নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট।।
বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে কামাল হোসেন (২৬) নামের এক বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে তার আপন চাচাত ভাই। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার দাড়িয়ালা গ্রামে বাড়ির সামনে মাছ ধরা বল্লম দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত কামাল হোসেন দাড়িয়ালা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে এবং স্থানীয় সোনালী বিড়ি ফ্যাক্টরীতে কাজ করতেন তিনি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন দাস বলেন, দুপুরে ফ্যাক্টরী থেকে বাড়িতে আসেন কামাল হোসেন। এসময় তার চাচাত ভাই আজিজ মোল্লা ও আজিজ মোল্লার অন্য ভাইয়েরা তার উপর বল্লম দিয়ে হামলা চালায়। এতে কামাল হোসেন গুরুত্বর আহত হন। কামালকে বাঁচাতে গিয়ে স্থানীয় সফিক মোল্লা ও হাসান মোল্লা নামের দুইজন আহদ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষনা করেন। আহত সফিক মোল্লা ও হাসান মোল্ল কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন তাদের স্বজনরা।
ওসি আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাটে মঙ্গলশোভা যাত্রা ও মেলা
নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ কে বরণ করল বাগেরহাটবাসী।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে বৈশাখী গানের মাধ্যমে বর্ষ বরণের অনুষ্ঠান শুরু হয়। পরে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারের সামনে থেকে মঙ্গলশোভা যাত্রা বের করা হয়।শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মঙ্গলশোভাযাত্রাটি শালতলা মোড়স্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে অডিটোরিয়াম চত্বরে সাতদিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সকলকে নিয়ে অডিটোরিয়াম চত্বরের বৈশাখী মেলা ঘুরে দেখেন জেলা প্রশাসক। বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সাতদিন ব্যাপি এই মেলায় নাগরদোলা, নৌকা দোলাসহ ৩০টি স্টল অংশ নিয়েছে। ২০ এপ্রিল সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে।










































