ঢাকা অফিস।।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা জেলার পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দাকে সভাপতি এবং সেতারা সুলতানাকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল খুলনা জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটি কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুমোদন করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।










































