Home আঞ্চলিক রামপালে চিংড়ি ঘের বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১৩

রামপালে চিংড়ি ঘের বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১৩

9
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপালের গাজীখালী এলাকায় চিংড়ি ঘের বিরোধের ঘটনায় হামলা ও মারপিটের ৭ নারীসহ ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন আহতের পরিবার। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার গাজীখালী এলাকার তপন মিস্ত্রি তার নিজ ভোগদখলীয় জমিতে চিংড়ি চাষ করে আসছিলেন।
কিন্তু শ্রীফলতলা এলাকার আঃ রশিদ ও তার ছেলে আঃ রকিব ঘেরটি নিজেদের দাবী করে বৃহস্পতিবার দুপুরে ভেড়ি বাঁধ কেটে দিয়ে সেখানে মাছ ধরতে থাকেন। খবর পেয়ে তপন ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে তাতে ক্ষিপ্ত হয়ে তাদেরকে আঃ রশিদ, আঃ রকিব ও রাজিব শেখ, কপিল শেখ, সজীব শেখ, শাকিল শেখ, কবীরসহ আরো  ৪০/৫০ জন দা, লাঠিসোটা নিয়ে হামলা এবং মারপিট শুরু করেন। এতে সিনারী মিস্ত্রি, স্মৃতি মিস্ত্রি, সজীব মিস্ত্রি, সুবীর মিস্ত্রি, জ্যোতিষ মিস্ত্রি, গৌতম মিস্ত্রি, শিখা মিস্ত্রি, উজ্জ্বল মিস্ত্রি, ছায়া রানী, লাভলী রানী, সীমন্ত মিস্ত্রি ও কবিতা মিস্ত্রি গুরুতর আহত হন। তাদের মধ্যে মাথায় কোপানো চারজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষ ও হামলাকারী আঃ রশিদ বলেন, ওই জমি আমি কিনেছি। তবে হামলার ঘটনা স্বীকার করে তিনি বলেন, আমার ছেলে রকিবকেও ওরা মাথায় কুপিয়েছে।
এ বিষয়ে রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।