা বেধে মারধর শুরু করে এবং ব্যাবসাযীকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে অপহরণকারীরা। এছাড়া ব্যবসায়ীর সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও মানিব্যাগসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয় মোংলা বন্দরের নিরাপত্তা কর্মীসহ ঢাকার মুন্সিগঞ্জ জেলার দেলোয়ার হোসেনের ছেলে জামাল হোসেন (২৫), জাফর (২৬), দুলাল (২৫), তারভির (২৭) আখিরুল (২৫)। বিষয়টি নদীতে অন্যান্য নৌযান কর্মীরা দেখে ফেলায় সেখান থেকে দ্রুত তাকে বাস ষ্ট্যান্ডে নিয়ে জোরপুর্বক একটি মাইক্রোবাসে উঠানোর চেষ্টা করে অপহরণকারীরা। এ সময় ব্যবসায়ী অঙ্কনের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্ষা করে এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বন্দরের নিরাপত্তা প্রহরী জামাল হোসেন ও বোট চালক ওবায়দুর হোসেনকে আটক করে পুলিশ। কিন্ত কৌশলে ভারতীয় প্রেমিকা পিয়াঙ্কা বাইন ও অন্যান্যরা সেখান থেকে পালিয়ে যান। শুক্রবার রাতে বন্দরের ৫ নিরাপত্তা প্রহরী, বোট চালক ও ভারতীয় প্রেমিকা পিয়াঙ্কা বাইনকে আসামি করে মোংলা থানায় মামলা দায়ের করা হয়। শনিবার দুপুরে আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, প্রেম গঠিত বিষয়ে ঢাকার ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় বন্দরের কয়েকজন নিরাপত্তা প্রহরী জড়িত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করেছে। এছাড়া ভারতীয় প্রেমিকা ও বন্দরের ৫ নিরাপত্তা প্রহরীসহ ৭জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা দায়েরের পর শনিবার দুপুরে আটক ২ জনকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

রূপসায় স্কাউটস সভাপতিদের মত বিনিময় সভা
রূপসা প্রতিনিধি ঃ
বাংলাদেশ স্কাউটস রূপসা উপজেলা শাখার গ্রুপ কমিটির সভাপতিদের এক মতবিনিময় সভা শনিবার সকাল সাড়ে ১০টায় শিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শিয়ালী মাধ্যমিক বিদ্যাল য়ের প্রধান শিক্ষক মো. আহসানউল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সভাপতি রুবাইয়া তাসনিম । বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মধুসুদন রায়,ইউপি চেয়ারম্যান ও শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, স্কাউট খুলনার উপ-পরিচালক লতিফ উদ্দিন আহম্মদ। উপজেলা স্কাউটসের কমিশনার শ্যামল দাসের পরিচালনায় বক্তৃতা করেন জেলা স্কাউটস লিডার ইকবাল আমিন, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) খান মারুফুল হক, প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান, যশোমন্ত ধর, মো: জাহাঙ্গির হোসেন,কৃষ্ণপদ রায়, আজিজা সুলতানা, আবদুল্লাহ আল বাকী, মাদ্রাসা সুপার মো: মিজানুর রহমান, নকিব উদ্দীন আজাদ, সহ সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহঃ শিক্ষক মন্ডলি এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহঃ শিক্ষকবৃন্দ। সভায় উপজেলা স্কাউটসের বার্ষিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের পরামর্শ করা হয়। সকল মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউট দল ও প্রাথমিক বিদ্যালয়ে কাব দল গঠন করে রেজিষ্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়।

নড়াইলে রেড ক্রিসেন্টের তহবিল সংগ্রহ মাস উদযাপন

মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে রেড ক্রিসেন্টের তহবিল সংগ্রহ মাস উদযাপিত হয়েছে। শনিবার (১১জুন) বেলা ১১ টার দিকে রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিটির আয়োজনে জেলা রেড ক্রিসেন্টের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট নড়াইল জেলা ইউনিটির সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রেমানন্দ মণ্ডল, সমাজ সেবক গোলাম মোর্তজা স্বপন প্রমুখ। এসময় বক্তারা রেড ক্রিসেন্টের কর্মকান্ডের প্রশংসা করে সর্বদা রেড ক্রিসেন্টের সাথে থাকার আশ্বাস দেন।

কয়রায় ও চলছে গণনাকারি ও সুপারভাইজার প্রশিক্ষণ
কয়রা (খুলনা) প্রতিনিধি
স্বাধীন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশনা ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালনা হয়। এরই ধারাবাহিকতায় ডিজিডটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এই প্রথম সারা দেশের ন্যায় কয়রায়ও সম্পূর্ণ ডিজিটিাল পদ্ধতিতে ১০ বছর পর্যায়বৃত্তি অনুসরণপূর্বক ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর গণনাকারি ও সুপারভাইজার (২য় ব্যাচ) প্রশিক্ষণ চলছে। সরেজমিনে জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর মূল শুমারি উপলক্ষে শনিবার (১১জুন) খুলনার কয়রা উপজেলার মহারাজপুর (জোন-৬) ইউনিয়নের মঠবাড়ী সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে মহাররাজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সুপারভাইজার ও গণনাকারিদের ২য় ব্যাচের ৪ দিন প্রশিক্ষণ কর্মশালা চলমান দেখা গেছে। ২য় ব্যাচটি ৯ই জুন সকাল ৯ টায় শুরু হয়ে ১২ই জুন বিকাল সাড়ে ৫ টায় শেষ হবে। প্রশিক্ষণে মাষ্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জোনাল অফিসার গুরুদাস মন্ডল। সহযোগতিায় ছিলেন, আইটি সুপারভাইজার তরিকুল ইসলাম। মহারাজপুর ইউনিয়নের ৮৪ জন গণনাকারি ও ১৪ জন সুপারভাইজারে মধ্যে ১ম ব্যাচে ৫২ জন ও চলতি ২য় ব্যাচে ৪৬ জন প্রশিক্ষণ গ্রহন করছেন। প্রশিক্ষণ গ্রহনকারিরা আগামী ১৫ থেকে ২১ জুন স্ব স্ব কর্ম এলাকায় মূল শুমারির কাজ করবেন।
উল্লখ্য, বিশে^র মধ্যে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা হতে যাচ্ছে। আগামী ১৫ই জুন থেকে ২১ জুন পর্যন্ত একযোগে দেশব্যাপী এই শুমারি চলবে। এটি বাংলাদেশের ৬ষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা (বর্তমানে জনশুমারি ও গৃহগণনা)। এর আগে ২০১১ সালের মার্চে দেশের পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল। পঞ্চম আদম শুমারিতে দেশের জনসংখ্যা পাওয়া যায় ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জ। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। তখন জনসংখ্যা ছিল ৭ কোটি ৬৪ লাখ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল্লাহ আল মাহমুদ প্রশিক্ষনার্থীদের উদ্যেশে বলেন, বর্তমান সরকার এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা করছে এর এই মহান দায়িত্ব কিন্তু আপনার কাঁধে সে জন্য গননা করার সময় যেন কোন লোক, খানা ও গৃহ বাদ না পড়ে সে দিকে সবাই খেয়াল রাখবেন। এবং আপনারা প্রত্যেকের বাড়ী বাড়ী যেয়ে সঠিক তথ্য নিবেন। কেউ তথ্য না দিতে চাইলে তাকে শুমারির গুরুত্ব বুঝিয়ে তথ্য নিবেন সাথে সাথে ট্যাক্স পরিশোধ করার কথাও বলবেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক গণনাকারির হাতে ট্যাবলেট, ব্যাগ, ম্যানুয়াল ও একটি করে ছাতা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা প্রমুখ।

শুকিয়ে সুপেয় পানি সরবরাহের পুকুর, ভোগান্তিতে মোংলার ২ লাখ মানুষ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
উপকূলের লবণ অধ্যুষিত মোংলা পোর্ট পৌরসভা এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পানি নিয়ে এখানকার মানুষের যেন ভোগান্তির শেষ নেই। এ সংকট সমাধানে গত ২০০৮ সালে ১৭ কোটি টাকা ব্যয়ে পৌর শহরের মাছমারা এলাকায় পুকুর খননসহ প্রয়োজনীয় স্থাপনা ও অবকাঠামো করে স্থানীয় বাসিন্দাদের সুপেয় পানির চাহিদা মেটানো হচ্ছে। তাতেও চাহিদা না মেটায় পুনরায় ২০১৬ সালে ১৪ কোটি টাকা ব্যয়ে আরো একটি পুকুর খননসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হয়। মোট ৮৩ একর জায়গার উপর দুইটি পুকুর খনন, দুইটি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণসহ প্রকল্প বাস্তবায়ন করা হয়।
এ পুকুর দুইটিতে বৃষ্টি ও নদীর পানি সংরক্ষণ করে তা রিফাইনারি (বিশুদ্ধকরণ) করে পৌরবাসীদের সরবরাহ করা হয়। কিন্তু সরবরাহ করা সেই পানি চাহিদার তুলনায় অপ্রতুল হওয়া ও অনাবৃষ্টির কারণে পুকুর দুইটি শুকিয়ে যাওয়ায় নতুন করে বিপাকে পড়েছেন পৌর কর্তৃপক্ষ। এর সাথে পৌর শহরের বাসিন্দাদেরও ভোগান্তি বেড়েছে। মুলত অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। পৌর কর্তৃপক্ষ বলছে, ১০ মিটার গভীরতার জায়গায় ৪ ফুটের গভীরতা করে পুকুরে নির্দিষ্ট পুরো অংশ খনন না করে দায়সারাভাবে কাজ শেষ করে টাকা তুলে ভেগে পড়ে সংশ্লিষ্ট ঠিকাদার। আর এতে গাফিলতি রয়েছে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদেরও।
পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ সেলিম, ২ নম্বর ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিক ও ৫ নং ওয়ার্ডের মাসুম বিল্লাহ বলেন, পৌরসভার একমাত্র সুপেয় পানি সরবরাহ প্রকল্প ছাড়া শহরের অন্য কোথাও কোন মিষ্টি পানির পুকুর কিংবা বিকল্প উৎস নেই। পৌর কর্তৃপক্ষের একমাত্র সুপেয় পানি সরবরাহ প্রকল্প থেকে পানি দেওয়া হলেও তা ঠিকমত পাইনা। যতটুকু পাই তাতে আমাদের চাহিদা মিটেনা। তারমধ্যে আবার পুকুরও শুকিয়ে গেছে, এখন তো আরো খারাপ অবস্থা। আমাদের খুব কষ্ট হচ্ছে।
মোংলা পোর্ট পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার জাহিদ বলেন, পৌরসভার প্রায় দুই লাখ মানুষের সুপেয় পানির চাহিদা রয়েছে। প্রতিদিন ৬০ লাখ লিটার পানির চাহিদা থাকলেও ৩০ লাখ লিটার পানি সরবরাহ করা হচ্ছে। আর পুকুরের গভীরতা কম থাকায় পানি শুকিয়ে যাওয়ায় ৩০ লাখ লিটার পানির ঘাটতি থেকেই যাচ্ছে। আর এখন তো পুকুর শুকিয়ে গেছে, নদীর পানিও লবণ তাও পুকুরে ঢুকানো যাচ্ছেনা। এখন একমাত্র ভরসা হচ্ছে বৃষ্টি, বৃষ্টি হলে পানি বাড়বে। তা না হলে কোন উপায় থাকবেনা।
সুপেয় পানির সংকটের কারণে পৌরবাসীর ভোগান্তি হচ্ছে স্বীকার করে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, বিগত সময়ে অপরিকল্পিতভাবে পুকুর দুইটি খননের কারণে মিষ্টি পানি সংরক্ষণ করা যাচ্ছেনা। পুকুর দুইটি শুকিয়ে যাওয়ায় পৌরসভার বাসিন্দাদের চরম দুর্দশার সৃষ্টি হয়েছে। বিগত সময়ে পুকুর খননে যারা অনিয়ম করেছেন, তারা পুরো কাজ সম্পন্ন না করে জামানত এবং বিলও নিয়ে গেছেন। তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি আমি। তাদের অনিয়মের কারণেই আজ এই পানি সংকটের সৃষ্টি হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের এটি দেখভালের দায়িত্ব থাকলেও তারা এদিকে ফিরেও তাকাননা। এজন্য ভোগান্তি আরো বেড়েছে। মেয়র আরো বলেন, পৌরসভার বাসিন্দাদের ভোগান্তি লাঘবে প্রায় ২৯ কোটি টাকার বর্ধিত একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেটির দ্রুত অনুমোদন পেলেই এ সংকট নিরসন করে পৌরবাসীকে চাহিদা অনুযায়ী সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে। তবে এ জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে মোংলা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ বলেন, পানির প্রকল্প বাস্তবায়ন শেষে পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার পর থেকে তাতে আর তাদের কোন দায়িত্ব থাকেনা। তারপরও পানির সমস্যার বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

“জনতার উর্মি জেগে উঠেছে উত্তাল জনশ্রোতে পতন হবে ফ্যাসিষ্ট সরকারের”
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড. এম এ মজিদ বলেছেন, সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। দেশে খুন, গুম, গনতন্ত্র হত্যা, ভোট ডাকাতি, মানবাধিকার হরণ ও লুটপাটের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শেখ হাসিনার এখন ভরসা জনগন নয়, আজ্ঞাবহ প্রশাসন ও দলবাজ পুলিশ হাসিনা সরকারের খুটি হিসেবে পাশে দাড়িয়ে আছে। তাই শেষ পর্যন্ত টিকে থাকতে পুলিশ দিয়ে অত্যাচার শুরু করেছে। তারপরও সরকারের শেষ রক্ষা হবে না। অচিরেই গদি ছেড়ে পালাতে হবে। জনতার উর্মি জেগে উঠেছে। সেই উত্তাল জনশ্রতে পতন হবে এই ফ্যাসিষ্ট সরকারের। এম এ মজিদ শনিবার তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মুল্যে বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহে এক বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ঝিনাইদহের নগরবাথান বাজারে জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আক্তারুজ্জামান। জনসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এড মুন্সি কামাল আজাদ পাননু, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম, সাজেদুর রহমান পপপু, যুবদল নেতা মোঃ আশরাফুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, প্রমিকদল নেতা মোঃ আবুবকর, নুরুল ইসলাম, মহিলা দলনেত্রী তহুরা বেগম, কামরুন্নাহার লিজি, মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ শাহনেওয়াজ সুমন, ছাত্রদল সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মানিক, মোঃ ফারুক হোসেন, মনিরুল ইসলাম, তৈকির আহমেদ লিখন, বাদশা বুলবুল, আবু সালেক, মোঃ জামির হোসেন ঝন্টু, মোঃ আতিয়ার রহমান, আব্দুল আজিজ, আবু তাহের, মোঃ আবু দাউদ, আলমাস হোসেন, আব্দুল গফুর, মোঃ সোহেল, আবুল কাশেম, মোঃ নজরুল ইসলাম, মিজানুর রহমান, মোঃ জামিরুল ইসলাম, মোঃ মশিউর রহমান, মিছির আলী, মোঃ শহিদুল ইসলাম, আকতারুল ইসলাম ও মোঃ সোহেল রানা প্রমুখ। এম এ মজিদ আরো বলেন, দেশের মানুষ দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে এখন চিড়ে চ্যাপ্টা। মধ্যবিত্তরা চার দেওয়ালের মাঝে ডুকরে ডুকরে কাঁদে। অথচ এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, ১০ টাকা কেজির চাল ও ঘরে ঘরে চাকরী দিবে। সভায় অন্যান্য বক্তরা অভিযোগ করে বলেন, দেশে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে সরকার ব্যর্থ। তাদের কথা এখন কেউ শোনে না। সরকারের লুটেরা মন্ত্রী এমপিরা ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন পায়। এ জন্য অসাধু ব্যবসায়ীরা পার পেয়ে যাচ্ছে। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ যোগদান করেন।

মহেশপুরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে পুকুর খননের মাটি ইটভাটায় বিক্রির অভিযোগ
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
যারা অন্যায় অবিচার থেকে সমাজের মানুষকে রক্ষা করবে,বিপদে আপদে তাদের পাশে দাাঁড়াবে এমনকি ব্যক্তি স্বার্থে সরকারের সম্পদ ক্ষতির হাত থেকে রক্ষাকারী রক্ষকই যখন ভক্ষক হয়ে যায় তখন তাদের কাছ থেকে আর কি আশা করা যায়। ঝিনাইদহের মহেশপুরে পুকুর খননের মাটি অবৈধভাবে চার ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে পৌর কাউন্সিলর শ্যামাপদ হালদারের বিরুদ্ধে।
জানা গেছে, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নাটিমা ইউনিয়নের নস্তী উজলপুর এলাকা থেকে মহেশপুরের পৌর কাউন্সিলর শ্যামাপদ হালদারের পুকুর খননের নামে তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ৪টি স্কেবেটর দিয়ে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত অবৈধভাবে মাটি কেটে ২৫-৩০টি ট্রাকটরে করে পাতিবিলার বাহার ইটভাটা,নস্তির জুয়েল ইটভাটা,রাজ ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে লাখ লাখ টাকা বাণিজ্য করছে এসব সংঘবদ্ধ চক্ররা। যা প্রশাসনের নাকের ডোগায় ঘটলেও এ যেন দেখার কেউ নেই।
উক্ত স্থাটি নাটিমা ইউনিয়ন পরিষধের নিকটবর্তী হলেও দেখেও না দেখার ভান করে বসে আছেন ইউনিয়ন ভূমি কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইসমাইল হোসেনের মুঠো ফোনে একাধিক বার ফোন দিলেও রিসিভ করেননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক জন ব্যক্তি জানান,এখানকার স্থানীয় জন প্রতিনিধি ও আওয়ামী লীগের কিছু নেতার সহযোগিতায় পুকুর খননের নামে অবৈধ্য মাটি বিক্রির মহোৎসব চলছে। এর ফলে রাস্তা গুলো নষ্ট হচ্ছে, মানুষ চলাচলে বিঘন্ন ঘটছে এবং একটু বৃষ্টি হলেই রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এসব রাস্তায় এক সাথে অনেক ট্রাক্টর বেপরোয়া গতিতে চলার কারনে কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্র ঝুঁকি বাড়ছে। যেকোনো সময় বড়ধরনের দূর্ঘনা ঘটতে পারে। রাস্তার পাশে বাসিন্দারা ট্রাক্টরে বেপরোয়া গতিতে চালানোয় বিকট শব্দ ও ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে পড়ছে।
পথচারী ইদ্রিস আলী বলেন,এসব পুকুর খনন করে মাটি বিক্রির জন্য যে রাস্তা ব্যবহার করা হচ্ছে সেসব রাস্তা ভেঙে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়ছে রাস্তাগুলো।
স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিয়ে বলেন,আমি তাদেরকে গ্রামের ভিতর দিয়ে মাটি বোঝাই ট্রাক্টর যাতাযাতে নিষেদ করেছিলাম বলে ফোন রেখে দেন।
পৌর কাউন্সিলর শ্যামাপদ হালদার বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর কিছুটা অনুমতি নিয়ে পুকুর খনন ও মাটি বিক্রি করছি বলে ফোন কেটে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী এ বিষয়ে সহকারী কমিশনার ভূমির সাথে যোগাযোগ করতে বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আনিছুল ইসলাম বলেন ,পুকুর খনন করে মাটি বিক্রির বিষয়টি আমার জানা নেই,তবে খোজ- খবর নিয়ে দেখছি।

জনগণের অর্থায়নে নির্মিত পদ্মা সেতুর মাত্রাতিরিক্ত টোল সামাজিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়
খবর বিজ্ঞপ্তি
জেএসডি নেতৃবৃন্দ বলেছেন, দেশের জনগণের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পর আমার মাত্রাতিরিক্ত টোল নির্ধারণ কোনমতেই দেশের বিদ্যমান আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। পণ্য পরিবহনের ব্যয় বেড়ে মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। বিষয়টি সরকারের এই মূহুর্তে চিন্তার ব্যাপার।
নের্তৃবৃন্দ চট্টগ্রামের সীতাকুন্ডে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রিয় নেতা ও গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীর উপর হামলার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, ভিন্ন মতের মানুষদের কণ্ঠ রোধ করার অর্থ গণতন্ত্রকে নিষ্পেসিত করা। সদ্য পেশকৃত বাজেট দ্রব্যমূল্যর উর্দ্ধোগতি রোধ করতে পারবে না। সে কারনেই মানুষের নিরাপত্তা নিশ্চিক করতে, জানমাল বাঁচাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় সরকারের প্রয়োজন। মাত্রাতিরিক্ত টোল সরকারের এই সিদ্ধান্ত পদ্মা সেতু চালুর আনন্দকে ম্লান করে দিয়েছে।
শনিবার দুপুর ১২টায় টুটপাড়া কবি নজরুল সড়কের হাবিব ম্যানসনে জেলা ও নগর জেএসডির সম্মেলন প্রস্তুতি পরিষদের এক সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। প্রস্তুতি কমিটির আহবায়ক ও নগর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আফম মহসিন। আলোচনায় অংশ নেন, স.ম. রেজাউল করিম, রাশেদুল আহসান বাবলু, ডা. এল.টি গাইন, শাহ বাবর আলী, এসএম ইকবাল হোসেন ও জিএম সায়মুন ইসলাম। সভায় ২০ সেপ্টেম্বর জেলা ও নগর সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়।

বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা গতকাল শনিবার বিকাল ৪ টায় স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আলীগের সহ-সভাপতি এড.নিমাই চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. নব কুমার চক্রবর্তী। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা প্রদীপ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান পল্লব কুমার বিশ্বাস রিটু, ইউপি চেয়ারম্যান বিধান রায়, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, ইউপি চেয়ারম্যান শেখ আসাবুর রহমান, ইউপি চেয়ারম্যান জিএম মিলন গোলদার, ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ, নারায়ন চন্দ্র সরকার,পঙ্কজ বিশ্বাস,সাবেক চেয়ারম্যান শেখ মোঃ হাদীউজ্জামান হাদী, মুসিবুর রহমান,মোঃ খলিলুর রহমান, মানস পাল,আবুল কালাম আজাদ, মিজানুর রহমান বাবু, তুলশী দাস বিশ্বাস,অরিন্দম গোলদার, গৌরদাস ঢালী, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, হুমায়ুন কবীর, মমিনুর রহমান প্রমূখ।

সাতক্ষীরা ঘরচালায় চাঁদার টাকা না দেওয়ায় সন্ত্রাসী হামলায় আহত-৪
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরার বল্লী ইউপির ঘরচালায় বসতভিটা মাটি দিয়ে ভরাটকালে চাঁদার টাকা না দেওয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত- ৪ সদর থানায় এজাহার দায়ের। এজাহার সুত্রে জানাযায়, শনিবার (১১ই জুন) সকাল ১০টার সময় সাতক্ষীরা সদরের বল্লী ঘরচালা গ্রামের আলী রহমানের ছেলে হাসান আলী তার নিজ বসতভিটার নিচু জায়গা মাটি দিয়ে ভরাটকালে একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী – মৃত আমানুল গাজীর ছেলে আলাউদ্দিন গাজী, লতিফ মোড়লের ছেলে নাজমুল হোসেন লাল্টু, মৃত ছামছুর রহমান মোল্যার ছেলে হায়দার আলী মোল্যা, মৃত আব্দুর রশিদ মোল্যার ছেলে মিলন হোসেন, মৃত আব্দুল মান্নান মোল্যার ছেলে আনারুল ইসলাম মোল্যা ও রবিউল ইসলাম মোল্যা, মৃত সুরুব মোল্যার ছেলে ওহাব ওরফে বাবু মোল্যা সহ অজ্ঞাত ৪/৫ জন ভুক্তভোগীর কাছে চাঁদার দাবী করেন। দাবীকৃত চাঁদার টাকা দিতে হাসান আলী অস্বীকার করলে উক্ত সন্ত্রাসী বাহিনী লোহার রড, বাঁশের লাঠি, হাতুড়ি, কাঠের বাটাম, নিয়ে দলবদ্ধ হয়ে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে, হাসান আলী সহ তার ভাই শহিদ রহমান, চাচা আজগর আলী, চাচাতো ভাই সাইদের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর নিলাফোলা ও হাড়কাটা রক্তাক্ত জখমপুর্বক বসত ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর সহ নগত অর্থ লুট করে। হাসান আলীর পরিবারের আত্নচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসলে এই চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী জীবন নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় সাতক্ষীরা সদর হাসপাতালে আহতদের ভর্তি করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এ বিষয় সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত বিশ্বজিৎ অধিকারীর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, এজাহার পেয়েছি, তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে বোমা বিস্ফোরণ, কুপিয়ে জখম
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণর ঘটনা ঘটে। উপজেলার নাভারন বাজারে শুক্রবার রাতের এ ঘটনায় শনিবার সকালে তৃপ্তি গ্রুপের ৩ জনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

শুক্রবার রাতে নাভারন বাজারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসান জহিরের সমর্থক মফিজুর রহমানকে (৩৫) বিএনপি সংস্কারপন্থি নেতা মফিকুল হাসান তৃপ্তির সমর্থকরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। আহত মফিজুর রহমান শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত গোলাম নবীর পুত্র।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নাভারন বাজারে ওষুধের দোকানে যাওয়ার সময় একই গ্রামের বিএনপির তৃপ্তি গ্রুপের কর্মী মন্টু, রবি ও মাছুমসহ ৪-৫ জন মফিজুর রহমানের ওপর রাম দা ও ধারালো ছুরি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার জের ধরে বিএনপির দুই গ্রুপের মাঝে বিরাজ করছে টানটান উত্তেজনা। ঘটনার পরপরই উভয় গ্রুপের লোকজন গ্রামের বিভিন্ন স্থানে ১০-১২টি বোমার বিস্ফোরণ ঘটায়।

ওসি বলেন, বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির তৃপ্তি গ্রুপের আশরাফুল ইসলাম বাবু (বেড়ে বাবু), ররিউল ইসলাম ও মহিদুল ইসলামকে আটক করা হয়। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আটককৃতদের শনিবার বিকালে যশোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মায়ের ৪ ঘণ্টা পর মারা গেলেন মেয়েও
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মায়ের মৃত্যুর ৪ ঘণ্টা পর মেয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের নন্দলালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা আরোহী রিনা (৩০) নামের গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। একই বাইকে থাকা তার স্বামী ও দুই মেয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে মেয়ে জয়া (১১) মারা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে জনি নামের ব্যক্তি মোটরসাইকেলযোগে তার স্ত্রী ও দুই সন্তানসহ বাড়িতে যাবার পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের নন্দলালপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে পেছন থেকে বালুবাহী ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল নিয়ে রাস্তায় ওপরে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার স্ত্রী রিনার মৃত্যু হয়।

এ সময় জনি ও তার দুই সন্তান গুরুতর আহত হলে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ে জয়া মারা যায়। পুলিশ রাতেই রিনার লাশ উদ্ধার করে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, রাত সাড়ে ৮টার দিকে নন্দলালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় ট্রাকের ধাক্কায় একজন গৃহবধূ নিহত হন। পরবর্তীতে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৯০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর সোনাডাঙ্গা দারুস সালাম মহল্লার সুভাস দাসের ছেলে তাপস দাস (২৮) ও খালিশপুর নয়াবাটির মৃত. আব্দুল হাকিমের ছেলে মো. মাসুদ (২৬)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৯০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইদহে র্যাবের অভিযানে আশান হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন নিমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানা এলাকায় গণপিটুনিতে নিহত আশান হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শনিবার (১১ জুন) সকাল সাড়ে ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার কাপাশহাটিয়া গ্রামের মো. রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. লিটন হোসেন (৩৫)।
র্যাব-৬ জানায়, শনিবার সকাল সাড়ে ৮টায় কালিগঞ্জ থানাধীন নিমতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় গত ৭ জুন জনৈক লিটন মোল্লার আলমসাধু গাড়ি তার বসত বাড়ির সামনে থেকে আশান চুরি করে পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন লিটন হোসেন এর নেতৃত্বে গাড়ি চোরকে আটক করে গণপিটুনি দেয় এবং আশান মারা যায়। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী মোছা. তাছলিমা খাতুন (৪০) বাদী হয়ে হরিনাকুন্ড থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় লিটন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

খুলনা ওয়াসা শ্রমিক-কর্মচারী উন্নয়ন পরিষদের মাসুম হুদা বাপ্পী সভাপতি : মুকুল হোসেন সাধারণ সম্পাদক
খবর বিজ্ঞপ্তি

খুলনা ওয়াসা শ্রমিক-কর্মচারী উন্নয়ন পরিষদ এর উদ্যোগে শনিবার খুলনা ওয়াসার একটি পুরাতন পাম্পচত্তরে উন্নয়ন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী সেশনের জন্য খুলনা ওয়াসার সিনিয়র কর্মচারি মো. মাসুম হুদা বাপ্পিকে সভাপতি এবং মো. মুকুল হোসেনকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।
সাধারণ সভায় নেতৃবৃন্দ বলেন, সকল ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে খুলনা ওয়াসায় কর্মরত স্থায়ীকর্মচারীদের দ্রুত পেনশনের আওতায় আনতে হবে। সভায় ওয়াসার সকল অস্থায়ী কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয় । এসময় অন্যান্যে রমধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. ইউসুব আলী স্বপন, কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জিএম আব্দুল গফ্ফার, মাসুম হুদা বাপ্পি, শাহাদাত শিকদার, মো. রবিউল ইসলাম, মিজানুর রহমান, আলিমুররাজি, গোলকনাথ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়নপরিষদের মো.মুকুল হোসেন।
সভায় সড়ক দূর্ঘটনায় আহত খুলনা সিটিকর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনাওয়াসার সিনিয়র কর্মচারী খন্দকার নজরুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।