খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার অন্তর্গত শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাব্বি চৌধুরীর দাদা আফছার উদ্দিন চৌধুরী (৮৫) বৃহস্পতিবার রাত সোয়া ১টায় ইন্তেকাল করেন ( ইন্না…রাজেউন)।
তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। ছাত্রনেতার দাদার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি ও সদস্য সচিব মো. তাজিম বিশ্বাসসহ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
বিবৃতিদারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।










































