খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক শোক বিবৃতিতে বিশিষ্ট চিকিৎসক সোলায়মান হোসাইন ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আশরাফ চৌধুরী বুলুর পিতা আফসার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শনিবার (১৫ এপ্রিল) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমদ্বয়ের বিদেহী আত্মার আগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল।










































